বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

সত্যিকার পুরুষত্ব নারীদের নিরাপদে রাখে

ডিসেম্বর ১৬, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ।
আল্লাহ এভাবেই জোড়ায় জোড়ায় আমাদের বানিয়েছেন।

  • যৌনতার পুরুষত্ব শুধু সহধর্মীনির জন্যই। আর প্রকৃত পুরুষত্ব সকল নারীর জন্য। সকল নারীকে সম্মান করাই হল প্রকৃত পুরুষত্ব, হোক সে নারী একজন শিশু, তরুণী কিংবা বৃদ্ধা কোন মহিলা।
  • একজন সত্যিকার পুরুষ সবসময় নারীদের সম্মান করে। তার কাছে একজন নারী সবসময় নিজেকে সম্পুর্ন নিরাপদ বোধ করে।
  • একজন সত্যিকার পুরুষ কখনো কোন নারীকে আঘাত করে না, জোর করে না। যদি সে কাউকে চায়, নিজ যোগ্যতা দিয়ে তাকে অর্জন করে।
  • একজন সত্যিকার পুরুষ সেভাবেই একজন নারীর সাথে আচরণ করে, যেভাবে সে তার বাবার কাছ থেকে মায়ের প্রতি আচরণ আশা করে।
  • একজন সত্যিকার পুরুষ সে-ই, যার সকল যৌনতা শুধুমাত্র তার সহধর্মীনির জন্যই সংরক্ষণ করে রাখে।
  • একজন সত্যিকার পুরুষ সে-ই, যে একজন মেয়েকে একাকি পেয়েও সুযোগ না নিয়ে বরং নিরাপদে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসে।

এগুলোই সত্যিকার পুরুষত্ব।
“রেপকে না বলুন, নারীদের নিরাপদ রাখুন”

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: পুরুষত্ব

শিশুর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নেয়া কেন ক্ষতিকর?

নভেম্বর ২৬, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

ডিজিটাল বিনোদন মাধ্যমে সময় কাটানোর সময় এক ধরণের সুখের অনুভূতি তৈরি হয়। আর সুখের অনুভূতি হঠাৎ নষ্ট হয়ে গেলে মস্তিষ্কে চাপ পড়ে। ছোটদের জন্য তো তা রীতিমত ভয়াবহ ব্যাপার।

সাবধান কি?

সমস্যা সমাধানের লক্ষ্যে শিশুর জগতে প্রবেশ করুন।

  • একটি প্রশ্ন করুন- ‘কী দেখছ তুমি?’
  • বাস্তব জগতে পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত কথা চালাতে হবে।
  • তাকে আদর করুন এবং ছোট কোনো কাজ করে দেয়ার অনুরোধ করুন।
  • নিজের সম্পূর্ণ মনোযোগ তাকে দিন।

আপনার পুরোপুরি মনোযোগ পেলে সেও আপনার প্রতি মনোযোগী হবে। শিশুদের ক্ষেত্রে এই কথাটা অনেক বেশি সত্য। তারা সব সময় প্রিয় মানুষদের এ্যাটেনশন চায়।

এই সহজ কৌশলটুকু প্রয়োগ করে দেখুন, কত সহজেই শিশুদের টেলিভিশনের মোহ থেকে মুক্ত করতে পারেন আপনি। না মেরে, চোখ না রাঙিয়ে খুব কোমলভাবে তাকে তার কাজে যুক্ত করুন। সেটার ফল হবে অনন্য।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সুখি পরিবার

কখনো ভেবেছেন বিশ্বজয়ীরা ভিন্ন কী করেন যার কারণে তাঁরা সফল?

