বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

চোখের ছানি প্রতিরোধ ও প্রতিকারে ঘরোয়া সহজ ও প্রাকৃতিক উপায়

ফেব্রুয়ারি ২৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

চোখে ছানি পড়া একটি সাধারণ সমস্যা। এটি অত্যন্ত ধীর গতিতে বাড়ে। এই ছানি যখন বাড়তে বাড়তে মারাত্মক আকার নেয়, তখনই চোখে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। যখন চোখে ছানি পড়বে তখন চারপাশের সবকিছুই ঝাপসা হয়ে আসবে। সব কিছুই অস্পষ্ট দেখাবে। চোখের ছানি যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলেই কেবল প্রাকৃতিক পদ্ধতিতে এর প্রতিকার করা সম্ভব ।

ঘরোয়া পদ্ধতি অবলম্বনের আগে অবশ্যই একজন চক্ষু চিকিত্সকের পরামর্শ নেওয়া জরুরি।

রসুন
প্রতিদিন কয়েক কোষ রসুন খেলে তা চোখের লেন্স পরিষ্কার করে চোখের ছানি প্রতিরোধ করে।

ভিটামিন সি
শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে চোখের লেন্স ভিটামিন সি বেশী ধারণ করে । যদি চোখে ছানি হয়ে থাকে তাহলে প্রতিদিন ভিটামিন সি খান।

বাদাম
দৃষ্টিশক্তি ভালো করে বাদাম।

পালং শাক
চোখের ছানি প্রতিরোধে পালং শাক অনেক ভূমিকা রাখে।

গাজর
বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাস অনেকটাই পিছিয়ে দেয়।

পেঁপে
অতিরিক্ত প্রোটিন চোখের লেন্স-এ গিয়ে জমা হয়ে ছানি তৈরি করতে পারে। পেঁপে প্রোটিন জাতীয় খাবার হজমে সহায়তা করে।

গ্রিন টি
নিয়মিত গ্রিন টি পান করলে চোখের ছানি পড়া সমস্যা দূর হতে পারে।

কাঁচা শাক-সব্জি (সালাদ)
প্রতিদিনের খাদ্য তালিকায় লেবুর রস ও অলিভ অয়েল মিশ্রিত সালাদ রাখুন। বিভিন্ন রঙের সবজি ছানি সমস্যার জন্য উপকারি।

দুধ ও কাজুবাদাম
দুধের মধ্যে কাজুবাদাম সারারাত ভিজিয়ে রেখে সেই দুধ চোখের পাতায় লাগালে চোখ জ্বালা এবং লাল হয়ে যাওয়া অনেকটাই কমে যায়।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা

অনুপ্রেরণামূলক কিছু উক্তি ও বানী

ফেব্রুয়ারি ১৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
– হযরত আলী (রা)

“বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস

“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)

“ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”
– প্রাচীন গ্রীক প্রবাদ

“লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য

“অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য

“নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”
– বিখ্যাত রাশিয়ান প্রবাদ

“চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”
– জার্মান প্রবাদ

“খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ঠ”
– জার্মান প্রবাদ

“অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনওই বেশিক্ষণ থাকে না”
– জার্মান প্রবাদ

“সৎ কর্ম যত ছোটই হোক, তা কখনও বৃথা যায় না”
– দার্শনিক ঈশপ এর বিখ্যাত উক্তি

“খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”
– জর্জ ওয়াশিংটন

“যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না”
– জে আর আর টলকিন (লেখক, লর্ড অব দ্য রিংস)

“বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে”
– প্লেটো (দার্শনিক)

“কাককে মুখে তুলে খাওয়াতে নেই, সে আপনার চোখ উপড়ে খাবে।”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ

“আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ীই আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়”
– প্লুতার্ক (প্রাচীন গ্রীক দার্শনিক)

“সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে”
– দেমোক্রিতাস (প্রাচীন গ্রীক দার্শনিক)

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

নিজেই যখন নিজ সন্তানের Silent Killer.

