বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বয়লিং ফ্রগ সিনড্রোম। কি করবেন?

মার্চ ১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

আপনি যদি একটা ব্যাঙকে পানি ভর্তি একটা পাত্রে রাখেন এবং পাত্রটিকে গরম করতে থাকেন, দেখবেন ব্যাঙটি পানি থেকে বেরোনোর জন্য লাফ দিবে না। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রাও বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করবে। ব্যাঙটি পানির তাপমাত্রার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখতে শুরু করবে। লাফ দেয়ার পরিবর্তে সে পানির উত্তাপ সহ্য করতে থাকবে।

কিন্তু একসময় পানির প্রচন্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারবে না। তখন ব্যাঙটি ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেয়ার চেষ্টা করবে কিন্তু পারবে না। কারন সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রনে ব্যায় করে ফেলেছে। অত:পর সে পানিতে সেদ্ধ হতে থাকবে এবং মারা যাবে।

বিপদজনক পরিস্থিতির শুরুতে, সেই পরিস্থিতি অস্বীকার করে নিজেকে মানিয়ে নেয়ার বৃথা চেষ্টা ব্যাঙটির জীবন্ত সেদ্ধ হবার কারণ। এটাই বয়লিং ফ্রগ সিনড্রোম।

ঐ ব্যাঙের মত খুব সম্ভবত আমরাও মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সব। ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত!

প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সহ্যের সীমা পার হওয়ার আগে আমরা বুঝি না। যখন বুঝি, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তি শরীরে অবশিষ্ট থাকে না। তাই আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

তবে অনেকেই স্বইচ্ছায় বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত!

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: boiling frog syndrom, বয়লিং ফ্রগ সিনড্রোম, সহ্য

রকেট, নগদ এবং বিকাশে ভুলে অন্য নাম্বারে টাকা গেলে করনীয়

ফেব্রুয়ারি ২৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বিকাশ একাউন্ট থেকে ভুলবশত কোন নাম্বারে টাকা গেলে প্রথমে নিকটস্থ থানায় যােগাযােগ করুন । ট্রানজেকশন নাম্বার নিয়ে জিডি করুন । যত দ্রুত সম্ভব জিডি কপি নিয়ে বিকাশ অফিসে যােগাযােগ করুন এবং আপনার সমস্যা জানান ।

★খেয়াল রাখবেন টাকা ভুল নাম্বারে গেলে সাথে সাথে প্রাপক কে ফোন দিবেন না । আমাদের দেশে অন্যের টাকা ভুল করে চলে আসলে , তা ফিরয়ে দেয়ার মানসিকতা খুব কম লােক রাখে । তিনি টাকা উঠিয়ে ফেললে , আপনার করার কিছুই থাকবে না । তবে তিনি টাকা উঠানাের আগেই , জিডি কপি এবং মেসেজ সহ যদি বিকাশ অফিসে যােগাযােগ করেন , তারা টেম্পােরারী ওই ব্যাক্তির একাউন্ট লক করে , উনার সাথে কথা বলবে ।

★প্রাপক যদি তখন জানায় হ্যা টাকা এসেছে , বিকাশ অফিস থেকেই টাকা স্থানান্তর করে দিবে , যদি তিনি নিজের টাকা দাবী করেন , তাহলে ৭ কর্মদিবসের মাঝে তাকে অফিসে এসে একাউন্ট ঠিক করে নিতে হবে ।

( পরবর্তী ৬ মাসে যদি তিনি না আসেন , তাহলে প্রেরকের একাউন্টে টাকা পৌছে যাবে । )

পরবর্তী ৬ মাসে একাউন্ট ঠিক না করলে একাউন্ট টি অটো ডিজেবল হয়ে যাবে চিরতরে , এবং প্রেরক আদালতের সাহায্য নিয়ে টাকা আনতে পারবেন ।

★ বি:দ্র : এটা বিকাশ ছাড়াও রকেট এবং নগদের ক্ষেত্রেও প্রযােজ্য।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, টেকনোলজি Tagged With: নগদ, বিকাশ, বিকাশ একাউন্ট, রকেট

রুবানা হক এর সেরা দশ উক্তি

ফেব্রুয়ারি ২৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

  1. ঘর ঝাড়ু দিতে হলেও এতো ভালো করে ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ঐ কাজ বেটার কেউ করতে না পারে।
  2. নিজের জীবনটা এমন ভাবে গড় যাতে তুমি ইতিহাস গড়তে পারো। ইতিহাস পড়া আর গড়া এক না।
  3. জীবনে ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নাই। ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে।
  4. আর ১০ জনের মতো হতে যেও না, নিজের মতো থেকো, অনুসরন করো, অনুকরন করো না।
  5. কথা কম বলো, কম লিখে সব কিছু বুঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও ১ পেজে লিখো, বুলেট করে লিখো। কারো সময় নাই, দুই পেজ পড়ার।
  6. প্রত্যেকদিন পড়াশুনা করবে, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে। নিজের সাথে কম্পিটিশন করবে।
  7. চাকরি করা মানেই দাসত্ব না, চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল। তুমি চুক্তিমতো কাজ করবে, নিজের সেরাটা দিবে। কেউ তোমাকে মনিটর করবে না, ফাকি দিলে নিজেই ঠকবে।
  8. চাকরি করবো না, চাকরি দিবো, বিষয়টা অহংকারের নয়, কারন চাকরি যেমন দিতে পারতে হবে, তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে। এগুলো নিয়ে উদ্ধত কথা বলা কেউ সফল হতে পারে না। পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে।
  9. বিনয় মানুষকে বড় করে, অহংকার ছোট করে। সব সময় মাটির দিকে তাকিয়ে হাটবে।
  10. লিখুন, ছোট বড় প্রতিটা জিনিস লিখুন, এতে অনেক কাজ যথাসময়ে করতে পারবেন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই Tagged With: Honorable Rubana Huq, রুবানা হক

