বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

দেট ইজ কল্ড মাইনকার চিপা

নভেম্বর ১৩, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

এক ব্যক্তির দুই মেয়ে ছিল। বড় মেয়েটির বিয়ে হয়েছে ইটের ফিল্ডের মালিকের সাথে। আর ছোট মেয়ের বিয়ে হয়েছে বড় এক কৃষকের সাথে।

এক দিন একে একে দুই মেয়েকে দেখতে যাওয়ার নিয়তে বাবা বের হলেন। প্রথমে বড় মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছ মা? তোমার স্বামীর ব্যবসা-বাণিজ্য কেমন চলছে?

মেয়ে উত্তর দিলেন, কয়েক লাখ ইট বানিয়ে রোদে শুকানোর জন্য রাখা হয়েছে। বৃষ্টি হলে সবই ধ্বংস হয়ে যাবে।

দ্বিতীয় মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছ মা? তোমাদের কৃষির কী অবস্থা?

মেয়ে উত্তর দিলেন, অনেকগুলো জমিতে বিভিন্ন প্রজাতির শাক,শব্জি ইত্যাদি লাগানো হয়েছে। বৃষ্টি না হলে সব ধ্বংস হয়ে যাবে।

লোকটি বাড়িতে আসার পর তার স্ত্রী জিজ্ঞেস করলেন, মেয়েরা কেমন আছে?

তিনি উত্তর দিলেন বৃষ্টি হলেও ধ্বংস হয়ে যাবে, বৃষ্টি না হলেও ধ্বংস হয়ে যাবে।

KM Habibullah

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: সংগৃহীত

আমরা প্রত্যেকেই নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছি।

নভেম্বর ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৬ টা বাজে, লন্ডনে তখন রাত ১২ টা। সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে, এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে, কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে,মারা যান ৯০ বছরে। কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে,কেউ অনেক এগিয়ে আছেন,আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারনা ভুল, প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।

শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, বাকী কাজটা আল্লাহ সহায়!

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

মাঝেমধ্যে হেরে যাওয়াও ভালো !!!

নভেম্বর ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

টাইটানিক মুভির সব থেকে ভাগ্যবান লোকটা কে?

সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না!
তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো।

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে আল্লাহ আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

তারপরেও কিছু কথা থাকে। একবার হেরেছি বলে হাল ছেড়ে দিলে চলবে না। নিজের ভুল গুলো কে সুধরে নিয়ে আবার পথ চলার সাহস যোগাতে হবে।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, মগজ ধোলাই, সংগৃহীত

আমিহীন দুনিয়া…

অক্টোবর ১৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভূলে যায়।

মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি। দেখি সবই ঠিকঠাক চলছে। আমার জন্য কিছুই থেমে নেই। অফিসের আমার চেয়ারটাও খালি নেই। খালি নেই বাসার বিছানাটা। খালি নেই যাদের মনে যতটকু ছিলাম সেই জায়গাগুলো। সব দখল হয়ে গেছে। আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে। কিন্তু কেউ জানে না আমি কেমন আছি…

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই Tagged With: আমিহীন, দুনিয়া, ভালো আছি ভালো থেকো

একটি নির্ভেজাল, স্বচ্ছল জীবন।

অক্টোবর ৪, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

যে স্বপ্নগুলো আমাদের আখিরাতের কথা ভুলিয়ে দেয়, সেগুলো স্বপ্ন নয়; স্রেফ_ধোঁকা।

একটি নির্ভেজাল, সচ্ছল জীবন আমাদের চূড়ান্ত কামনা। অথচ মৃত্যুকালীন ভয়াবহতা, কবর জীবনের পিনপতন নীরবতা এবং পরকালের অন্তহীন জীবনে আমাদের অবস্থা কী হবে, সেগুলো নিয়ে এক মুহূর্তও ভাবি না। মনেই আসে না।

আল্লাহ্ তা‘আলা কুরআনে বলেন—

فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَما الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ

‘‘অতপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে-ই তো সফলকাম হবে। বস্তুত, পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়।’’ [সূরা আলে ইমরান, আয়াত: ১৮৫]

দুনিয়ার ক্যারিয়ার নিয়ে তো আমরা অনেক চিন্তা করি। আসুন! আখিরাতের চূড়ান্ত ক্যারিয়ার নিয়েও একটু ভাবি। সেখানে শুরু আছে, কিন্তু শেষ নেই। সেখানে হেরে যাওয়া মানে সবকিছুই হারিয়ে দেউলিয়া হয়ে যাওয়া। সেখানে কোনো মৃত্যু নেই।

© শাইখ মুখতার আহমাদ

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই

  • « Previous Page
  • 1
  • …
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • …
  • 40
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বুধবার, ২২ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:55 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

খারাপ মানুষ চেনার দশ উপায়

খারাপ মানুষ চেনার উপায় ১/ কখনো পরাজয় স্বীকার করে না। ২/ যুক্তিতে হারতে চায় না। ৩/ অহংকার করে কথা বলে। ৪/ সবাইকে নিজের মতো ভাবে। ৫/ অন্যকে আঘাত করে কথা বলে।  ৬/ কথায় কথায় তিরস্কার করে। ৭/ সত্য মিথ্যা বুঝতে চায় না। ৮/ অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে। ৯/ মানুষের দুর্বল দিকগুলোতে আঘাত করে। ১০/ যেকোনো প্রতিভাকে ছোট করে দেখে। Related Images:

Copyright © 2026