বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

ভদ্র ছেলে চেনার উপায়

জুলাই ৪, ২০২০ by Shahana Akhter ১ Comment (Edit)

আপনি ভাবছেন খুব বেশী স্মার্ট হলে ছেলেটি ভদ্র? অবশ্যই না। অতিরিক্ত স্মার্টনেস ছেলেদের ভদ্রতার বহিঃপ্রকাশ না । 

  1. ভদ্র ছেলেরা সাধারণত স্বাভাবিক থাকতে পছন্দ করে । অতিরিক্ত বাহুল্যতা এরা মোটেও পছন্দ করে না। মাথায় জেল দিয়ে, হাতে বেসলেট পড়ে তারা অতিরিক্ত ভাব নেয় না।
  2. এরা কথাবার্তায় মার্জিত। উঁচু বাক্যে বা রাগান্বিত হয়ে কারো সাথে কথা বলবে না তবে একবার কোন কারণে রেগে গেলা সেটা তাদের পক্ষে নিয়ন্ত্রণ কষ্ট হয়ে পড়ে।
  3. ভদ্র ছেলেরা সাধারণত নিজেকে বড় মনে করে না এবং ক্ষমাশীল হয়। শত অন্যায় করার পরেও এরা মানুষ কে ক্ষমা করে দেয় কিন্তু মানুষ তাদের সাথে বরাবর বিশ্বাস ঘাতকতা করে।
  4. লোভ হিংসা গিবত থেকে এরা মুক্ত। একজনের গোপন কথা এরা পেটে বোমা মারলেও প্রকাশ করবে না । এরা অবশ্যই বিশ্বাসী ।
  5. ভদ্র ছেলেরা অতিরিক্ত আড্ডা, রাত করে বাসার ফেরা এরা মোটেও পছন্দ করে না । অনেকটা আত্মকেদ্রিক, ঘর কুনো এবং মা ভক্ত হয় ।
  6. চলাফেরা স্বাভাবিক । হেলে দুলে হাত নাচিয়ে তারা হাটবে না । সুন্দরী মেয়ে দেখলেও এরা নেশাতুর ভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকবে না । মেয়েদের প্রতি সম্মান এদের আলাদা ব্যক্তিত্ব প্রকাশ করে এবং অশ্লীলতা থেকে তারা সবসময় দূরে থাকে ।
  7. ফেসবুক টুইটারে এরা সেলফি আসক্ত নয় । আত্মকেন্দ্রিক হওয়ায় এদের বাস্তবে এবং ভার্চুয়ালে বন্ধুর সংখ্যা সিমিত । এরা আর যাই করুক কখনোই মেসেজ মেয়েদের সাথে লতুপুতু করবে না।
  8. মেয়েদের সাথে কথা বলতে এরা ভয় পায় । যেচে এরা মায়েদের কখনোই কথা বলে না । তবে একবার মেয়েদের সাথে বন্ধুত্ব হয়ে গেলে সেই বন্ধুত্ব ধরে রাখার চেষ্টা করে।
  9. ভালোবাসার ক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য । এরা প্রতিজ্ঞায় বিশ্বাসী এবং মূল্যবোধ সম্পূর্ণ । তবে এরা ফিউচার নিয়ে ভাবে, ভালোবাসার ক্ষেত্রে তারা তেমন আগ্রহী না কিন্তু কখনো যদি ভালোবেসে কষ্ট পায় সেই কষ্ট তারা সারাজীবন একা একা বয়ে বেড়াবে ।
  10. ভদ্র ছেলেরা ধার্মিক হয় । দুনিয়ার সম্পদে তাদের আসক্তি কম থাকে এবং তাদের চাহিদা খুব সীমিত।

যদি সংসারে সুখী হতে চান তবে ভদ্র ছেলে দেখে বিয়ে করুন স্মার্টনেস দেখে নয়।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: ধার্মিক, ভদ্র ছেলে, ভদ্র ছেলে চেনার উপায়, স্মার্টনেস

গরম গরম পরিবেশন করুন মজাদার ঝরঝরে সাদা ভাত।

জুন ২৭, ২০২০ by Shahana Akhter Leave a Comment (Edit)

রেসিপিঃ ভাত রান্না
???

