বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০ টি শব্দ

মে ৮, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআনের ৫৫% শব্দের অর্থ জানা হয়ে যায় আর ৩২০ টি জানলে জানা হয় ৭৫%!!! (সুবহানাল্লাহ)

1st day:

1.هَذَا[হাযা](this(male-এটা
2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)
3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)
4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)
5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)

2nd day :

6.أُولَئِكَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)
7.اَلَّذِىْ -[আল্লাযি]who(male যে)
8.اَلَّتِىْ -[আল্লাতি]who (female)
9.اَلَّذِيْنَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)
10.تَحْتَ -[তাহতা]under(তলদেশে,নিচে)

3rd day :

11.فَوْقَ -[ফাওক্বা]above(উপর)
12.قَبْلَ -[ক্ববলা](before -(সামনে,আগে
13.ﺑَﻌْدَ -[বা’দা]after(পরে,পরবর্তী কালে,)
14.بَيْنَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)
15.دُونَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)

4th day :

16.عِنْدَ -[‘ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)
17.يَمِيْنْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)
18.شِمَالْ -[শিমাল]left(বাদিকে)
19.ٱللَّه -Allah
20.رَب -রব

5th day :

21.أَرْض -[আরদ্বা](পৃথিবী (World
22.قَوْم -[ক্বওম]nation জাতি
23.ءَايَة -[আয়াহ]চিহ্ন /আায়াত
24.كُل -[কুল্লু]every (প্রত্যেক, সব)
25.رَسُول -[রসূল]messenger (দূত)

6th day :

26.يَوْم -[ইয়াওম] day (দিন)
27.عَذَاب – [‘আযাব] punishment (আজাব)
28.سَمَآء -[সামা’] sky(আকাশ)
29.شَىْء -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)
30.كِتَاب -[কিতাব

7th day :

31.حَق -[হাক্ব] truth (সত্য)
32.نَاس – [নাস] people (সম্প্রদায়)
33.مِن – [মিন] from (হতে, থেকে)
34.فِى -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)
35.عَلَى -[‘আলা] upon (সন্নিকটে)

8th day :

36.اِلَى -[ইলা] to (কাছে, প্রতি)
37.عَن -[‘আন] about (সম্পর্কিত,সম্পর্ক)
38.حَتَّی -[হাঁত্তা] until (যতক্ষণ না)
39.مَعَ -[মা’আ]with(একত্রে, সঙ্গে)
40.بِ -[বি]with(সাথে)

9th day:

41.كَ -[কা]like (মত,প্রায়)
42.لِ -[লি] for (জন্য)
43.مَن -[মান] who (যে)
44.مَا / مَاذَا -[মা যা] (what (কী, যাহা
45.أَيْنَ -[আইনা] where (যেথায়,কোথায়)

10 the day :

46.مَتى -[মাতা] when(কখন,তখন)
47.لِمَ / لِمَاذَا -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)
48.كَيْفَ -[কাইফা] how (কেমন,কিভাবে)
49.هَلْ -[হাল] are (হয়)
50.أَيُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)

11 the day :

51.كَمْ -[কামা] how much (কতোটুকু)
52.لَا -[লা] no(না)
53.مَا -[মা] not (মোটেই নয়)
54.لَمْ -[লাম] not (নয়)
55.لَنْ -[লান] never (কখনোও না)

12 th day :

56 .كَلَّا -[কুল্লা] nay (বস্তুত)
57.لَيْسَ -[লাইসা] it is not (মতো নয়)
58.بَلَى -[বালা] of course (নিশ্চয়ই)
59.نَعَمْ [নাআ’ম]-yes
60.مُؤْمِن -[মু’মিন] believer(বিশ্বাসী)

13 th day :

61.سَبِيل -[সাবিল] way (পথ,উপায়)
62.أَمْر -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)
63.بَعْض -[বা’দ] some (কেহ,কিছু)
64.خَيْر -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)
65.إِلَٰه -ইলাহ

14 th day :

66.آخِر -[আখির] last ( শেষ)
67.جَنَّة -[জান্নাহ] বাগান
68.نَار -[নার] fire ( আগুন)
69.غَيْر -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)
70.قَلْب -[ক্বলব] heart ( অন্তর)

15th day :

71.عَبْد -[আব্দ]slave (গোলাম)
72.أَهْل -[আহল] family (দল,পরিবার)
73.يَد -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)
74.قَالَ -[ক্বলা] he said (বলেছেন)
75.كَانَ [কানা] -he was

16th day :(verbal)

76.ءَامَنَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)
77.عَلِمَ -[আলিমা]he knew (তিনি জানতেন)
78.جَعَلَ -[জা’আলা]he made (তৈরী করেছেন)
79.كَفَرَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)
80.جَآءَ [জাআ]-he came

17th day :

