বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

কন্যা

নভেম্বর ১১, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

সেদিনটির কথা আমি কখনোই ভুলবো না, যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মা কে জিজ্ঞাসা করা হয়েছিল, “আপনি কাকে চান, ছেলে কে না মেয়েকে?? ”

মা তখন ছেলেকে চেয়েছিল, আমাকে চায়নি। বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ তিনি আবার বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন দেখেছিলেন, অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি।

কাঠের বেঞ্চিতে বসে যখন অঝোরে কাঁদছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল। আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে। কিন্তু তার মাতাল স্বামীর লোলুপ দৃষ্টি পড়েছিল আমার উপর। শিশু বয়সে অত কিছু না বুঝলে ও কেমন যেন খারাপ লাগতো। রাতে যখন আন্টি বাসায় ফিরতেন, আমি তাকে সব বলে দিতাম। মহিলা দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা এতিমখানায় রেখে আসলেন। যাবার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন, আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় ওভাবে কাঁদেনি।

দিন যায়-মাস যায়, এতিমখানাতেই জীবন কাটতে থাকে আমার। খুব অসহায় লাগতো নিজেকে। বাবা মা বেঁচে থাকতে ও যে শিশুকে এতিমখানায় থাকতে হয় তার থেকে অসহায় বুঝি আর কেউ নেই!!

বছর দু’য়েক পরের কথা। এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন। জীবনটাই পাল্টে গেল আমার। হেসে খেলে রাজকীয় ভাবে বড় হতে লাগলাম আমি। আমার নতুন বাবা মা আমাকে তাঁদের মতই ডাক্তার বানাতে চেয়েছিলেন। কিন্তু আমার একগুঁয়ে ইচ্ছে ছিল একটাই, আমি ল’ইয়ার হবো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমি একজন ডিভোর্স ল’ ইয়ার। যারাই আমার কাছে তালাকের জন্য আসে, আগেই আমি বাচ্চার কাস্টোডির জন্য তাদের রাজি করাই। কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায়, তা আমি ছাড়া কেউ জানে না!!

চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর বউ মিলে বস্তায় ভরে রেলস্টেশনে ফেলে রেখে গেছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। নিচে বৃদ্ধা মহিলার ছবি দেয়া। মুখটা খুব চেনা চেনা লাগছিল। কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম। বুকের মাঝে ধক করে উঠলো। এ তো সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল, আমার মা। নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে।

সেই মুখটা কিন্তু চেনার উপায় নেই। চামড়াটা কুঁচকে আছে, শরীরটা রোগে শোকে জরাজীর্ণ হয়ে গেছে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, সেদিন কি তার একটু ও কষ্ট লাগেনি, যেদিন তার ১০ বছরের শিশু কন্যাটি মা-মা করে পিছু পিছু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল?? হয়তো লাগেনি। নয়তো এভাবে ফেলে যেতে পারতো না।

একবার ভেবেছিলাম চলে যাবো। হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন। বুঝলাম চিনতে পারেন নি, চেনার কথা ও নয়!! আমি আমার পরিচয় দিলাম। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি মাকে।

মাকে পাওয়ার পর বাবার জন্য ও মনটা উতলা হয়ে উঠে। মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি। জানতে পারি, কয়েক বছর আগেই রিটায়ার্ড করেছেন তিনি। বাসার ঠিকানায় গিয়ে দেখি উনি নেই। উনার দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েদের জিজ্ঞেস করে জানলাম, রিটায়ার্ড করার কিছু দিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন। অযথা একটা রুম দখল করে নোংরা করত, তাই বিরক্ত হয়ে ছেলেমেয়েরা তাকে একটা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অযথা ঘরে বোঝা বাড়িয়ে কি লাভ!!!

ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম। চিনতে খুব কষ্ট হচ্ছিলো, মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায়। পাশে বসে হাতটা ধরলাম, পরিচয় দিতেই মুখ ফিরিয়ে কাঁদতে লাগলেন।

বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন। একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমি পারিনি ছাড়তে। হাজার হোক আমার বাবা মা তো।


…. কন্যা ….
আফরিন শোভা।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংগৃহীত, সুখি পরিবার

বাবা-মার সাথে সন্তানের সম্পর্কটা হওয়া চাই “বেষ্ট ফ্রেন্ড” এর মতো।

অক্টোবর ১১, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

রিয়েলিটি শো-তে এক মেয়েকে প্রশ্ন করা হলো– আপনি লাইফে কয়টা রিলেশন করেছেন?

