বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকা

জুন ১৬, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

সরকারি মেডিকেল কলেজসমূহ

ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
মুগদা মেডিকেল কলেজ, ঢাকা
চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম
ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, সিলেট
রংপুর মেডিকেল কলেজ, রংপুর
দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা
শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
খুলনা মেডিকেল কলেজ, খুলনা
ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর
পাবনা মেডিকেল কলেজ, পাবনা
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী
কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার
যশোর মেডিকেল কলেজ
সাতক্ষীরা মেডিকেল কলেজ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর
কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ
শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর
শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল
কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ
পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী
রাঙ্গামাটি মেডিকেল কলেজ, রাঙামাটি
চাঁদপুর মেডিকেল কলেজ
নেত্রকোনা মেডিকেল কলেজ
মাগুরা মেডিকেল কলেজ
নওগাঁ মেডিকেল কলেজ
নীলফামারী মেডিকেল কলেজ

সামরিক মেডিকেল কলেজসমূহ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা
আর্মি মেডিকেল কলেজ, রংপুর
আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
আর্মি মেডিকেল কলেজ, যশোর
আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা
আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম

বেসরকারি মেডিকেল কলেজসমূহ

বাংলাদেশ মেডিকেল কলেজ
কেয়ার মেডিকেল কলেজ, ঢাকা
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, ঢাকা
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, চট্টগাম
সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা
কমিউনিটি বেজ্‌ড মেডিকেল কলেজ, ময়মনসিংহ
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা
গাজী মেডিকেল কলেজ,খুলনা
এনাম মেডিকেল কলেজ, সাভার, ঢাকা
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ
ইবনে সিনা মেডিকেল কলেজ
ইব্রাহিম মেডিকেল কলেজ
ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেল্‌থ সাইন্সেস (আইএএইচএস), ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
কুমুদিনী মেডিকেল কলেজ, টাঙ্গাইল
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
নর্থ-ইস্ট মেডিকেল কলেজ, সিলেট
রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
শাহাবুদ্দীন মেডিকেল কলেজ
তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ
জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজ
ডেলটা মেডিকেল কলেজ
রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল

ডেন্টাল কলেজসমূহ

সরকারি

ঢাকা ডেন্টাল কলেজ
ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ
ডেন্টাল ইউনিট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
ডেন্টাল ইউনিট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

বেসরকারি

রংপুর ডেন্টাল কলেজ
মেন্ডি ডেন্টাল কলেজ
পাইওনীয়ার ডেন্টাল কলেজ
সিটি ডেন্টাল কলেজ, ঢাকা

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, শিক্ষা প্রতিষ্ঠান

ডিপ্রেশন কি, কেন এবং সমাধান।

জুন ১৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

দুনিয়ার মায়াজালের আসক্তিতে নিজেদের অজান্তেই আমরা ডিপ্রেশড হয়ে যাই৷  কিন্তু আল্লাহ্ তাআলা, ইসলাম, ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না। যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহ্ নাই, বরং ওখানে শয়তান বাসা বেঁধেছে।

কোনো মুসলিম যদি ডিপ্রেশনের স্বীকার হন, তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে।

অনেকেই বলবেন, আমার পরিস্থিতি আপনি বুঝবেন না, আমার ফ্যামিলি প্রবলেম, মানি প্রবলেম, স্বামী প্রবলেম…..!!

কোন পরিস্থিতির গল্প শোনাবেন আপনি?

  • বউ ভালো না? হযরত লূত (আ) এর স্ত্রীও ভালো ছিলো না।
  • হযরত আছিয়া (আ) এর স্বামী ছিলেন কে জানেন? ফেরাউন। ফেরাউনকে ঈশ্বর না মানার অপরাধে তাঁকে টুকরো টুকরো করে কেটে গরম তেলের ডোবানো হয়েছিলো।

আরও শুনবেন? চেষ্টা করেও কিছু হচ্ছে না, তাই ডিপ্রেশন?

  • হযরত নুহ (আ) প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন।

এরপরও আপনি কোন পরিস্থিতির গল্প শোনাবেন?

  • হযরত বিলাল (রা) ছিলেন হাবশী ক্রীতদাস। ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো, তার গায়ের চর্বি গলে যেতো। তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তি, রোদের তেজ তাঁর কালিমার তেজের কাছে পরাজিত হতো।
  • ইমাম ইবনু তাইমিয়্যা তাঁর জীবনে আট বছর জেল খেটেছেন। জেলেই মরেছেন। অথচ তিনি কী বলেছিলেন, জানেন? বলেছিলেন, দুনিয়াতেও একটা জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি।
  • আম্মাজান খাদিজা(রা) খুব ধনী ঘরের মেয়ে ছিলেন। বিলাসিতার মধ্যেই বড় হওয়াটাই স্বাভাবিক। নবিজীর ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অবরোধ দিলো, তখন নবিজী আর আম্মাজান খাদিজা রাযি এর, গোত্রের শিশুদের আড়াইবছর তীব্র কষ্টে থাকতে হয়েছিলো। এমনকী খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন।

যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদেরকে বলা হলো পথভ্রষ্ট!!

