বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

এমন মৃত্যু আমরা চাই না

এপ্রিল ২৭, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, — “বাবা, আমি মানুষের মাংস খাব, এনে দাও না প্লিজ!!!”

শকুন বলল–“ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় ছেলের জন্য শুকরের মাংস নিয়ে এলো। বাচ্চা বলল–“বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।”
বাপ বলল –“ঠিক আছে বেটা, এনে দেব।”
শকুনটা উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল –“আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়? তখন শকুনটা উড়ে গিয়ে, শুকরের মাংস একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!!!
কিছুক্ষণের মধ্যেই সেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েকশ মানুষের লাশ পড়ে গেল, আর বাপ-বেটায় মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে– “বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো??”
শকুন বললো — “এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়ে জন্ম দিয়েছেন, কিন্তু ধর্মের নামে এদেরকে জানোয়ার থেকেও হিংস্র বানানো যেতে পারে!!! ”

বাচ্চা বললো- “তোমার অনেক বুদ্ধি, বাবা..”
শকুন — “আরেহ, ধুর!!! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ঠ করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে ধর্মকে ব্যবহার করে…”

উপরের ঘটনাটি কাল্পনিক, কিন্তু সংলাপ এবং বিষয়বস্তু দুটোই বাস্তব। নিউজিল্যান্ড থেকে শ্রীলংকা – মিনার থেকে যিশুর শরীর – জুম্মা থেকে ইস্টার সানডে!

কোথায় নিরাপদে আছে মানুষ?

খুব কষ্ট লাগে, কেন আমরা এভাবে খুনের উৎসবে মেতে উঠি? সারা পৃথিবীতে কেন আজ কট্টরপন্থিদের জয়জয়কার? কেন পৃথিবীতে আজ অস্ত্রের ঝনঝনানি?

জানি না আমরা কবে একটা মানুষের পৃথিবী পাবো – এমন একটা পৃথিবী, যেখানে কাশ্মীর থেকে ফিলিস্তিন, প্যারিস থেকে অরল্যাণ্ডো, ক্রাইষ্টচার্চ থেকে বৈরুত, মুম্বাই থেকে গুজরাট, পেশোয়ার থেকে কাবুল, লণ্ডন থেকে বার্সেলোনা, টুইনটাওয়ার থেকে ইরাক, বেসলান থেকে ইস্তাম্বুল, ঢাকা থেকে কলম্বো যেখানেই যে মারা যাবে শুধু ভাববে, এই পৃথিবীর আরও একজন মানুষ মারা গেল।

এমন মৃত্যু আমরা চাই না — আজকে কলম্বোয় যে লোকগুলো মারা গেলো, তারা তো লাল রক্তেরই মানুষ। কেন আমরা পরষ্পরকে হত্যা করছি? কেন ভাবছি না, এই পৃথিবীর যে প্রান্তেই মরুক না কেন সে তো মানুষই। মানুষ হয়ে এভাবে মানুষ হত্যা করে কী আনন্দটা পাচ্ছি আমরা? এখনো সময় আছে মানবজাতি। চলুন আমরা এক হই। মানবিক হই। মানবজাতিকে বাঁচাই। ভয়াবহ এক ধ্বংসের হাত থেকে রক্ষা করি নিজেদেরকে!! আসুন অন্তত মানুষ হই।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN
Post Views: ৬৩৮

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: সংগৃহীত Tagged With: অরল্যাণ্ডো, ইরাক, ইস্টার সানডে, ইস্তাম্বুল, কলম্বো, কাবুল, কাশ্মীর, ক্রাইষ্টচার্চ, গুজরাট, জুম্মা, টুইনটাওয়ার, ঢাকা, নিউজিল্যান্ড, পেশোয়ার, প্যারিস, ফিলিস্তিন, বার্সেলোনা, বেসলান, বৈরুত, মিনার, মুম্বাই, যিশুর শরীর, লণ্ডন, শ্রীলংকা

সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ

যিনি বিজ্ঞানী আইনস্টাইনের ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন,সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে । একথা শুনে আইনস্টাইন তো অবাক! উনি তখন বললেন, বেশতো! তাহলে এর পরের মীটিংয়ে যেখানে যাবো,তারা আমাকে চেনেন না, একেবারে নতুন এলাকা৷ চাইলে তুমি আমার হয়ে ভাষণ দিতে পারো, আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো৷ সুযোগ পেয়ে পরের সভায় তো ড্রাইভার হুবহুব আইনস্টাইন এর […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

মহারাজ বললেন – এটাকে সব জায়গায় শেয়ার করে দাও

মহারাজ গোপালকে বললেন– তুমি সারা রাজ্য খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও। ? এক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে এলেন। ? মহারাজ বললেন — আমি তো তোমাকে ৫-জন আনতে বলেছিলাম। ? গোপাল বললেন– এনেছি মহারাজ, দয়া করে একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন। ? একজনকে হাজির করে গোপাল বললেন– মহারাজ এ হলো প্রথম মূর্খ। এ একটা গরুর গাড়িতে ভারী […]

Copyright © 2026