বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বয়স এবং নিজের অবস্থানে ম্যাচিউর হোন।

জুলাই ১৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

ম্যাচিউর হতে হলে মেনে চলুন ৮ টি বিষয়ঃ-

১) সমালোচনা করবেন না। এটা আপনাকে ব্যাক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যর সমালোচনা করেন না। তারা নিজেকে নিয়ে ভাবে।

২) তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে নাহলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচউর মানুষ কখনো তর্ক করেন না।

৩) একজন ম্যাচিউর মানুষ অন্যদের কে সম্মান দিতে জানেন। তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবে। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না।

৪) একজন ম্যাচিউর মানুষ কখনো বাবা মা কে অসম্মান করেন না। তাদের সাথে সুসম্পর্ক বাজায় রাখেন। কারণ তারা বুঝতে পারেন মা বাবা একমাত্র স্বার্থহীন ভাবে তাদের জন্য সব কিছু করতে পারে।

৫) একজন ম্যাচিউর মানুষ সবসময় পরিবর্তন কে মেনে নেয়। কারণ তিনি বুঝতে পারেন পরিবর্তন আসবেই।

৬) একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর সাথে নিজেকে তুলনা করেন না। কারণ, তিনি জানেন এ পৃথিবীর প্রতিটি মানুষ এ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী।

৭) একজন ম্যাচিউর মানুষ কখনো অভিযোগ করেন না। তিনি নিজের ঘাটতি গুলো খুজে বের করেন। এবং, তা পূরণের চেষ্টা করেন। কারণ তিনি জানেন, অভিযোগ কখনো সমস্যা সমাধান করে না। তিনি নিজেকে পরিবর্তন করে নেন।

৮) একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যের ভুল দেখে ঠাট্টা করেন না। তিনি তাকে ব্যাক্তিগতভাবে তার ভুল শুধরে দেন। যা ইম-ম্যাচিউররা প্রকাশ্য করে থাকেন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: ম্যাচিউর

দৃষ্টি এক কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা

জুলাই ৫, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

আমি যা দেখি তুমি কি তা দেখো? উত্তর – হ্যা
আমি দেখে যা ভাবি তুমি কি তা ভাবো? উত্তর – না

আমরা একই জিনিস সবাই একই দেখি – হাতিকে হাতি, পাখিকে পাখি, গাড়ীকে গাড়ীই দেখি। যদি তা না হতো তাহলে সর্বনাশ হয়ে যেতো।

মহান সৃষ্টিকর্তা সবার চোখের দেখার বিষয়টি একই রকম রেখেছেন। কিন্তু সবাই দেখে একই কিন্তু সবার ভাবনা একই রকম নয়। অর্থাৎ দৃষ্টি এক কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। আর আলাদা বলেই এক একজন মানুষ এক এক মর্যাদার এবং সম্মানের। তাদের অবস্থানও আলাদা ।

একই ঘটনায় কারো টেনশন হবে, কারো ভালো লাগবে, কারো আবার কিছুই মনে হবে না।

সন্দেহ, অবিশ্বাস, ঘৃনা, পরশ্রীকাতরতা, অহংকার এ সব কিছুই নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর। দৃষ্টি ভঙ্গি নির্ভর করে ছোটবেলা থেকে গড়ে উঠা শিক্ষা, বিলিভ, সিস্টেম, বেড়ে উঠার পরিবেশ, জেনিটিক্যাল ফ্যাক্টর প্রভৃতির উপর।

এক একজন মানুষ এক এক রকম এজন্যই ।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: প্রেরণা, মগজ ধোলাই

বোকারা কখনোই শিখে না!

মে ২৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

সেলুনে এক ভদ্রলোক চুল কাটাচ্ছিলেন। নাপিত তাঁকে ফিসফিস করে বললো, ” ঐ যে পিচ্চি পোলাডা আছে, ঐডার মতন বোকা আর নাই!”

ব্যপারটা প্রমাণ করতে ভদ্রলোকের সামনেই নাপিত পকেট থেকে একটা পাঁচ টাকার নোট আর একটা এক টাকার কয়েন বের করে ছেলেটিকে ডাকলো, “ঐ পিচ্চি, কোনডা নিবি?”

ছেলেটি এক টাকার কয়েন বেছে নিল।

নাপিত হাসতে হাসতে ভদ্রলোককে বললো, “কইছিলাম না?! বোকারা কখনোই শিখে না!”