পথভ্রষ্টরা ছাড়া আর কে আপন প্রতিপালকের রহমত থেকে নিরাশ হতে পারে? (সূরা হিজর, ৫৩-৫৬ নং আয়াত)

তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিত জেনো, আল্লাহর রহমত থেকে তো কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না।’ -সূরা ইউসুফ (১২) : ৮৭

শুধু তাই না আল্লাহর রহমত থেকে ডিপ্রেসড হয়ে যাওয়া কবিরা গুনাহ।

বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ‘হাবরু হাযিহিল উম্মাহ’-এই উম্মতের বিদ্বান ব্যক্তি। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কবিরা গোনাহ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে র্শিক করা, আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়া আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া।
(মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ১৯৭০১)

শেষকথা:

গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়েই যদি ডিপ্রেশন থেকে মুক্তি মিলতো, তবে লিনকিন পার্কের শিল্পী আত্মহত্যা করলেন কেন? কিংবা সুশান্ত শিংই বা সুইসাইড করলেন কেন? মোটিভেশন গুরু ডেল কার্নেগি আত্মহত্যা করেছিলেন কেন?

  • ডেল কার্নেগি । এখন পর্যন্ত যার মোটিভেশনাল বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে দাবি করা হয়, সেই ডেল কার্নেগি শেষ জীবনে আত্মহত্যা করেছেন। মোটিভেশনের ফেরিওয়ালা নিজের বেঁচে থাকার এতটুকু মোটিভেশন জোগাড় করতে পারলেন না!!
  • লিনকিন পার্ক । যে ব্যান্ড এর গান শুনে আমাদের রাত্রি ভোর হয়, প্রবল উৎসাহ পাই, অনেকে যার গানে বেঁচে থাকার উনাদান খুজেন, সেই ব্যান্ড এর নামকরা শিল্পী নিজের গানে নিজের বাঁচার উপাদান খুঁজে পেলেন না। শেষপর্যন্ত আত্মহত্যা করলেন।
  • চার্লি চ্যাপলিন । সর্বকালের সেরা কমেডিয়ান। পৃথিবীর নানান প্রান্তের মানুষকে হাসানো মানুষটির বোকা হাসির আড়ালে কী ব্যথা লুকিয়ে ছিলো, কেউ জানলো না। নিজেকে শেষ করে দিলেন।

গান বাজনা বা মুভি, বই আপনাকে ডিপ্রেশন থেকে স্থায়ী মুক্তি দিতে পারে না।

তাহলে সমাধান কী?

ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফেরত আসা।

আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট, তোর চেয়ে কষ্টে কেউ নাই, তখন আল্লাহ্ তাআলা বলছেন-
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।
[সূরা আলাম নাশরাহ (৯৪) : ৫-৬]

জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। [১৩:২৮]

আল্লাহ্ তাআলার দিকে ফিরে আসুন।
কুরআনের দিকে ফিরে আসুন।

যে অন্তরে রাহমানুর রাহীমের ভালোবাসা থাকে, যে হৃদয়ে আল্লাহ্ থাকেন, সে হৃদয়ে ডিপ্রেশন থাকতে পারে না।
কোনোভাবেই না।

—–O—–

কোরআনের এই আয়াতগুলো খুব খুব অর্থপূর্ণ …

“আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। জেনে রেখো, আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না।!”
– সূরা ইউসুফ : ৮৭

“আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।”
– সূরা ত্বলাক : ৭

“নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।”
– সূরা ইনশিরাহ : ৬

“আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।”
– সূরা ইউসুফ : ৮৬

“জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।”
– সূরা বাক্বারা : ২১৪

“আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না।”
– সূরা বাক্বারা : ২৮৬

“এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।”
– সূরা বাক্বারা : ১৫৫

“হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।”
‌‌ – সূরা বাক্বারা : ১৫৩

“হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।”
– সূরা মারইয়াম : ৪

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: কবিরা গুনাহ, চার্লি চ্যাপলিন, ডিপ্রেশন, ডেল কার্নেগি, মোটিভেশন, লিনকিন পার্ক, সুইসাইড

এগিয়ে যাচ্ছে নারীবাদীরা, এগিয়ে যাচ্ছে দেশ!

