বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

কারো সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, জীবনসঙ্গী এমন হলে কি করবেন?

মার্চ ২৪, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

জীবনে সুখী হওয়াটা অনেকটা মানসিকতার উপর নির্ভর করে। বিবাহিত জীবনটা পুরোটাই চলে বিশ্বাসের উপর। আর এই সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি। তবে অতীতে কারও সঙ্গে (শারীরিক) সম্পর্কের কথা জানানোটা কতটুকু যুক্তিসঙ্গত?

যদিও সিদ্ধান্তটা পুরোপুরি ব্যক্তিগত এবং এর ভালো বা খারাপ দুই দিকই আছে।

বিবাহিত জীবনের প্রথম কয়েক মাস কিংবা কয়েক বছর হয়তো আনন্দ ফুর্তিতে কেটে যায়। এক সাথে চলার পথে মতের অমিল, বাধা-বিপত্তি, তর্ক-বিতর্ক হতেই পারে। মিথ্যা বলা বা সত্য গোপন করার ফল কখনো ভালো হয় না। এগুলো পারস্পরিক বিশ্বাসে ঘুন ধরায়। তাই সেই সম্ভাবনাকে দূর করে দেয়াই ভালো। তবে অপরপক্ষের অতীতকে মেনে নেয়ার মানসিকতা আছে কিনা বুঝতে হবে।

কেউ যদি নিজে থেকে অতীত সম্পর্কের কথা বলে, অতীত গোপন না করে, তাহলে তাকে সত্যবাদী আখ্যায়িত করা যায়। তবে সে অতীত সম্পর্কের অপ্রীতিকর পরিণাম থেকে বেরিয়ে আসতে পেরেছে কিনা সেটা ভেবে দেখবার বিষয়। অতীত সম্পর্কের ভূত তাড়া করে বেড়ালে, বর্তমান সম্পর্ক কখনো সুখের হয় না।

আর কেউ যদি চেপে গিয়ে থাকে ও আপনি অন্য কোনভাবে জানতে পারেন, তবে ভেবেচিন্তে এগোনো ভাল। হয়তো সে আপনাকে বিশ্বাস করে বলতে পারেনি অথবা বলা প্রয়োজন বলে মনে করেনি।

যদি আপনাকে সে অতীতের শারীরিক সম্পর্কের কথা বিশ্বাস করে বলতে না পারে, তাহলে হয়ত সে আপনার চরিত্রের বিচারিক দিকটার কথা জানে। হয়ত সে আশঙ্কা করছে আপনি এ নিয়ে তার চরিত্রের কাটাছেঁড়া করবেন। হয়ত সে আপনাকে হারাতে চায় না। আর আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গীনি যদি আপনাকে বিশ্বাস করতে না পারেন তবে সেটা আপনার-ই ব্যক্তিত্ত্বগত সমস্যা।

আর যদি সে আপনাকে সবকিছু খোলাখুলিভাবে জানানোর প্রয়োজনবোধ না করে থাকেন, তবে তো সম্পর্কের শুরুটাই মিথ্যা দিয়ে শুরু। সে রকম সম্পর্কে কি সুখ আছে?

দৈহিক সম্পর্ক ভালোবাসার চরম ও অবশ্যম্ভাবী পরিণতি। ভালোবাসাবিহীন শারীরিক সম্পর্ক সবার মানসিকতা ও রুচির সাথে যায় না। কোন পুরুষ বা নারী তার শরীর সমন্ধে কি নির্নয় করবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

স্বামী-স্ত্রী একে ওপরের সহযোদ্ধা, জীবনসঙ্গী-জীবনসঙ্গীনি। স্বামী স্ত্রীর সতীচ্ছেদ করেছেন কিনা সেটার থেকে বিশ্বাস, ভালোবাসা ও মর্যাদার সাথে বাকি জীবনটা দুজনে একসাথে কাটাতে পারবেন কিনা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আর স্ত্রীর জীবনে প্রথম পুরুষ হওয়ার থেকে অন্তিম পুরুষ হওয়াটা বেশি জরুরি।

জীবনসঙ্গী যদি আপনার অতীত মেনে নেন তবে বুঝতে হবে, একজন ভালো মানুষকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN
Post Views: ২,৭১১

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার

নেটেলার, স্ক্রিল ও পেপাল বিহীন বাঙালি ফ্রিল্যান্সিং

পেপাল তো আগে থেকেই নাই, তাই এইটা নিয়ে আজ কথা আর নাই বলি। কথা বলব যেই কারন দেখিয়ে বিকল্প ভরসা নেটেলার স্ক্রিল বন্ধ করে রাখা হল তা নিয়ে। পয়েন্ট আকারেই বলি…… জুয়াঃ যেই কারন দেখিয়ে সর্ব প্রথম নেটেলার, স্ক্রিল বন্ধ করা হল তা হল জুয়া। জি হ্যা বর্তমানে চারিদিকে জুয়া নিয়ে ভালই হইচই। কিন্তু প্রশ্ন হল এই জুয়া মানেই কি অনলাইনের জুয়া? আজকাল রিক্সাতে চরলেও […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

স্বার্থপর ভালোবাসা

কষ্ট তো সে-ই পায় যে ভালোবাসে। ♥♥ ইবলিশের অনুসারীরা, ভালোবাসার জন্য স্বার্থ খোঁজে। সে-ই তো আপনার সত্যিকারের ভালোবাসা ♥♥ যে কিনা… ? আপনাকে পেয়ে ‘গর্ববোধ করে’ ? আপনাকে ‘হারানোর ভয়ে ভীত থাকে’ ? আপনার ‘ইচ্ছা গুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকে’ ? আপনাকে ‘সম্মান করে’ ? আপনার ‘যথেষ্ট কেয়ার বা যত্ন করে’ ? ‘ছোট ছোট কারনে রাগ অভিমান করে’ ? আপনার গুণ এবং ভালো-মন্দ লক্ষ্য করে […]

Copyright © 2026