বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

গৃহিণী

এপ্রিল ২৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

টিভি টা হঠাৎ খারাপ হয়ে গেল। মাসের শেষ। পয়সা খরচ করতে ভয় পাচ্ছে সুমন। শিখা খুব টেনেটুনে চালায়। বিশেষ করে শেষ সপ্তাহটা। অথচ একদিনও সকালে মাছ- ভাত না খাইয়ে অফিসে পাঠায় না। ছেলে,মেয়ের রোজ একবেলা মাছ,একবেলা ডিম, আর একটা ফল বরাদ্দ। সুমন বোঝেনা, শিখা এত করে কি করে।

এরপর ছেলে, মেয়ের টিউশন ফি, মেয়ের গানের টিচার, ছেলের আঁকার টিচারের মাইনে। সুমন মাসের প্রথমেই বরাদ্দ টাকা দিয়ে দায়িত্ব শেষ করে। এরপর আর কোন ব্যাপারেই মাথা ঘামায়না। আর ঘামাতে ভয়ও পায়। কারণ হাত পা বাঁধা। আর চাইলে দেবে কোথা থেকে?

মা’কে কিছু খরচা পাঠাতে হয় প্রতিমাসে। বোন মা’কে নিয়ে গেছে নিজের কাছে। ওর মেয়েকে দেখাশুনো করার জন্য। ওরা মাঝে মধ্যেই পার্টিতে যায়, দেরী করে ফেরে, মেয়েকে কাজের লোকের হাতে রাখতে ভরসা পায় না। তাই মা ভরসা।
ছেলে হয়ে,সুমন তার দায়িত্ব পালন না করে পারে কি করে? বোনও কোনদিন বারণ করেনি।
একবারও বলেনি…দাদা, মা এর জন্য তো আমরা আছি। তুমি কেন পয়সা পাঠাচ্ছ?

বোনের বিয়ে ঠিক হ’বার সময়, যে ধার করেছিল অফিস থেকে,আজ অবধি পুরোটা শোধ হয়নি। নিজের ছেলে -মেয়ে বড় হচ্ছে। সব ভেবে কূল কিনারা পায়না সুমন।

নিজেদের শখ আহ্লাদ বলে কিছুই নেই। গ-তে বাঁধা জীবন। একটু এদিক -ওদিক হলেই চিন্তা হয়। শিখা মুখ ফুটে কিছু বলে নি কোনদিন।
বিয়ের পর থেকে সব মেনে, মানিয়ে চলেছে। তখন বাবাও বেঁচে ছিল। বোনের ও দাপট খুব। বেশ বড়লোকের বাড়ী থেকে ওকে পছন্দ করল যখন, সুমন বাবাকে বলেছিল, ওদের এত দাবী দাওয়া , আমরা কোথা থেকে দেব? সামান্য প্রাইভেট চাকরি, দুটো ছেলে- মেয়ে।

বোন তখন ওকে স্বার্থপর বলেছিল। মা, বাবার ও মুখ ভার। যেন বেশী আয় না করাটা কোন গর্হিত অপরাধ।

শিখা বলেছিল,বড় ভাই তুমি, যেখান থেকে পারবে যোগাড় করবে। ঐ অপবাদ আমি মেনে নেব না।

চারদিক থেকে ধার দেনা করে বিয়ে দিল বোনের। শিখা নিজের গয়না দিয়ে দিল সব। কিছুতেই ওর কথা শুনল না। সুমনের সামান্য অবমাননা কোনদিন সহ্য করতে পারে না ও। বাপের বাড়ী যায় না। অন্য ভাই বোনদের সঙ্গে পাল্লা দিতে পারেনা , তাদের নাক উঁচু ভাব সহ্য করতে পারেনা বলে।

আজ পর্যন্ত একটা গয়না গড়িয়ে দিতে পারেনি ও শিখাকে।

বাবা মারা গেল হঠাৎ খুব শ্বাসকষ্টে। মা দোষারোপ করে যায় সবসময়, বাবার ঠিকমত যত্ন হয়নি। অথচ, সাধ্যমত বাবা , মা’কে যত্নে রেখেছে ও।
দুটো ঘর, একটায় বাবা-মা, একটায় ওরা থাকত। এখন মা বোনের কাছে থাকায়, ঐ ঘরটায় ছেলে, মেয়ে দুটো পড়াশুনো করে।

