বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

একটি মেয়ের কষ্টের গল্প

এপ্রিল ২৯, ২০১৯ by Shahana Akhter Leave a Comment (Edit)

কাল আমার বিয়ে, এত রাতে ডায়েরি লিখতে বসলাম। হ্যাঁ কাল আমার বিয়ে, গত তিন বছর প্রেম করার পর কালকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি, তবে বর আমার প্রেমিক নয়। বাড়ি থেকে ঠিক করা পছন্দের ছেলে। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল একটু আগেই শেষ হল। সবাই ঘুমিয়ে পড়েছে বোধহয়। শুধু আমারই ঘুম আসছে না। কি করব বলুন এত সহজে সবটা ভোলা যায়! তিন বছর! কতগুলো মিনিট আর সেকেন্ড হয় তিন বছরে?? এই পুরোটা সময় ধরে তাকে ভালোবেসে গেছি আমি। আর সে? ভালোবাসা তার আমার প্রতি কেমন ছিলো তা বোঝানোর ক্ষমতা স্রস্টা আমাকে দেয়নি। শুধু এতটুকু জানি মা বাবার পর কেউ যদি আমাকে অনেকটা ভালোবেসে থাকে তাহলে সেটা ঈশান। এই তিনটা বছর একটু একটু করে সম্পর্কটা তৈরী করেছি আমরা। খুব যত্নে আগলে রেখেছি আমাদের ভালোবাসাটাকে। কত স্বপ্ন ছিলো দুচোখ ভরা।

কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? ফ্যামিলি… বাড়ি থেকে কোনোভাবেই মেনে নিল না ওকে। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বেকার ছিল ও,, তবুও বাড়িতে ওর কথা বললাম। ও সবার সাথে কথা বলেছে, অনেক বোঝানোর চেষ্টা করেছে, আমিও করেছি সাধ্যমত। কিন্তু কোনো লাভ হয়নি।

ভালোবাসার টানে ঘর ছাড়তে চাইলাম, কিন্তু ও রাজি হলো না, “সবার মনে কষ্ট দিয়ে সুখী হতে পারব না আমরা, বাবা মা – এর সম্মান রক্ষা করতে না পারলে কেমন সন্তান আমরা? এভাবে সবার থেকে পালিয়ে গিয়ে আমাদের ভালোবাসা স্বীকৃতি পেলেও আমাদের প্রতি আমাদের বাবা মা-এর যে ভালোবাসা আছে তার যে বড্ড বেশি অপমান হয়ে যাবে।” এরকম কত কিছু বোঝাল আমাকে। আমার সেই পাগলটা কখন এতটা বড়ো হয়ে গেছে, এতটা বুঝতে শিখে গেছে তার টেরই পেলাম না আমি। হয়তো সময়ই সব শিখিয়ে দেয় মানুষকে, সময়ই সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয়।

শেষ যেদিন দেখা হলো আমাদের, কেউ কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না। ওর চোখগুলো খুব লাল ছিল, উষ্কখুষ্ক চুল। পুরোটা সময় ধরে মাটির দিকে তাকিয়ে ছিলাম দুজনেই। দুজনেই যেন ভাষাশূন্য হয়ে পড়েছিলাম।

এইতো কদিন আগেও কথা যেন শেষই হতো না। আর সেদিন শেষবারের মতো কথা বলত গিয়েও কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। শুধু বললাম ভালো থেকো, ও মাথা নাড়লো শুধু।

কাল আমার বিয়ে, একবুক শূন্যতা নিয়ে যাচ্ছি আর একজনের ঘর পুর্ন করতে, কি অদ্ভূত!!!

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জানা অজানা, জেনে নিন, সংগৃহীত, সংসার জীবন Tagged With: আমার বিয়ে, উষ্কখুষ্ক চুল, একটি মেয়ের কষ্টের গল্প, কষ্টের গল্প, ভাষাশূন্য, সুখী

  • « Previous Page
  • 1
  • …
  • 33
  • 34
  • 35

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:13 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:47 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ভদ্র ছেলের গুণাবলি – ছেলে চেনার উপায়

মেয়েরা বর বা প্রেমিক নির্বাচনে বরাবরই ভুল করে। যার দরুন তারা সংসারে অশান্তি এবং রিলেশনে কষ্ট ভোগ করে থাকে । আগেই বলেছি অতিরিক্ত স্মার্টনেস ছেলেদের ভদ্রতার বঃহি প্রকাশ না । যদি সংসারে সুখী হতে চান তবে ভদ্র ছেলে দেখে বিয়ে করুন স্মার্ট দেখে নয়। ১] আপনি ভাবছেন খুব বেশী স্মার্ট হলে ছেলেটি ভদ্র? অবশ্যই না। স্মার্টনেস ছেলেটির ভদ্রতা প্রকাশ করে না। মাথায় জেল দিয়ে হাতে […]

Copyright © 2026