চুল কাটা শেষে ভদ্রলোক সেলুন থেকে বের হয়ে দেখলেন ছেলেটা আইসক্রিম খাচ্ছে। তাকে জিজ্ঞেস করলেন, ” এই পোলা! তুই প্রত্যেকদিন পাঁচ টাকা থুইয়া এক টাকার কয়েন নেস কেন?? ”

ছেলেটা আইসক্রিম খেতে খেতে জবাব দিল,

“কারন, যেইদিন আমি পাঁচ টেকা নিমু, সেইদিনই এই খেলা শেষ হইয়া যাইবো!”

মন্তব্যঃ নিজেকে সব সময় সঠিক ও বুদ্ধিমান না ভেবে, আসুন কখনো কখনো পিছনের কারন গুলো একটু যাচাই করি।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, রম্য রস, সংগৃহীত Tagged With: বুদ্ধিমান, বোকারা কখনোই শিখে না!, সঠিক ও বুদ্ধিমান

মাগফার উদ্দিন চৌধুরী আজাদ – আমাদের অহংকার

মে ১৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

এই কাহিনী এখন অনেকেরই জানা। কিন্তু জানা হলেও এই কাহিনী কখনো পুরনো হওয়ার নয়। মা-মাটিকে ভালোবেসে ‍অকাতরে মৃত্যুকে আলিঙ্গন করা বীর আজাদের পুরো নাম মাগফার উদ্দিন চৌধুরী। জন্ম ১১ জুলাই, ১৯৪৬। ধনী পরিবারের সন্তান ছিলেন আজাদ। তবে ধন-দৌলতে কাটেনি তার পুরো জীবন।


আজাদ ক্লাস সিক্সে পড়ে, সেন্ট গ্রেগরি স্কুলে। ১৯৬০ এর দশক। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন। আজাদের মা বললেন, তুমি বিয়ে করবে না, যদি করো, আমি একমাত্র ছেলে আজাদকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। আজাদের বাবা আরেকটা বিয়ে করলে আজাদের মা সাফিয়া তার বালকপুতের হাত ধরে ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করেন এবং একটা পর্ণকুটীরে আশ্রয় নেন। ছেলেকে লেখাপড়া শেখান। আজাদ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে।

তার বন্ধুরা যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে, ফিরে এসেছে আগরতলা থেকে, ট্রেনিং নিয়ে। তার ঢাকায় গেরিলা অপারেশন করে। বন্ধুরা আজাদকে বলল, চল, আমাদের সাথে, অপারেশন করবি। তুই তো বন্দুক পিস্তল চালাতে জানিস। তোর আব্বার তো বন্দুক আছে, পিস্তল আছে, তুই সেগুলো দিয়ে অনেকবার শিকার করেছিস।

আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নেই, আর মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। মা অনুমতি দিলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি।
মাকে আজাদ বলল, মা, আমি কি যুদ্ধে যেতে পারি?
মা বললেন, নিশ্চয়ই, তোমাকে আমার প্রয়োজনের জন্য মানুষ করিনি, দেশ ও দশের জন্যই তোমাকে মানুষ করা হয়েছে।

আজাদ যুদ্ধে গেল।
দুটো অপারেশনে অংশ নিল। তাদের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হলো। গেরিলারা আশ্রয় নিল।
১৯৭১ সালের ৩০ আগস্ট। ধরা পড়ে ক্র্যাক প্লাটুনের একদল সাহসী মুক্তিযোদ্ধা। সেসময় আজাদকেও আটক করা হয়। তাকে ধরে নিয়ে রাখা হলো রমনা থানা সংলগ্ন ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে।

গরাদের ওপারে দাড়িয়ে থাকা আজাদকে তার মা চিনতে পারেন না। প্রচণ্ড মারের চোটে চোখমুখ ফুলে গেছে, ঠোঁট কেটে ঝুলছে, ভুরুর কাছটা কেটে গভীর গর্ত হয়ে গেছে।

–“মা, কি করব? এরা তো খুব মারে। স্বীকার করতে বলে সব। সবার নাম বলতে বলে।“
–“বাবা, তুমি কারোর নাম বলোনি তো?
–না মা, বলি নাই। কিন্তু ভয় লাগে, যদি আরও মারে, যদি বলে দেই…
–বাবারে, যখন মারবে, তুমি শক্ত হয়ে থেকো। সহ্য করো। কারো নাম বলো না।
–আচ্ছা মা। ভাত খেতে ইচ্ছে করে। দুইদিন ভাত খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাগে পাই নাই।
–আচ্ছা, কালকে যখন আসব, তোমার জন্য ভাত নিয়ে আসব।

সাফিয়া বেগমের ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়। গায়ে হাত তোলা তো দূরে থাক, ছেলের গায়ে একটা ফুলের টোকা লাগতে দেননি কোনোদিন। সেই ছেলেকে ওরা এভাবে মেরেছে… এভাবে…

