বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

এরা সব ক্রিমিনাল

মার্চ ২০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

যুগে যুগে বহুবার ভাইরাস এসেছে এবং মানব সভ্যতাকে আতঙ্কিত ও স্থবির করে দিয়ে গেছে। তারপরও আমাদের টনক নড়েনি, টনক নড়েনি বিশ্বের পরাক্রমশালী শাসক ও নীতিনির্ধারকদের। ১৯১৮ স্প্যানিশ ফ্লু’তে ২৬৩ দিনে বিশ্বের ৩ কোটি ৩৩ লাখ মানুষ মারা গিয়েছিল। এখন করোনা সারা বিশ্বকে কাঁপাচ্ছে।

ক্ষুদ্র একটি রাসায়নিক উপকরণ, যা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না, তার নাম ভাইরাস। এই অদৃশ্য রাসায়নিক উপকরণটিকে মোকাবেলা করার জন্য, শনাক্ত ও প্রতিরোধ করার জন্য এবং পরাস্ত করার জন্য বিশ্বের কোনো দেশ বা শাসক যথাযথ মনযোগ দেয়নি বা অর্থ বিনিয়োগ করেনি।

অথচ বিশ্বের ক্রিমিনাল রাস্ট্রনায়ক ও তাদের অনুসারীরা প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে ধ্বংসাত্মক মারণাস্র উৎপাদন, বিক্রি ও প্রয়োগ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিশু-নারীসহ লাখোকোটি নিরীহ মানুষকে হত্যা করছে।

আজ করোনাভাইরাসের ভয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবচেয়ে বেশি অস্র আমদানিকারক বিশাল ক্ষমতাবান ও ধনবান প্রিন্স পর্যন্ত ভয়ে কাঁপছে। কেন বাবারা, তোমরা তোমাদের এটম বোমা মেরে নিমিষেই লাখো মানুষ, ধনসম্পদ ধ্বংস করতে পার, তোমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মারণাস্ত্র ও এটম বোমা ফাটিয়ে দাও না করোনা ভাইরাসটিকে এক নিমিষে চিরতরে উড়িয়ে। পারছ না। পারবে না। পারছ না শুধু, তোমরা শেয়াল কুকুরের মতো পালাচ্ছ আর লুকিয়ে থাকাটাকে নিরাপদ মনে করছ।

বিশ্বের সব ক্রিমিনালদের বলছি, সাময়িক পালিয়ে ও লুকিয়ে, রুদ্ধঘরে আবদ্ধ থেকে পার পাবে না। করোনা নতুন রুপে, নতুন আঙ্গিকে, নতুন পরাশক্তি নিয়ে আবার আসবে এবং তোমাদের আমাদের তাড়িয়ে বেড়াবে, কাউকে ছাড়বে না। এখনো সময় শেষ হয়ে যায়নি। কোটি কোটি টাকার মারণাস্ত্র না বানিয়ে ও না কিনে সেই টাকা বিনিয়োগ করে ব্যাকটেরিয়া, ভাইরাস প্রতিরোধসহ সব ধরনের রোগ ঠেকাও, পর্যাপ্ত চিকিৎসক তৈরি কর, হাসপাতাল বানাও, স্বাস্থ্যসেবাকে উন্নত কর।

আমাদের মতো দেশগুলো আরো খারাপ। খাওয়ার পয়সা জোটে না, ওষুধপথ্যের জন্য বরাদ্দ নেই, পর্যাপ্ত ভালো চিকিৎসক নেই, সর্বসাধারণের জন্য হাসপাতাল নেই, ভাইরাস শনাক্তকরণের সাজসরঞ্জাম নেই, অথচ প্রতিবছর কোটি কোটি টাকার মারণাস্ত্র কেনা ও আতশবাজি পোড়ানো ও বিলাসিতার জন্য টাকা ঢালছে। একেই কী বলে গরিবের ঘোড়া রোগ।

বড় কষ্টে আছি, চিন্তায় আছি, আমার জন্য, আপনার জন্য, মানুষের জন্য এবং সারা বিশ্বের সব অসহায় নিরীহ মানুষের জন্য। কিন্তু ক্রিমিনালরা কি এসব কথা ভাবে, না বুঝে?

