বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

ইসলাম আমাদের নৈতিকতা শেখায়, প্রতিশোধস্পৃহা নয়

অক্টোবর ১৭, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

আবেগ দিয়ে উৎসাহ উদ্দিপনা বৃদ্ধি পায় কাজে জোর আসে, কিন্তু বিবেক দিয়ে তা সম্পাদন করতে হয়!

ধর্মীয় মূল্যবোধে আঘাত, কোরআনের অবমাননা আমাদের ব্যথিত করে। আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। কিন্তু এর জবাবে আমাদের কী করা উচিৎ। ওদের গর্দান ফেলে দেয়া? প্রতিমা ভাঙচুর করা? ওদের ঘর বাড়িতে আগুন দেয়া?

উত্তর খোঁজার জন্য চলুন একটা হাদিস দেখি –

  • আবু হুরায়রা (রা.) বলেন, একদিন এক বেদুইন দাঁড়িয়ে মসজিদে প্রস্রাব শুরু করল। উপস্থিত লোকজন দেখে তাকে বাধা দিতে যাচ্ছিল। কিন্তু প্রিয় নবী (সা.) তাদের বললেন, ওকে ছেড়ে দাও। ওর প্রস্রাব শেষ হলে এক বালতি পানি ঢেলে দিয়ো। (বুখারী-২১৯)

এটা রাসূলের সামনে জঘন্য অপরাধ ছিলো না? রাসূল কি তার গর্দান ফেলে দিয়েছেন? না! তা করেননি বরং তিনি বলেছেন-

  • নিশ্চিতভাবে জেনে রেখো, তোমাদের সহজ ও বিনয়ী আচরণ করার জন্য পাঠানো হয়েছে, কঠোরতা বা উগ্রতার জন্য পাঠানো হয়নি। (বুখারী-২২০)

তাহলে আপনি কেন ওনাদের প্রতিমা ভাঙতে যাবেন? কেন ধ্বংসযজ্ঞ চালাতে যাবেন?
আপনি কি রাসূলের চেয়েও বড় ধর্মপ্রচারক হয়ে গেছেন?

প্রশাসনকে জানান। পারলে আপনার জায়গা থেকে প্রশাসন কে সাহায্য করুন। আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। কারণ আল্লাহ বলেছেন,

  • নিশ্চয়ই আমিই কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমিই তা সংরক্ষণ করব।
    (সুরা-১৫ [৫৪] হিজর, আয়াত: ৯)

বিঃদ্রঃ আবেগ দিয়ে ধর্ম চালাতে গিয়ে নিজ ধর্মকে অন্যের কাছে কলুষিত করবেন না। আপনার নবী আপনাকে কোমলতা শিখিয়ে গিয়েছেন।

কোন মন্দিরে হা*ম*লা তো বহুদূর, মূর্তিকে গালি দেওয়া পর্যন্ত ইসলামে নিষেধ করেছে।
আল্লাহ্ তায়ালা বলেন,,,

وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِۢغَيْرِ عِلْمٍ
‘হে ঈমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরো অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।
(সূরা আনআম: ১০৮)

বিশ্বনবী (সা.) বলেন, ‘

কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুন্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব। ’
(সুনানে আবু দাউদ : ৩০৫২)

নবী (সা.) আরও বলেন, ‘

অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে। ’
(সহিহ বোখারি : ৩১৬৬)

বিশ্বনবী সা: বলেন,

যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধের পর কোনো মন্দির-গীর্জা-উপাসনালয় ভেঙে ফেলবে না।
(মুসান্নাফ আবি শায়বা : ৩৩৮০৪)

মুহাম্মদ (সা.) আরও বলেন,

যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে তারা আমাদের দলভুক্ত নয়।
(সুনানে আবু দাউদ : ৫১২৩)

উস্কানীতে পা দেবেন না। আগে পবিত্র কোরআন, হাদিছ জানুন, পড়ুন, সঠিক ব্যাখ্যা বুঝুন। ধর্মীয় উগ্রবাদ কখনোই ইসলাম সমর্থন করেন না। 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN
Post Views: ৫২১

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত Tagged With: আবেগ, কোরআন অবমাননা, কোরআনের অবমাননা, ধর্ম, ধর্মীয় মূল্যবোধ, বুখারী

কাজের মেয়ে সমাচার

বাসায় কিছুদিন আগে ১২-১৩ বছেরর একটা কাজের মেয়ে এনেছিলাম। মেয়েটি কাজ-কর্মে ভালই ছিলো, চটপটে ও চতুর ছিলো। মেয়েটির জ্ঞান-বুদ্ধি ভাল দেখে মেয়েটিকে লেখাপড়া করার ব্যাপারে উদ্বুদ্ধ করি এবং আমার ছেলে যে কিন্ডারগার্টেনে পড়ে সে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে পঞ্চম শ্রেনীর বই সংগ্রহ করে পড়াশোনা শুরু করিয়ে দিই।পাশাপাশি বাসায় কম্পিউটারের হাতে-খড়ি ও সেলাই প্রশিক্ষণ দিতে থাকি। বাসায় অন্য বুয়া থাকায় মেয়েটির মূলত: কাজ ছিলো- […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিন।

বিয়ের পর দ্বীনদার বানিয়ে নিব, নিশ্চয়তা কতটুকু! যে ছেলেটা ২৫ বছর ধরে আল্লাহর অবাধ্যতা করে আসছে, আল্লাহর কাছে সিজদাবনত হয়নি দিনে পাঁচ বেলা, রেগুলার (ফরজ) রোজা রাখেনি, তাকে বিয়ের পর আপনি আল্লাহর একান্ত বাধ্যগত বান্দা বানিয়ে ফেলবেন, নামাজে পাবন্দি করা ফেলবেন, রোজাদার বানিয়ে ফেলবেন- এমন ভাবা নিতান্তই আপনার ভুল! আবেগ। যে মেয়ে ২২ বছর ধরে পর্দা করেনি, অসংখ্য ছেলে বন্ধুদের সাথে মেশামেশি করে বড় হয়েছে, […]

Copyright © 2026