বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

সিয়াম বা রোজা সম্পর্কিত জরুরী কিছু প্রশ্ন এবং উত্তর

মে ২৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

প্রশ্ন : সিয়ামের শাব্দিক অর্থ কি?
উত্তর : সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। ফার্সী ভাষায় এটাকে রোযা বলা হয়।

প্রশ্ন : রামাদ্বান মাসের সিয়ামের হুকুম কি?
উত্তর : রামাদ্বানের রোজা ফরজ।

প্রশ্নঃ কত হিজরীতে সিয়াম বা রোজা ফরয হয়?
উত্তরঃ ২য় হিজরীতে।

প্রশ্নঃ সিয়াম ফরয হওয়ার কথা কুরআন শরীফের কোন সূরার কত নং আয়াতে উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা বাক্বারা ১৮৩ নং আয়াত।

প্রশ্নঃ সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ?
উত্তরঃ চতুর্থ।

প্রশ্নঃ কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে?
উত্তরঃ সিয়াম।

প্রশ্নঃ রোযদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি?
উত্তরঃ রাইয়্যান।

প্রশ্নঃ বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়?
উত্তরঃ রামাদ্বান মাসে।

প্রশ্নঃ বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়?
উত্তরঃ রামাদ্বান মাসে।

প্রশ্নঃ ফরয সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়?
উত্তরঃ ফজরের পূর্বে।

প্রশ্নঃ সিয়াম পালকারীর কখন সাহুর (সেহরি) খাওয়া মুস্তাহাব?
উত্তরঃ শেষ রাতে।

প্রশ্নঃ কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নাত।
উত্তরঃ টাটকা খেজুর না পেলে যে কোন খেজুর, তা না পেলে পানি দ্বারা।

প্রশ্নঃ রোযাদারের মেসওয়াক করার হুকুম কী?
উত্তরঃ সুন্নাত।

প্রশ্নঃ সফর যদি আরাম দায়ক হয়- কষ্ট না হয়, তবে রোযা ভঙ্গের হুকুম কি?
উত্তরঃ রোযা ভঙ্গ করা জায়েয। তবে রাখা উত্তম।

প্রশ্নঃ নারীদের কোন্ অবস্থায় রোযা ভঙ্গ করা ওয়াজিব?
উত্তরঃ ঋতু বা নেফাস হলে?

প্রশ্নঃ বছরের কোন কোন দিন রোযা রাখা হারাম?
উত্তরঃ দুঈদের দিন এবং আইয়্যামে তাশরীক (জিলহজ্জ মাসের ১১, ১২, ১৩ তারিখ)

প্রশ্নঃ কোন কাজ করলে রোযা ভঙ্গ হয় এবং কাফ্ফারা স্বরূপ দুমাস রোযা রাখতে হয় অথবা ৬০ মিসকীনকে খাদ্য প্রদান করতে হয়?
উত্তরঃ রামাদ্বান রোযা রেখে স্ত্রী সহবাস করলে।

প্রশ্নঃ কোন অবস্থায় রামাদ্বানের দিনে পানাহার করলেও রোযা ভঙ্গ হবে না?
উত্তরঃ ভুলক্রমে পানাহার করলে।

প্রশ্নঃ মাহে রামাদ্বানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি?
উত্তরঃ আশুরার রোযা।

প্রশ্নঃ আশুরার রোযা রাখার ফযীলত কি?
উত্তরঃ এর মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ হয়।

প্রশ্নঃ আশুরার রোযা কমপক্ষে কয়টি রাখা সুন্নাত?
উত্তরঃ ২টি, মুহাররমের ৯, ১০ অথবা ১০, ১১ তারিখ।

প্রশ্নঃ কোন নবী সারা বছর একদিন রোযা রাখতেন একদিন ছাড়তেন?
উত্তরঃ দাউদ (আঃ)।

প্রশ্নঃ কোন রোযা রাখলে সারা বছর রোযা রাখার ছওয়াব পাওয়া যায়?
উত্তরঃ শাওয়াল মাসের ৬টি রোযা।

প্রশ্নঃ কোন্ রোযার বিনিময়ে বিগত এবং আগত দুবছরের গুনাহ মাফ হয়?
উত্তরঃ আরাফাত দিবসের রোযা।

প্রশ্নঃ আইয়্যামে বিযের রোযা কাকে বলে?
উত্তরঃ প্রতি চন্দ্র মাসের ১৩,১৪, ১৫ তারিখের রোযাকে।

প্রশ্নঃ সপ্তাহের কোন কোন দিন রোযা রাখা সুন্নাত?
উত্তরঃ সোমবার ও বৃহস্পতিবার।

প্রশ্নঃ যে লোক নামায পড়ে না তার রোযার বিধান কী?
উত্তরঃ বাতিল, কেননা নামায ছাড়া রোযা জায়েয নয়।

