বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

ধৈর্য

জানুয়ারি ৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

ধৈর্য একটি অসাধারণ মানসিক শক্তি। অন্য সব শক্তির মত, এই শক্তিকেও অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়। নিজের সমস্ত সাহস আর নিজের ওপর নিয়ন্ত্রণ, অর্থা‌ৎ ‘self-control’কে এক জায়গায় করুন। কোনও ব্যাপারে অস্থির হয়ে পড়লে, বা মনে ভয় জাগলে ধৈর্য ধরার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন, সময়ে সব ঠিক হয়ে যাবে। আপনাকে শুধু আপনার কাজটি করে যেতে হবে।

  • ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু।
    – আল হাদিস
  • আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবো: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য–ফল–ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুসংবাদ দাও।
    – আল কুরআন
  • প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো। গোপন শক্তিটি হলো, ধৈর্য।
    – রালফ ওয়ালডু ইমারসন, দার্শনিক ও কবি
  • আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি। আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই। কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি।
    –পাওলো কোয়েলহো, বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক
  • অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়ে।
    – স্যামুয়েল জনসন, বৃটিশ সাহিত্যিক
  • আমার মনে হয়, বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সবকিছুর পরও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে, তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন সৃষ্টি কর্তার ওপর তোমার বিশ্বাস থাকবে, তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে।
    – জয়েস মেয়ার, লেখিকা ও ধর্মীয় বক্তা
  • ধৈর্য, অধ্যাবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না।
    – নেপোলিয়ন হিল, লেখক: থিংক এ্যান্ড গ্রো রিচ
  • ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়ে।
    – শেখ সাদী (রহ:), সূফী ও দার্শনিক
  • ধৈর্য আর পরিশ্রম জাদুর মত। এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়।
    – জন কুইনসে এ্যাডামস, ৬ষ্ঠ আমেরিকান প্রেসিডেন্ট
  • অন্ধকার হলে ধৈর্য ধরে বসে থাকো; ভোর আসছে…।
    – জালালউদ্দিন রুমী, দার্শনিক ও সূফী
  • আমি যদি মানুষের জন্য কিছু করে থাকি, তবে সেটা সম্ভব হয়েছে আমার ধৈর্য ধরে চিন্তা করার ক্ষমতার কারণে।
    – আইজ্যাক নিউটন, বিজ্ঞানী ও দার্শনিক
  • যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়।
    – দাইসাকু আইকিডা, জাপানী সমাজসেবক
  • ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তা শক্তি প্রয়োগ করে করা যায় না।
    – এডমন্ড বার্ক, আইরিশ দার্শনিক
  • ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়ে।
    – কনফুশিয়াস, চীনা দার্শনিক
  • যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো।
    – মহাত্মা গান্ধী, ভারতীয় বৃটিশবিরোধী আন্দোলনের নেতা
  • ধৈর্যশীল মানুষের জেদ খুব ভয়ঙ্কর জিনিস।
    – জন ড্রেইডেন, ১৭ শতকের ইংরেজ কবি ও নাট্যকার
  • ধৈর্য হলো সাফল্যের একটি প্রধান শর্ত।
    – বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই Tagged With: ধৈর্য

সম্পর্কের ফাঁদে অন্যায় অবিচার !!!

নভেম্বর ২০, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

ভাই অন্যায় করে, মেনে নেই।
বোন অন্যায় করে মেনে নেই।
মা অন্যায় করে মেনে নেই।
বাবা অন্যায় করে মেনে নেই।
নিজে অপরাধ করেও অন্যকে দাবিয়ে রাখি।

কিন্তু—

ভাবি অন্যায় করে, সহ্য করতে পারি না।
দুলাভাই অন্যায় করে, সহ্য করতে পারি না।
শাশুড়ি অন্যায় করে, সহ্য করতে পারি না।
শশুর অন্যায় করে, সহ্য করতে পারি না।
অন্যের অপরাধ সহ্য করতে পারি না।

আবার—

ভাইয়ের দোষ খুঁজি, ভায়রার দোষ দেখি না।
বোনের দোষ খুঁজি, বউয়ের দোষ দেখি না।
মায়ের দোষ খুঁজি, শাশুড়ির দোষ দেখি না।
বাবার দোষ খুঁজি, শশুরের দোষ দেখি না।
নিজের দোষ ঢাকতে অন্যকে দোষী বানাই।

এমনও ঘটে = রহস্যময় সম্পর্ক

বউয়ের থেকে গার্লফ্রেন্ড আপনজন।
স্বামী থেকে বয়ফ্রেন্ড ঘনিষ্টজন।
আত্মীয় থেকে অনাত্মীয়ই বিশিষ্টজন।