জানুয়ারি ২১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

ADHD (Attention Deficit Hyperactivity Disorder). এটি একটি মেডিক্যাল সমস্যা যা অনেক অভিভাবক খেয়াল করেন না। খুব ছোট বেলা থেকেই এই রোগ হতে পারে আর চিকিৎসা না করালে জটিল হতে পারে।

ADHD এর ৩ টি লক্ষণ
ক) শিশু অমনোযোগী, কোন কাজেই সে মনোযোগ দিচ্ছে না, প্রায়ই ভুলে যাচ্ছে।
খ) হাইপার অর্থাৎ কোন কারণ ছাড়াই ছোটাছুটি, চিল্লাচিল্লি, অসতর্কতা, ভুল ইত্যাদি যা বাচ্চাদের সাধারণ চঞ্চলতা থেকে বেশী।
গ) বেশী আবেগ প্রবন, আপনার কথার মাঝখানেই সে কথা বলবে, শুনতে চাবে না, অনুমতি না নিয়েই কাজ করবে, কোন কিছু না পেলে মারাত্মকভাবে রিয়াক্ট করবে।
 
শিশুদের এইসব মানসিক সমস্যার প্রাথমিক সমাধান হচ্ছে
১। ডিজিটাল দুনিয়া থেকে দূরে রেখে বা লিমিটেড করে কমপক্ষে ১ ঘন্টা বাইরের পরিবেশে খেলাধুলা করা।
২। ৮ ঘন্টা ঘুম নিশ্চিত ও পুষ্টিকর খাবার খাওয়ানো
৩। চাওয়ার আগেই কিছু কিনে না দেয়া
৪। বাবা মায়ের নিজেদেরকে, বাচ্চাদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা
৫। বাচ্চাদের সব কাজ না করে দিয়ে ,তাদের ছোট ছোট কাজ করতে দেয়া, দায়িত্ব নেয়া শেখানো যেমন কাপড় ভাজ করা, গুছিয়ে রাখা ইত্যাদি।
৬। ধৈর্য ধরা শেখানো
৭। বোরিং ফিল করলে মোবাইল বা টিভি না চালিয়ে গল্প করা বা খেলাধুলা করা।
৮। হাসাহাসি, জড়িয়ে ধরা, চুমু খাওয়া ইত্যাদি শিশুদেরকে অনেক প্রাণবন্ত করে।
৯। অতিরিক্ত প্রশ্রয় না দেয়া।
১০। আপনার বসের কথা যতটুকু গুরুত্ব দেন, আপনার শিশুর কথাকেও ততটুকু গুরুত্ব দিবেন অর্থাৎ তার কথা শুনবেন, প্রশংসা করবেন।
 
————————–
শিশু এডিএইচডিতে আক্রান্ত হলে করণীয় কী

এডিএইচডি শিশুদের চঞ্চলতা কমানোর ১০টি উপায়

 

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সুখি পরিবার, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা

সবার কাছে সব কিছু থাকে না …

জানুয়ারি ১৩, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

ব্যবহার

এমন একটা জিনিস, যেটা পর কে আপন করে দেয়, আর আপন’কে পর করে দেয়, মুহূর্তেই!

অপছন্দের মানুষদের সাথে খারাপ ব্যবহার আর পছন্দের মানুষদের সাথে ভালো ব্যবহার এটাই স্বাভাবিক। কারো সাথে আপনার ব্যবহারই বলে দেবে সে আপনার কতটুকু আপন। আপনার ব্যবহারই বলে দেবে আপনি কেমন মানুষ, আপনার বংশপরিচয়। তবে কিছু ব্যবহার নিয়মের, লোক দেখানো, ব্যবসায়িক স্বার্থে।

উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহার এক অনন্য গুণ। এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন হয় উত্তম চরিত্রের অধিকারী। অর্থাৎ সে বদমেজাজী, বিদ্বেষ ভাবাপন্ন ও মানুষের সাথে রুক্ষ আচরণকারী হয় না।

বিনয়

নিজেকে বড় মনে না করার নাম বিনয়। মানুষ খারাপ আচরণ করে তখনই যখন সে নিজেকে বড় মনে করে এবং অন্যকে ছোট ও তুচ্ছ মনে করে। সে চিন্তা করে যে, আমি তো বড়, সবার কর্তব্য আমার সম্মান করা ও অনুগত থাকা। কিন্তু ঐ লোকটা আমার যথাযথ সম্মান করেনি। সুতরাং সে অন্যায় করেছে। সে আমার ভালো আচরণ পাওয়ার যোগ্য নয়। এমন অহংকারই হচ্ছে সকল মন্দ আচরণের মূল।

