বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

এমন ডাইনী অনেক ফ্যামিলিতে আছে। আর সংসার তছনছ করে দিচ্ছে।

ডিসেম্বর ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

মানুষের বউ তো রাগারাগি হলে রাগ করে বাপের বাড়ি চলে যায়, অথবা ডিভোর্স দিলে কাবিনের টাকা নিয়ে চলে যায়। কিন্তু আমি পরেছি এক মহা বিপদে। আমার বউ যায়ও না, আবার ভালোও হয় না।

আমার বউ এবং শশুর বাড়ির আত্মীয়স্বজন অনেক পাজি। বউ অনেক অহংকারী আর একদম সংসারী না। আমার পরিবারের কারো সাথে মিশে না, রাগারাগি করে কথা বলে।

বউ এবং বউয়ের আত্মীয়স্বজন মিলে আমাদের নামে এলাকায় অনেক মিথ্যা কথা বলে বলে আমাদের বদনাম করে বেড়ায়। প্রচুর মিথ্যা কথা বলতে পারে, যখন ঝগড়া করে তখন গলা ফাটিয়ে মুখ খারাপ করে ঝগড়া করে, কিন্তু বাহিরের কেউ একজন এলেই অভিনয় শুরু করে, এমন ভাবে কান্না করে কথা বলে যে তখন মানুষকে বুঝায় আমারই দোষ।

কয়েক বার বিচার হয়েছে কিন্তু কোন লাভ হয়নি। এখন সে অনেক চালাক হয়ে গেছে, আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু আমার সাথে আর আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তাদের সহ্যই করতে পারে না।

এতো বড় হয়েছি আজ পর্যন্ত কখনো আম্মা আমাকে দূরে কোথাও থাকতে দেয়নি কিন্তু ওর অত্যাচারে মা নিজেই বলছে বাবা তুই যদি তোর বউ নিয়ে আলাদা থেকে সুখে থাকিস তাহলে যা, তোর সুখই আমার সুখ। এখন বউ বার বার বলে আলাদা বাসা নাও।

আমার ফ্যামিলির কোন কথা তার সামনে বলা যায় না, সব কথা তার বোনের শশুরের কাছে ফোন দিয়ে বলে দেয়। আমার ফ্যামিলির সব কথা ওই ফ্যামিলিতে পাচার করে দেয়। আর ওই ফ্যামিলিটা উগ্র টাইপের, প্রচুর চাপাবাজ। কোন একটা ভালো কথাকে উল্টিয়ে তারা খারাপ কথা বানিয়ে, তার সাথে আরো মিথ্যা কথা যোগ করে মানুষের কাছে আমাদের নামে বদনাম করে বেড়ায়।

মানুষ আমাদের ভালো বলে এসব তাদের সহ্য হয় না। উনাদের মানুষ ভালো বলে না, এখন আমাদের কিভাবে খারাপ করা যায় সেই ধান্দায় থাকেন উনারা।

ছোটবেলা থেকেই শুনেছি ভালো ব্যবহার করে শত্রুকেও বন্ধু বানিয়ে নেয়া যায়। আমিও তাই চেষ্টা করেছিলাম, বউকে যতোটা ভালোবাসার বেসেছি, বউয়ের সকল আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু তারা আমার এই ভালো ব্যবহারকে তারা দুর্বলতা ভেবেছে।

ওর যা মন চাইবে তাই করবে, যখন মন চাইবে তখন ঘুম থেকে উঠবে, মন চাইলে কাজ করবে, না মন চাইলে করবে না। কিছু বলতে গেলেই অনেক রাগারাগি করে।

এখন আমি আর সহ্য করতে না পেরে বলেছি ওকে আর রাখবো না, ওর কাবিনের বাকি ৪ লাখ টাকা দিয়েই ওকে বিদায় করবো। এতো গুলো টাকা জোগাড় করতে আমার ধার দেনা করে আনতে কিছু সময় লাগবে তবুও আমি দিয়ে দিব।

আমরা সব পুরুষ যেমন ভালো না, তেমনি সব মেয়েও ভালো হয় না। ওদের পরিবারটাই এমন, বিয়ের আগে তো বুঝতে পারিনি। কারো সাথে না মিশলে তো বোঝা যায় না তারা কেমন।

এমন অবস্থায় আমি কিভাবে একটু মুক্তি পেতে পারি?

মাঝে মাঝে আত্বহত্যার কথা মাথায় আসে, আবার মনে হয় এটা করলে তো জান্নাতে যেতে পারবো না।
আবার মনে হয় সব ছেরে পালিয়ে যাই, কিন্তু এটা করলেও বাবা মা আত্বীয়সজন কষ্ট পাবে।
এমন অবস্থায় আমি কিভাবে মুক্তি পেতে পারি? ?

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN
Post Views: ৯৬০

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: সংগৃহীত, সুখি পরিবার

স্বৈরাচারী সরকারের ১০ লক্ষণ

গণমাধ্যমকে ভয় দেখানো গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে গণমাধ্যম বিরোধী দলের ভূমিকায় থাকে৷ সরকারের সমালোচনা ও ভুল ধরিয়ে দেয়ার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অনেক৷ ফলে সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে সাংবাদিকদের দূরে রাখতে স্বৈরাচারী শাসকরা পত্রিকা, টেলিভিশনকে ভয় দেখিয়ে কোণঠাসা করতে চান৷ সরকারপন্থি গণমাধ্যম সৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ক্রমশ বাড়ছে৷ ফলে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সবক্ষেত্রে সম্ভব হয় না৷ পালটা ব্যবস্থা হিসেবে স্বৈরশাসকরা সরকারপন্থি গণমাধ্যম নেটওয়ার্ক গড়ে তোলেন৷ […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:02 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:42 PM
    মাগরিব5:18 PM
    ইশা6:22 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

২৯ জুলাই জাতীয় ডাকটিকেট দিবস।

২৯ জুলাই জাতীয় ডাকটিকেট দিবস। ৭১ সালের এই দিনে মুজিবনগর সরকার ৮টি ডাক টিকেট প্রকাশ করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে সহায়তা করেছিলো। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ Related Images:

Copyright © 2026