81.عَمِلَ -[আমিলা]he did (করেছিলেন)
82.آتَى -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)
83.رَءَا -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)
84.أَتَى -[আতা]he came (তিনি এসেছিলেন)
85.شَآءَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)

18th day :

86.خَلَقَ -[খলাক্ব] he created (তিনি তৈরী করেছেন)
87.أَنزَلَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)
88.كَذَّبَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)
89.دَعَا -[দা’আা] he invoked (প্রার্থনা করা অর্থে)
90.ٱتَّقَى -[আত্তাক্বা] he feared (ভয়)

19th day :

91.هَدَى -[হাদা] he guided (পরিচালিত করলেন)
92.هُوَ -[হুয়া] he (তিনি,সে)
93.هُمَا -[হুমা] they both (উভয়েই)
94.هُمْ -[হুম] they (male -তারা)
95.هِيَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)

20 th day :

96.هُنَّ -[হুন্না] they (female তারা)
97.أَنْتَ -[আংতা] you (male,তুমি)
98.أَنْتُمَا -[আংতুমা] you both (তোমরা উভয়েই)
99.أَنَا -[আনা] I (আমি)
100.نَحْنُ -[নাহঁনু] we (আমরা)

উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ দেয়ার চেষ্টা করেছি,তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

কিছু সুন্নাহ যা আমরা হয়তো অনেকে ভুলেই গেছি!!

এপ্রিল ৩০, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

প্রিয় নবি মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা হয়তো অনেকে ভুলেই গেছি!!

  • ১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
    সহীহ মুসলিম- ৮৯৮
  • ২। বৃষ্টি আসলে দোয়া করা।
    সহীহ বুখারী- ১০৩২
  • ৩। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
    বুখারী- ৫২১১
  • ৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা।
    মুসলিম- ২০৬৪।
  • ৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
    বায়হাকী- ১৭৫৯৫।
  • ৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
    মুসলিম- ২৫৩১।
  • ৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
    মুখতাসার যাদুল মা’ আদ- ১/২৭
  • ৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
    বায়হাকি-৪২৮।
  • ৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
    বুখারী- ৭৩১
  • ১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
    মুসনাদে বাযযার- ৮৫৬৭।
  • ১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। বিশেষ করে শো জুতা।
    আবু দাউদ- ৪১৩৫।
  • ১২। যতই ভালো খাবার হোক, ভরা পেটে না খাওয়া।
    তিরমিযী- ২৪৭৮।
  • ১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
    আরশিফু মুলতাকা- ৪৫৬৯।
  • ১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
    মুসনাদে আহমাদ- ২১৬১৮।
  • ১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
    তাবরানী- ৬১৩৯।
  • ১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
    মুসনাদে আহমাদ- ২৭৫০৮।
  • ১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
    ফাতহুল বারি- ১১/১১০।
  • ১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
    আবু দাউদ- ৪১৬০।

প্রিয় নবী (সাঃ) এর পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়।

আমাদের ইহকাল ও পরকালের মুক্তির সিঁড়িগুলো হলো রাসূল (সাঃ) এর প্রতিটি সুন্নাহ।

আল্লাহ সুবহানাহুওয়া তা’য়ালা আমাদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, সংগৃহীত

গিরিশ চন্দ্র সেন বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক নন।

জুন ২২, ২০২০ by Enamul Hoque Leave a Comment (Edit)

সর্বপ্রথম ১৮০৮ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া। এরপর বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন ১৮৩৬ সালে। গিরিশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন ১৮৮৬ সালে।

সুতরাং মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন মাজীদের আংশিক অনুবাদক। মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। আর গিরিশ চন্দ্র হচ্ছেন প্রকাশক।

গিরিশ চন্দ্র সেনের জন্ম ১৮৩৫ সালে এবং মৃত্যু ১৯১০ সালে। গিরিশ চন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ ১৮০৮ সালে কুরআন মাজীদের বাংলায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া। এরপর গিরিশ চন্দ্র সেনের জন্মের একবছর পরই অর্থাৎ ১৮৩৬ সনে মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন মাজীদের বাংলা অনুবাদ সম্পন্ন করেন।

বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে, গিরীশ চন্দ্র সেন আল কুরআনের প্রথম বাংলা অনুবাদক। আরবি জানেন না, আরবি ব্যাকরণ জানেন না – এমন ব্যাক্তি কুরআন অনুবাদ করেছে এমন প্রচার মুর্খতা।

এ প্রচারণার কিছু কারণ ছিল। বৃটিশ আমলে এদেশে ব্রাহ্মধর্মের একটা জোয়ার এসেছিল। গোঁড়া হিন্দু গিরীশ চন্দ্র সেন এক সময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ব্রাহ্মধর্ম এ দেশে ছিল একটি নতুন ধর্মমত। তাই এ ধর্মমত আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরীশ চন্দ্র নিজে উদ্যোগী হলেন। কিন্তু অর্থকড়ির তো প্রয়োজন। সেটা আসবে কোথা থেকে!

