বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

? স্বপ্নের জান্নাতের কিছু বর্ননা

সেপ্টেম্বর ১৭, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

?‘জান্নাত”?

১| জান্নাতের ১০০টি স্তর রয়েছে। প্রতি দুই স্তরের মাঝে আসমান-জমিনের সমান ব্যবধান বর্তমান। ফিরদাওস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত, সেখান থেকেই জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই (আল্লাহ তাআলার) আরশ স্থাপিত। নবী (ﷺ) বলেছেন, ‘‘তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় ফিরদাওসের প্রার্থনা করবে।’’ [তিরমিজি ২৫৩১]

২| জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং মদের সমুদ্র। এগুলো থেকে আরো ঝর্ণা বা নদী-সমূহ প্রবাহিত হবে। [তিরমিজি ২৫৭১] জান্নাতের এই মদে জ্ঞান শূন্য হয় না, কোনো মাথা ব্যথায়ও ধরে না। [সূরা আল-ওয়াকিআ ১৯]

৩| জান্নাতবাসীনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয়, তবে গোটা জগত আলোকিত হয়ে যাবে এবং আসমান-জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদরাশি থেকে উত্তম। [বুখারী ৬৫৬৮]

৪| জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে, তা থেকেও উত্তম। [বুখারী ৬৫৬৮]

৫| জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সওয়ারী যদি ১০০ বছরও সওয়ার করে, তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। [বুখারী ৬৫৫২]

৬| জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ৬০ মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। [বুখারী ৪৮৭৯]

৭| সেখানে জান্নাতীগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ। প্রাসাদের উপর নির্মিত থাকবে আরো প্রাসাদ। [সূরা আয-যুমার ২০]

৮| পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তাদের প্রস্রাব-পায়খানা হবে না। তারা থুথু ফেলবে না। তাদের নাক দিয়ে ময়লা ঝড়বে না। তাদের চিরুনী হবে সোনার চিরুনী। তাদের ধুনীর জ্বালানী হবে আগরের। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়। তাদের শারীরিক গঠন হবে (আদী পিতা) আদাম (আঃ)-এর মতো (অর্থাৎ ৬০ হাত লম্বা)। [বুখারী ৩৩২৭]

৯| জান্নাতীদের খাবারগুলো ঢেকুর এবং মিশকঘ্রাণযুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে। [মুসলিম ৭০৪৬]

১০| জান্নাতীরা সুখ-শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক-পরিচ্ছেদ ময়লা হবে না, পুরাতন হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। [তিরমিজি ২৫২৬]

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই Tagged With: জান্নাত, জান্নাতবাসীনী, জান্নাতী, জান্নাতুল ফেরদৌস, পূর্ণিমার চাঁদ, ফিরদাওস

কেউ চায় না নিজের উপর অবিচার হোক।

সেপ্টেম্বর ৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

যদি অবিচার করা হয় অন্য কারো সাথে তাহলে বেশিরভাগ মানুষই চুপ থাকে। তবে কেউ চায় না নিজের উপর অবিচার হোক।

একজন লোক অন্য কারো মা, বোন বা স্ত্রীকে ধর্ষণ করলো, তাকে মৃত্যদণ্ড দিলে কেউ কেউ বলবেন “বর্বর আইন”। কিন্তু যদি ধর্ষণ করা হয় তার মাকে তখন তার মনে হবে যে মৃত্যদণ্ডই সবচেয়ে ভালো।

অবিচার যদি হয় আপনার সাথে তখন বুঝবেন সুবিচার কতটা প্রয়োজন।

অন্যায়, অবিচার সহ অন্যান্য মন্দকাজের মহাউৎসব এখন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র। অপরাধমূলক কিছু ঘটতে দেখলেও কেউ বাধা দেওয়ার কিংবা অন্যায়কারীকে শুধরানের চেষ্টা করা হচ্ছে না।