জুন ১০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

শুধু মাত্র ঢাকায় প্রতি ঘন্টায় একটা করে ডিভোর্স হচ্ছে। বেগম রোকেয়ার চেতনায় উদ্দিপ্ত ষোল বছরের মেয়েরা নিজদের সহ পাঠিনীর বিয়ে ঠেকাতে পারলেও, নিজেদের সারে চার লক্ষ বাৎসারিক এবর্শন ঠেকাতে পারছেনা।

মাল্টি ন্যাশনাল কোম্পানীর চোখের খোরাক হওয়ার চেতনায় বিভর তরুণীরা নিজের ঘরে কাপড় ধোয়া রান্নাবান্না করা বিষয়কে কেন্দ্র করে শুধু ঢাকাতেই ডিভোর্স নিচ্ছে ৭০ শতাংশ।

(বাবা-মাঃ আমার মেয়েকে কি জামাই বাড়ি যেয়ে থালা বাটি ধোয়া, রান্না বান্না করার জন্য এত আদর যত্ন করে লেখাপড়া শিখাইছি ..! করা লাগবে না এমন সংসার। লে মাইয়াঃ উড়াল ?‍♂️)

চেতনা ! চেতনা ! চেতনা ! চারদিকে শুধু চেতনা।

এয়ার হোস্টেস তথা বিমানের ওয়েটার হওয়ার নাম যোগ্যতা আর নিজ ঘরে রান্না করাটা বুয়াগিরী।
বসের ব্লেজার পরিয়ে দেওয়ার নাম পারফরমেন্স, কিন্তু শ্বশুর শ্বাশুরীর গামছা এগিয়ে দেওয়া পরাধীনতা।
বসের গালাগাল, খারাপ ব্যবহারকে হাসি মুখে সামাল দেওয়াটা কোয়ালিটি, ক্লান্ত স্বামীর ধমক মানে আত্নমর্যদার হনন।
….ব্লা, ব্লা, ব্লা

কি আর গিলতে বাকি জাতির??

“দেখিয়ে দাও অদেখা তোমায় ” স্লোগানে কোন নির্লজ্জ পথে নিয়ে যাচ্ছে আমাদের?

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, সংগৃহীত, সুখি পরিবার

জীবনের সুন্দর একটি হিসাব যা বদলে দিতে পারে পুরো পৃথিবী

জুন ৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

যদি A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z
অথাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি,
যেখানে,

A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26

তাহলে…..
Hard Work
H+A+R+D+W+O+R+K
8+1+18+4+23+15+18+11=98%
Knowledge
K+N+O+W+L+E+D+G+E
11+14+15+23+12+5+4+7+5=96%
Luck
L+U+C+K
12+21+3+11=47%

অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারেনা, তাহলে সেটা কি যা 100% স্কোর করতে পারে?

Money? না এটা 72%
Leadership? না এটা 97%
তাহলে?????????

সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি।

হ্যা একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল।

Attitude
A+T+T+I+T+U+D+E
1+20+20+9+20+21+4+5=100%

সুতরাং, নিজ Attitude এর দুর্বল দিকগুলো সংশোধন করুন, বদলে যাবে পুরো পৃথিবী।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান Tagged With: Attitude, Hard Work, Knowledge, Leadership, Luck, Money

অবশ্যই চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন।

মে ২৩, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

লক-ডাউন রিফ্লেকশন

বাসায় ৪টা সিসি ক্যামেরা লাগানো আছে। এই লকডাউনে বাসায় বসে সিসিটিভিতে রাস্তায় মানুষের আনাগোনা দেখি। কিছুদিন ধরে আমার চিন্তার জগতে ঝড় বয়ে যাচ্ছে। কারণ আমার পবিত্র ধর্মগ্রন্থ কোরানে মহাপবিত্র স্রষ্টা বারংবার বলেছেন…

“নিশ্চয়ই চিন্তাশীলদের জন্য অনেক নিদর্শন রয়েছে”

এই বাক্য অনেকবার পড়েছি, কিন্তু কখনো এতো গভীরভাবে ভেবে দেখিনি। গত ক’দিন ধরে কিছু বিষয় নিয়ে ভাবছি। যেমন-

