বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন সুখী জীবনকে দুঃখী করে দিতে সক্ষম।

সেপ্টেম্বর ২৪, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

“কোনো ৩য় ব্যাক্তিকে জীবনে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না।”

কেন? বিস্তারিত জানতে নিচের প্রেক্ষাপট গুলো পড়তে পারেন।

প্রেক্ষাপট_১

উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,

– তুমি কোথায় চাকুরি করো?
– একটা কোম্পানিতে ।
– স্যালারি কতো?
– ১০০০০ টাকা।
– মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।

যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে জুলুমের কথা জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।

এখন যুবকটি বেকার।

প্রেক্ষাপট_২

– তোমার প্রথম সন্তান হলো বুঝি?
– জ্বি।
– তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
– না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
– কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?

স্ত্রীর মনে ধরলো কথাটা।

সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।

স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো।

লেগে গেলো দু’জনে। কথা কাটাকাটি। ঝগড়া। ঝগড়া। পরে হাতাহাতি। শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।

প্রেক্ষাপট_৩

এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!

– না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
– কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
– সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
– আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে। আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?

বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।

স্ত্রীও বাধা দিল,

– আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
– নাহ,সেকি কি মিথ্যা বলতে পারেন?

আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম?এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

মূলকথা

-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।

হিতোপদেশঃ

জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ৩য় ব্যাক্তিকে, অযাচিত প্রশ্ন, সুখী জীবন

বদনজর সত্য

সেপ্টেম্বর ১৪, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

☑ নবজাতক এর ছবি পোস্ট সোশাল মিডিয়ায়
❎ কিছু দিন পরই দেখা গেলো বাচ্চা নানা রোগে আক্রান্ত অথবা বছর ঘুরতে না ঘুরতেই ধরা পড়লো বাচ্চার অটিজম।

☑ব্যবসায় প্রচুর লাভবান হয়ে সবার কাছে বলতে লাগলেন, আনন্দে আত্মহারা কিন্তু
❎ কিছুদিন পরই ব্যবসায় লস শুরু হয়ে গেলো

☑ প্রেগ্ন্যান্সির এনাউন্স সোশাল মিডিয়ায়
❎ সপ্তাহ না পেরোতেই মিসক্যারিজ।

☑বিয়ের এনাউন্স সোশাল মিডিয়ায়
❎ বছর না ঘুরতে ঘুরতেই ডিভোর্স।

☑ বাচ্চার স্কুল এর প্রথম দিনের ছবি সোশাল মিডিয়ায়
❎ সময় কিছু পরেই শুরু বাচ্চার এবনরমাল এক্টিভিটিস।

কি শুনতে পরিচিত লাগছে তাই না? বদনজর/Evil Eye নিয়ে স্টাডি করুন আরো অনেক কিছু জানতে পারবেন।

আয়িশাহ (রা), থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কেননা বদনজর সত্য বা বাস্তব ব্যাপার।

তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৫০৮
হাদিসের মান: সহিহ হাদিস

বদনজর থেকে বাঁচতে নানা ধরনের আমল রয়েছে, নিয়মিত আমলগুলো করলে বদনজর থেকে আল্লাহ সুবহানাহু তায়া’লা আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ।

