বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!

জুলাই ৯, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!
এর জন্য আয়োজন করতে হয়, বিশাল আয়োজন……….

নফসের বিরুদ্ধে গিয়ে নিয়মিত

  • পাঁচ ওয়াক্ত সালাতের আয়োজন…!!!
  • হারাম বর্জনের আয়োজন……
  • মিথ্যা পরিহারের আয়োজন…!!!
  • শয়তানকে হারানোর আয়োজন……
  • প্রচন্ড ধৈর্য এবং আস্থার প্রয়োজন!!!

বেশ কয়েকদিন কেটে যাবে এভাবেই….

তারপর নফস এবং শয়তান হেরে যাবে!!! হারবে….

  • সালাতে মনোযোগ আসবে!
  • হারামে জড়াতে ভয় কাজ করবে!
  • মিথ্যা ভাবতেই গা শিউরে উঠবে!
  • প্রচন্ড ধৈর্য এসে যাবে……..

কেন বলুন তো???
কারণ আপনি তো প্রথম ধাপে আল্লাহর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন,,,,,তাই স্বয়ং আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসেছেন!!!

তাই শুধু ” হেদায়েত” এর অপেক্ষা করে নিষ্ক্রিয় হয়ে থাকলে হবে না,,,,,
চেষ্টা করতে হবে!!! প্রচুর পরিশ্রম করতে হবে….

“যে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়,,,আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান””
আর একেই বলে”হেদায়েত”

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

আহা! কি শান্তির জায়গা

জুন ২৪, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

হাতের ছবি দিয়ে এক আপু পোস্ট করেছেন ক্যাপশন্টা এই রকম :

“বিয়ের পর এই প্রথম একা একা লতি কুটলাম আর নখগুলো কেমন নষ্ট হয়ে গেছে।বাসায় ননদ আছে কিন্তু সে তার রুমে শুয়ে আছে একটুও সাহায্য করেনি! বিয়ের আগে কখনো লতি কুটিনাই আমি। আম্মুই সব করতো। এখনো বাবার বাড়ি গেলে আমাকে কিচ্ছু করতে দেয় না আম্মু।”

অতঃপর সেখানে কমেন্টের নমুনাগুলা ছিলো এমন:

1⃣  আপু এরা এমনই। আপনার কষ্ট কখনো বুঝবেনা। আর সাহায্যের আশা করে তো কোনো লাভই নাই।
2⃣  আমার ননদও এমন আপু। একটু কাজও করে না। শ্বাশুরীও কিছু বলেনা মেয়েকে।
3⃣  আমার ননদ অনেক ভালো। আমাকে অনেক হেল্প করে।
4⃣  হাজবেন্ড কে নিয়ে আলাদা হয়ে যান আপু আর হেল্পিং হ্যান্ড রাখুন। এদের জন্য করে কোনো লাভ নেই আপু। কষ্ট করে করবেন কিন্তু কোনো দাম পাবেন না।
ব্লা ব্লা ব্লা….

একটি কমেন্ট ছিলো ভিন্ন রকম:
*আপু আপনি বোধহয় ভুলে গেছেন এইটা আপনার ননদের বাবার বাড়ি। আপনি যেমন বাবার বাড়িতে কোনো কাজ করেননি/এখনো গেলে করেননা সেও তার বাবার বাড়িতে কাজ করেনা। এইটাই স্বাভাবিক আপু।

এইটা আসলে ননদের দোষ না আপু। এইটা আমাদের সমাজের নিয়ম।

আপনার আম্মু যখন সব কাজ একাই করে তখন আপনার কাছে সেটা খুব স্বাভাবিক ব্যাপার লেগেছে। তার কষ্ট হচ্ছে ভেবে হাতে হাতে কাজ এগিয়ে দিয়ে সাহায্য করার কথা আপনার মাথায় আসেনি। হয়তো ভেবেছেন আম্মু কত কষ্ট করে আমাদের জন্য কিন্তু সেই হিসেবে তাকে কতটা সাহায্য করেছেন?

কিন্তু যখন নিজে কাজ করতে গিয়েছেন তখন ননদের সাহায্য না করার ব্যাপারটা আপনার মাথা বেশ ভালো করে খেয়াল করেছে। আপনার সাহায্য দরকার। একা একা কাজ করাটা কষ্টের। একজন একা সব করবে আর একজন রুমে শুয়ে আছে ব্যাপারটা আপনার মস্তিষ্ক মেনে নিতে পারছেনা।

কিন্তু সেই মস্তিষ্ক আবার আপনার বাবার বাড়ি গেলে সব ইজিলি মেনে নেয়। বাবার বাড়িতে পা রাখতেই খুশিতে আন্দোলিত হয়ে ওঠে। উফফফ কদিন সব কাজ মা করবে আর আমি রেস্ট নিতে পারবো।

আহা কি শান্তির জায়গা!

