বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

নবাবজাদা বনাম হারামজাদা

মার্চ ২১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

“….ইতালির ঘটনার জের টেনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের সম্পর্কে ঢালাওভাবে একটি মন্তব্য করেন। তিনি বলেন, বিদেশ থেকে ফিরে প্রবাসীরা ‘নবাবজাদা’ হয়ে যান। তাঁর মন্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মূল বক্তব্য হচ্ছে প্রবাসীরা ‘নবাবজাদা’ই, তাঁরা নবাবজাদার মতো ব্যবহার পাওয়ার যোগ্য। আমি নিজে লিখেছি নবাবজাদা হওয়া হারামজাদা হওয়ার চেয়ে অনেক ভালো। প্রবাসীরা বিদেশে কষ্ট করে টাকা পাঠিয়ে দেশটাকে টিকিয়ে রেখেছেন। আর হারামজাদারা দেশ থেকে টাকা পাচার করে দেশের বারোটা বাজাচ্ছে। আমার দুঃখ হচ্ছে, হারামজাদারা এ দেশে পায় ভিআইপি মর্যাদা আর প্রবাসীরা পান তুচ্ছতাচ্ছিল্য, অপমান, অবমাননা।

কিছু প্রবাসী প্রশ্ন তুলেছেন আরও বিভিন্ন মৌলিক বিষয়ে। তাঁরা রাতের ভোট, লাখো কোটি টাকা পাচার, গুম-খুন, সাবেক প্রধান বিচারপতির পরিণতি, বিচার বিভাগ, আর্থিক খাত, শিক্ষাব্যবস্থাসহ বহু উদাহরণ টেনে দেশের সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলছেন বিদেশে বাংলাদেশের রাজনীতিবিদদের সন্তানদের পোরশে, বিএমডব্লিউ গাড়ি চালানো নিয়ে, অকাতরে তাঁদের টাকা ছড়াতে দেখে। জানতে চেয়েছেন এসব কোন সিস্টেমের লক্ষণ?

প্রবাসীরা নিজেদের স্বজন আর দেশকে ভালোবেসে কষ্টের টাকা পাঠান দেশে। তাঁদের সেই রেমিট্যান্সেই আসলে টিকে আছে এ দেশ। তাঁদের প্রশ্ন, সেই প্রবাসীদের যখন পাসপোর্ট নিতে গেলে টাকা দিতে হয়, এয়ারপোর্টে হয়রানি করা হয়, ব্যাগ ধরে টানাটানি করা হয়—এটা কেমন সিস্টেম?

তাঁরা সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন করোনা নিয়ে আমাদের প্রস্তুতিতেও। প্রশ্ন তুলেছেন আমাদের সিস্টেম নিয়ে, করোনা মোকাবিলায় সেই সিস্টেমের অপ্রতুল, করুণ ও হাস্যকর অবস্থা নিয়ে। আমরা কি এখন একটু সৎভাবে আত্মবিশ্লেষণ করতে পারি এটি নিয়ে?”

— অধ্যাপক আসিফ নজরুল

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: করোনাভাইরাস, নবাবজাদা, হারামজাদা

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:38 AM
    সূর্যোদয়5:41 AM
    জোহর11:58 AM
    আসর4:27 PM
    মাগরিব6:14 PM
    ইশা7:17 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

পার্টনার বা শেয়ার বিজিনেস এর ক্ষেত্রে কিভাবে এগুবেন?

কাউকে টাকা দিতে গেলে বা ৭-১০ জন মিলে পার্টনার হতে গেলে বা শেয়ার কিনতে গেলে নীচের বিষয়গুলো বিশেষভাবে চেক করে তারপর এগুবেন: ১। একে অন্যকে পার্সোনালি ভিজিট করবেন, বসে মিটিং করবেন, নিজেদের প্লান ও আইডিয়া নিয়ে আলাপ করবেন ২। নিজেদের বাড়ি (এবং অফিস) ভিজিট করবেন ৩। নিজেদের অর্থনৈতিক সক্ষমতা যাচাই করে নিবেন ৪। কতটা কর্মঠ ও কাজের প্রতি সিরিয়াস তা বুঝে নিবেন ৫। পার্টনারশিপ ডিড […]

Copyright © 2026