Muniruddin Ahmed
Professor and Head
Department of Pharmacy
Daffodil International University
Former Pro-VC, East West University
Former Dean, Faculty of Pharmacy at University of Dhaka

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা Tagged With: করোনা ভাইরাস, করোনাভাইরাস, ক্রিমিনাল, ভাইরাস

আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো…

মার্চ ১৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

পুরো পৃথিবী আজ এক জীবাণুর মুখোমুখি, কিন্তু উম্মাহর কাছে জীবাণু ছড়িয়েছিলো অনেক আগেই, সিরিয়াতে। যখন রাশান বিমানগুলো সিরিয়ার জনপদে একের পর এক জীবাণু-বোমা নিক্ষেপ করেছিল। মনে আছে সেই সিরিয়ান শিশুকন্যার কথা? যে মৃত্যুশয্যায় অভিমান করে বলেছিল-

আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেবো, নালিশ করবো তোমাদের নামে!

আজ মুসলিম উম্মাহ সহ গোটা পৃথিবী সেই শিশুর দায়ের করা মামলার সামনে দাঁড়িয়ে। আমরা কতদিন পারবো এই মামলা লড়ে যেতে? একজন মজলুম শিশুর মামলা, প্রতাপশালী আল্লাহর দরবারে।

কোয়ারেন্টিন থেকে পালাচ্ছে হতবিহবল মানুষগুলো। ফিলিস্তিনের সেই কোয়ারেন্টিনের কথা মনে পড়ে কী? যেখানে উম্মাহর ভাইয়েরা অতিষ্ঠ জীবন অতিবাহিত করে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। অত্যাচারীরা গযব থেকে বাঁচতে আজ নিজেই নিজের বানানো কোয়ারেন্টিনে বন্দি। মাজলুমের বসতিতেও তারা আজ অবাঞ্ছিত।

আরাকানেও মাসজিদ ছিলো, ছিলো মাদ্রাসা। কিন্তু সেখানে জামাত হতে পারতো না, দ্বীনের দারস হতে পারতোনা। বর্মী সৈন্যদের বাঁধার মুখে রোহিঙ্গা মুসলিমরা অসহায় হয়ে তাকিয়ে থাকতো শুন্য মাসজিদের দিকে। আহাজারি করতো শূয়রের খোঁয়াড়ে পরিণত হওয়া মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে। আজ মুসলিম বিশ্বের মাসজিদগুলো শুন্য। আযান নেই। উমরা নেই। আরাকানের স্বাদ আস্বাদন করে কেমন বোধ করছো হে উম্মাহ!

লক ডাউন করা কাশ্মীর এখন উন্মুক্ত। বরং হিন্দু সন্ত্রাসীদের রাজভবন আজ লকড ডাউন। নিজ পরিবারের কাছেই তারা এখন অচ্ছুৎ। চেতনার ‘জয় শ্রীরাম’ চুপসে গেছে বাস্তবতার ‘করোনা’র কাছে। প্রোপাগান্ডার বায়বীয় ‘গোমূত্র’ থেরাপী স্বয়ং হিন্দুরাই এখন চেখে দেখতে নারাজ। ‘করোনা’ যখন ফণা তুলছিলো তখনো তুমরা দিল্লীতে মেতে ছিলে রক্তের নেশায়। এখন কোথায় সেই দুঃসাহস!?

যে দাঙ্গা পুলিশ লাগিয়ে ইউরোপ শরণার্থীদের তাড়াচ্ছিলো কয়েক সপ্তাহ আগে, তারাই এখন তাড়াচ্ছে ইউরোপিয়ানদের। নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখতে। মুসলিম নিধনে অবদান রাখা তাদের ডোনেশন গুলো ফিরে এসেছে ‘করোনা’র ছদ্মবেশে। আপনজনের লাশ কতো ভারী হে ইউরোপ?!

অর্থনীতির চীন! কোনটা বেশি দামী? উইঘুর মুসলিমের অঙ্গ-প্রত্যঙ্গ নাকি করোনার প্রতিষেধক? আজ প্রতিটা এলাকা উইঘুরে পরিণত হয়েছে। মুসলিমের রক্তে রঞ্জিত হাতগুলো কতবার ধুলে করোনামুক্ত হবে? পৃথিবীর প্রতিটা করোনা আক্রান্ত ব্যক্তি আজ তোমাকে অভিসম্পাত করে হে চীন। পৃথিবীবাসী কামনা করে- হায়! চীন বলে যদি কিছুই না থাকতো এই দুনিয়ায়!!

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: উম্মাহ

মৃত্যু আসার আগেই যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন!!

মার্চ ১৬, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

মৃত্যু আসার আগেই আপনার পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করে যাবেন!!

১) মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না।
২) আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন “ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন”।
৩) আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না, কারণ আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।
৪) আমাকে নিয়ে বিলাপ-মাতম করবেন না কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ।
৫) আমার মৃত্যুতে চল্লিশা, কুল-খানি, মিলাদ করবেন না .. কারণ এটা স্পষ্ট বিদ’আত।
৬) যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
৭) আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।
৮) আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন।
৯) লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন…. সমাজের নয়।
১০) আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকুন আর পড়ুন আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।
১১) আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন আল্লাহুম্মা সাব্বিত হু আলাল ঈমান।
১৩) আমার হয়ে দান-সাদাকা করবেন।
১৪) আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিয়েন, সে গুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।
১৫) আমার পরিবারের খবর নিয়েন।
১৬) আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন… আপনার সময়ও অতি নিকটে..!
১৭/ আমার পাওনা আমার পরিবার কে ফিরিয়ে দিবেন, না পারলে সাদকাহ জারিয়া করবেন আমার জন্য, তাও না পারলে আজীবন আমার জন্য দুয়া করবেন, আমি ক্ষমা করে দিব। ইনশাআল্লাহ।
১৮/ আপনি আমার কাছে পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায়ই চেয়ে নিবেন আমার কাছ থেকে। আর যদি মরে যাই, পরিবারের কাছে চাবেন। তারা না দিলে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য। আল্লাহও আপনাকে ক্ষমা করবেন ।

اللهم إني أسألك حسن الخاتمة مع كلمة التوحيد موتا شهيدا وأدخلني الجنة الفردوس الاعلي بلا حساب ولاعذاب يا رب العالمين.
আল্লাহ তোমার কাছে কালিমা নসিব করে উত্তম শহিদি মরন চাই। কোন প্রকার আযাব হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসের প্রবেশ করতে দিও, হে পৃথিবীর মালিক।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই

আদর্শ পুরুষের ১০ গুন

মার্চ ১৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

১. নিজ স্ত্রীর কাছে হারতে জানে।
২. পোশাক পরিচ্ছদে পুরুষ এর বেশভূষা ধারণ করে।
৩. তাকওয়া থাকবে।
৪. একে অন্যেকে আল্লাহর জন্য ভালবাসে।
৫. মসজিদে যাবে।
৬. দুনিয়ার কোনো মোহ আল্লাহর কাজ থেকে বিরত থাকে না।
৭. ওয়াদা ভঙ্গ করে না।
৮. জাতিকে ক্ষতির হাত থেকে বাচায়।
৯. সত্য কথা বলে।
১০. আল্লাহর দ্বীনকে লালন করে।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার

ব্যবসার পুঁজি যখন পেশা।

মার্চ ১১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

পুলিশ ঘুষ খায়।
– আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি ৫ টাকার মাক্স ১০০ টাকায় বিক্রি করি।
– আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্র-ছাত্রী প্রাইভেট পড়বে আমি তাদের পরীক্ষায় পাশ করে দেই।
– আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নরমাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই।
– আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি।
– আমি আলেম, আমি তো ঘুষ খাই না। তবে পানি পড়া, তাবিজ, ঝাড়ফুঁক করে হাদিয়া নেই।
– আমি সাধারণ জনগন, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই।
…………….সব শেষে
পুলিশ ঘুষ খায়।

সবই ঠিক আছে। কিন্তু প্রশ্ন হল, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সাধারন জনগন কার কাছে যাবে?

আপনার পেশা যা-ই হোক সবার আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। তা না হলে আপনি ওই পেশার ক্ষতি করবেন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, ব্যবসা, মগজ ধোলাই Tagged With: ঘুষ, ভালো মানুষ

  • « Previous Page
  • 1
  • …
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি 💕 সবজি নির্বাচন: ছাদে বাগান করতে সবচেয়ে জরুরি সবজি র্নিবাচন। দেশে হাজারো সবজি আছে যার একেকটি একেক ভাবে চাষ করতে হয়। শুরুতেই এমন কিছু সবজি নির্বাচন করতে হবে যা খুব সহজেই অল্প পরিশ্রমে চাষ করা যায়। তাই শুরুতে যেটা করা যায়, বারমাসি সবজি, শীতকালীন কিছু সবজি, অথবা শাক যেমন পুঁই শাক, ডাঁটা শাক, টমেটো, মুলা, গাজর, লাল শাক, মরিচ, ধনে […]

Copyright © 2026