চলমান—

ঘুণে ধরা সমাজে,
কম বেশি অনেকে এভাবেই চলছি !!!
আত্মশুদ্ধির সুযোগ থাকলেও গ্রহণ করি না।
রক্তের সাথে মাখামাখি সব একাকার।

***পরিশেষে***
মহান তারা ব্যতিক্রম যারা।
মুখ বুজে সব মেনে নেওয়া, সহ্য করা মানুষগুলোর সহায় তো মহান আল্লাহ।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: অন্যায় অবিচার, আত্মশুদ্ধি, গার্লফ্রেন্ড, ঘুণে ধরা সমাজ, বয়ফ্রেন্ড, সম্পর্ক

একজন সত্যিকারের শিক্ষকই এমন হতে পারেন…

নভেম্বর ৭, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

এক বিয়ের অনুষ্ঠানে এক যুবক তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে দেখতে পেলেন। বহুদিন পর ছোটবেলার শিক্ষককে দেখে যুবক তাঁর কাছে ছুটে গেলেন এবং বললেন, “স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন ?”

শিক্ষক বললেন, ”না, আমি খুব দুঃখিত, তোমাকে চিনতে পারছি না।”

যুবক তখন বললেন, “স্যার,আমি আপনার ছাত্র, আপনার মনে থাকার কথা, থ্রিতে পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামি একটি কলম চুরি হয়েছিল।

সেই সহপাঠী কাঁদতে কাঁদতে আপনাকে নালিশ করল। আর আপনি সব ছাত্রকে চোখ বন্ধ করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। তারপর একজন একজন করে চেক করতে শুরু করলেন । আমি ভয়ে কাঁপতে লাগলাম। কারণ কলমটি ছিল আমার পকেটে।

আমি যে কলমটি চুরি করেছি তা আবিষ্কার হওয়ার পর আমি যে লজ্জার মুখোমুখি হব, আমার শিক্ষকরা আমার সম্পর্কে যে ধারণা পাবেন, স্কুলে সবাই আমাকে ‘চোর’ বলে ডাকবে এবং এটি জানার পর আমার মা-বাবার কী প্রতিক্রিয়া হবে- এই সমস্ত ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছে হল।

একসময় আমার পালা এল । আমি অনুভব করলাম আমার পকেট থেকে আপনি কলমটি বের করছেন। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছু বলছেন না এবং আপনি বাকী শিক্ষার্থীদের পকেট অনুসন্ধান করে চলেছেন।

তারপর যখন অনুসন্ধান শেষ হল, আপনি আমাদের চোখ খুলতে বললেন এবং আমাদের সবাইকে বসতে বললেন। ভয়ে আমি বসতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল একটু পরেই আপনি আমাকে ডাকবেন। না, আপনি তা না করে কলমটি সবাইকে দেখালেন এবং মালিককে ফেরৎ দিলেন।

কলমটি যে চুরি করেছে তার নাম আপনি আর কখনও কাউকে বলেননি। আপনি আমাকে একটি কথাও বলেননি, এবং আপনি কখনও কারও কাছে গল্পটির উল্লেখও করেননি।

স্যার , আপনি সেদিন আমার মর্যাদা রক্ষা করেছিলেন।
এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর অন্যের জিনিস ছুঁয়েও দেখব না। ”

“স্যার, এখন গল্পটি মনে পড়েছে কি ? গল্পটি আপনার ভোলার কথা না !!”

শিক্ষক জবাব দিলেন, ” হ্যাঁ! গল্পটি খুব ভালভাবেই মনে আছে আমার। তবে কার পকেটে কলমটি পাওয়া গিয়েছিল তা কখনো জানতে পারিনি। কারণ যখন আমি সবার পকেট চেক করছিলাম তখন আমি ইচ্ছে করেই তোমাদের মত নিজের চোখও বন্ধ করে রেখেছিলাম।”

এভাবেই শিক্ষকরা আত্মমর্যাদা বোধসম্পন্ন জাতি গঠনে কাজ করে চলেন নিরন্তর।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, প্রেরণা, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা

বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

অক্টোবর ৩০, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল থেকে বাড়ীতে এসে মাকে বলল, “মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।”

মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, “মা, কাঁদছো কেন?” চোখ মুছতে মুছতে মা বললেন, “বাবা, এটা আনন্দের কান্না!”

বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, “আমার জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই।”

মা আনন্দের সাথে চিৎকার করে স্যার‌ের ল‌েখা ভাষাগুলো বদল‌ে নিজের মত কর‌ে পড়তে লাগলেন, “ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত শিক্ষক আমাদের নেই। তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।”

পত্রখানা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন, “এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।” মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন। ছেলেটির নাম হলো টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর।

মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দেওয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে ফেললেন।

তাতে লেখা ছিল, “ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড। সে এতটাই নির্বোধ যে, তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই। কারও আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল।”

শিক্ষনীয়ঃ-
সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরন করবেন। বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা

“হয়তো” বলে বলে আর কয়দিন চলবে জীবন?