সবার ঘরে ঘরে গিয়ে অনৈতিক কাজে বাধা দেওয়া হয়ত কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু প্রকাশ্যে ও দিবালোকে রাস্তার ধারে কেউ অপরাধ করলে বাধা দেওয়া সবার কর্তব্য ও অবশ্যিক দায়িত্ব। যেকোনো জুলুম, অন্যায়, অবিচার সহ সকল মন্দকাজে নিজ নিজ অবস্থান ও সামর্থ অনুযায়ী প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ ও অসৎকাজের বাধা দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ’ (সুরা আলে ইমরান, আয়াত: ১১০)

অন্য আয়াতে আল্লাহ তা’আলা বলেন, ‘তোমাদের মধ্য থেকে এমন একটি জাতি হওয়া উচিত যারা সব ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজে নিষেধ করবে, প্রকৃতভাবে তারাই সফলকাম সম্প্রদায়। ’ (সুরা আলে ইমরান, আয়াত:১০৪)

পরিশেষে, মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার-নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিসম্পাত থেকে বাঁচিয়ে রাখেন।

আমিন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: অবিচার, জালিমদের অত্যাচার-নিপীড়ন

চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসার সুখের হবে না!

আগস্ট ১৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

হযরত ইমাম গাজ্জালী (রহঃ) বলেন, চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবে নাঃ

(১) “আহেরা” :- যারা রূপের চর্চা করে মানুষকে দেখানোর জন্য।

(২) “নাদিছা” :-  যারা শুধু রূপের চর্চা করে না বরং রূপের অহংকারও করে।

(৩) “মুত্তালিহা” :- যারা স্বামীর অবাধ্য হয়, স্বামীকে খোটা দেয়।

মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে তাদের পরিচয় দেয়া লাগবে। স্ত্রীদের মধ্যে ২টা ভাগ আছে….

  • যারা বলে তুমি আমায় কি দিয়েছো…?
  • আমি বলেই তোমার ভাত খাচ্ছি……!

(৪) “মুবারিয়া” :- যারা স্বামী কাছে থাকলে ভাল আর স্বামী না থাকলে আরো ভালো। স্বামীর ইজ্জত মান সম্মান সব গেলেও তারা বেহায়াপনা বেপর্দায় চলাফেরা করে। এ জাতীয় মেয়েরা সংসারের গদিতে আগুন জ্বালায়!

এ জাতীয় মেয়েদের দ্বারা কখনও সংসারে সুখ আসতে পারে না। এই সমস্ত মহিলাদের থেকে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাযত করুন এবং নেক স্ত্রী দান করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী করুন।

আমীন।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: মেয়ে, রূপ চর্চা, রূপের অহংকার, সংসার, স্ত্রী, স্বামী, স্বামীর অবাধ্য, স্বামীর ইজ্জত, হযরত ইমাম গাজ্জালী (রহঃ)

মূর্খদের সম্পদ – তর্ক

আগস্ট ১০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

তর্ক মূলত মূর্খদের সম্পদ। আর তর্কের সবচেয়ে বড় শক্তি উচ্চ কন্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাদের রয়েছে উচ্চকন্ঠ এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেয়ার ক্ষমতা, তারাই তর্কে নিশ্চিত বিজয়ী। তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা যায়।

হুমায়ূন আহমেদ তার ‘দেয়াল’ উপন্যাসে বিষয়টি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘মূর্খদের সাথে কখনও তর্ক করতে যাবে না। কারণ হলো, মূর্খরা তোমাকে, তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে, তর্কে’ হারিয়ে দিবে।’

হ্যাঁ, মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন, কারণ শিক্ষা ও রুচি ঝগড়ুটে হতে দেয়নি আপনাকে। আপনার দ্বারা চিৎকার চেচামেচি করা সম্ভব না, গালাগালিতো নয়ই। সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন, তবে যুক্তিতে নয়।

