বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা

ফেব্রুয়ারি ৯, ২০২১ by Rifat Chowdhury ২ Comments (Edit)

কোভিড- ১৯ করোনা ভাইরাসের টিকার জন্য পোর্টালে নিবন্ধন, পরবর্তী করনীয়, এসএমএস বার্তা প্রাপ্তি, টিকা কার্ড প্রাপ্তি , টিকা কেন্দ্র , টিকা গ্রহণের সময়, টিকার ডোজ, চূড়ান্ত সনদ প্রাপ্তি ইত্যাদি বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর।

  • কোভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে ইচ্ছুক, কিভাবে অনলাইনে নিবন্ধন করব?
    ? www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর থেকে “সুরক্ষা” অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সময় প্রয়োজন হবে NID, মোবাইল, তথ্য। 
  • আমি অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছি, এখন আমার পরবর্তী করনীয় কি?
    ? www.surokkha.gov.bd ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুণ। পরবর্তীতে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।
  • নিবন্ধনের শেষ পর্যায়ে OTP পাই নাই করণীয় কি?
    ? আপনি OTP পুনরায় পাঠাতে পারেন। ভুলবশত OTP প্রদানের স্ক্রিনটি বন্ধ করে দিলে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া করতে পারবেন।
  • হাসপাতালগুলোতে কয়টা থেকে কয়টা পর্যন্ত টিকা দেয়া হয়?
    ? সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয়।
  • কোভিড-১৯ এর ভ্যাকসিনের কয়টি ডোজ গ্রহণ করতে হবে?
    ? কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করতে হবে।
  • কোভিড-১৯ টিকা কাদের দেওয়া হবে?
    ? অগ্রাধিকার ভিত্তিক তালিকা অনুযায়ী সকলকে টিকা দেয়া হবে।
  • আমার দাদা বিছানা থেকে উঠতে পারেন না, কীভাবে আমার দাদা টিকা পাবে?
    ? টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে হবে।
  • এই ক্যাম্পেইনে কাদের টিকা দেওয়া হবে না?
    ? রেজিস্ট্রেশনকৃত/লাইন লিস্টিং-এর অর্ন্তভুক্ত তালিকার উদ্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোভিড টিকা দেয়া হবে না।

    • ১৮ বছরের নীচে, গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা, অসুস্থ ও হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।
    • ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে টিকা দেয়া হবে না।
  • গর্ভবর্তী মহিলা কি এই টিকা পাবে?
    ? গর্ভবতী মহিলাদের উপর কোভিড-১৯ টিকার প্রভাব নিশ্চিত না হওয়ায় গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না।
  • এনআইডি কার্ড হারিয়ে গেছে কীভাবে রেজিস্ট্রেশন করব?
    ? এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
  • টিকাদান কার্ড আনি নাই, মোবাইলে কোনো তথ্য দেখা যাচ্ছে না; এখন কী করব?
    ? কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে হবে।
  • ইতোমধ্যে কোভিড-১৯ হয়েছিল। চিকিৎসার পর ভালো হয়েছে, কোভিড-১৯ টিকা পাব?
    ? অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
  • একজন ফ্রর্টলাইন ওয়ার্কার। উনি কাজ শেষে প্রতিদিন বাসায় যান। তাহলে বাসার সবাই কি এই টিকা পাবেন?
    ? শুধু অগ্রাধিকারের তালিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।
  • টিকাদান চলাকালীন অন্য কেন্দ্রের/এলাকার কোনো ব্যক্তি যদি টিকা নিতে আসে, তবে তাকে টিকা দেওয়া যাবে কিনা?
    ? সে যদি নির্দিষ্ট ঐ তারিখের টিকা প্রাপ্তির তালিকার অর্ন্তভুক্ত হন তবে টিকা দেয়া হবে।
  • প্রতিদিন প্রেসারের ঔষধ খেতে হয়; টিকা নেয়া যাবে?
    ? অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা নেয়া যাবে।
  • পনেরো দিন আগে হার্টের অপারেশন হয়েছে; টিকা দেওয়া যাবে কিনা?
    ? সুস্থ হলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা নেয়া যাবে।
  • এই টিকার কি কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে?
    ? অন্য সকল ঔষধ কিংবা টিকার মতো এই টিকারও কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খুবই মৃদু হয়ে থাকে যেমন –

