বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

আমরা প্রত্যেকেই নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছি।

নভেম্বর ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৬ টা বাজে, লন্ডনে তখন রাত ১২ টা। সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে, এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে, কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে,মারা যান ৯০ বছরে। কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে,কেউ অনেক এগিয়ে আছেন,আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারনা ভুল, প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।

শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, বাকী কাজটা আল্লাহ সহায়!

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

আমিহীন দুনিয়া…

অক্টোবর ১৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভূলে যায়।

মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি। দেখি সবই ঠিকঠাক চলছে। আমার জন্য কিছুই থেমে নেই। অফিসের আমার চেয়ারটাও খালি নেই। খালি নেই বাসার বিছানাটা। খালি নেই যাদের মনে যতটকু ছিলাম সেই জায়গাগুলো। সব দখল হয়ে গেছে। আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে। কিন্তু কেউ জানে না আমি কেমন আছি…

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই Tagged With: আমিহীন, দুনিয়া, ভালো আছি ভালো থেকো

কেউ চায় না নিজের উপর অবিচার হোক।

সেপ্টেম্বর ৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

যদি অবিচার করা হয় অন্য কারো সাথে তাহলে বেশিরভাগ মানুষই চুপ থাকে। তবে কেউ চায় না নিজের উপর অবিচার হোক।

একজন লোক অন্য কারো মা, বোন বা স্ত্রীকে ধর্ষণ করলো, তাকে মৃত্যদণ্ড দিলে কেউ কেউ বলবেন “বর্বর আইন”। কিন্তু যদি ধর্ষণ করা হয় তার মাকে তখন তার মনে হবে যে মৃত্যদণ্ডই সবচেয়ে ভালো।

অবিচার যদি হয় আপনার সাথে তখন বুঝবেন সুবিচার কতটা প্রয়োজন।

অন্যায়, অবিচার সহ অন্যান্য মন্দকাজের মহাউৎসব এখন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র। অপরাধমূলক কিছু ঘটতে দেখলেও কেউ বাধা দেওয়ার কিংবা অন্যায়কারীকে শুধরানের চেষ্টা করা হচ্ছে না।

সবার ঘরে ঘরে গিয়ে অনৈতিক কাজে বাধা দেওয়া হয়ত কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু প্রকাশ্যে ও দিবালোকে রাস্তার ধারে কেউ অপরাধ করলে বাধা দেওয়া সবার কর্তব্য ও অবশ্যিক দায়িত্ব। যেকোনো জুলুম, অন্যায়, অবিচার সহ সকল মন্দকাজে নিজ নিজ অবস্থান ও সামর্থ অনুযায়ী প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ ও অসৎকাজের বাধা দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ’ (সুরা আলে ইমরান, আয়াত: ১১০)

অন্য আয়াতে আল্লাহ তা’আলা বলেন, ‘তোমাদের মধ্য থেকে এমন একটি জাতি হওয়া উচিত যারা সব ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজে নিষেধ করবে, প্রকৃতভাবে তারাই সফলকাম সম্প্রদায়। ’ (সুরা আলে ইমরান, আয়াত:১০৪)

পরিশেষে, মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার-নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিসম্পাত থেকে বাঁচিয়ে রাখেন।

আমিন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: অবিচার, জালিমদের অত্যাচার-নিপীড়ন

চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসার সুখের হবে না!

আগস্ট ১৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

হযরত ইমাম গাজ্জালী (রহঃ) বলেন, চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবে নাঃ

(১) “আহেরা” :- যারা রূপের চর্চা করে মানুষকে দেখানোর জন্য।

(২) “নাদিছা” :-  যারা শুধু রূপের চর্চা করে না বরং রূপের অহংকারও করে।

(৩) “মুত্তালিহা” :- যারা স্বামীর অবাধ্য হয়, স্বামীকে খোটা দেয়।

মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে তাদের পরিচয় দেয়া লাগবে। স্ত্রীদের মধ্যে ২টা ভাগ আছে….

  • যারা বলে তুমি আমায় কি দিয়েছো…?
  • আমি বলেই তোমার ভাত খাচ্ছি……!

(৪) “মুবারিয়া” :- যারা স্বামী কাছে থাকলে ভাল আর স্বামী না থাকলে আরো ভালো। স্বামীর ইজ্জত মান সম্মান সব গেলেও তারা বেহায়াপনা বেপর্দায় চলাফেরা করে। এ জাতীয় মেয়েরা সংসারের গদিতে আগুন জ্বালায়!