প্রশ্নটির জবাবে মেয়েটি মুচকি হেসে বললো– এ প্রশ্নটির জবাব একমাত্র আমার বাবা দিতে পারবে। আর তাই আমি আমার
বাবাকে ফোন দিতে চাই।

সবাই মেয়েটির এমন উওর শুনে অবাক হয়ে গেলো, সঞ্চালোক বল্লেন – জ্বি সমস্যা নেই, আপনি আপনার বাবাকে ফোন দিতে পারেন।

মেয়েটি অতঃপর তার বাবাকে ফোন দিলো — এবং জিজ্ঞাসা করলো “বাবা আমি লাইফে কয়টা রিলেশন করেছি”।

ফোনের ওপাশ থেকে বাবা বলে উঠলো – “মা একটা ও না”।

বিচারকদের মধ্যে একজন মেয়েটির বাবাকে বলে উঠলো – আপনি কীভাবে শিউর যে আপনার মেয়ে লাইফে কোনো রিলেশন করেনি?

— মেয়েটির বাবা তখন বললো — আমার মেয়েটির বয়স যখন সবে মাত্র সাত বছর সেই বয়স থেকে আজ ওর ২৪ বছর বয়স পর্যন্ত আমিই হচ্ছি ওর একমাত্র বেষ্ট ফ্রেন্ড। আমি কখনো আমার মেয়েকে বলিনি যে – মা, আমার এ কাজটি পছন্দ নয় বা এ কাজটি যদি তুমি ভুল করেও কর, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবেনা বা কখনোই আমি এরূপ আচরণ করিনি বিধেয় আমার মেয়ে কোনো সংকোচ ছাড়াই সবকিছু আমাকে বলতো।

আমি রাস্তায় যদি কখনো কোনো মেয়েকে অসভ্যতার মতো চলতে দেখতাম বা কোনো অল্পবয়সী ছেলে-মেয়েকে প্রেম করতে দেখতাম, আমি বেষ্ট ফ্রেন্ডের মতো আমার মেয়েকে সেগুলো লক্ষ্য করে বলতাম — মা এগুলো ভালো নয়, কখনো এই পথে যেওনা, না হলে তোমার সুন্দর ফিউচার নষ্ট হয়ে যাবে।

আমার এখনও মনে আছে আমার মেয়ে প্রথম যখন প্রেমের পস্তাব পায় তখন আমার মেয়ে সবে মাত্র ক্লাস এইটে পড়ে, আমাকে এসে ঝাপটে ধরে বলে বাবা আজকে না পাড়ার রবিন নামের ছেলেটা আমায় ফুলের তোড়া আর চকলেট দিয়েছে এবং বলেছে ও আমাকে ভালোবাসে, আর তাই আজকে স্কুল থেকে আমি ওর সাথে ঘুরতে গিয়েছি।

আমি তখন হাসি মুখে বললাম — তাই মা, ভালো । আমার এ উওরটি শুনে আমার মেয়েটি হাসি মুখে বললো– আমি জানতাম বাবা তুমি আমায় কিছু বলবে না, অথচ ফ্রেন্ডরা আমায় বারবার বললো তোমাকে এ কথা বলতে না, তুৃমি শুনলে নাকি আমায় অনেক মারবে, কিন্তু আমি বলেছি না আমার বাবা এমন নয় আর ওনি শুধু আমার বাবা নয় আমার বেষ্ট ফ্রেন্ড, বাবা আমি ঠিক বলেনি?