তর্ক মূলত দুই শ্রেণির মানুষ করেন। এক অশিক্ষিত, যার নাম হলো “ঝগড়া”। দুই শিক্ষিত, যার নাম “সুবিধাবাদ”। দু’টো শ্রেণিই মূর্খ। তবে তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আছে যারা সদ্য জাতে উঠেছেন, যার নাম “অহংকার”।

মহান আল্লাহ বলেছেন: রহমান-এর (আল্লাহর) বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। (সালাম বলার অর্থ: মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক-বিতর্ক ছেড়ে দেওয়া) (সূরা ফুরকান, আয়াত ৬৩)

জ্ঞানী যদি মূর্খের মোকাবিলায় পড়ে তবে তার (মূর্খের) নিকট থেকে সম্মানের আশা করা ঠিক নয়। আর কোন মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবিলায় জিতে যায়, তবে আশ্চর্যের কিছু নয়। কারণ, পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজেই হয়ে থাকে। (শেখ সা’দী)

সুতরং তর্কের প্রয়োজন কতটুকু? যদি না তা আপনার চিন্তার প্রতিফলন ঘটায়। অন্যথায় তা আপনার সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছু দিতে পারে?…।

একবার গাধা এবং শিয়াল বনের মাঝে ঝগড়া শুরু করলো।

গাধা: ঘাসের রং হলুদ!!!
শিয়াল: না! ঘাস সবুজ!!!

যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো। সিংহ শিয়ালকে পূর্ণ একমাস বন্দি রাখার এবং গাধাকে মুক্তি দেয়ার আদেশ দিলো।

শিয়াল সিংহকে প্রশ্ন করলো: এটা কি ধরণের ন্যায়বিচার, মহারাজ? ঘাস কি সবুজ নয়?

সিংহ উত্তর দিলো: ঘাস অবশ্যই সবুজ… কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি, কারণ তুই ‘গাধা’র সাথে তর্ক করেছিস…!!!

– এটি রুশ দেশের একটি কাল্পনিক গল্প। ?
সুতরাং সবার সাথে তর্ক করা উচিত নয়। ?
 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: তর্ক, মূর্খদের সম্পদ

টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমাজের

জুলাই ১০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। একবার সহকর্মীকে নিয়ে হামবুর্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম আমি।

যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বেশ অনেকটা খাবার অর্ডার করেছিলেন আমার সহকর্মী কিন্তু শেষ পর্যন্ত অর্ডার করা খাবারের প্রায় এক-তৃতীয়াংশ খাবার ছুঁয়েই দেখা হলো না আমাদের”।

এরপর আমি ও আমার সহকর্মী যখন রেস্তোরাঁ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় একজন বয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, “তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি”।

আমার সহকর্মী ওই মহিলাকে উত্তর দিলো, “আমরা টাকা দিয়ে খাবার কিনেছি। খাবার খাবো না ফেলে দেবো এটাতে তোমার মাথা ঘামানোর কী আছে”?

এই উত্তর শুনে বেশ ক্ষেপে গেলেন ওই মহিলা।

সঙ্গে থাকা আরেকজন, তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেনো ফোন করলেন। সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা সংস্থার পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলেন।

ওই ব্যক্তি সবকিছু শুনে আমাকে এবং সহকর্মীকে ৫০ ইউরো জরিমানা করে বসলেন।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই আমি।

তারপর সেই কর্মকর্তা রাগান্বিত সুরে বললেন- “তুমি যা খেতে পারবে, শুধুমাত্র তাই অর্ডার করো। টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমাজের। এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা খাবারের অভাবে ভুগছে। সম্পদ নষ্ট করার কোনো অধিকার তোমার নেই।”

– রতন টাটা
চেয়ারম্যান টাটা ট্রাস্ট

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংগৃহীত Tagged With: খাবারের অভাব, জার্মানি, রতন টাটা, সম্পদ নষ্ট

  • « Previous Page
  • 1
  • …
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • …
  • 26
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ইংরেজি শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন

https://www.oxfordlearnersdictionaries.com/   https://quiltbot.com/   Related Images:

Copyright © 2026