    • টিকার স্থানে ব্যথা
    • ফোলা
    • লালচে ভাব
    • মাংশপেশী ও অস্থিসন্ধিতে ব্যথা
    • দুর্বলতা
    • বমি বমি ভাব
    • জ্বর
    • ক্লান্তি ইত্যাদি।

ক্লিনিকাল ট্রায়াল হতে প্রাপ্ত তথ্যানুযায়ী এখনও পর্যন্ত মারাত্মক কোন পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে আপনার যে কোন সমস্যা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

Important Link:

ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন

নিবন্ধন স্ট্যাটাস

টিকা কার্ড সংগ্রহ

টিকা সনদ সংগ্রহ

সচরাচর জিজ্ঞাসা

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: Govt. Info, জনসচেতনতা, স্বাস্থ্য সেবা Tagged With: করোনা টিকা, করোনা ভাইরাস, করোনা ভাইরাসের টিকা, কোভিড- ১৯, গণ-টিকা, টিকা কার্ড, টিকা সনদ, নিবন্ধন স্ট্যাটাস

❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit

ফেব্রুয়ারি ৮, ২০২১ by BD TOP TEN ২ Comments (Edit)

এম এম কিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ।

এখানে মাসিক নিয়মিত বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করা।) সেক্ষেত্রে সবচেয়ে কার্যকারী ও নিরাপদ মাসিক নিয়মিতকরন করতে মিফটোন (মিফেপ্রিস্টেন) ও (মিসোপ্রস্টল) এই দুইটি ওষুধ একত্রে ব্যাবহার করা প্রয়োজন। এম এম কিট হচ্ছে এই দুইটা ওষুধ একত্রে একটি প্যাকেটে।

এক প্যাকেটে মোট ৫টি ট্যাবলেট থাকে, দাম ৩০০টাকা। ১টি নীল রংয়ের বাকি ৪টি সাদা, নীল রংয়ের ট্যাবলেট টি খাওয়ার ২৪ ঘন্টা পর সাদা রংয়ের ৪ টি ট্যাবলেট খাওয়ার জন্য নির্দেশিত। খাওয়ার ২৪ ঘন্টার মধ্যই Action শুরু হয়ে থাকে!

? এম এম কিট কিভাবে কাজ করে?

  • Mifepristone (200mg) এটা Progesterone Antagonist.
  • Misoporostol (200cmg) এটা Prostaglanding E1 receptor কে Synthesis করে!
  • Fetal period এ 9th weak সর্বোচ্চ ২ মাস মাসিক বন্ধ থাকার ক্ষেত্রে ব্যবহৃত! অনেক সময় incomplete abortion ক্ষেত্রে গাইনিকোলজিস্টরা প্রেসক্রিপশন করে থাকেন!

? একজন মেয়ে বা মহিলা প্রথম দিন একটি মিফটোন বড়ি মুখে গিলে খাবেন। এটি যদি গর্ভধারনের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি ভ্রুণকে এন্ডোমেট্রিয়ামে থাকতে দেয়না। এটিই মাসিক নিয়মিতকরন অথবা গর্ভপাত ত্বরান্বিত করে।

? মিফটোন ট্যাবলেটটি গ্রহনের ২৪ থেকে ৪৮ ঘন্টা পর মিসোটোল ট্যাবলেট গাল ও মাড়ির মাঝে অথবা জিহ্বার নিচে রাখতে হবে। যা গর্ভশয়কে সংকুচিত করে এবং এর মধ্যকার উপাদান সমুহ বের করে গর্ভপাত ঘটায়। আর এই কাজের জন্য মিসোটোলই আদর্শ মেডিসিন, কেনোনা এটা খুবই কার্যকর, নিরাপদ, সুলভ এবং সহজ প্রাপ্য।

? কখন একজন মেয়ে/ মহিলা এম এম কিট গ্রহন করবেন?