— হুম ঠিক বলেছিস মা। এই বলে আমি আমার মেয়েটির হাত ধরে ওকে একটা আমগাছের সামনে নিয়ে যাই । অতঃপর একটা বড় লাঠি দিয়ে আমগাছ থেকে আম পাড়তে চাইলে আমার মেয়েটি চিৎকার দিয়ে বলে উঠে– বাবা তুমি এটা কী করছো?— কেন মা আম পাড়ছি।

— বাবা তুমি দেখছোনা আমগুলো এখনো ছোট সবেমাত্র মকুল থেকে আম হয়েছে, এগুলো এখন পাড়া বা খাওয়া কোনোটাই উচিত নয় ।

আমার মেয়ের এ কথা শুনে আমি আমার মেয়েটির হাতটা ধরে বললাম — মা, এমন কথা যদি আমি তোকে বলি? আমি যদি বলি এখন এসব প্রেম, ভালোবাসা করা উচিত নয়, কারন তুই এখন ও ছোট, তুই কী মানবি? এই আমগুলো এখন যেমন খাওয়া যাবেনা, আর কেউ খেলে ও তা সাস্থের পক্ষে ক্ষতিকর ঠিক তেমনি মা এই এই বয়সে প্রেম- ভালোবাসা ও তোর ভবিষ্যৎতের জন্য অমঙ্গলকর, এই বলে আমি চলে আসলাম।

সেদিন থেকে ক্লাস টেন অবদি আমার মেয়ে সবসময় আমার এ কথাটিকে মনে রেখে জীবন পথে চলেছে। আমার এখন ও
মনে আছে ক্লাস এইটে থাকতে — একদিন মেয়ে খুব বায়না করেছিলো জিন্স পড়ার জন্য, আমি তখন মেয়েকে বলেছিলাম
ঠিক আছে কিনে দিবে, পরেরদিন একটা জিন্স এনে দিয়েছিলাম, মেয়ে সেটা পড়ে দিব্যি খুশীতে আমার সামনে হাঁটতে থাকে, আমি তখন মেয়েকে দেখিয়ে টিভির উপরে দেওয়া পর্দাটাকে সরিয়ে ফেললাম এবং বাইরে ফেলে দিলাম,আমার মেয়ে তখন রেগে বললো– বাবা তুমি এটা কী করলে?

আমি তখন বললাম– টিভির উপরে আবার পর্দা দেওয়ার কী দরকার, এমনেই তো ভালো লাগে তাই ফেলে দিলাম। আমার মেয়ে তখন বললো — উফ বাবা! তুমি জাননা টিভির উপর পর্দা না দিলে ময়লা বা ধূলাবালি পড়ে।

আমি তখন মেয়েকে হেসে বললাম– ঠিক তেমনি মা অশালীনতা পোশাকে নারীর শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ধূলাবালি পড়ে আর সেই ধূলাবালি কী জানিস মা? পাড়ার বখাটে ছেলেদের খারাপ দৃষ্টি আর বাঝে মন্তব্য, আর রবিন নামের হাজারো ছেলের আবেগকে প্রেমনামে প্রকাশ করে হাজারো মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করা।

সেদিন থেকে আমার মেয়ে আজ পর্যন্ত কখনোই অশালীনতা পোশাক পরেনি। ইন্টারে থাকতে আমার মেয়ে লাইফে সবথেকে বড় একটা ভুল করতে গিয়েছিল কিন্তু আমি বেষ্ট ফ্রেন্ডের মতো আমার মেয়ের সেই ভুলকে ও সুদ্রে দিলাম।

একদিন আমার মেয়ে এসে আমাকে বলললো —
বাবা আমি মোহন নামের একটি ছেলেকে ভালোবাসি, প্লিজ বাবা তুমি এটা মেনে নেও, আমি ওকে ছাড়া বাঁচবোনা, আমি বুঝেছি আমার মেয়ে আবেগের বয়সে চোখে সব শর্স্যফুল দেখছে কিন্তু আমি মেয়েকে বললাম — বেশ তো মেনে নিবো। আচ্ছা একটা কথা বলতো মা? আমাদের এই দেশে আমরা কী সবজায়গায় যেতে পারি?

— হ্যা বাবা সবজায়গা যেতে পারি।

— না মা, আসলে আমাদের এই দেশে আমরা সবজায়গা যেতে পারিনা, যেমন বর্ডারের সীমান্তে আমরা সাধারণ মানুষরা যেতে পারিনা, সেখানে শুধু নির্দিষ্ট শ্রেণীর লোকেরাই যেতে পারে, ঠিক তেমনি মা এই প্রেম করার একটা নির্দিষ্টতা আছে আর সেই নির্দিষ্টতা হচ্ছে বিয়ে, তুই বরং মোহনকে বিয়ে করে ফেল, ঠিক আছে?

