বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

ইন্টারনেট আসক্তি কমাবেন কিভাবে?

অক্টোবর ৪, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

যুক্তরাষ্ট্রে এক তথ্যে জানা যায় দুই বছরের শিশুদের ৯০ ভাগ ভিডিও গেম দেখে থাকে এবং তার বেশীর ভাগ তাতে আসক্ত এবং টিনএজ বয়সীরা তার চাইতে বেশী ইন্টারনেটে নিমজ্জিত থাকে। বাংলাদেশে সর্বশেষ রিপোর্টে ৯ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এবং তার বড় একটি অংশ ইন্টারনেটে আসক্ত। শিক্ষার্থীদের অবস্থা দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজকাল বাবা মা’রাও অনেকে ইন্টারনেট আসক্তিতে নিমজ্জিত হচ্ছেন।

  • Internet Addiction নিয়ন্ত্রণের প্রাথমিক ধাপ হিসেবে ৪টি কাজ করতে হবে, নিজেকে ভয়াবহ আসক্তির কবল থেকে ক্রমান্বয়ে রক্ষার জন্য —
    খাবার টেবিলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না তথা হাতে বা খাবার টেবিলে রাখা যাবে না; এটি কঠোরভাবে মানতে হবে, (মনোযোগ দিয়ে খেতে হবে এবং টেবিলে বসা পরিবারের বা বন্ধুদের দিকে মনোযোগ দিতে হবে যা স্বাভাবিক সৌজন্যতা)
  • মিটিং বা কর্মশালায় বা কারো সাথে সামনা সামনি কথোপকথনের সময় মোবাইল হাতে রাখা বা দেখা যাবে না।
  • ঘুমানোর সময় তথা বিছানায় মোবাইল নিয়ে যাওয়া যাবে না যাতে ঘুমানোর সময় বা ঘুম থেকে উঠেই মোবাইলে হাত না যায়
  • সপ্তাহে একটি দিন ইন্টারনেট মুক্ত দিবস’ হিসেবে পালন করা; কথা দিচ্ছি দিনটি অন্যরকম ভালোলাগার, বাস্তব জীবনের অনুভুতিতে ভরপুর থাকবে।

আমাদের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন , শিক্ষা জীবন নষ্ট করে দিচ্ছে ইন্টারনেটের অপব্যবহার । আমরা ইন্টারনেট ব্যবহার করবো কিন্তু ইন্টারনেট আমাদের ব্যবহার করবে তথা নিয়ন্ত্রণ করবে এ কিছুতেই হতে পারে না ।

(মো.আলমাসুর রহমান)

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, টেকনোলজি, মগজ ধোলাই, মোবাইল আন্ড ইন্টারনেট, শিশু সুরক্ষা, স্বাস্থ্য টিপস Tagged With: Internet Addiction, ইন্টারনেট আসক্তি

শিশু পরিচালনার ক্ষেত্রে একেক পরিবারের একেক ধরণের পলিসি, কোনটা সঠিক?

আগস্ট ২৫, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

অনেক বাবা-মায়েরই তাদের বাচ্চাদের সম্পর্কে অভিযোগের অন্ত নেই! বাচ্চা ঠিকভাবে পড়াশুনা করছে না, ঠিকভাবে খাচ্ছে না, কথা শুনছে না, কথা বলছে না, স্কুলে যেতে চাইছে না, মিথ্যা কথা বলছে, অতিরিক্ত রাগ বা মেজাজ দেখাচ্ছে, পরিবারের অন্য সদস্যের সাথে মারামারি করছে, এমনকি অনেক সন্তান চুরিও করছে! তখন উনারা বাচ্চাকে নিয়ে আর আশার আলো দেখতে পান না!

দেখুন, প্রতিটি বয়সেরই ভিন্ন ভিন্ন আবেদন রয়েছে। একটি শিশুর জন্ম হয় একটি পরিবারে। তার প্রথম লার্নিং বা শিক্ষণটাই হয় তার পরিবার থেকে। মনে রাখবেন, শিশুরা তাই শেখে যা তারা দেখে। ওদের অবজারভেশন পাওয়ার ও অনুভূতি তীক্ষ্ণ!