এ জাতীয় মেয়েদের দ্বারা কখনও সংসারে সুখ আসতে পারে না। এই সমস্ত মহিলাদের থেকে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাযত করুন এবং নেক স্ত্রী দান করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী করুন।

আমীন।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: মেয়ে, রূপ চর্চা, রূপের অহংকার, সংসার, স্ত্রী, স্বামী, স্বামীর অবাধ্য, স্বামীর ইজ্জত, হযরত ইমাম গাজ্জালী (রহঃ)

মূর্খদের সম্পদ – তর্ক

আগস্ট ১০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

তর্ক মূলত মূর্খদের সম্পদ। আর তর্কের সবচেয়ে বড় শক্তি উচ্চ কন্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাদের রয়েছে উচ্চকন্ঠ এবং প্রচুর গালাগালি ও অপবাদ দেয়ার ক্ষমতা, তারাই তর্কে নিশ্চিত বিজয়ী। তাই যুক্তিহীন তর্ককে ঝগড়া বলা যায়।

হুমায়ূন আহমেদ তার ‘দেয়াল’ উপন্যাসে বিষয়টি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ‘মূর্খদের সাথে কখনও তর্ক করতে যাবে না। কারণ হলো, মূর্খরা তোমাকে, তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে, তর্কে’ হারিয়ে দিবে।’

হ্যাঁ, মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন, কারণ শিক্ষা ও রুচি ঝগড়ুটে হতে দেয়নি আপনাকে। আপনার দ্বারা চিৎকার চেচামেচি করা সম্ভব না, গালাগালিতো নয়ই। সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন, তবে যুক্তিতে নয়।

তর্ক মূলত দুই শ্রেণির মানুষ করেন। এক অশিক্ষিত, যার নাম হলো “ঝগড়া”। দুই শিক্ষিত, যার নাম “সুবিধাবাদ”। দু’টো শ্রেণিই মূর্খ। তবে তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আছে যারা সদ্য জাতে উঠেছেন, যার নাম “অহংকার”।

মহান আল্লাহ বলেছেন: রহমান-এর (আল্লাহর) বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে, তখন তারা বলে, সালাম। (সালাম বলার অর্থ: মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক-বিতর্ক ছেড়ে দেওয়া) (সূরা ফুরকান, আয়াত ৬৩)

জ্ঞানী যদি মূর্খের মোকাবিলায় পড়ে তবে তার (মূর্খের) নিকট থেকে সম্মানের আশা করা ঠিক নয়। আর কোন মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবিলায় জিতে যায়, তবে আশ্চর্যের কিছু নয়। কারণ, পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজেই হয়ে থাকে। (শেখ সা’দী)

সুতরং তর্কের প্রয়োজন কতটুকু? যদি না তা আপনার চিন্তার প্রতিফলন ঘটায়। অন্যথায় তা আপনার সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছু দিতে পারে?…।

একবার গাধা এবং শিয়াল বনের মাঝে ঝগড়া শুরু করলো।

গাধা: ঘাসের রং হলুদ!!!
শিয়াল: না! ঘাস সবুজ!!!

যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো। সিংহ শিয়ালকে পূর্ণ একমাস বন্দি রাখার এবং গাধাকে মুক্তি দেয়ার আদেশ দিলো।

শিয়াল সিংহকে প্রশ্ন করলো: এটা কি ধরণের ন্যায়বিচার, মহারাজ? ঘাস কি সবুজ নয়?

সিংহ উত্তর দিলো: ঘাস অবশ্যই সবুজ… কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি, কারণ তুই ‘গাধা’র সাথে তর্ক করেছিস…!!!

– এটি রুশ দেশের একটি কাল্পনিক গল্প। ?
সুতরাং সবার সাথে তর্ক করা উচিত নয়। ?
 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: তর্ক, মূর্খদের সম্পদ

  • « Previous Page
  • 1
  • …
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • …
  • 19
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়িনি, একটু পড়েই দেখুন না।

পরলোকগত কুয়েতী লেখক আব্দুল্লাহ যারাল্লাহ’র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি – “মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।” তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে (তারপর) আমাকে কাফন পড়াবে আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার […]

Copyright © 2026