বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

নতুন খামে পুরনো চিঠি

ফেব্রুয়ারি ২০, ২০২১ by মেহেদী হাসান (মৃদুল) Leave a Comment (Edit)

যদি আলাদীনের আশ্চর্য প্রদীপের দৈত্য এসে বলে, বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়ার মন্ত্র দেবে সে আপনাকে! চোখ বন্ধ করে ভাবুন তো, অতীতের ঠিক কোন সময়ে ফিরে যেতে চাইবেন?

আমি যেতে চাইব, সেই শ্যাওলা জমে ফ্যাকাশে হয়ে যাওয়া হলদে দালানে, সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, মাঠের এক প্রান্তে একটি পুকুর। তার একপাশে আপন গতিতে উড়ে চলছে জাতীয় পতাকা। সেই মাঠে জাতীয় পতাকার সামনে সোজা লাইন ধরে দাঁড়িয়ে একসাথে শপথ পাঠ আর সমস্বরে গাওয়া জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”।

সুরেশ্বর, আমার শৈশবের স্মৃতি বিজড়িত গ্রাম। পদ্মারকোল ঘেসে বেড়ে ওঠা শরিয়তপুরের একটি ঐতিহ্যবাহী গ্রাম সুরেশ্বর। কালের বিবর্তনে সুরেশ্বর তথা এই ভাঙ্গন কবলিত জনপদে অনেককিছুই তৈরি হয়েছে।

তার মধ্যে অন্যতম “সুরেশ্বর উচ্চ বিদ্যালয়” সময়ের স্রোতে আজ “সুরেশ্বর উচ্চ বিদ্যালয়” সাফল্যের সাথে পার করেছে ৫০ টি বছর এবং তার সাথে যুক্ত করতে পেরেছে মহাবিদ্যালয় ও।

ততকালীন সময়ে এই অঞ্চলের মানুষকে পড়াশুনা করতে যেতে হতো পদ্মা পার হয়ে সূদুর চরআত্রা কিংবা পন্ডিতসার। স্বাধীনতার পূর্বে এই ভাঙ্গন কবলিত অঞ্চলে একটা স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ অনেকটা দুঃসাহসের মত ছিল। সেই দুঃসাহসিক কাজ সাহসের সাথে করেছেন ১৪ জন মহানব্যক্তি। তাদের ওই সময়ের দুঃসাহসের ফসল ই “সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহা বিদ্যালয়“।

তাদের মহৎ উদ্দোগের কারনে আমি পেয়েছি আমার প্রিয় বিদ্যাপাঠ। শৈশব আর স্কুলের গল্প করতে গেলে বন্ধুদের কথা আগে বলা দরকার। বন্ধু ছাড়া স্কুল আর শৈশব আমি চিন্তা করতে পারি না। বন্ধুগুলোকে আমার অস্তিত্ব মনে হতো। কে বেশি কাছের তা আলাদা করা কঠিন। যাদের কথা লিখতে গেলে হয়ত শেষ করা যাবে না। স্কুলের গল্প করতে গেলে স্যারদের কথা না বলা অন্যায়। হ্যা! আমি পেয়েছি মরহুম জনাব আব্দুর রব (আই.কম), জনাব মাওলানা মনোয়ার হোসেন স্যার সহ অন্যান্ন সব জনপ্রিয় শিক্ষকদের, যাদের আদর,ভালবাসা,শাষন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে এই অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী। স্কুল জীবনের স্মৃতি লিখতে গেলে কলম ফুরিয়ে যাবে। এত এত মধুর স্মৃতি মনে করতে গেলে আমার নিজেকে সেই মহান ব্যক্তিদের কাছে চিরঋণী মনে হয়। যাদের অবদানের কারনেই আমরা পেয়েছি “সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহা বিদ্যালয়” এর মত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমার স্মৃতিচারণে ১৪ জন মহৎ ব্যক্তিদেরকে উৎসর্গ করতে যেয়ে আমার মনে পরে যায় প্রিয় শিক্ষাগুরু মরহুম জনাব আব্দুর রব (আই.কম) স্যারের ক্লাসে পড়া একটি ভাব সম্প্রসারণ এর কথা……….

“কীর্তিমানের মৃত্যু নেই“

পরিশেষে বলব চারিদিকে আধুনিকতার এত এত গ্যাজেটের হাতছানিতেও মনে হয়—
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম।

মেহেদী হাসান (মৃদুল)
ব্যাচ ২০১০
সুরেশ্বর উচ্চ বিদ্যালয়

Related Images:

মেহেদী হাসান (মৃদুল)
মেহেদী হাসান (মৃদুল)

পদ্মারকোল ঘেসে বেড়ে ওঠা শরিয়তপুরের একটি ঐতিহ্যবাহী গ্রাম সুরেশ্বর। সুরেশ্বর, আমার শৈশবের স্মৃতি বিজড়িত গ্রাম। নেশা ঘুরে বেড়ানো, বই পড়া, ছবি তোলা আর টুকটাক লেখালেখি। পেশা ‘মানব সম্পদ ব্যবস্থাপনা’।

Post Views: ১,৪৭৩

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: স্মরণিকা Tagged With: সুরেশ্বর উচ্চ বিদ্যালয়, স্মরণিকা, স্মরণিকা ২০২১

কুরআন-হাদীসে বর্ণিত সব দুআর নির্যাস – ৬টি জিকির ও দুআ

কুরআন-হাদীসে বর্ণিত সব দুআর নির্যাস ৬টি জিকির ও দুআ (১) «اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ, اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ» উচ্চারণ: আল্লা-হুম্মা ছল্লি ‘আলা- মুহাম্মাদ ওয়া ‘আলা- আ-লি মুহাম্মাদ কামা ছল্লায়তা ‘আলা- ইবরা-হীম ওয়া ‘আলা- আ-লি ইবরাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

গাধাকে কখনোই উঁচু আসনে নিয়ে যেতে নেই

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু গাধা ছাদে উঠে ,আর নামতে চাইছে না। বহু চেষ্টা বিফলে গেলো। গাধা মোটেও নামতে চাইছে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে, গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।   আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেলো, তবুও গাধা নামছে না। মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, তার বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ, গাধা পদাঘাত করে, ভেঙে […]

Copyright © 2026