  1. যে সিসিটিভিতে আমি রাস্তার মানুষের কাজকর্ম পর্যবেক্ষণ করছি, তা এই পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়েই আল্লাহর নির্দেশে তৈরী। তাহলে কি এমন কোন মহাশক্তিধর সিসিটিভি আল্লাহ দুনিয়ার শুরুতে চালু করেছেন যা সমগ্র বিশ্ব-ব্রহ্মান্ড পর্যবেক্ষণ করছে?
    “নিশ্চয়ই তিনি সব দেখেন”
  2. আমি আমার এক মৃত বন্ধুর বিয়ের ডিভিডি খুব আবেগ নিয়ে দেখছিলাম। সে নাই, কিন্তু তার অতীত কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। সেই আবেগ পরক্ষণেই ভয়ে পরিণত হল, যখন ভাবলাম, এমন কোন মহাশক্তিশালী ডিভিডি কি থাকা সম্ভব যা সমগ্র সৃষ্টির কার্যাবলী রেকর্ড করছে। আর সেটা পরে প্লে করা হবে?
    “সেদিন সবকিছু প্রকাশ হয়ে পড়বে,তোমার পালনকর্তার আদেশ অনুযায়ী”
  3. মা যখন বাচ্চা প্রসব করে, তখন সেই বাচ্চার পুষ্টিগুণ অনুযায়ী মায়ের বুকে দুধই কেন আসে? কোকাকোলা,স্প্রাইট, বিয়ার কেন আসেনা? কার পরিকল্পনা? মাথা কাজ করেনা রে ভাই!!
    “মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল”
  4. পৃথিবীতে আমাকে জিজ্ঞেস করে পাঠানো হয়নি, আবার আমাকে বিদায়ও নিতে হবে আমার ইচ্ছা ছাড়াই। কেন? কার ইচ্ছামত পৃথিবীতে আসলাম আর বিদায় নিব?
    ” বলুন,আমি আশ্রয় নিচ্ছি মানুষের পালনকর্তার কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের প্রকৃত মাবুদের কাছে”
  5. বৃষ্টির পানি টাক মাথায় পড়লে চুল গজায়না, কিন্তু মৃত জমিতে পড়লে ঠিকই হরেকরকম ফসল জন্মে। কি আছে এতে? কার নির্দেশে এমন হয়?
    “আর যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি। এভাবেই তোমাদেরকে বের করা হবে”
  6. উট তার উদরে পানি ধরে রাখতে পারে, যা মরুভূমিতে প্রয়োজনমতো কাজে লাগায়। মানুষ কেন পারেনা? উটকে এমনভাবে প্রোগ্রাম করলো কে? মাথা কাজ করেনা।
    “তারা উটের দিকে কি তাকিয়ে দেখেনা, যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে”
  7. সমুদ্রের অনেক গভীরে যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারেনা, সেখানে কিছু মাছ আছে যাদের শরীরে বিদ্যুৎ তথা আলো তৈরী হয়। এত গভীরে পানির চাপেও তারা মারা যায়না, অথচ এই চাপে লোহাও বেকে যায়। কে এদের এভাবে সৃষ্টি করলো?
    “তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন”
  8. মানুষের এক জিহবা এতো ভিন্ন ভিন্ন স্বাদ কিভাবে বুঝে? কে প্রোগ্রাম করলো? কেম্নে সম্ভব??
  9. খাদ্যহজম প্রক্রিয়া এতো নিখুঁত কিভাবে? যেমন, শর্করা হয় মুখবিবরে, এর জন্য আলাদা এনজাইম, আবার আমিষ হয় পাকস্থলীতে, তার জন্য আলাদা এনজাইম? আবার ফিল্টার হিসেবে কিডনি, অপাচ্য নির্গমনের পথ..পেশাব-পায়খানা লক করে রাখা এবং অপ্রয়জনে আনলক যে করে কে সেই মহা বিজ্ঞানময় সত্ত্বা!! ইশারা কি বুঝেন??
  10. মানুষের শ্রবণ ও দর্শন মেকানিজম যে কি জটিল তা কখনো ভেবেছেন কে এতো নিখুঁতভাবে ডিজাইন করলো??

এভাবে আরো অনেক বিষয় আছে চিন্তা করার, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মহান আল্লাহর মহা শক্তি – কুন ফায়াকুন!!

“আমিই তোমাদের সৃষ্টি করেছি, মৃত্যু দিচ্ছি এবং কেয়ামতে পুনরুত্থিত করবো, তারপরও তোমরা অবিশ্বাস করছ?

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, সংগৃহীত

  • « Previous Page
  • 1
  • …
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • …
  • 43
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:15 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:55 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

আসলে প্রকৃত সুখে আছেটা কে?

কেউ সুখে নেই। দুনিয়া সুখে থাকার যায়গা না। দুনিয়া হচ্ছে অনন্ত সুখের পাথেয় সংগ্রহ করার যায়গা। এখানে চিরসুখী হতে চাইলে সে কষ্টে জর্জরিত হবেই। দুনিয়াতে কেবলমাত্র সেই সুখে আছে, যে সাধ্যমত পরকালের জন্য সত্যিকারভাবে কিছু করার চেষ্টা করে যাচ্ছে। যার বিয়ে হয়েছে, সে বলছে ‘বিয়ে করাটাই তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিলো। কেন যে করতে গেলাম!’ আর যারা বিয়ে করেনি, তারা দিনরাত বিয়ের সপ্নে অধীর […]

Copyright © 2026