সুতরাং সুন্দর ব্যবহারের মূল হচ্ছে বিনয়। পক্ষান্তরে বদ ও দুর্ব্যবহারের মূল হল অহংকার।

“যে আল্লাহর (সন্তুষ্টির) জন্য নিজেকে নীচু করে আল্লাহ তাকে উঁচু করে দেন।”
-মুসনাদে আহমদ, হাদীস : ১১২৯৯

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সুখি পরিবার

ধৈর্য

জানুয়ারি ৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

ধৈর্য একটি অসাধারণ মানসিক শক্তি। অন্য সব শক্তির মত, এই শক্তিকেও অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। নিজের সমস্ত সাহস আর নিজের ওপর নিয়ন্ত্রণ, অর্থা‌ৎ ‘self-control’কে এক জায়গায় করুন। কোনও ব্যাপারে অস্থির হয়ে পড়লে, বা মনে ভয় জাগলে ধৈর্য ধরার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন, সময়ে সব ঠিক হয়ে যাবে। আপনাকে শুধু আপনার কাজটি করে যেতে হবে।

  • ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু।
    – আল হাদিস
  • আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবো: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য–ফল–ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুসংবাদ দাও।
    – আল কুরআন
  • প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো, ধৈর্য।
    – রালফ ওয়ালডু ইমারসন, দার্শনিক ও কবি
  • আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি। আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই। কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি।
    –পাওলো কোয়েলহো, বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক
  • অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়ে।
    – স্যামুয়েল জনসন, বৃটিশ সাহিত্যিক
  • আমার মনে হয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে।
    – জয়েস মেয়ার, লেখিকা ও ধর্মীয় বক্তা
  • ধৈর্য, অধ্যাবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না।
    – নেপোলিয়ন হিল, লেখক: থিংক এ্যান্ড গ্রো রিচ
  • ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়ে।
    – শেখ সাদী (রহ:), সূফী ও দার্শনিক
  • ধৈর্য আর পরিশ্রম জাদুর মত। এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়।
    – জন কুইনসে এ্যাডামস, ৬ষ্ঠ আমেরিকান প্রেসিডেন্ট
  • অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো; ভোর আসছে…।
    – জালালউদ্দিন রুমী, দার্শনিক ও সূফী
  • আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি, তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে।
    – আইজ্যাক নিউটন, বিজ্ঞানী ও দার্শনিক
  • যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়।
    – দাইসাকু আইকিডা, জাপানী সমাজসেবক
  • ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তা শক্তি প্রয়োগ করে করা যায় না।
    – এডমন্ড বার্ক, আইরিশ দার্শনিক
  • ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়ে।
    – কনফুশিয়াস, চীনা দার্শনিক
  • যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো।
    – মহাত্মা গান্ধী, ভারতীয় বৃটিশবিরোধী আন্দোলনের নেতা
  • ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস।
    – জন ড্রেইডেন, ১৭ শতকের ইংরেজ কবি ও নাট্যকার
  • ধৈর্য হলো সাফল্যের একটি প্রধান শর্ত।
    – বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই Tagged With: ধৈর্য

  • « Previous Page
  • 1
  • …
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?

রাত তখন প্রায় দশটা বাজে। আকাশে মেঘ ডাকছে, সাথে বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি খাটের উপরে শুইয়ে আছি তখন বউ আমার জন্য এক গ্লাস দুধ আর দুইটা হাঁসের ডিম এনে আমাকে খেতে বলল। আমিও খেয়ে নিলাম। বউ এবার আমার হাত পা টিপতে শুরু করলো। ভাবলাম বউ আমার অনেক কষ্ট করে তাই তাকে বললাম, — তুমি তো সারাদিন বাসায় কতো কাজ করো এখন তোমার একটু রেস্ট করা […]

Copyright © 2026