অক্টোবর ২৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

হয়তো বললেই কি চলবে?
“হয়তো” বলে বলে আর কয়দিন চলবে জীবন?

আমরা কষ্টের একটি বিশাল দীর্ঘশ্বাস নিয়ে ভাবি- কালকে “হয়তো সব ঠিক হবে ” এ আশা নিয়ে।

‘হয়তো’ …..
হয়তো একদিন সব ঠিক হবে,
হয়তো একদিন আমাকে মানুষগুলো বুঝবে,
হয়তো একদিন আমি সবার দেয়া পেইন ভুলে মুভ অন করতে পারবো,

হয়তো একদিন আমার ভালবাসার মানুষ আমাকে সম্মান ও গুরুত্ব দিবে।

হয়তো depression থেকে একাই বের হতে পারবো।

– কত যে “হয়তো”- দিয়ে নিজেকে ভুলভাবে বুঝ দিয়ে যাচছি।

বার বার হোঁচট খেয়ে ফিরে আসি আমরা সেই অন্ধকারে।

‘হয়তো’ এর মত অনিশ্চত শব্দকে সঙ্গি করে জীবন চলে না।

– ওকে ফাইন প্রথমত, একটু খেয়াল করুন আপনার কিছু দিনের এক্টিভিটিসগুলো আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন।

  1. আপনি কি বেশ অস্থিরতাবোধ করেন, মনে হয় যেন মাথার ভেতর প্রেশার অনুভব করছেন, বুকের ভেতরে চাপা নিঃশ্বাস আটকে আছে?
  2. সারাক্ষন ক্লান্ত লাগে, ঘুম থেকেও উঠলেও ফ্রেশ লাগেনা। মনে হচ্ছে ঘুম এখনো পূর্ণ হয়নি। কোথাও বাধা পাচ্ছে?
  3. আপনার কাছে কি মাঝে মাঝে নিজেকেই অসহ্যকর লাগে?
  4. “আমি কিছু পারি না”, “পুরো জীবনটা এভাবেই নষ্ট করে গেলাম” – এ ধরণের অপরাধবোধ এবং “কিছু পারি না” অনুভূতি লেগে থাকে ? আত্মহত্যা কিংবা self-harm-এর চিন্তা কাজ করে?
  5. মেজাজ খিটখিটে লাগে সারাক্ষণ?কথা বেশি শুনলে মনে হয় যেন মাথায় গিয়ে ধাক্কা খাচ্ছে। সব কথা আপনাকে আঘাত করার নিয়তে বলছে বলে মনে হয়। রিএক্ট করে ফেলেন ক্ষোভ ধরে রাখতে না পেরে।
  6. কোন কিছুতে জড়িয়ে বা আঁকড়ে ধরে বাঁচার চেস্টা করা। নিজস্ব স্বত্তা হারিয়ে ফেলা। মনে হয় আপাততঃ আমার কাছে এটি থাকলে আমি বাঁচতে পারবো। ব্যস্ত থেকে মন ভুলাতে পারবো!

যদি এমন হয়ে থাকে, তাহলে বুঝে নিবেন যে আপনি নিঃসন্দেহে “ডিপ্রেশন” নামক ধ্বংসাত্বক রোগে ভুগছেন।

যদি তাই হয়, তবে অতিসত্বর তার জন্য কাউন্সেলিং জরুরী।

কি লাভ একবার ভাবুন তো?
========================
নিজেকে মেরে ফেলার চেয়ে সুন্দরভাবে ডিপ্রেশন মুক্ত বাঁচার স্টেপ নিন।

?তাই চাইতে হলে আগে একশান নিতে হবে।

আপনার নিজের লাইফকে চেঞ্জ করতে ও হারানো সম্মান ফিরিয়ে আনতে আপনাকে তৈরি করুন কাউন্সিলিং নিন।

জারিন সুলতানা
মাইন্ড কেয়ার

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, প্রেরণা, মগজ ধোলাই

  • « Previous Page
  • 1
  • …
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

প্রিয় নবী সা. এর চুল যেমন ছিল!

?️ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরব পুরুষদের রীতি ছিল লম্বা চুল রাখা। রাসুল নিজেও লম্বা চুল রাখতেন। তার চুল কখনো কানের মাঝামাঝি, কানের লতি কিংবা দুই কাঁধ পর্যন্ত লম্বা থাকতো। তার চুল কাঁধ ছাড়িয়ে আরো লম্বা হত বলে জানা যায়। [১] ?️ কখনো এতদূর অবধি লম্বা হত যে তা বিনুনি/গুচ্ছ করে রাখতেন। তার চাচাতো বোন উম্মে হানী রা. বলেন, “(মক্কা বিজয়ের সময়) রাসুলুল্লাহ […]

Copyright © 2026