নভেম্বর ১২, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

বিশ্বজয়ীরা নতুনতর প্রযুক্তির অবতারণা করতে পারছেন কারণ তারা ‘ভাবেন’।

অতীত নিয়ে ভেবে অতীতের সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায় বের করেন। কিন্তু আমরা অতীতের সমস্যাকে শক্তিতে না পরিনত করে সেটাতে ডুবে যাই। এমনভাবেই ডুবে যাই যেখানে আমরা আমাদের সম্ভাবনাময় ভবিষ্যতকে হারিয়ে বসি।

তাই বলছি, ভবিষ্যতের সমস্যা অনুমান করে সময়োপযোগী সমাধান ভেবে রাখুন। এবং সেটার প্রতিফলন বর্তমান থেকেই আস্তে আস্তে শুরু করুন।

লিংকড-ইন সিইও জেফ ওয়েইনার প্রতিদিন দুই ঘন্টা সময় আলাদা করেন কেবল চিন্তার জন্যে। এ.ও.এল. সিইও টিম আর্মস্ট্রং তাঁর সবচেয়ে দক্ষ টিমদের দিয়ে সপ্তাহে চার ঘন্টা ব্যয় করান ভাবনাচিন্তায়।

একটা কাজ করতে পারেন, প্রতিদিন এক ঘন্টা সব ছেড়েছুড়ে স্রেফ দেয়ালের দিকে তাকিয়ে থাকুন। অনেকটা ধ্যানের মতন। ভাবুন নিজেকে, চারপাশকে নিয়ে; অতীতের ভুলগুলোর কথা- কী করলে ওগুলো এড়ানো যেতো। যা পড়েছেন সেগুলো থেকে কী শিখলেন তা নিয়ে ভাবুন। যেসময়টা চিন্তাভাবনায় ব্যয় করবেন, সেসময়ে অন্য কোনো কাজ, সমস্যা দিয়ে মনযোগ নষ্ট করবেননা। মনোনিবেশ ধরে রাখুন। শুরু করুন পনেরো মিনিট দিয়ে।

আপাতদৃষ্টে মনে হতে পারে, এ কেবলই সময়ক্ষেপণ। কিন্তু এই অভ্যাসটি আপনার মনযোগ, একাগ্রতা ধরে রাখতে প্রচন্ড সাহায্য করবে যা আপনার চাকুরীক্ষেত্রে বা পড়াশোনায় দারুণ কাজে লাগবে। সাহায্য করবে অন্যদের চাইতে দক্ষতরভাবে চিন্তা ও কাজ করতে।

Jarin Sultana
Relationship Advisor & Depression Counsellor
MindCare

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই

একজন সত্যিকারের শিক্ষকই এমন হতে পারেন…

নভেম্বর ৭, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

এক বিয়ের অনুষ্ঠানে এক যুবক তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে দেখতে পেলেন। বহুদিন পর ছোটবেলার শিক্ষককে দেখে যুবক তাঁর কাছে ছুটে গেলেন এবং বললেন, “স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন ?”

শিক্ষক বললেন, ”না, আমি খুব দুঃখিত, তোমাকে চিনতে পারছি না।”

যুবক তখন বললেন, “স্যার,আমি আপনার ছাত্র, আপনার মনে থাকার কথা, থ্রিতে পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামি একটি কলম চুরি হয়েছিল।

সেই সহপাঠী কাঁদতে কাঁদতে আপনাকে নালিশ করল। আর আপনি সব ছাত্রকে চোখ বন্ধ করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। তারপর একজন একজন করে চেক করতে শুরু করলেন । আমি ভয়ে কাঁপতে লাগলাম। কারণ কলমটি ছিল আমার পকেটে।

আমি যে কলমটি চুরি করেছি তা আবিষ্কার হওয়ার পর আমি যে লজ্জার মুখোমুখি হব, আমার শিক্ষকরা আমার সম্পর্কে যে ধারণা পাবেন, স্কুলে সবাই আমাকে ‘চোর’ বলে ডাকবে এবং এটি জানার পর আমার মা-বাবার কী প্রতিক্রিয়া হবে- এই সমস্ত ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছে হল।

একসময় আমার পালা এল । আমি অনুভব করলাম আমার পকেট থেকে আপনি কলমটি বের করছেন। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছু বলছেন না এবং আপনি বাকী শিক্ষার্থীদের পকেট অনুসন্ধান করে চলেছেন।