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: Evil Eye, বদনজর

নামাজে দশ ভুল। আমরা অনেকেই করে থাকি।

সেপ্টেম্বর ১০, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

নামাজে দশ ভুল। আমরা অনেকেই করে থাকি।

  1. কাতার সোজা না করা।
  2. কাতারের মাঝে ফাঁক রাখা।
  3. সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো।
  4. দৌড়ে এসে নামাজে দাঁড়ানো।
  5. রুকু ধরতে না পারলে, সেজদায় না যেয়ে দাঁড়িয়ে থাকা।
  6. ইমামের পূর্বে রুকু সেজদা করা।
  7. সেজদায় হাত বাঁকা করে অন্যকে কষ্ট দেয়া।
  8. ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে হবে সবাইকে সুবহানাল্লাহ বলে। আল্লাহুআকবার বলা ভুল। মহিলারা হাতের পিঠে অন্য হাত দিয়ে তালি দিবে।
  9. রাকাত ছুটে গেলে, শেষ রাকাতে ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানোর আগেই দাঁড়িয়ে যাওয়া ভুল।
  10. দ্বিতীয় রাকাতে তাশাহুদ (আত্তাহিয়্যাতু) এর সময় নামাজে শরিক হলে তাশাহুদ (আত্তাহিয়্যাতু) সম্পূর্ণ পড়তে হবে – ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেও। তবে পড়ার গতি স্বাভাবিকের চেয়ে একটু বেশি হবে যেতে ইমাম সাহেব রুকুতে চলে না যান।

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি, একটু পড়েই দেখুন না।

সেপ্টেম্বর ৭, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

পরলোকগত কুয়েতী লেখক আব্দুল্লাহ যারাল্লাহ’র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি –

“মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।”

  • তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে
  • আমাকে গোসল করাবে
  • (তারপর) আমাকে কাফন পড়াবে
  • আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে
  • আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে
  • আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে
  • অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না।

  • আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো
  • আমার চাবির গোছাগূলো
  • আমার বইপত্র
  • আমার ব্যাগ
  • আমার ‍জুতোগুলো

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে। তবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না।

  • এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না
  • অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে
  • আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে
  • আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে
  • অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে
  • ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান (সবকিছুর হিসাব)

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!! কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না।

  • যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,
  • তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!
  • আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা।

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসিঠাট্টাতে মত্ত হয়ে যাবে।

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা।

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

  • সৌন্দর্য্য
  • ধনসম্পদ
  • সুস্বাস্থ্য
  • সন্তান-সন্তদি
  • বসতবাড়ি
  • প্রাসাদসমূহ
  • জীবনসঙ্গী

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা। আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

এজন্য ‍তুমি যত্নবান হও,

  • ফরজ ইবাদতগুলোর প্রতি
  • নফল ইবাদতগুলোর প্রতি
  • গোপন সাদাকাহ’র প্রতি
  • ভালো কাজের প্রতি
  • রাতের নামাজের প্রতি

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে।

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

তারা বলবে না,

  • উমরাহ পালন করতাম
  • অথবা, সালাত আদায় করতাম
  • অথবা, রোজা রাখতাম

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।

জাযাকাল্লাহ।

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, সংগৃহীত Tagged With: উত্তম কথা

জান্নাতের আনন্দ নিঁখুত, নিখাদ।

আগস্ট ২৩, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

?❤️? জীবনের একটা সময় নিঃসঙ্গতা ঘিরে ধরে। সে সময় বিয়ে করতে না পারার যন্ত্রণায় ছেলে-মেয়েরা মুখ কালো করে ঘুরে বেড়ায়। কী যে কষ্ট, কত যে কষ্ট, কেউ বোঝে না।

একটা সময় বহুল আকাঙ্ক্ষিত বিয়ে হয়। কয়দিন পরে বোঝা যায়, বিয়ের সাথেও আরও কত দুঃখ-জ্বালা-সমস্যা টেনে আনা হল।

বিয়ে না হলে এই সমস্যাগুলো তৈরিই হত না।

দুনিয়ার জীবনে বাচ্চা না হলে মানুষ হা-হাকার করে। আবার বাচ্চা হলেও দিনরাত দুশ্চিন্তা, বাচ্চাকে বড় করার, ঠিকভাবে মানুষ করার।

  • বাচ্চার রোগ-বালাই হয়, অসুস্থ বাচ্চাকে নিয়ে বাবা-মায়ের মন ভার হয়ে থাকে।
  • বাচ্চার বিয়ে-শাদি হয় না, বাবা-মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না।
  • বাচ্চা বাবা-মায়ের অবাধ্য হয়, তখন সারাজীবন সন্তানের জন্য খেটে মরা বাবা-মাদের কেমন লাগে?