আমার মেয়েটি আমার কথাগুলো শুনে কেমন জানী মাথা নিচু করে চলে গেলো, কিছুসময় পর আমার সামনে এসে বললো

— না বাবা আমি এখন বিয়ে করবো না, বিয়ে মানে অনেক ভেজাল।

আমি তখন হেসে- হেসে বললাম মারে তোর এই বয়সটা হচ্ছে আবেগের, চোখে একটা হলুদ চশমা পরে আছিস যার ফলে পৃথিবীটাকে হলুদ দেখাচ্ছে কিন্তু আসলে কী পৃথিবীটা হলুদ?

আমার মেয়ে মাথা নাড়িয়ে বললো — না বাবা।

— এই জিনিসটাই এই বয়সে তোদের আমরা বুঝাতে পারিনা।

— স্যরি বাবা, আমি এবার থেকে সঠিক পথে চলবো ।

এভাবেই আমার মেয়েটার ভুলগুলোকে আমি একটু- একটু করে ঠিক করে দিয়েছি বিধেয় আজ আমার মেয়ে একজন শিক্ষিত ব্যক্তি এবং আমার জামাতা পেশায় একজন ডাক্তার পাশাপাশি একজন খাঁটি মানুষ ও বটে। যার কারনে আজ বুক ফুলিয়ে রাস্তায় হাটতে পারি। আসলে স্যার আমাদের সন্তানের সাথে সম্পর্কটা একটা বেষ্ট ফ্রেন্ডের !!

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জেনে নিন, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: parental responsibilities

১৫ টি হাদিস, মেয়েদের জন্য

অক্টোবর ৯, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

মেয়েদের জন্য ১৫ টি হাদিস :-

  • দেবর মৃত্যু সমতুল্য। (মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে এক্ষেত্রে তাই করতে হবে) (বুখারী শরীফ ৫২৩২, মুসলিম শরীফ ২১৭২, তিরমিযী শরীফ ১১৭১)
  • কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হয় শয়তান। (তিরমিযী শরীফ ১১৭১)
  • তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে। কারণ, শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়। (তিরমিযী শরীফ ১১৭২)
  • কোন অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো। (আস-সিলসিলাতুস সহীহাহ ২২৬)
  • দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী যাদেরকে আমি দেখিনি। তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মত চাবুক, যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হল সে নারীর দল, যারা কাপড় পরিধান করবে কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক উটের হেলে যাওয়া কুঁজের মত হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না। তার গন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। (মুসলিম শরীফ ২১২৮)
  • রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাহিরে দেখতে পান যে, নারীরা রাস্তায় পুরুষের সাথে মিশে গেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বলেন, তোমরা অপেক্ষা কর, কারণ, তোমাদের জন্য রাস্তার মাঝে হাটা উচিত নয়, তোমাদের জন্য হল রাস্তার পাশ। এ কথা শোনে নারী দেয়াল ঘেঁসে হাটা শুরু করে তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেত। (আবু দাউদ শরীফ ৫২৭২)
  • কোন মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে, তার নিকট যেন মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে, এ কথা শোনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলে নাম লিখিয়েছি অথচ আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন তুমি তার সাথে বের হও। (বুখারী শরীফ ১৮৬২)
  • নারী গোপন জিনিস, সুতরাং যখন সে (বাড়ি হতে) বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়। (তিরমিযী শরীফ ১১৩৭)
  • রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে, “আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি।” (তিরমিযী ২৭৭৯)
  • প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো (পুরুষের) মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা। এমন কি এই অবস্থায় নামাযের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামায কবুল হবে না।” (সহীহ আল-জামে আস-সগীর আযযিয়াদাতুহ ২৭০)
  • আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। দুই চোখের ব্যভিচার হল দৃষ্টি, দুই কানের ব্যভিচার হল শ্রবণ, মুখের ব্যাভিচার হল কথা বলা, হাতের ব্যভিচার হল স্পর্শ করা এবং পায়ের ব্যভিচার হল খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া। আর অন্তর আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে। লজ্জা স্থান তাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যায় পরিণত করে। (মুসলিম শরীফ ২৬৫৭)
  • যে নারী স্বগৃহ, স্বামীগৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য স্থানে নিজের পর্দা রাখে (কাপড় খোলে) সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। (তিরমিযী শরীফ ২৮০৩)
  • কোন নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি) বারবার দৃষ্টিপাত করো না। বরং নজর অতিসত্তর ফিরিয়ে নিও, কারণ, তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। (আহমাদ শরীফ ১৩৬৯)
  • নারীদের বেশ ধারী পুরুষের উপর অভিশাপ এবং পুরুষদের বেশ ধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ। (ইবনে মাজাহ শরীফ ১৯০৪)
  • যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে। (সহীহ আল-জামিউস সাগীর ২৭০৫)
  • যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা, সহীহ মুসলিম শরীফ ২৬৭৪,৬৮০৪।

