বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সঙ্গতি।

জুলাই ২৩, ২০২৩ by Shahana Akhter Leave a Comment (Edit)

সিংগাপুরের একজন মিলিয়নিয়ার একটি বইতে লিখেছেন, ‘আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।’

বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না।

যেমন, একটি ‘গুচি’ ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা– এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।

  • আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছ। আমাদের অনেকের মধ্যেও আছে।
  • আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।

কোনো ‘কেনাই’ আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। ‘গুচি’ জুতোর পর আমাদের ‘আরমানি’ কিনতে ইচ্ছে করবে। আরমানির পর ‘বারবারি’। আই ফোন ১২ কিনলে পরের বছর আই ফোন ১৩ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই।

“বিলাসিতা” নেভার এন্ডিং প্রসেস…আমাদের ভাবা উচিত, কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: অশুদ্ধ দৌড়, আই ফোন ১২, আই ফোন ১৩, আত্মার শুদ্ধতা, আরমানি, আর্থিক সংগতি, আর্থিক সঙ্গতি, গুচি, জীবন তো একটাই, বারবারি, বিলাসিতা, মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:38 AM
    সূর্যোদয়5:41 AM
    জোহর11:58 AM
    আসর4:27 PM
    মাগরিব6:14 PM
    ইশা7:17 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

নতুন খামে পুরনো চিঠি

যদি আলাদীনের আশ্চর্য প্রদীপের দৈত্য এসে বলে, বর্তমান থেকে অতীতে ফিরে যাওয়ার মন্ত্র দেবে সে আপনাকে! চোখ বন্ধ করে ভাবুন তো, অতীতের ঠিক কোন সময়ে ফিরে যেতে চাইবেন? আমি যেতে চাইব, সেই শ্যাওলা জমে ফ্যাকাশে হয়ে যাওয়া হলদে দালানে, সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, মাঠের এক প্রান্তে একটি পুকুর। তার একপাশে আপন গতিতে উড়ে চলছে জাতীয় পতাকা। সেই মাঠে জাতীয় পতাকার সামনে সোজা লাইন ধরে দাঁড়িয়ে […]

Copyright © 2026