? গর্ভধারনের নয় সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য নির্দেশিত। একজন মহিলার শেষ মাসিকের ১ম দিন থেকে ৬৩ দিনের মধ্যে ব্যাবহার করবেন।

? এম এম কিট কতটা নিরাপদ?

? মাসিক নিয়মিতককরন এবং গর্ভপাতের জন্য এম এম কিট একটা নিরাপদ পন্থা। যথযতভাবে আধুনিক রীতির ওষুধ সেবনে মাসিক নিয়মিতকরনে ঝুকি কম। (মিফটোন এবং মিসোটোল) এর কোনোটাই মায়েদের স্বাস্থ্য অথবা ভবিষ্যৎ গর্ভধারনে দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলেনা।

? এক বার MM-Kit সেবন করার পর, তিনমাস পর আবার সেবন করা যাবে কি?

? MM-Kit সেবনে সতর্কতা পালন করতে হবে। কেননা অনেক সময় নারী সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাই ২য় বার সেবনের পূর্বে অবশ্যই গাইনি ডাক্তারের পরমর্শ নিতে হবে। বিশেষ করে এ্যাবরশন বা বাচ্চা নষ্ট করার আগে গাইনি ডাক্তারের পরমর্শ অপরিহার্য।

? MM-Kit খাওয়ানোর কত দিন পরে মাসিক হয়?

? It varies female to female & can be late sometimes. Mostly occur within 1-2 month

? এম এম কিটের প্রথম বডি খেয়েছি এখন বাচ্চা নষ্ট করতে চাচ্ছিনা। পরের বডিগুল এখনও খাইনি। কোন খতি হবে কি?

? Less possibility

? স্যার প্রসাব টেস্ট করানোর পর যদি পজিটিভ আসে তাহলে কি এম এম কিট খাওয়া যাবে?

? if pregnancy <63days

? এমএম কিট গ্রহণের পর কখন থেকে নিয়মিত পিল খাওয়া যাবে?

? Bleeding Start hole

? পেট ব্যথা হলে?

? Naproxen + PPI 

 

⛔
উল্টাপাল্টা সেবনে life threatening কন্ডিশনে চলে যেতে পারে।
সরাসরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

 

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা Tagged With: MM Kit, mm kit aborsion, এম এম কিট, এম এম কিট MM Kit, এ্যাবরশন, গর্ভপাত, মাসিক নিয়মিতকরণ

স্বার্থপর ভালোবাসা

জানুয়ারি ২১, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

কষ্ট তো সে-ই পায় যে
ভালোবাসে। ♥♥
ইবলিশের অনুসারীরা,
ভালোবাসার জন্য স্বার্থ খোঁজে।

সে-ই তো আপনার সত্যিকারের ভালোবাসা ♥♥ যে কিনা…

  • ? আপনাকে পেয়ে ‘গর্ববোধ করে’
  • ? আপনাকে ‘হারানোর ভয়ে ভীত থাকে’
  • ? আপনার ‘ইচ্ছা গুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকে’
  • ? আপনাকে ‘সম্মান করে’
  • ? আপনার ‘যথেষ্ট কেয়ার বা যত্ন করে’
  • ? ‘ছোট ছোট কারনে রাগ অভিমান করে’
  • ? আপনার গুণ এবং ভালো-মন্দ লক্ষ্য করে – আপনাকে সংশোধন করে।

সত্যিকার অর্থেই সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে সে সুখী দেখতে চায় ♥♥

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: সত্যিকারের ভালোবাসা, স্বার্থপর ভালোবাসা

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলামেশায় কোনো বাধা নাই। তবে বৈধ মেলামেশা (বিয়ে) সমস্যা !!!