কোন শখ নেই সুমনের , শুধু রাতে টিভির নিউজ চ্যানেলগুলোর খবর শোনা ছাড়া। আজ তাও হচ্ছে না। হঠাৎ কি হল কে জানে। 
দিন সাতেক আগে এ’রকম হয়েছিল, পাড়ার এক মেকানিক বলল, এটা তো গেছে দাদা, একটা নতুন কিনুন । আজকাল সস্তায় এল সি ডি ও পাওয়া যাচ্ছে। সে তো আর জানেনা, সুমনের অবস্থা। মুখের কথা নাকি নতুন টিভি কেনা!

সেদিন তাও চলছিল, আজ আর নয়।

চুপচাপ বসে ছিল। ছেলে মেয়ে পড়ছে। শিখা রান্নাঘরে।

রাতে, শিখা বলল, একটা নতুন টি ভি কিনে ফেল এবার।

পাগল হলে নাকি? টাকা কে দেবে?

আমি দেব।

তুমি? কোথায় পাবে?

সে জানতে হবেনা। আমি বলেছি দেব যখন দেব। তুমি কালই চল নতুন টিভি কিনতে।
ইনস্টলমেন্টেই কিনব না হয়।

সুমনের মাথায় কিছুই ঢুকছিল না। এতগুলো টাকা কোথায় পেল শিখা? কে দিল ওকে? তবে কি সুমন ছাড়াও ওর জীবনে কেউ আছে?

অথচ, জিজ্ঞেস করতেও বাধছিল। ওর পার্সোনালিটির কাছে বরাবরই হার মেনে যায় সুমন।

পরদিন, ইনস্টলমেন্টে একটা টি ভি কিনেই আনল ওরা।
ছেলে মেয়েদুটোর খুব উৎসাহ। কিন্তু,সুমন একবার ও টিভির সামনে বসল না।

রাতে শিখা বলল…বল, রাগ করবেনা। একটা কথা বলব তোমাকে?

কি কথা?

আমি গত পাঁচ বছর ধরে , তোমরা বেরিয়ে যাওয়ার পর, স্টেশনের কোণের দোকানে জামা কাপড় ইস্ত্রী করে…ছেলে, মেয়ে বাড়ী ফেরার আগেই ফিরে আসি। রোজ হাতে ভালই আসে। বলিনি কখন ও তোমাকে। দোকানের মালিককেও বলতে বারণ করে দিয়েছি। ভট্টাচার্য বাড়ীর বৌ, এই কাজ কি আমাকে মানায়? কিন্তু কি করব বল, কোন যোগ্যতা নেই যে এই বয়সে কোথাও চাকরি পাব। কোন স্কুলেও পড়ানোর মত ডিগ্রী নেই। ভেবে দেখলাম, সম্মানের পথে যদি দুটো পয়সা আয় করি, সংসারের সুরাহা হয়। তবে তুমি যদি রাগ কর, তাই কিছু বলিনি। ঐ টাকায় আমি আর ডি করেছি দুটো। একটা তিনদিন আগেই ম্যাচিওরড হয়েছিল। ঐ টাকাতেই কিনলাম টিভিটা।

লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল সুমন। নিজেকে অপরাধী মনে হচ্ছিল খুব। না, শিখার কাজের জন্য নয়। একবারের জন্য শিখার চরিত্র নিয়ে মনে মেঘ জমা হয়েছিল..সেই জন্য।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN
Post Views: ৯৪৫

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: সংগৃহীত

ইংরেজিতে অনর্গল কথা বলতে খুবই গুরুত্বপূর্ণ ৬৬ টি Structures।

★RULE:1 কোনো কিছু প্রয়োজন বুঝাতে, আমরা need to use করব। sub+need to+verb1 I need to learn English. আমার ইংরেজি শিখা প্রয়োজন। I need to buy a book. আমার একটি বই কিনা প্রয়োজন। I need to help him. আমার তাকে সাহায্য করা প্রয়োজন। I need to do the work. আমার কাজটি করা প্রয়োজন। ★RULE:2 ☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan

২৩ জুলাই রাত রাত ১ টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বললো, “তাসরিফ, তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে”। ৫ জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গান টা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে, আমি তখন […]

Copyright © 2026