তিনি ফারসী ভাষায় পন্ডিত ছিলেন। মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশকিছু ইসলামী বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র আল কুরআনের প্রকাশ করলেন প্রকাশক হয়ে। মুসলমানরা এ বই কিনলোও প্রচুর। ফলে বাংলা ভাষাভাষী যারাই কুরআন মাজীদের বঙ্গানুবাদ হাতে পেতে চাইলো তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কুরআন মাজীদ।

এ ব্যাপারে তাঁকে ব্রাহ্মসমাজ হিন্দু ব্যক্তিবর্গ এমন কি বৃটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছে। ফলে মানুষ মনে করেছে পবিত্র কুরআন মাজীদের প্রথম বঙ্গানুবাদকারী হচ্ছেন গিরীশ চন্দ্র সেন। আসলে পবিত্র কুরআনের প্রথম বঙ্গানুবাদকারী যে মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি।

গিরীশ চন্দ্র কুরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্মধর্ম প্রচার কাজে। ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কুরআন বিক্রয়ের একটা গভীর সম্পর্ক ছিল।

মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন ছিলেন একজন মুসলমান। তিনি স্বত:প্রণোদিত হয়ে আল কুরআনের বঙ্গানুবাদ করেছিলেন। তা প্রচারের জন্য গিরীশ চন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না। যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত।

মূল লেখক শিরিন চৌধুরী।
(পরিমার্জিত)

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, টেকনোলজি, ধর্ম, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত Tagged With: কোরআন শরীফের অনুবাদক, গিরিশ চন্দ্র সেন, মৌলভী নাঈমুদ্দীন

যাকাত সম্পর্কিত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

মে ১৯, ২০২০ by Enamul Hoque Leave a Comment (Edit)

প্রশ্নোত্তরে যাকাত: ৫০টি

1 যাকাত কাদের উপর ফরজ? যাকাত কাদেরকে দিবো?
2 কোন্ কোন্ সম্পদের যাকাত দিতে হবে?
5 বছররের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব কিভাবে করবো?
6 পাওনা টাকার যাকাত কে দিবে?
7 পাওনা টাকা যাকাত হিসেবে কেটে দেওয়া যাবে কি না?
8 ব্যবহ্রত স্বর্ণের যাকাত দেওয়া যাবে কি না?
9 ভাই-বোনকে যাকাত দেওয়া যাবে কি না?
10 স্ত্রীর গহনার যাকাত কে দিবে?

11 বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেসাব পূর্ণ হয়। একত্র না করলে হয় না। করণীয় কি?
12 ঋণগ্রস্থ ব্যক্তির যাকাতের বিধান কি?
13 মসজিদ-মাদরাসায় যাকাতের টাকা দেওয়া যাবে কি না?
14 শাড়ি-লুঙ্গি দিয়ে যাকাত আদায় করা যাবে কি না?
15 যাকাতের টাকায় নলকূপ খনন বা জনকল্যানমূলক কাজ করা যাবে কি না?
16 শিশুদের সম্পদের যাকাত দিতে হবে কি না?
17 যাকাত কি রমজান মাসে দিতে হয়?
18 যাকাত কি অগ্রিম দেওয়া যায়?
19 যাকাতের টাকা ধীরে ধীরে দেওয়া যাবে কি না?
20 কয়েক বছরের যাকাত দেওয়া হয়নি এখন কি করবো?

21 কাউকে না বলে যাকাত দেওয়া যাবে কি না?
22 স্বর্ণ ও রৌপ্যের মধ্যে কোনটিকে নিসাব ধরতে হবে?
23 ব্যবহ্রত স্বর্ণের গহনার যাকাত দিতে হবে কি না?
24 ডায়মন্ডের যাকাত দিতে হবে কি না?
25 স্ত্রীর যাকাত স্বামী আদায় করলে হবে কি না?
26 কোনো মেয়ে মানুষের শুধু স্বর্ণ আছে নগদ টাকা নেই তিনি কিভাবে যাকাত দিবেন?
27 কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে। কোনোটারই নেসাব পূর্ণ হয়নি যাকাত কিভাবে দেবো?
28 স্বর্ণ বা রুপার জাকাত কি বর্তমান বাজার মূল্যে নাকি কেনা মূল্যে হিসাব করতে হবে?
29 স্হায়ী সম্পত্তি যেমন বাড়ি, গাড়ির যাকাত দিতে হবে কিনা?
30 প্রভিডেন্ট ফান্ডের টাকার যাকাত দিতে হবে কি না?

