বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

আদর্শ পুরুষের ১০ গুন

মার্চ ১৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

১. নিজ স্ত্রীর কাছে হারতে জানে।
২. পোশাক পরিচ্ছদে পুরুষ এর বেশভূষা ধারণ করে।
৩. তাকওয়া থাকবে।
৪. একে অন্যেকে আল্লাহর জন্য ভালবাসে।
৫. মসজিদে যাবে।
৬. দুনিয়ার কোনো মোহ আল্লাহর কাজ থেকে বিরত থাকে না।
৭. ওয়াদা ভঙ্গ করে না।
৮. জাতিকে ক্ষতির হাত থেকে বাচায়।
৯. সত্য কথা বলে।
১০. আল্লাহর দ্বীনকে লালন করে।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার

মূল্যবান কিছু উপদেশ – সুলতান সুলায়মান

মার্চ ৯, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা।
সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা।
নিরর্থক ভয় পাওয়া হচ্ছে বড় দুর্বলতা।
সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া।

বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না।
সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি।

কৃপনের সাথেও কখনো বন্ধুত্ব করবে না।
কারণ সে বিপদের দিনে তোমার পাশে না থেকে নিজেকে গুটিয়ে নিবে।

সাবধান! কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিওনা।
কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে।

আর মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করো না।
কারণ সে মরীচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দিবে।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: সুলতান সুলায়মান

বয়লিং ফ্রগ সিনড্রোম। কি করবেন?

মার্চ ১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

আপনি যদি একটা ব্যাঙকে পানি ভর্তি একটা পাত্রে রাখেন এবং পাত্রটিকে গরম করতে থাকেন, দেখবেন ব্যাঙটি পানি থেকে বেরোনোর জন্য লাফ দিবে না। পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রাও বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করবে। ব্যাঙটি পানির তাপমাত্রার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখতে শুরু করবে। লাফ দেয়ার পরিবর্তে সে পানির উত্তাপ সহ্য করতে থাকবে।

কিন্তু একসময় পানির প্রচন্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারবে না। তখন ব্যাঙটি ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেয়ার চেষ্টা করবে কিন্তু পারবে না। কারন সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রনে ব্যায় করে ফেলেছে। অত:পর সে পানিতে সেদ্ধ হতে থাকবে এবং মারা যাবে।

বিপদজনক পরিস্থিতির শুরুতে, সেই পরিস্থিতি অস্বীকার করে নিজেকে মানিয়ে নেয়ার বৃথা চেষ্টা ব্যাঙটির জীবন্ত সেদ্ধ হবার কারণ। এটাই বয়লিং ফ্রগ সিনড্রোম।

ঐ ব্যাঙের মত খুব সম্ভবত আমরাও মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সব। ভাবছি টিকে আছি, টিকে থাকবো। আসলে আমরা বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত!

প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সহ্যের সীমা পার হওয়ার আগে আমরা বুঝি না। যখন বুঝি, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তি শরীরে অবশিষ্ট থাকে না। তাই আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

তবে অনেকেই স্বইচ্ছায় বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত!

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: boiling frog syndrom, বয়লিং ফ্রগ সিনড্রোম, সহ্য

সন্তানের বিয়ে দেয়ার সময় আবেগ নয় বিবেককে প্রাধান্য দিন।

ফেব্রুয়ারি ৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বিবেক হলো ভালভাবে চিন্তা ভাবনা করে পাওয়া পাওয়া কোন সিদ্ধান্ত। আর ঐ একই সিদ্ধান্ত যদি মন থেকে আসে তবে তা হলো আবেগ। বিবেকের কাজে যুক্তি থাকে আর আবেগের কাজে যুক্তি প্রাধান্য পায় না।

একজন মানুষের মধ্যে আবেগ এবং বিবেক দুইয়ের-ই প্রয়োজন আছে। দরকার দুয়ের মধ্যে সমন্বয়। সময়োপযোগী ও বস্তুনিষ্ঠ আচরণ এর জন্য বিবেক অপরিহার্য। আবার কোন সম্পর্ক, ভালবাসা বা মনুষ্যত্বকে বুঝার জন্য আবেগটাও অপরিহার্য। বিবেক দিয়ে আবেগের লাগাম টানা অনেক সময় অপরিহার্য।

কিছু কাজে আবেগ থাকতেই পারে তবে বিবেককে বেশি প্রাধান্য দেয়া উচিৎ।

অনেক সময় অভিভাবকরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভাল-মন্দ কোনো কিছু না দেখে-শুনে, তেমন যাচাই বা খোঁজ খবর না নিয়ে তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন। কিন্তু ছেলে-মেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেন না। যার ফলে এসব ছেলে-মেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না। অনেক সময় কেউ কেউ পরকীয়ার দিকে ঝুকে পরে।