বাচ্চা না থাকলে কিন্তু এসব কষ্ট জীবনে থাকতই না।

মানুষের জীবনের কোনো আনন্দই পরিপূর্ণ না, সেখানে একটুখানি কষ্ট, যন্ত্রণা বা ভয়ের মিশেল থাকবেই।

জান্নাতের আনন্দ নিঁখুত, নিখাদ।

  • অতি যত্ন নিয়ে সে জান্নাত তৈরি করা হয়েছে।
  • সেখানে বিন্দুমাত্র কষ্ট নেই। আনন্দের মধ্যে হালকা পাতলা ব্যথাও লুকিয়ে নেই।
  • সেখানকার সুখ পরিপূর্ণ সুখ।
  • অন্তর ভরে দেওয়া সুখ।
  • সেই সুখ কখনও কমে না, খালি বাড়তেই থাকে। বাড়তেই থাকে।

আমরা যতই বোকা হই, বা ইসলামি জ্ঞানের দিক থেকে মূর্খ হই না কেন, জান্নাতের সুখের কথা সবাই টের পাই। তাই ছেলে-বুড়ো সবাই জান্নাতে যেতে একপায়ে খাড়া।

কিন্তু আমরা জান্নাতের জন্য কিছুই ছাড়তে রাজি না। পরীক্ষা আমাদের চিরজনমের শত্রু, অথচ পরীক্ষা পাশের পুরস্কার পেতে আগ্রহের কমতি নেই। কীভাবে পুরস্কার পাব যদি পরীক্ষাই না দিই?

কীভাবে জান্নাতে যাব, যদি দুনিয়াতেই হার মেনে নিই?

আল্লাহ বলেছেন, ঈমান এনেছি বলার পর মানুষকে পরীক্ষা নেওয়া হবেই হবে। তা না হলে কীভাবে জানা যাবে ঈমান সে সত্যিই এনেছে কিনা!

আল্লাহ মানুষের পরীক্ষা নেবেন ক্ষুধার কষ্ট, ভয়, ধন-সম্পদের ক্ষতির দ্বারা। মানুষের পরীক্ষা হবে দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, বুকের মাঝের ধুকপুকানি উদ্বেগ দিয়ে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
{সুরা আল বাকারাহ আয়াত ১৫৫}

সে-ই ধৈর্য ধরতে পারবে যে জানে, এসবের বিনিময়ে তো জান্নাত!
চিরসুখের জান্নাত! যেখানের এক হাত জমিনের সুখগুলোই এই পৃথিবীর সমস্ত সুখের চেয়ে ঢের বেশি।

যদি সত্যিই জান্নাতে বিশ্বাস করে থাকি, যদি সত্যিই আল্লাহর কথায় ঈমান এনে থাকি, তাহলে দুঃখকে আর ভয় কীসের?

মৃত্যুর পরেই তো দুঃখ শেষ।
ওপারের জীবনেই তো সুখ!

আল্লাহর প্রিয় বান্দাদের মেহমানদারি করতে মহান রব তো জান্নাতকে সাজিয়েই রেখেছেন.. ভয় কীসের কষ্টকে?

মাত্র কদিনেরই তো দুনিয়া, কদিনেরই তো কষ্ট।

 

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, ব্যবসা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: জান্নাত, জান্নাতের আনন্দ

  • « Previous Page
  • 1
  • …
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • …
  • 44
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:15 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:55 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

মধু খাওয়ার সঠিক পদ্ধতি কী?

গরম পানি বা গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ঠিক না। দুধের সাথে মধু খেতে চান? দুধ ঠান্ডা করে নিন। সকালে খালি পেটে মধু খান। পুরাতন মধু বেশি কার্যকরী। লেবুর রসের সঙ্গে কাঁচা মধু মিশ্রিত করে খেলে অ্যাসিডিটি কমে। হজমের সমস্যা দূর করতে, খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন। মধু ও দারচিনির মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। লেবুর রস ও মধু মিশিয়ে খেলে […]

Copyright © 2026