মুরগির মাংস, ভাত, আলুভর্তা আর বেগুনভাজি টিফিন ক্যারিয়ারে ভরে পরদিন সারারাত রমনা থানায় দাড়িয়ে থাকেন সাফিয়া বেগম, কিন্তু আজাদকে আর দেখতে পাননি। তেজগাঁও থানা, এমপি হোস্টেল, ক্যান্টনমেন্ট-সব জায়গায় খুজলেন, হাতে তখন টিফিন ক্যারিয়ার ধরা, কিন্তু আজাদকে আর খুঁজে পেলেন না।

ছেলে একবেলা ভাত খেতে চেয়েছিলেন। মা পারেননি ছেলের মুখে ভাত তুলে দিতে। সেই কষ্ট-যাতনা থেকে পুরো ১৪টি বছর ভাত মুখে তুলেন নি মা! তিনি অপেক্ষায় ছিলেন ১৪ টা বছর ছেলেকে ভাত খাওয়াবেন বলে। বিশ্বাস ছিলো তাঁর আজাদ ফিরবে। ছেলের অপেক্ষায় শুধু ভাতই নয়, ১৪বছর তিনি কোন বিছানায় শোন নি। শানের মেঝেতে শুয়েছেন শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টান নি তার এই পাষাণ শয্যা। আর এর মুল কারণ আজাদ রমনা থানায় আটককালে বিছানা পায়নি।

প্রজন্ম কিংবদন্তি আজাদদের চিনেনা, চিনে হলিউডের অ্যাকশন চলচ্চিত্র।
শেয়ার করে সবাইকে ইতিহাস’টি পড়ার সুযোগ করে দিন।
ভালো থাকুক জীবনের প্রেমগুলো। ভালো থেকো কিংবদন্তী।”

* লেখক – Anisul Hoque.

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: প্রেরণা

আলীবাবা, জ্যাক মা

মে ১২, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

জ্যাক মা প্রায়ই বলেন, তার কোম্পানির সাফল্য অনেকটা দুর্ঘটনা বসত। আলীবাবা শুরু থেকে এক হাজার একটি ভুল করেছে, তবুও কেন কোম্পানিটি টিকে গেল? এর পেছনে জ্যাক মা, তিনটি প্রধান কারন আছে বলে উল্লেখ করেন, এক, আমাদের কোন টাকা পয়সা ছিলো না, দুই, আমাদের কাছে কোন টেকনোলজি ছিলো না এবং তিন, আমাদের কোন পরিকল্পনাও ছিলো না।

কিন্তু যাই হোক, চলুন দেখে আসি, তিনটি মূল ফ্যাক্টর যা কিনা আলীবাবার সাফল্যের পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছিলো। কোম্পানির তিনটি প্রতিযোগিতার প্রান্তবিন্দু ছিলো, ই- কমার্স, লজিস্টিক্স এবং ফাইন্যান্স। এই তিনটি প্রান্তকে জ্যাক নাম দিয়েছেন আয়রন ট্রায়েঙ্গেল।

আলীবাবার ই- কমার্স সাইট ভোক্তাকে বিভিন্ন ধরনের পন্ন বা সেবা অফার করার ব্যাপারে অপ্রতিদ্বন্দ্বী। এর লজিস্টিক্স বিভাগ বিশ্বস্ততার সাথে এটা নিশ্চিত করে যে কোয়ালিটি পণ্য যেন নির্ধারিত সময়ের মাঝেই কাস্টমারের হাতে পৌছায় এবং কোম্পানির ফাইন্যান্স বিভাগ এটা নিশ্চিত করে যেন, আপনি আলীবাবা থেকে সহজে, নিশ্চিতে আপনার কাংখিত পণ্যটি ক্রয় করতে পারেন।

আলীবাবা, জ্যাক মা
লেখকঃ
ডানকান ক্লার্ক
ভাষান্তরঃ নিয়াজ আহমেদ।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: প্রেরণা, ব্যবসা Tagged With: Alibaba, Jack Ma, আলীবাবা, জ্যাক মা

  • « Previous Page
  • 1
  • …
  • 23
  • 24
  • 25
  • 26
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

কথাগুলো আসলেই চরম সত্যকথা

প্রতিদিন যৌন পল্লিতে যাওয়া ছেলেটাও একটা virgin মেয়ে খোঁজে বিয়ের জন্য। কতটা হাস্যকর! মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। বাহ্! কি সুন্দর চাওয়া! প্রাইমারি স্কুলের গন্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বৌ হয়ে। আশ্চর্য আশা! একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে। কি সুন্দর বাবা […]

Copyright © 2026