প্রশ্নঃ লায়লাতুল কাদর কখন হয়?
উত্তরঃ রামাদ্বানের শেষ দশকের যে কোন বেজোড় রাতে।

প্রশ্নঃ লায়লাতুল কাদরের ফযীলত কি?
উত্তরঃ এক রাতের ইবাদত এক হাজার মাস ইবাদতের চাইতে উত্তম।

প্রশ্নঃ তারাবীর নামায আদায় করার হুকুম কি?
উত্তরঃ সুন্নাতে মুআক্কাদাহ

প্রশ্নঃ নবী সাল্লাল্লা আলাইহি ওয়া সাল্লাম কতদিন তারাবীর নামায আদায় করেছিলেন?
উত্তরঃ তিন দিন।

প্রশ্নঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন দিন তারাবীর নামায আদায় করার পর, আর কেন জামাতে আদায় করেন নি?
উত্তরঃ ফরয হয়ে যাওয়ার ভয়ে।

প্রশ্নঃ কখন থেকে পুনরায় তারাবীর নামায জামাতের সাথে পড়া চালু হয়?
উত্তরঃ হযরত ওমর রাদ্বিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে।

প্রশ্নঃ তারাবীর নামায কয় রাকাত আদায় করা সুন্নাত?
উত্তরঃ বিতরসহ ২৩ রাকাত।

প্রশ্নঃ তারাবীর নামায বিশ রাকাত এর কম আদায় করার হুকুম কি?
উত্তরঃ জায়েয, তবে বিশ রাকাতই উত্তম।

প্রশ্নঃ কাদের উপর রামাদ্বানের সিয়াম পালন করা ফরজ?
উত্তরঃ (১) প্রাপ্ত বয়স্ক, (২) সুস্থ বিবেক বুদ্ধিসম্পন্ন, (৩) মুকীম ও সমর্থবান এমন সব গুণ সম্পন্ন প্রত্যেক মুসিলম নর-নারীর উপর রামাদ্বানের সিয়াম পালন করা ফরজ।

প্রশ্নঃ কী অবস্থায় কাদের উপর রামাদ্বানের সিয়াম ফরজ নয়?
উত্তরঃ দশ প্রকার মানুষের উপর রামাদ্বানের সিয়াম পালন করা ফরজ নয়, তারা হলেন,,, [১] অমুসলিম [২] অপ্রাপ্ত বয়স্ক/ অর্থাৎ নাবালেগ [৩] পাগল [৪] এমন বৃদ্ধলোক যে ভালমন্দ পার্থক্য করতে পারে না [৫] এমন বৃদ্ধ ব্যক্তি যে রোযা রাখতে সমর্থ নয়। বা এমন রোগী যার রোগমুক্তির সম্ভাবনা নেই। এমন ব্যক্তিদের উপর ফিদইয়া দেয়া ওয়াজিব। [৬] মুসাফির [৭] রোগাক্রান্ত ব্যক্তি [৮] ঋতুবতী মহিলা [৯] গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী [১০] দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত লোককে রক্ষাকারী ব্যক্তি।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN
Post Views: ১,৭১৬

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: ইসলাম

বয়লিং ফ্রগ সিনড্রোম। কি করবেন?

আপনি যদি একটা ব্যাঙকে পানি ভর্তি একটা পাত্রে রাখেন এবং পাত্রটিকে গরম করতে থাকেন, দেখবেন ব্যাঙটি পানি থেকে বেরোনোর জন্য লাফ দিবে না। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রাও বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করবে। ব্যাঙটি পানির তাপমাত্রার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখতে শুরু করবে। লাফ দেয়ার পরিবর্তে সে পানির উত্তাপ সহ্য করতে থাকবে। কিন্তু একসময় পানির প্রচন্ড […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:38 AM
    সূর্যোদয়5:41 AM
    জোহর11:58 AM
    আসর4:27 PM
    মাগরিব6:14 PM
    ইশা7:17 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

কুরআনের ছয় অধিকার/হক

আমাদের প্রতি কুরআনের কিছু অধিকার রয়েছে। অধিকারগুলো আদায়ের ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়া উচিত। শোনা : আল্লাহ বলেছেন, যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শুনো এবং নিশ্চুপ হয়ে থাকো [সূরা আল-আরাফ : ২০৪] তিলওয়াত : আল্লাহ বলেছেন, আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন তিলওয়াত করো [সূরা আল-মুযাম্মিল : ৪] মুখস্থ : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যার অন্তরে কুরআন নেই সে ধ্বংসপ্রাপ্ত […]

Copyright © 2026