জীবনের বাকি অংশ যারা এক সাথে কাটাবে তাদের সিদ্ধান্ত বিবেক দিয়ে অনুধাবন ও যাচাই করা উচিত। আবেগের জালে ফেলে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া ঠিক নয়।

বিয়ের মতো গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত আবেগের নয় বিবেকের। তাই অবশ্যই পাত্র পাত্রী নির্বাচনে আবেগকে প্রাধান্য না দিয়ে, বিবেক দিয়ে নিতে হবে।

যে কোন ধরনের সিদ্ধান্তে শুধু আবেগ নয় আমাদের বিবেককেও কাজে লাগানো উচিৎ।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, মগজ ধোলাই, সুখি পরিবার

নিজেই যখন নিজ সন্তানের Silent Killer.

জানুয়ারি ২১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

ADHD (Attention Deficit Hyperactivity Disorder). এটি একটি মেডিক্যাল সমস্যা যা অনেক অভিভাবক খেয়াল করেন না। খুব ছোট বেলা থেকেই এই রোগ হতে পারে আর চিকিৎসা না করালে জটিল হতে পারে।

ADHD এর ৩ টি লক্ষণ
ক) শিশু অমনোযোগী, কোন কাজেই সে মনোযোগ দিচ্ছে না, প্রায়ই ভুলে যাচ্ছে।
খ) হাইপার অর্থাৎ কোন কারণ ছাড়াই ছোটাছুটি, চিল্লাচিল্লি, অসতর্কতা, ভুল ইত্যাদি যা বাচ্চাদের সাধারণ চঞ্চলতা থেকে বেশী।
গ) বেশী আবেগ প্রবন, আপনার কথার মাঝখানেই সে কথা বলবে, শুনতে চাবে না, অনুমতি না নিয়েই কাজ করবে, কোন কিছু না পেলে মারাত্মকভাবে রিয়াক্ট করবে।
 
শিশুদের এইসব মানসিক সমস্যার প্রাথমিক সমাধান হচ্ছে
১। ডিজিটাল দুনিয়া থেকে দূরে রেখে বা লিমিটেড করে কমপক্ষে ১ ঘন্টা বাইরের পরিবেশে খেলাধুলা করা।
২। ৮ ঘন্টা ঘুম নিশ্চিত ও পুষ্টিকর খাবার খাওয়ানো
৩। চাওয়ার আগেই কিছু কিনে না দেয়া
৪। বাবা মায়ের নিজেদেরকে, বাচ্চাদের সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা
৫। বাচ্চাদের সব কাজ না করে দিয়ে ,তাদের ছোট ছোট কাজ করতে দেয়া, দায়িত্ব নেয়া শেখানো যেমন কাপড় ভাজ করা, গুছিয়ে রাখা ইত্যাদি।
৬। ধৈর্য ধরা শেখানো
৭। বোরিং ফিল করলে মোবাইল বা টিভি না চালিয়ে গল্প করা বা খেলাধুলা করা।
৮। হাসাহাসি, জড়িয়ে ধরা, চুমু খাওয়া ইত্যাদি শিশুদেরকে অনেক প্রাণবন্ত করে।
৯। অতিরিক্ত প্রশ্রয় না দেয়া।
১০। আপনার বসের কথা যতটুকু গুরুত্ব দেন, আপনার শিশুর কথাকেও ততটুকু গুরুত্ব দিবেন অর্থাৎ তার কথা শুনবেন, প্রশংসা করবেন।
 
————————–
শিশু এডিএইচডিতে আক্রান্ত হলে করণীয় কী

এডিএইচডি শিশুদের চঞ্চলতা কমানোর ১০টি উপায়

 

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সুখি পরিবার, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা

  • « Previous Page
  • 1
  • …
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

সময় সময়ের মতো করে শোধটা ঠিকই নিয়ে নেয়!

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত, রূপ-গুণের কারনে সাময়িক কিছু দিনের জন্য আমরা হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো…কিন্তু সময় সবসময় আপনার-আমার ইচ্ছামত চলবে, এমন আশা করা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী ‘নজর কাড়া’ মেয়েটা, এখন দুই সন্তানের মা। কিন্তু সেই রূপ আর নাই। এখন আর আলাদা ভাবে সুন্দরী হিসাবে […]

Copyright © 2026