জানুয়ারি ১৯, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

মেম্বারঃ
ইমাম সাব! বাড়িত আছেন?

ইমাম সাহেবঃ
কে?

মেম্বারঃ
আসসালামু আলাইকুম। আমি শামসু মেম্বার।

ইমাম সাহেবঃ
ওয়া আলাইকুমুস সালাম। এত রাতে কী বিষয়?

মেম্বারঃ
শুনলাম আপনার ছোট মাইয়াটারে বিয়া দিছেন। ওর তো ১৮ বছর হয় নাই। আপনার সম্মানের দিকে তাকায়া আমি এহনো ইউএনও সাবরে খবর দেই নাই । তবে এলাকার পোলাপানরা দশ হাজার টাকা আবদার কইরত্যাছে। টাকাটা দিলে আমাগো বিষয় আমাগো মধ্যেই থাকবো। নইলে বুজতেই পারতাছেন, জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আমগো কিছু দায় আছে।

ইমাম সাহেবঃ
তোমাকে কে বলেছে যে আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি?

মেম্বারঃ
ইমাম সাব হুজুর কী যে কন! এ সব কথা কি গোপন থাকে নাহি? তাছাড়া প্রতি ওয়াক্তে সুন্দরমতোন পাগড়িপড়া অল্প বয়সী যে ছাওয়ালডা আপনার বাড়িত থেকে বারায়া মসজিদে যায় ঐডা কেডা?

ইমাম সাহেবঃ
ও আচ্ছা! ও তো আমার মেয়ের বয়ফ্রেন্ড।

মেম্বারঃ
নাঊযুবিল্লাহ! আস্তাগফিরুল্লাহ! হুজুর এগুলা কী কন? আপনি আমাগো ইমাম সাব। আপনার মেয়ে ত্রিশ পারার হাফেজা। আমরা ছোট বেলা থেকেই চিনি। আর ঐ ছাওয়ালডাও এত সুন্দর হুজুর। ও দেখি রাইতেও আপনার বাড়িত থাকে।

ইমাম সাহেবঃ
আমি তোমাদের ইমাম, আমার মেয়ে হাফেজা, সবই ঠিক আছে। কিন্তু দেশের আইনতো মানো? নাকি মানোনা?

মেম্বারঃ
দেশের আইন মানমুনা ক্যান?

ইমাম সাহেবঃ
হ্যা, তুমি মানো আমি জানি। দেশের আইনে, আঠারো বছরের নিচে বিয়ে দেয়া যাবে না। কিন্তু চৌদ্দ বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে যা করছে তা পারস্পরিক সম্মতিতেই করছে। এখানে কোন জোর জবরদস্তি নাই। দেশের নাগরিক হিসেবে এটা তার অধিকার।

মেম্বারঃ
তাই বইলা বিয়া ছাড়া একসাথে থাকা! আমগো তো একটা সমাজ আছে। তাছাড়া আমরা আর যাই হোক মুসলমান তো! আমরা তো আর ইউরোপ আমেরিকার মানুষ না।

ইমাম সাহেবঃ
কী বলো তোমরা মুসলিম নাকি?

মেম্বারঃ
কী কন হুজুর! মুসলমান হমু না ক্যান, একশ বার মুসলমান। আমরা মোল্লা গুষ্টির মানুষ। আমার বাপ তিনবার হজ করছে।

ইমাম সাহেবঃ
যদি মুসলমানই হও, তাহলে ইসলামী আইনে আঠারো বছরের নিচে বয়সে কোন সমস্যা নাই। আর যদি ইউরোপ আমেরিকার মতো সেকুলার হও, তাহলে চোদ্দ বছরের বেশী হলে পারস্পরিক সম্মতিতে মেলেমেশায় কোন সমস্যা নাই। তোমরা কোনটা? ঠিক করে বলো।

মেম্বারঃ
আচ্ছা হুজুর! রাইত হইয়া গ্যাছে। আপনে আরাম করেন সকালে কথা কমুনে। গেলাম, আসসালামু আলাইকুম।

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলামেশায় কোনো বাধা নাই। তবে বৈধ মেলামেশা (বিয়ে) সমস্যা !!!

