বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

গাড়ির নাম্বার প্লেটের অক্ষরগুলো দ্বারা কী বুঝায়?

সেপ্টেম্বর ১৬, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

১৯৭৩ সালে থেকে BRTA-এর অনুমোদিত সকল যানবাহনে নাম্বারপ্লেট ব্যবহারের নিয়ম চালু হয়। বাংলাদেশের যানবাহনগুলোর নাম্বারপ্লেটের ফরম্যাট হচ্ছে-

‘শহরের নাম – গাড়ির ক্যাটাগরি ক্রম এবং গাড়ির নাম্বার’
যেমন, ‘ঢাকা মেট্রো য-১১২৫৯৯।

এখানে,

  • ‘ঢাকা মেট্রো’ দ্বারা বোঝানো হয়েছে গাড়িটি ঢাকা মেট্রোপলিটন এলাকার আওতাধীন।
  • ‘য’ হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ির চিহ্নকারী বর্ণ। অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সব গাড়ি ‘য’ বর্ণ দ্বারা চিহ্নিত করা হবে। পরবর্তী ‘১১’ হচ্ছে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার এবং ‘২৫৯৯’ হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার।

সাধারণত বাংলা বর্নমালার ‘অ, ই, উ, এ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ত, থ, ঢ, ড, ট, ঠ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, স, হ অক্ষরগুলো ব্যবহার করা হয়। উপরের প্রতিটি বর্ণ আলাদা আলাদা গাড়ির পরিচয় বহন করে।

চলুন জেনে নিই এগুলো দ্বারা কী বুঝায় –

  • ক – ৮০০ সিসি প্রাইভেটকার
  • খ – ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার
  • গ – ১৫০০-১৮০০ সিসি প্রাইভেটকার
  • ঘ – জীপগাড়ি
  • চ – মাইক্রোবাস
  • ছ – মাইক্রোবাস / লেগুনা (ভাড়ায় চালিত)
  • জ – বাস (মিনি)
  • ঝ – বাস (কোস্টার)
  • ট – ট্রাক (বড়)
  • ঠ – ডাবল কেবিন পিকআপ
  • ড – ট্রাক (মাঝারী)
  • ন – পিকআপ (ছোট)
  • প – ট্যাক্সি ক্যাব
  • ভ – ২০০০+ সিসি প্রাইভেটকার
  • ম – পিকআপ (ডেলিভারী)
  • দ – সি এন জি (প্রাইভেট)
  • থ – সি এন জি (ভাড়ায় চালিত)
  • হ – ৮০-১২৫ সিসি মোটরবাইক
  • ল – ১৩৫-২০০ সিসি মোটরবাইক
  • ই – ট্রাক (ভটভটি)

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জানা অজানা, জেনে নিন Tagged With: গাড়ির নাম্বার প্লেট, জেনে নিন

গাধাকে কখনোই উঁচু আসনে নিয়ে যেতে নেই

মে ৩০, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু গাধা ছাদে উঠে ,আর নামতে চাইছে না। বহু চেষ্টা বিফলে গেলো। গাধা মোটেও নামতে চাইছে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে, গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।
 
আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেলো, তবুও গাধা নামছে না। মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, তার বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ, গাধা পদাঘাত করে, ভেঙে ফেলতে চাইছে।
 
মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়! বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতে চাইছে না। ক্রমাগত লাথি মেরে চলেছে, ছাদের উপর।
 
মোল্লা শেষ প্রচেষ্টা করতে লাগলেন। গাধাকে ধাক্কা মেরে, নিচে নামানোর চেষ্টা করতেই,, গাধা মোল্লাকে কয়েক- বার লাথি মেরে, ছাদ থেকে নিচে ফেলে দিলো। মোল্লা ভীষণ রকম আহত হয়ে, মাটিতে পড়ে রয়েছেন।
 
ওদিকে গাধা ছাদ ভেঙে, ঘরের মেঝেতে পড়ে গেলো। মোল্লা রক্তাক্ত, গাধাও রক্তাক্ত। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যাথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে, উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত গাধার পা ভেঙে গিয়েছে।
 
মোল্লা নাসিরুদ্দিন সেদিন ভাবলেন, “গাধাকে কখনোই উঁচু আসনে নিয়ে যেতে নেই।”
তাহলে গাধা:
প্রথমত-যে যায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে।
দ্বিতীয়ত-যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে।
তৃতীয়ত-গাধাটি নিজেরও ক্ষতি করবে।
 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, সংগৃহীত Tagged With: মোল্লা নাসিরুদ্দিন

বোকারা কখনোই শিখে না!

মে ২৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

সেলুনে এক ভদ্রলোক চুল কাটাচ্ছিলেন। নাপিত তাঁকে ফিসফিস করে বললো, ” ঐ যে পিচ্চি পোলাডা আছে, ঐডার মতন বোকা আর নাই!”

ব্যপারটা প্রমাণ করতে ভদ্রলোকের সামনেই নাপিত পকেট থেকে একটা পাঁচ টাকার নোট আর একটা এক টাকার কয়েন বের করে ছেলেটিকে ডাকলো, “ঐ পিচ্চি, কোনডা নিবি?”

ছেলেটি এক টাকার কয়েন বেছে নিল।

নাপিত হাসতে হাসতে ভদ্রলোককে বললো, “কইছিলাম না?! বোকারা কখনোই শিখে না!”