Nothing to say! As you sow, so you reap.

✍️ Ayesha Siddiqa

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, সংসার জীবন

যেভাবে ইনকামিং এন্ড আউটগোয়িং কল বন্ধ ও চালু করবেন।

জুন ৫, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

এই কোডগুলি বাংলাদেশি সিমের জন্য প্রযোজ্য এবং দেশের ভিতরে থাকা অবস্থায় কোড গুলি কাজ করবে।

ইনকামিং কল বন্ধ করতে ডায়াল করুন
*35*0000#

ইনকামিং কল চালু করতে ডায়াল করুন
#35*0000#

আউটগোয়িং কল বন্ধ করতে ডায়াল করুন
*33*0000#

আউটগোয়িং কল চালু করতে ডায়াল করুন
#33*0000#

 

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, টেকনোলজি, প্রযুক্তি, মোবাইল আন্ড ইন্টারনেট Tagged With: আউটগোয়িং কল, ইনকামিং কল

সংসার জীবনে অশান্তির মূল কারণ গুলো কি কি?

জুন ১, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ, সুন্দর, মধুর ও আবেদনময় একান্ত সম্পর্ক ব্যতীত দাম্পত্য কখনোই সুখের হয়ে ওঠে না। অশান্তির মূল কারণ একান্ত দাম্পত্যে মিলের অভাব! কিছু ভুল আছে, যেগুলো দাম্পত্যে কমবেশি অনেকেই করেন। আর বুঝতেও পারেন না যে সেগুলো সম্পর্ক নষ্টের মূল কারণ। চলুন, জেনে নিই এমন কিছু ভুল।

  • নৈতিক শিক্ষার অভাব।
  • তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ।
  • ইগো, ইমপ্যাশেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং।
  • বিশ্বাস, ভরসা, ধৈর্য্য এবং সম্মান এর অভাব।
  • মনের মিলের অভাব। ম্যান্টালিটি ম্যাচ না করা।
  • বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভাব, মিথ্যা বলা, কথা গোপন রাখা, অন্যের কাছে ছোট করা।
  • উভয় পক্ষ সহানুভূতিশীল না হওয়া। স্যাক্রিফাইস করার মানসিকতা না থাকা।
  • সবকিছু নিজের মতো করে ভাবা। একে অপরকে না বুঝা।
  • স্ব স্ব প্রত্যাশাগুলো নিজেদের মধ্যে শেয়ার না করা।
  • অপরকে তার প্রাপ্য সন্মান ও অধিকার না দেয়া।
  • অতিরিক্ত রাগ। নিজের জেদটা বড় করে দেখা।
  • বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেওয়া।
  • ধৈর্যশক্তির অভাব। ধৈর্য্য কম থাকা।
  • হিংসাত্মক মনোভাব।
  • মোবাইল ফোন।
  • অহংকার।
  • প্রাক্তন…।
  • পরকীয়া।
  • অতিরিক্ত কাজের চাপ।
  • অভাব অনটন কিছুটা।

ভুল হয়ে গেলে ভুল শুধরানোর শ্রেষ্ঠ উপায় হল –

  • দ্রুত ভুল স্বীকার করা।
  • ভুলের জন্য অনুতপ্ত হওয়া।
  • ভুল থেকে শিক্ষা গ্রহন করা।
  • ভুলের পুনরাবৃত্তি না করা।
  • ভুলের জন্য কাউকে দোষ না দেওয়া বা অজুহাত সৃষ্টি না করা।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: সংসার জীবনে অশান্তি