31 সরকারকে ট্যাক্স দিলে কি যাকাত দিতে হবে? থেকে মুক্তি পাওয়া যাবে?
32 গবাদিপশু এবং ফসলের যাকাতের বিবরণ কি?
33 যাকাতের টাকা দিয়ে ত্রান দেয়া যাবে কিনা?
34 অভাবী লোককে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কি?
35 ডিপিএসের যাকাত কি দিতে হবে?
36 ব্যবসার যাকাত কি ভাবে হিসাব করবো?
37 মৎস চাষের যাকাত সম্পর্কে জানতে চাই। পুকুরে চাষের মাছ আছে, কিন্তু কি পরিমাণ আছে জানা নাই, এমতাবস্থায় মাছের যাকাত কিভাবে হিসাব করবো?
38 শ্যালক যদি গরীব হয় দুলাভাইয়ের কাছ থেকে যাকাতের টাকা নিতে পারবে?
39 অমুসলিমকে যাকাত দেওয়া যাবে কি না?
40 যাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনে দান করা যাবে?

41 ফিক্স ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটের যাকাত দিতে হবে কিনা?
42 বছরের মাঝামাঝি নেসাব থেকে কমে গেলে যাকাত দিতে হবে কিনা?
43 ইংরেজি বর্ষ হিসেবে যাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসেবে?
44 ব্যবহারের গাড়ি বা মূলবান আসবাব পত্রের যাকাত দিতে হবে কিনা?
45 হজ্ব বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার যাকাত ‍দিতে হবে কিনা?
46 যাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেয়া যাবে কিনা?
47 মহর হস্তগত না হলে স্ত্রীকে যাকাত দিতে হবে কিনা?
48 স্বামী স্ত্রী একে অন্যকে যাকাত দিতে পারবে কিনা?
49 যাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে?
50 কাজের লোকজনকে যাকাত দেওয়া যবে কিনা?

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই Tagged With: প্রশ্নোত্তরে যাকাত, যাকাত

১৫ শ্রেণীর মানুষকে রাসুল সা উম্মত বলে পরিচয় দেননি

জানুয়ারি ১৯, ২০২০ by Enamul Hoque ১ Comment (Edit)

জেনে নিন আপনি তাদের মধ্যে আছেন কি না?

১. যে ব্যক্তি ধৈর্য হারা হয়ে ভাঙচুর করে
২. যে ব্যক্তি একাকী আল্লাহর ইবাদত করবেন বলে যারা বিয়ে করে না (সংসার বিরাগী)
৩. যে ব্যক্তি শাসকদের মিথ্যাচার ও জুলুমের সমর্থন করেন
৪. যে ব্যক্তি প্রতারণাকারী বিশেষ করে বেচা কেনার ক্ষেত্রে
৫. যে ব্যক্তি গণকের কাছে যায়
৬. যে ব্যক্তি অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে
৭. যে ব্যক্তি কুরআন তেলাওয়াতের সময় সুর করে সুন্দর করে পড়েনা
৮. যে ব্যক্তি ছিনতাই করে
৯. যে ব্যক্তি নবী (সা) এর দেখানো পথ অনুযায়ী শাসন করে না
১০. যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়
১১. যে ব্যক্তি গোফ ছোট করে না
১২. যে ব্যক্তি বিপরীত লিঙ্গের বেশভূষা অনুকরণ করে
১৩. যে ব্যক্তি মুসলমানদের উপর অস্ত্রধারণ করে
১৪. যে ব্যক্তি মুসলিম জনপদে সাপ প্রবেশ করলে তা হত্যা না করে অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়
১৫. যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়

অনেক গুরুত্বপূর্ণ আলোচনা,, আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের বিধি বিধান মেনে চলে,, ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে চলার তৌফিক দান করুন,, আমিন!!

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, ধর্ম

  • « Previous Page
  • 1
  • …
  • 5
  • 6
  • 7

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:44 AM
    সূর্যোদয়5:46 AM
    জোহর11:52 AM
    আসর4:16 PM
    মাগরিব5:58 PM
    ইশা7:00 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

সংসার-সংসারী বিবাহিত জীবন চাওয়া-পাওয়া।

সন্তান-সন্ততি, সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, বিরহ, ভালোবাসা ইত্যাদি নিয়েই সংসার। অবশ্যই পুরুষ কিংবা নারী উভয়কে সংসার করতে এসে স্যাক্রিফাইস করতে হয়। শুধু নিজের সাক্রিফাইসিকে বড় করে দেখা চরম স্বার্থপরতা। “কি দিলাম আর কি পেলাম” এই হিসাব কষে সংসারে সুখী হওয়া যায় না। এখন প্রশ্ন, “সংসারী তো অনেকেই হয়। কিন্তু সুখী হয় কয়জনে? যারা সুখী হয় না, তারা কেন সুখী হয় না?” সংসারী জুটির মধ্যে কঠিন এবং […]

Copyright © 2026