চোখের ছানি প্রতিরোধ ও প্রতিকারে ঘরোয়া সহজ ও প্রাকৃতিক উপায়

ফেব্রুয়ারি ২৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

চোখে ছানি পড়া একটি সাধারণ সমস্যা। এটি অত্যন্ত ধীর গতিতে বাড়ে। এই ছানি যখন বাড়তে বাড়তে মারাত্মক আকার নেয়, তখনই চোখে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। যখন চোখে ছানি পড়বে তখন চারপাশের সবকিছুই ঝাপসা হয়ে আসবে। সব কিছুই অস্পষ্ট দেখাবে। চোখের ছানি যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলেই কেবল প্রাকৃতিক পদ্ধতিতে এর প্রতিকার করা সম্ভব ।

ঘরোয়া পদ্ধতি অবলম্বনের আগে অবশ্যই একজন চক্ষু চিকিত্সকের পরামর্শ নেওয়া জরুরি।

রসুন
প্রতিদিন কয়েক কোষ রসুন খেলে তা চোখের লেন্স পরিষ্কার করে চোখের ছানি প্রতিরোধ করে।

ভিটামিন সি
শরীরের অন্যান্য অঙ্গের চেয়ে চোখের লেন্স ভিটামিন সি বেশী ধারণ করে । যদি চোখে ছানি হয়ে থাকে তাহলে প্রতিদিন ভিটামিন সি খান।

বাদাম
দৃষ্টিশক্তি ভালো করে বাদাম।

পালং শাক
চোখের ছানি প্রতিরোধে পালং শাক অনেক ভূমিকা রাখে।

গাজর
বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাস অনেকটাই পিছিয়ে দেয়।

পেঁপে
অতিরিক্ত প্রোটিন চোখের লেন্স-এ গিয়ে জমা হয়ে ছানি তৈরি করতে পারে। পেঁপে প্রোটিন জাতীয় খাবার হজমে সহায়তা করে।

গ্রিন টি
নিয়মিত গ্রিন টি পান করলে চোখের ছানি পড়া সমস্যা দূর হতে পারে।

কাঁচা শাক-সব্জি (সালাদ)
প্রতিদিনের খাদ্য তালিকায় লেবুর রস ও অলিভ অয়েল মিশ্রিত সালাদ রাখুন। বিভিন্ন রঙের সবজি ছানি সমস্যার জন্য উপকারি।

দুধ ও কাজুবাদাম
দুধের মধ্যে কাজুবাদাম সারারাত ভিজিয়ে রেখে সেই দুধ চোখের পাতায় লাগালে চোখ জ্বালা এবং লাল হয়ে যাওয়া অনেকটাই কমে যায়।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা

অনুপ্রেরণামূলক কিছু উক্তি ও বানী

ফেব্রুয়ারি ১৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
– হযরত আলী (রা)

“বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস

“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)

“ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”
– প্রাচীন গ্রীক প্রবাদ

“লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য

“অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য

“নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

“অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”
– বিখ্যাত রাশিয়ান প্রবাদ

“চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”
– জার্মান প্রবাদ

“খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ঠ”
– জার্মান প্রবাদ

“অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনওই বেশিক্ষণ থাকে না”
– জার্মান প্রবাদ

“সৎ কর্ম যত ছোটই হোক, তা কখনও বৃথা যায় না”
– দার্শনিক ঈশপ এর বিখ্যাত উক্তি

“খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”
– জর্জ ওয়াশিংটন

“যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না”
– জে আর আর টলকিন (লেখক, লর্ড অব দ্য রিংস)

“বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে”
– প্লেটো (দার্শনিক)

“কাককে মুখে তুলে খাওয়াতে নেই, সে আপনার চোখ উপড়ে খাবে।”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ

“আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ীই আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়”
– প্লুতার্ক (প্রাচীন গ্রীক দার্শনিক)

“সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে”
– দেমোক্রিতাস (প্রাচীন গ্রীক দার্শনিক)

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

  • « Previous Page
  • 1
  • …
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • …
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

আরাফার দিনে কি-কি আমল করবো?

আসলে সব ধরনের ভালো কাজ, যা আল্লাহ পাক পছন্দ করেন, তা-ই আরাফার দিনের আমল। তারপরও বোঝার সুবিধার্থে আরাফার দিনে আমরা যা যা করতে পারি, তার মোটামুটি একটা তালিকা – ১- সিয়াম পালন। যা আগত ১ বছর এবং বিগত ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবে ইন শা আল্লাহ । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ❝যে ব্যক্তি আরাফার দিনের ছিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাঁর এক বছর আগের এবং […]

Copyright © 2026