বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

এ কেমন হিসাব নামা? ছোট থেকে বড় কিছুই যে ছাড়া হলোনা!

মে ২৭, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

“اللهم حاسبني حسابا يسيرا”
হে মালিক! আমার হিসাবকে সহজ করে নিয়েন।
  • কলেজে থাকতে এক বন্ধুর কাছ থেকে ১০ টাকা নিয়েছিলেন। পরে আর শোধ করেননি, সে বন্ধুও ক্ষমা করেনি। আজ একযুগ পেরিয়ে গেলো।কারও কিছু মনেই নেই। কিন্তু একদিন সে আপনার সামনে ক্ষমাহীন দাবী নিয়ে আসবে। আপনি বড্ড রকমের অবাক হয়ে যাবেন।
  • দশজনে মিলে টাকা তুলে পার্টি দিলেন। আপনি ক্যাশিয়ার। খরচাদি শেষে দু’টাকা রয়ে গেল পকেটে। তখনই ক্লিয়ার করুন। তা  নাহলে ভাগের বিশ পয়সা একদিন ওরা চাইবে।
  • আর ধন-সম্পদ, জমি-জমা, জনগণের রিলিফের চাল-আটা, রাস্তার টাকা, বয়স্কভাতা, জাতীর টাকা মেরে দেওয়ার বিষয়তো অনেক অনেক উপরে।
  • পথে একটা মেয়ের দিকে নজর পড়লো। মুহূর্তেই আল্লাহর ভয়ে চোখ নামিয়ে নিলেন। কিন্তু শয়তান আপনাকে আবার তাকাতে বাধ্য করলো। ভালো লাগলো। আবার কয়েক সেকেন্ড দেখলেন। পরের বার আপনার পক্ষে নয়। এই কয়েক সেকেন্ডও পাপের খাতায় লিখা হবে। পরের কয়েক সেকেন্ড কে গুনাহ্ মনে করে ক্ষমা চেয়েছেন কখনো রব্বে কারীমের কাছে?
  • পথে হাটঁছেন। হঠাৎ একটা কুত্তা দেখে হুদ্দাই একটা ইট নিয়ে মেরে দিলেন। কুত্তা ব্যথা পেল, এতে কার কি? ডাজন্ট ম্যাটার। এটারও পরিপূর্ণ বদলা নেয়া হবে।
  • অপেক্ষায় থাকা কাউকে ফোন কলে বললেন এইতো বেরিয়েছি, অথচ আপনি বেরুননি। এটা মিথ্যা। পাপ লিখা হবে। লঘু নয়, গুরুতর।
  • এইতো কাঁচা আমের সিজন। মন চাইলো আর ঢিল মেরে নিয়ে গেলেন। মালিকের অনুমতি ছিলোনা। এর মূল্য চুকাতে হবে। চড়া মূল্য। গ্রামের বাড়িতে আম-জাম, কাঁঠাল চুরি, শসা ক্ষীরা, তরমুজ এগুলো চুরি করে খেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন। একেবারেই মালিককে পাওয়া সম্ভব না হলে তার নামে সদাকা করুন, তার জন্য দোয়া করুন আল্লাহর কাছে এবং এর গুনাহ্ থেকে ক্ষমা চান।
  • একজন নেতা টাইপ লোককে দেখে সালাম দিলাম। তারপর রিক্সাওয়ালা গেলেন। সালাম দিলাম না। মনে ভাব হয়েছিল, ‘আরে একে কি সালাম দিব! ‘অথবা বাচ্চা, দারোয়ান, কুলি টাইপ কেউ সালাম দিলো, সালামটা নেওয়ার প্রয়োজন বোধ করলাম না। বিচারের ময়দানে এগুলো মোটাদাগে জিজ্ঞেস করা হবে।

টালী খাতা আছে। সদা সর্বদা প্রস্তুত লেখকদ্বয় আছেন। লিখে রাখছেন সব।

একদিন পেশ করা হবে। আমরা প্রচুর অবাক হবে বলবো,

‎ مَالِ هَٰذَا ٱلْكِتَٰبِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّآ أَحْصَىٰهَا

“এ কেমন হিসাব নামা? ছোট থেকে বড় কিছুই যে ছাড়া হলোনা! [সূরা কাহফ: ৪৯]”

তাই হিসাব সহজের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব, কারন হিসাব মিলানো আমাদের দারা অসম্ভব !
‎

“اللهم حاسبني حسابا يسيرا”

“হে মালিক! আমার হিসাবকে সহজ করে নিয়েন।”

fb.com/abdulhimd.saifullah

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
Post Views: ৫৩৮

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা Tagged With: অনুমতি, আম, আল্লাহ, কাঁঠাল, ক্ষমা, গুনাহ্, চড়া মূল্য, চুরি, জাম, টাকা, টালী খাতা, তরমুজ, দারোয়ান, নেতা, বদলা, ভাব, মালিক, রিক্সাওয়ালা, শয়তান, শসা.ক্ষীরা, সদা সর্বদা, সদাকা, সালাম, সিজন, সূরা কাহফ, হিসাব

জেকে লাইফ স্টাইল কর্ম পদ্ধতি

জেকে লাইফ স্টাইল কর্ম পদ্ধতি ৪ টি স্টেপ। ফ্যাট এডাপটেশন ওয়াটার ফাস্টিং ড্রাই ফাস্টিং অটোফেজি 1. ফ্যাট  এডাপটেশন আমরা মূলত তিন ধরণের খাবার খাই যেমন -শর্করা, প্রোটিন ও ফ্যাট। আমরা যদি শর্করা বা কার্বোহাইড্রেট খাই তাহলে তা রক্তে আসে চিনি হিসেবে। আর প্রোটিন রক্তে আসে অ্যামাইনো এসিড হিসেবে। প্রথমত, চিনি আমাদের রক্তে থেকে আসে কোষের ভিতরের ইনসুলিনের সাহায্যে। এটা সরাসরিও কোষের ভিতর আসতে পারে, গুড […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:38 AM
    সূর্যোদয়5:41 AM
    জোহর11:58 AM
    আসর4:27 PM
    মাগরিব6:14 PM
    ইশা7:17 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

রাত কেন্দ্রিক ২৮টি কুসংস্কার

কেবল রাত কেন্দ্রিক ২৮টি কুসংস্কার হল: ১. রাতে বাঁশ কাটা যাবে না ২. রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না ৩. রাতে কোনও প্রকার ফল-ফসল তোলা যাবে না ৪. রাতে নখ, চুল, গোফ ইত্যাদি কাটা যাবে না এতে শরীর রোগ সৃষ্টি হয়। ৫. রাতে কাউকে কোন কিছু ঋণ দেয়া যাবে না। এতে সংসারে দরিদ্রতা নেমে আসে। ৬. রাতে কাউকে আগুন দেয়া যাবে না। এতে ঘরের লক্ষ্মী […]

Copyright © 2026