বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

মা-ই হলেন সন্তানের প্রথম মাদরাসা

আগস্ট ৬, ২০২১ by Shahana Akhter Leave a Comment (Edit)

এক মা তার ঘরের বিভিন্ন দরজার উপরে নেমপ্লেটের মতো করে যিকির লিখে টাঙ্গিয়ে দিয়েছেন। কোনো কামরার দরজায় লেখা ‘সুবহানাল্লাহ কক্ষ’। কোনো কামরার দরজায় লেখা ‘আলহামদুলিল্লাহ কক্ষ’। আরেক কামরার দরজায় লেখা ‘আল্লাহু আকবার কক্ষ’। রান্নাঘরের দরজায় লেখা ‘ইস্তেগফার কক্ষ’। বৈঠকখানার দরজায় লেখা ‘তাহলীল কক্ষ’।

মেহমান এলে অবাক হয়।
এটা কেন?

মায়ের সহাস্য উত্তর, আমি আমার সন্তানদেরকে ‘জ্ঞানী’ বানাতে চাই।

জ্ঞানী বানানোর সাথে, দরজার উপরে এসব লেখার কী সম্পর্ক?

– কুরআন কারীমে প্রকৃত জ্ঞানীকে উলুল আলবাব ( ﺃُﻭ۟ﻟُﻮﺍ۟ ﭐﻟۡﺄَﻟۡﺒَـٰﺐِ ) বা জ্ঞানের অধিকারী বলা হয়েছে।
এই জ্ঞানীরা কারা?

আল্লাহ তা‘আলাই বলে দিচ্ছেন, “যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে।”
(আলে ইমরান ১৯১)

আমি চাই আমার সন্তানরাও সর্বাবস্থায় যিকিরে অভ্যস্ত হোক। তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হোক।

এই মা যখন যে কামরায় প্রবেশ করতেন, সন্তানদের শুনিয়ে শুনিয়ে সেই যিকির করতে থাকতেন। সন্তান আর সন্তানদের পিতাও তার দেখাদেখি এই আমলে অভ্যস্ত হয়ে উঠেছে।

তাহলীলের কামরায় প্রবেশ করেই শিশুরা সমস্বরে বলে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফারের কামরায় প্রবেশ করেই আস্তাগফিরুল্লাহ বলে উঠছে।

আস্তে আস্তে এমন হয়েছে, বাড়িতে মেহমান এলে, মেহমান শিশুরাও এ-কামরা ও-কামরায় হুটোপুটি করতে করতে যিকির যিকির খেলা শুরু করে।

সন্তানদেরকে আল্লাহর যিকিরে অভ্যস্ত করে তোলার জন্য এই মায়ের প্রয়াস প্রশংসার দাবি রাখে।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
Post Views: ৫৩৮

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: প্রথম মাদরাসা, প্রাথমিক শিক্ষা

ভদ্র ছেলে চেনার উপায়

আপনি ভাবছেন খুব বেশী স্মার্ট হলে ছেলেটি ভদ্র? অবশ্যই না। অতিরিক্ত স্মার্টনেস ছেলেদের ভদ্রতার বহিঃপ্রকাশ না ।  ভদ্র ছেলেরা সাধারণত স্বাভাবিক থাকতে পছন্দ করে । অতিরিক্ত বাহুল্যতা এরা মোটেও পছন্দ করে না। মাথায় জেল দিয়ে, হাতে বেসলেট পড়ে তারা অতিরিক্ত ভাব নেয় না। এরা কথাবার্তায় মার্জিত। উঁচু বাক্যে বা রাগান্বিত হয়ে কারো সাথে কথা বলবে না তবে একবার কোন কারণে রেগে গেলা সেটা তাদের পক্ষে […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

করোনাভাইরাস: সর্বশেষ আপডেট (এপ্রিল ২৪, ২০২০)

করোনাভাইরাস: সর্বশেষ আপডেট বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৯৭ হাজার ৩৯৪; মৃত্যু ১ লাখ ৮৮ হাজার ৮৬৩। তথ্যসূত্র: worldometers করোনা ভাইরাসের প্রভাবে শুধু ইউরোপেই কর্মহীন হয়েছেন রেকর্ডসংখ্যক ২ কোটি ৬০ লক্ষ মানুষ: আল-জাজিরা ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যসেবায় গতি বাড়াতে আরও দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেবে সরকার। তথ্যসূত্র: বিডি নিউজ করোনায় আক্রান্ত হলে গ্রেড ভেদে ৫-১০ লাখ […]

Copyright © 2026