তারপর যখন অনুসন্ধান শেষ হল, আপনি আমাদের চোখ খুলতে বললেন এবং আমাদের সবাইকে বসতে বললেন। ভয়ে আমি বসতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল একটু পরেই আপনি আমাকে ডাকবেন। না, আপনি তা না করে কলমটি সবাইকে দেখালেন এবং মালিককে ফেরৎ দিলেন।

কলমটি যে চুরি করেছে তার নাম আপনি আর কখনও কাউকে বলেননি। আপনি আমাকে একটি কথাও বলেননি, এবং আপনি কখনও কারও কাছে গল্পটির উল্লেখও করেননি।

স্যার , আপনি সেদিন আমার মর্যাদা রক্ষা করেছিলেন।
এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর অন্যের জিনিস ছুঁয়েও দেখব না। ”

“স্যার, এখন গল্পটি মনে পড়েছে কি ? গল্পটি আপনার ভোলার কথা না !!”

শিক্ষক জবাব দিলেন, ” হ্যাঁ! গল্পটি খুব ভালভাবেই মনে আছে আমার। তবে কার পকেটে কলমটি পাওয়া গিয়েছিল তা কখনো জানতে পারিনি। কারণ যখন আমি সবার পকেট চেক করছিলাম তখন আমি ইচ্ছে করেই তোমাদের মত নিজের চোখও বন্ধ করে রেখেছিলাম।”

এভাবেই শিক্ষকরা আত্মমর্যাদা বোধসম্পন্ন জাতি গঠনে কাজ করে চলেন নিরন্তর।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, প্রেরণা, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা

আযানের জবাব যেভাবে দিতে হবে

অক্টোবর ১৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান—এটি মুসলিম-অমুসলিম-নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরেই নাড়া দেয় না, বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন।

তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব।

আজানের জবাব দেওয়ার পদ্ধতি:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

মুওয়াযযিন যখন “আল্লাহু আকবার, আল্লা-হু আকবার” বলে,
তখন তোমাদের কোন ব্যক্তি আন্তরিকতার সাথে তার জবাবে বলে,
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার”।

যখন মুওয়াযযিন বলে
“আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ”
এর জবাবে সেও বলেঃ “আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ”।

অতঃপর মুওয়াযযিন বলে।
“আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ”
এর জবাবে সে বলেঃ “আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্লহ”।

অতঃপর মুওয়াযযিন বলেঃ “হাইয়্যা আলাস সলাহ”
এর জবাবে সে বলে,
“লা-হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লা বিল্লা-হ”।

অতঃপর মুওয়াযযিন বলে, “হাইয়্যা ‘আলাল লাফাহ”
এর জবাবে সে বলেঃ “লা- হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা- বিল্লাহ”।

অতঃপর মুওয়াৰ্যযিন বলে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার” এর জবাবে,
সে বলেঃ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”।

অতঃপর মুওয়াযযিন বলে, “লা-ইলা-হা ইল্লাল্লহ,
এর জবাবে সে বলেঃ “লা- ইলা-হা ইল্লাল্লহ।”

আযানের এ জবাব দেয়ার কারণে সে জান্নাতে যাবে।

[সহীহ মুসলিম হাদীস নং ৭৩৬- তাওঃ–পাবঃ]

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম Tagged With: আযানের জবাব

  • « Previous Page
  • 1
  • …
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

সময় সময়ের মতো করে শোধটা ঠিকই নিয়ে নেয়!

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত, রূপ-গুণের কারনে সাময়িক কিছু দিনের জন্য আমরা হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো…কিন্তু সময় সবসময় আপনার-আমার ইচ্ছামত চলবে, এমন আশা করা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী ‘নজর কাড়া’ মেয়েটা, এখন দুই সন্তানের মা। কিন্তু সেই রূপ আর নাই। এখন আর আলাদা ভাবে সুন্দরী হিসাবে […]

Copyright © 2026