বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

ট্রাম্পের জাহান্নাম সফর।

মে ১০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

ডোনাল্ড ট্রাম্প মরার পর জাহান্নামে গিয়ে দেখলো বিভিন্ন দেশের নামে জাহান্নামগুলোর নাম। তার জন্য যেকোন দেশের জাহান্নামে যাওয়ার ছাড় দেয়া হয়েছে।

আমেরিকার জাহান্নামে গিয়ে পাহারাদারকে জিজ্ঞেস করল-এখানে শাস্তি টাস্তি কেমন?

পাহারাদার বলল- সবার প্রথমে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে ১ ঘন্টা ইলেক্ট্রিক শক দেয়া হয়। তারপর পেরেকের বিছানায় এক ঘন্টা শোয়ানো হয়। এরপর এক দৈত্য পিঠে ৫০ টা চাবুকের ঘা দেয়…

এটা শুনে ট্রাম্প খুব ভয় পেয়ে গেলো ও ভাবল একবার রাশিয়ার জাহান্নামে গিয়ে দেখা যাক। ওখানেও পাহারাদার একই কথা বলল।

সে সব দেশের জাহান্নামে গেলো, আর সব পাহারাদারই একই শাস্তির কথা বলল।

শেষে সে এক জায়গায় পৌছালো, যেখানে দরজায় লেখা ছিলো – বাংলাদেশের জাহান্নামে আপনাকে স্বাগতম। আর দরজার বাইরে মানুষের লম্বা লাইন…..।

ট্রাম্প ভাবল এখানে নিশ্চয়ই কম শাস্তি দেয়া হয়, তাই এত লম্বা লাইন। পাহারাদারকে জিজ্ঞেস করল- এখানে কেমন শাস্তি দেয়া হয়?

পাহারাদার বলল- সবার প্রথমে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে ১ ঘন্টা ইলেক্ট্রিক শক দেয়া হয়। তারপর পেরেকের বিছানায় এক ঘন্টা শোয়ানো হয়। এরপর এক দৈত্য এসে ৫০ টা চাবুকের ঘা দেয়।

ট্রাম্প বিস্মিত হয়ে পাহারাদারকে জিজ্ঞেস করল- এই একই রকম শাস্তি তো সব দেশের জাহান্নামেই দেয়া হয়, তো এই জাহান্নামে এত ভিড় কেনো?

পাহারাদার বললঃ এখানে ইলেকট্রিক চেয়ার তো আছে কিন্তু কারেন্ট নেই। পেরেকের বিছানা থেকে পেরেক চুরি হয়ে গেছে। ফাইল এত জমে গেছে যে, আজকে নাম লেখালে কবে যে ডাক আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ততদিন আরাম। আর যে দৈত্যটি চাবুক মারে সে একজন সরকারি কর্মচারী। আসে, খাতায় সই করে বাড়ি চলে যায়। আর এক আধ দিন যদিও বা বেশিক্ষন ডিউটি দেয় তো ঐ দিন দু-একটা চাবুক মারে, আর রেজিস্টারে ৫০ টা চাবুকের ঘা লিখে বেরিয়ে যায়।

তার মানে আরাম আর আরাম ?

Related Images:

BD TOP TEN
BD TOP TEN
Post Views: ১,০৮৩

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: রম্য রস

গাড়ির নাম্বার প্লেটের অক্ষরগুলো দ্বারা কী বুঝায়?

১৯৭৩ সালে থেকে BRTA-এর অনুমোদিত সকল যানবাহনে নাম্বারপ্লেট ব্যবহারের নিয়ম চালু হয়। বাংলাদেশের যানবাহনগুলোর নাম্বারপ্লেটের ফরম্যাট হচ্ছে- ‘শহরের নাম – গাড়ির ক্যাটাগরি ক্রম এবং গাড়ির নাম্বার’ যেমন, ‘ঢাকা মেট্রো য-১১২৫৯৯। এখানে, ‘ঢাকা মেট্রো’ দ্বারা বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন। ‘য’ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্নকারী বর্ণ। অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সব গাড়ি ‘য’ বর্ণ দ্বারা চিহ্নিত করা হবে। পরবর্তী ‘১১’ হচ্ছে গাড়িটির […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:38 AM
    সূর্যোদয়5:41 AM
    জোহর11:58 AM
    আসর4:27 PM
    মাগরিব6:14 PM
    ইশা7:17 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

লাইভ দেখুন ঘূর্ণিঝড় ‘ফণী’

Related Images:

Copyright © 2026