আল্লাহ তায়ালা মা বোনদেরকে আমল করার তাওফিক দান করুন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, ধর্ম, সুখি পরিবার

সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি?

অক্টোবর ৩, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

একদিন এক ভদ্রলোক তার অফিসের এক সহকর্মীকে জিজ্ঞেস করছে– আচ্ছা, আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি, তা একটু বলবেন ?

সহকর্মী- সংসারের দায়িত্বটা শ্রদ্ধা আর ভালবাসার মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনে শেয়ার করলে আর কোনো সমস্যা থাকে না ।

ভদ্রলোকটি জিজ্ঞেস করছে- আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন ?

সহকর্মী– যেমন আমাদের সংসারে সব বড় বড় ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই, আর সব ছোট-খাটো ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমার স্ত্রী । আমরা কেউ কারো সিদ্ধান্তে interfere করি না ।

ভদ্রলোকটি তখন বলছে– আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না, দয়া করে একটু উদাহরণ দিয়ে বলুন না ।

সহকর্মী- ছোট -খাটো বিষয় যেমন, টিভিতে কোন চ্যানেল চলবে, সুপার মার্কেট-এ কখন যাব, মাছ বাজার থেকে কোন কোন মাছ ঘরে ঢুকবে, ছুটিতে কখন ও কোথায় বেড়াতে যাব, কি রকমের সোফা, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিনব, কোন জামা কাপড় কিনব, মাসের খরচ, কাজের লোক রাখব কি না, রাতের খাবার কি ঘরে না বাইরে ইত্যাদি ছোট -খাটো ব্যাপারে আমার স্ত্রী সিদ্ধান্ত নেন, আমি শুধু তাতে আমার সমর্থন জানিয়ে দিই ।

ভদ্রলোক জিজ্ঞেস করছে- তাহলে সংসারে আপনার ভূমিকাটা কি ?

সহকর্মীটি তখন বলছে- আমার সিদ্ধান্ত থাকে সব বড় বড় ব্যাপারে । যেমন আমেরিকা ইরানকে আক্রমন করা উচিত কিনা, ক্যাসিনো ব্যবসা বন্ধ করা উচিৎ কিনা, ভারতে বিজেপি শাসন কতটুকু ফলপ্রসু হবে, পাকিস্তান ভারত যুদ্ধ হলে আমাদের কাকে সাপোর্ট করা উচিত, ব্রাজিল ফুটবল টিমের কোচ কাকে বানানো উচিত, দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কাকে নোবেল পুরস্কার দেয়া উচিত ইত্যাদি। এবং আপনি কি জানেন, আমার স্ত্রী আমার এসব সিদ্ধান্তে কোনদিন মাথা গলায় নি।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জেনে নিন, রম্য রস, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 16
  • 17
  • 18

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ব্যবসার পুঁজি যখন পেশা।

পুলিশ ঘুষ খায়। – আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি ৫ টাকার মাক্স ১০০ টাকায় বিক্রি করি। – আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্র-ছাত্রী প্রাইভেট পড়বে আমি তাদের পরীক্ষায় পাশ করে দেই। – আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নরমাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। – আমি উকিল, আমি ঘুষ […]

Copyright © 2026