চুল কাটা শেষে ভদ্রলোক সেলুন থেকে বের হয়ে দেখলেন ছেলেটা আইসক্রিম খাচ্ছে। তাকে জিজ্ঞেস করলেন, ” এই পোলা! তুই প্রত্যেকদিন পাঁচ টাকা থুইয়া এক টাকার কয়েন নেস কেন?? ”

ছেলেটা আইসক্রিম খেতে খেতে জবাব দিল,

“কারন, যেইদিন আমি পাঁচ টেকা নিমু, সেইদিনই এই খেলা শেষ হইয়া যাইবো!”

মন্তব্যঃ নিজেকে সব সময় সঠিক ও বুদ্ধিমান না ভেবে, আসুন কখনো কখনো পিছনের কারন গুলো একটু যাচাই করি।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, রম্য রস, সংগৃহীত Tagged With: বুদ্ধিমান, বোকারা কখনোই শিখে না!, সঠিক ও বুদ্ধিমান

একটি মেয়ের কষ্টের গল্প

এপ্রিল ২৯, ২০১৯ by Shahana Akhter Leave a Comment (Edit)

কাল আমার বিয়ে, এত রাতে ডায়েরি লিখতে বসলাম। হ্যাঁ কাল আমার বিয়ে, গত তিন বছর প্রেম করার পর কালকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি, তবে বর আমার প্রেমিক নয়। বাড়ি থেকে ঠিক করা পছন্দের ছেলে। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল একটু আগেই শেষ হল। সবাই ঘুমিয়ে পড়েছে বোধহয়। শুধু আমারই ঘুম আসছে না। কি করব বলুন এত সহজে সবটা ভোলা যায়! তিন বছর! কতগুলো মিনিট আর সেকেন্ড হয় তিন বছরে?? এই পুরোটা সময় ধরে তাকে ভালোবেসে গেছি আমি। আর সে? ভালোবাসা তার আমার প্রতি কেমন ছিলো তা বোঝানোর ক্ষমতা স্রস্টা আমাকে দেয়নি। শুধু এতটুকু জানি মা বাবার পর কেউ যদি আমাকে অনেকটা ভালোবেসে থাকে তাহলে সেটা ঈশান। এই তিনটা বছর একটু একটু করে সম্পর্কটা তৈরী করেছি আমরা। খুব যত্নে আগলে রেখেছি আমাদের ভালোবাসাটাকে। কত স্বপ্ন ছিলো দুচোখ ভরা।

কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? ফ্যামিলি… বাড়ি থেকে কোনোভাবেই মেনে নিল না ওকে। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বেকার ছিল ও,, তবুও বাড়িতে ওর কথা বললাম। ও সবার সাথে কথা বলেছে, অনেক বোঝানোর চেষ্টা করেছে, আমিও করেছি সাধ্যমত। কিন্তু কোনো লাভ হয়নি।

ভালোবাসার টানে ঘর ছাড়তে চাইলাম, কিন্তু ও রাজি হলো না, “সবার মনে কষ্ট দিয়ে সুখী হতে পারব না আমরা, বাবা মা – এর সম্মান রক্ষা করতে না পারলে কেমন সন্তান আমরা? এভাবে সবার থেকে পালিয়ে গিয়ে আমাদের ভালোবাসা স্বীকৃতি পেলেও আমাদের প্রতি আমাদের বাবা মা-এর যে ভালোবাসা আছে তার যে বড্ড বেশি অপমান হয়ে যাবে।” এরকম কত কিছু বোঝাল আমাকে। আমার সেই পাগলটা কখন এতটা বড়ো হয়ে গেছে, এতটা বুঝতে শিখে গেছে তার টেরই পেলাম না আমি। হয়তো সময়ই সব শিখিয়ে দেয় মানুষকে, সময়ই সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয়।

শেষ যেদিন দেখা হলো আমাদের, কেউ কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না। ওর চোখগুলো খুব লাল ছিল, উষ্কখুষ্ক চুল। পুরোটা সময় ধরে মাটির দিকে তাকিয়ে ছিলাম দুজনেই। দুজনেই যেন ভাষাশূন্য হয়ে পড়েছিলাম।

এইতো কদিন আগেও কথা যেন শেষই হতো না। আর সেদিন শেষবারের মতো কথা বলত গিয়েও কোনো কথাই খুঁজে পাচ্ছিলাম না। শুধু বললাম ভালো থেকো, ও মাথা নাড়লো শুধু।

কাল আমার বিয়ে, একবুক শূন্যতা নিয়ে যাচ্ছি আর একজনের ঘর পুর্ন করতে, কি অদ্ভূত!!!

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জানা অজানা, জেনে নিন, সংগৃহীত, সংসার জীবন Tagged With: আমার বিয়ে, উষ্কখুষ্ক চুল, একটি মেয়ের কষ্টের গল্প, কষ্টের গল্প, ভাষাশূন্য, সুখী

  • « Previous Page
  • 1
  • …
  • 36
  • 37
  • 38

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

মহারাজ বললেন – এটাকে সব জায়গায় শেয়ার করে দাও

মহারাজ গোপালকে বললেন– তুমি সারা রাজ্য খুঁজে আমাকে ৫ জন মূর্খ এনে দাও। ? এক মাস পর গোপাল মাত্র দু’জনকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে এলেন। ? মহারাজ বললেন — আমি তো তোমাকে ৫-জন আনতে বলেছিলাম। ? গোপাল বললেন– এনেছি মহারাজ, দয়া করে একে একে সবাইকে হাজির করার সুযোগ দিন। ? একজনকে হাজির করে গোপাল বললেন– মহারাজ এ হলো প্রথম মূর্খ। এ একটা গরুর গাড়িতে ভারী […]

Copyright © 2026