একটি বাচ্চার তিনটি পরিবেশ রয়েছে, যার মাধ্যমে সে কোন কিছু শেখে। যেমন প্রথমতঃ তার বাড়ী বা ঘর, যে ঘরে তার বাবা, মা, ভাই, বোন বা আপনজনেরা থাকেন। দ্বিতীয়তঃ তার স্কুল! যেখানে সে পড়াশুনা শেখে। তৃতীয়তঃ তার বন্ধু-বান্ধব বা খেলার সাথী, আত্মীয়-স্বজন।

শিশু পরিচালনার ক্ষেত্রে একেক পরিবার একেক ধরণের পলিসি এপ্লাই করে থাকেন। এ ক্ষেত্রে বাবা-মার আচরণকে কয়েকটি দৃষ্টিকোণ থেকে বিচার করলে বোঝা যায়। কোন কোন পরিবার তার সন্তানটির ক্ষেত্রে রিজেকশন বা প্রত্যাখ্যান পন্থা অবলম্বন করে থাকেন। সেটিকে আমরা রিজেকটিভ ফ্যামিলি বলতে পারি। আবার কোন কোন পরিবার সন্তানটির ক্ষেত্রে অতি রক্ষণশীল মনোভাব পোষণ করে থাকেন! এটিকে আমরা ওভার প্রোটেকটিভ ফ্যামিলি বলতে পারি। আবার কিছু কিছু পিতা মাতা খুবই ডমিনেটিং বা স্বৈরাচারী প্রকৃতির হয়ে থাকেন। এটি ডমিনেটিং ফ্যামিলি।

প্রতিটি বাবা-মা তাঁদের সন্তানকে ভালবাসেন, এটি অনস্বীকার্য। কিন্ত নিজের অজান্তে ছোট শিশুটিকে আমরা আমাদের মত করে চালাতে চাই, কখনও মনে করি না তারও একটি পৃথিবী রয়েছে। তারও চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা রয়েছে। সেও মানুষ! কিন্তু মানুষের ক্ষুদ্র সংস্করণ নয়! তাকে ইতিবাচক চিন্তা করতে সাহায্য করুন, তাকে তার নিজের কাজ নিজে করতে শেখান, তাকে কথার মাধ্যমে পুরষ্কৃত করুন, তাকে প্রশংসা করুন, বিশ্বাস করুন, এমনকি তার যে কাজটি আপনি পছন্দ করছেন না সেটি পজিটিভ ওয়েতে নিগেটিভ করুন এবং তাকে বুঝতে দিন আপনি তার আচরণে কষ্ট পেয়েছেন! আপনি তার বন্ধু হতে চেষ্টা করুন, তার কোন নিগেটিভ একটিভিটি চোখে পড়লে তার কারণ খোঁজার চেষ্টা করুন! কারণ পেলে সমাধানও সম্ভব। সর্বোপরি সে আপনার জীবনের গুরুত্বপুর্ণ একটি অধ্যায়, ব্যাপারটি তার সঙ্গে শেয়ার করুন!

বাচ্চাকে বয়স অনুযায়ী খেলাধুলা করার সুযোগ দিন, নিজেও তাদের সাথে খেলুন! কেননা, খেলার মধ্য দিয়ে সে নিয়মানুবর্তিতা, দলীয় মনোভাব, বুদ্ধিবৃত্তি ও খাপ খাওয়ানোর অভিজ্ঞতা অর্জন করে। সাইসাথে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মুভমেন্টের ফলে পেশীশক্তি ও শারিরীক সক্ষমতা তৈরী হয়। শিশুকে প্রশ্ন করুন বা তার প্রশ্নের উত্তর দিন, কথার মধ্য দিয়ে শিশু সামাজিক হতে শেখে।

সন্তানের মনের ভেতর ঢুকুন, জানতে চেষ্টা করুন তার পৃথিবী সম্পর্কে! জেনে রাখুন, আপনার ছোট একটি আচরণ তার পৃথিবীটাকে একদিকে আলোকিত, আবার অন্ধকারও করে দিতে পারে নিমেষেই!

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা Tagged With: শিশু সুরক্ষা

  • « Previous Page
  • 1
  • …
  • 4
  • 5
  • 6

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit

এম এম কিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ। এখানে মাসিক নিয়মিত বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করা।) সেক্ষেত্রে সবচেয়ে কার্যকারী ও নিরাপদ মাসিক নিয়মিতকরন করতে মিফটোন (মিফেপ্রিস্টেন) ও (মিসোপ্রস্টল) এই দুইটি ওষুধ একত্রে ব্যাবহার করা প্রয়োজন। এম এম কিট হচ্ছে এই দুইটা ওষুধ একত্রে একটি প্যাকেটে। এক প্যাকেটে মোট ৫টি ট্যাবলেট থাকে, দাম ৩০০টাকা। ১টি নীল রংয়ের বাকি ৪টি সাদা, নীল […]

Copyright © 2026