ইসলামের বিধিতে ছেলে মেয়ে উভয়ের সম্মতি সাক্ষীগণের উপস্থিতিতে ব্যক্ত করার নামই বিয়ে। আর দেশের আইনে, চৌদ্দ বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। সুতরাং মেয়ের বয়স আঠারো হলে বিয়ে রেজিস্ট্রেশন করে নিলে আইনি বাধা থাকে কি?

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার

যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ অব্দি ডুবে থাকার নামই লয়ালিটি।।?

জানুয়ারি ১৯, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

সকালে বাসে করে যাচ্ছিলাম, পাশেই একজন অর্ধ বয়স্ক মহিলা। বাস তেল নেওয়ার জন্য থামালো, লোকটি বাস থেকে নেমে কোথায় যেন গিয়েছে। বাস ছেড়ে দিল ভদ্র মহিলা কান্না করতে শুরু করে দিল, ইশারা দিয়ে কিছু বোঝাতে চেয়েছিল, রানিং বাস এমন সময় দেখি প্রায় ৭০ বয়সের একজন বয়স্ক ভদ্রলোক এসে ভদ্রমহিলার হাত ধরে বলল…আরে আমি তো ঝালমুড়ি আনতে গিয়েছিলাম তোমার জন্য..! আমি উনার সাথে কথা বলতে লাগলাম…. আমাকে বলতে লাগলো…. বাবা আমাদের কোন ছেলে মেয়ে নেই.. বলতে পারো এতিম….দুইজনে একসাথে বের হয়েছি ঢাকা শহর ঘুরতে; ব্রাহ্মণবাড়ীয়া থেকে এতো সময় লাগে আগে জানা ছিল না।

কথা বলতে বলতে জানতে পারলাম বিয়ের ৪২ বছরে এখনো নাকি দুইজন একি প্লেটে খাবার খেয়ে আসছে; ঝগড়া বিবাদ হলে নাকি খাবারের মাঝখানে ভাত দিয়ে বর্ডার তৈরি করে কিন্তু আলাদা প্লেটে খায় না। উনি একটি স্কুলের অবসরপ্রাপ্ত মাস্টার, স্কুলে পড়ার সময় তার ছাত্রী তাকে ঝালমুড়ি দিয়েছিল খেতে আর সেই থেকে পথ চলা। একটা জিনিস খুব ভালো লেগেছে উনাদের দুজনের জন্য একটা ঝালমুড়ি এক সাথে খাচ্ছে কি আনন্দ নিয়ে মনে হচ্ছিল পাঁচ তারকা হোটেল। লয়ালিটির সংজ্ঞা সম্ভবত এটাই; যেখান থেকে শুরু সেখানেই আবার শেষ অব্দি ডুবে থাকার নামই লয়ালিটি।।?

©আরাফাত

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • …
  • 44
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:15 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:55 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

করোনাভাইরাস: সর্বশেষ আপডেট (এপ্রিল ২৪, ২০২০)

করোনাভাইরাস: সর্বশেষ আপডেট বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৯৭ হাজার ৩৯৪; মৃত্যু ১ লাখ ৮৮ হাজার ৮৬৩। তথ্যসূত্র: worldometers করোনা ভাইরাসের প্রভাবে শুধু ইউরোপেই কর্মহীন হয়েছেন রেকর্ডসংখ্যক ২ কোটি ৬০ লক্ষ মানুষ: আল-জাজিরা ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যসেবায় গতি বাড়াতে আরও দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগ দেবে সরকার। তথ্যসূত্র: বিডি নিউজ করোনায় আক্রান্ত হলে গ্রেড ভেদে ৫-১০ লাখ […]

Copyright © 2026