পবিত্র কোরআনের ৯৯ নির্দেশনা

মে ৩০, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

পবিত্র কোরআনের ৯৯ নির্দেশনাঃ

  • ০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
  • ০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
  • ০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
  • ০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
  • ০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
  • ০৬. লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪)
  • ০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯)
  • ০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১)
  • ০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩)
  • ১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩)
  • ১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮)
  • ১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২)
  • ১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০)
  • ১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০)
  • ১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫)
  • ১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮)
  • ১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭)
  • ১৮. আস্থা রাখুন (০২ঃ ২৮৩)
  • ১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২)
  • ২০. ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮)
  • ২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫)
  • ২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪ঃ ০৭)
  • ২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ ০৭)
  • ২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪.১০)
  • ২৫. এতিমদের রক্ষা করুন। (০২.২২০)
  • ২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ ২৯)
  • ২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯ঃ ০৯)
  • ২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯ঃ ১২)
  • ২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯ঃ ১২)
  • ৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ ৪৫)
  • ৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭)
  • ৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ ০৩)
  • ৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২ঃ ২৭৩)
  • ৩৪. অপব্যয় করবেন না। (১৭ঃ ২৯)
  • ৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২ঃ ২৬৪)
  • ৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১ঃ ২৬)
  • ৩৭. কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২ঃ৪৪)
  • ৩৮. কাউকে গালাগালি করবেন না। (০২ঃ ৬০)
  • ৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ ১৪৪)
  • ৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২ঃ ১৯০)
  • ৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২ঃ ১৯১)
  • ৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮ঃ১৫)
  • ৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২ঃ ২৫৬)
  • ৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২: ২৮৫)
  • ৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না। (০২ঃ ২২২)
  • ৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২ঃ ২৩৩)
  • ৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭ঃ ৩২)
  • ৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২ঃ ২৪৭)
  • ৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২ঃ ২৮৬)
  • ৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩ঃ ১০৩)
  • ৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (৩: ১৯১)
  • ৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন; তাই আমল করুন। (৩: ১৯৫)
  • ৫৩. ‘মাহরাম’ আত্মীয়কে বিবাহ করবেন না। (০৪ঃ ২৩)
  • ৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪ঃ ৩৪)
  • ৫৫. কৃপণ হবেন না । (০৪ঃ ৩৭)
  • ৫৬. অন্তরে পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪ঃ ৫৪)
  • ৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪ঃ ৯২)
  • ৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪ঃ ১০৫)
  • ৫৯. পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫ঃ০২)
  • ৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫ঃ ০২)
  • ৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। ( ০৬ঃ ১১৬)
  • ৬২. ন্যায়বিচার করুন। (০৫ঃ ০৮)
  • ৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫ঃ ৩৮)
  • ৬৪. পাপ ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫ঃ ৬৩)
  • ৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫ঃ ০৩)
  • ৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (৫:৯০)
  • ৬৭. জুয়া খেলবেন না। (০৫ঃ ৯০)
  • ৬৮. অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না। (০৬ঃ ১০৮)
  • ৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে মাপে কম দিবেন না। (০৬ঃ ১৫২)
  • ৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭ঃ ৩১)
  • ৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭ঃ ৩১)
  • ৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯ঃ ০৬)
  • ৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯ঃ ১০৮)
  • ৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২ঃ ৮৭)
  • ৭৫. অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। ( ১৬ঃ ১১৯)
  • ৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬ঃ ১২৫)
  • ৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন। (১৭ঃ ১৫)
  • ৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭ঃ ৩১)
  • ৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭ঃ ৩৬)
  • ৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩ঃ ০৩)
  • ৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪ঃ ২৭)
  • ৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
  • ৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫ঃ ৬৩)
  • ৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮ঃ ৭৭)
  • ৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮ঃ ৮৮)
  • ৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না। (২৯ঃ ২৯)
  • ৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১ঃ ১৭)
  • ৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১ঃ ১৮)
  • ৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩ঃ ৩৩)
  • ৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯ঃ ৫৩)
  • ৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯ঃ ৫৩)
  • ৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১ঃ ৩৪)
  • ৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২ঃ ১৩)
  • ৯৪. সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯ঃ ১৩)
  • ৯৫. বৈরাগ্যবাদী হবেন না। ( ৫৭ঃ ২৭)
  • ৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। ( ৫৮ঃ ১১)
  • ৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০ঃ ০৮)
  • ৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪ঃ ১৬)
  • ৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩ঃ ২০)

 

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই Tagged With: অন্ধ অনুসরণ, অসম্মানজনক শব্দ, অহংকার, ইনসাফ, উত্তরাধিকার, উপহাস, ঋণ, এতিম, এতিমদ, কথাবার্তায় কর্কশ, কোরআন, ক্ষমা করুন, খোঁটা, গালাগালি, গুপ্তচরবৃত্তি, ঘুষ, দায়িত্বশীল আচরণ, ন্যায়বিচার, রাগ নিয়ন্ত্রণ, সন্দেহ, সাদাকা, সুদ

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 8
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:13 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:47 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

জাহান্নামী ৬ নারী

হুজুর ( সাঃ) বর্ণনা করেন আমি মেরাজের রজনীতে ছয় শ্রেণীর নারীকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে দেখেছি। তারা হলোঃ- ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ঐ সময় তার মাথার মগজ ফুটন্ত, পানির ন্যায় টগবগ করে ফুটবে! ঐ নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করেনা। […]

Copyright © 2026