প্রস্তুতপ্রণালী: প্রথমে কাঁচাবাজার অথবা মুদি-দোকান থেকে চাল কিনে আনবেন। চাল বিভিন্ন প্রকারের হয়, যার যেই চাল ভালো লাগে সেটি কিনে আনবেন। এরপর একটা পাতিলে আপনি আপনার পরিমান মতো চাল নিবেন। আপনারা যেকোনো পাতিলেই ভাত রান্না করতে পারবেন। যাদের বাসায় রাইস কুকার আছে তারা ইচ্ছে করলে রাইস কুকারেই রান্না করতে পারবেন। আমি মূলত সিলভারের পাতিলেই ভাত রান্না করে থাকি। পাতিলে চাল দেবার পর চালগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। কমপক্ষে তিনবার ধুয়ে নিবেন। এরপর রান্নার জন্য পাতিলে পরিমান মতো পানি দিবেন। পানির পরিমান হবে পাতিলের চাল থেকে আপনার হাতের কব্জি পর্যন্ত। রাইস কুকারে হইলে এক পট চালের জন্য ২ পট পানি ব্যবহার করতে হবে। এরপর পাতিলটি চুলায় সুন্দরভাবে বসিয়ে দিন। এরপর পাতিলের মুখে ঢাকনা দিয়ে পাতিলটি ঢেকে দিন। ৭/১০ মিনিট অপেক্ষা করার পর যখন দেখবেন পাতিলের মুখে ফেনা চলে আসছে তখন পাতিলের মুখ থেকে ঢাকনাটি সরিয়ে ফেলুন এবং চুলার আচ কিছুটা কমিয়ে দিয়ে আরও ১০ মিনিট অপেক্ষা করুন এরপর একটা লম্বা হাতল বিশিষ্ট চামচ বা খুন্তির সাহায্যে পাতিল থেকে কিছু ভাত নিয়ে হাত দিয়ে টিপে দেখুন ভাত সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তবে পাতিলটি চুলা থেকে নামিয়ে নিয়ে ভাতের অবশিষ্ট পানিগুলো ফেলে দিন (ভাত নিংড়ে নিন)। এরপর আপনার পছন্দমতো একটি থালায় কিছু ভাত নিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ঝরঝরে সাদা ভাত।

সতর্কতা: ভাত রান্নার সময় অবসশ্যই খেয়াল রাখতে হবে ভাতের পানি শুকিয়ে ভাত যেন পুড়ে না যায় অথবা ভাত একেবারে নরম ল্যাটকা যেন না হয়ে যায়।

টেস্টঃ ভাবসা ভাবসা এক ধরনের তবে এটি মাছ, মাংস অথবা মুখরোচক তরকারি দিয়ে খাইতে হ্যাব্বি মজার।?

মন্তব্যঃ সবাই চেষ্টা করবেন প্রতিদিন ভাত খাওয়ার।ভাতে অনেক পুস্টি রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারি। রেসিপিটি কারো কোথাও বুঝতে অসুবিধা হইলে কমেন্ট করুন অথবা ইনকক্স করুন। ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দেব, ধন্যবাদ। ?

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, রম্য রস, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: গরম গরম, ভাত রান্না, সাদা ভাত

আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন!

জুন ২২, ২০২০ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

প্রকৃতির প্রতিশোধ

  • মা তার ছেলেকে বাধ্য করল স্ত্রীকে তালাক দিতে; কারন স্ত্রী ছিল বন্ধ্যা। কয়েক বছর পর সেই মায়ের সুকন্যাও ঘরে ফিরে এলো; কারন তার স্বামীও তাকে রাখেনি! সেও নাকি বন্ধ্যা!
  • ছেলের বিয়েতে বাবা যৌতুক স্বরুপ ফ্রিজ নিয়েছিল। মেয়ের বিয়েতে এখন তাকে পালসার হুন্ডা দিতে হচ্ছে।
  • ঝগরা করতে করতে সেদিন সে তার পাশের ফ্ল্যাটের ভবিকে বলেছিল, আগে নিজের মুটকু মেয়েটার খোঁজ নিন! কয়েক বছরের ব্যবধানে সেই মুটকু মেয়েটা বেশ স্লিম হয়ে গেছে। অথচ সেই নিন্দুকের নিজের মেয়েই কেমন মুটিয়ে যাচ্ছে দিন দিন।
  • সেদিন ঘুষখোর অফিসার গরীব বেচারার ফাইল আটকে রেখে পাঁচ শ’ টাকা ঘুষ নিয়েছিল। আজ তার ছেলের মামুলি অসুস্থতার জন্য ডাক্তার তার হাতে ১০ হাজার টাকার টেস্ট ধরিয়ে দিয়েছে অযথা।
  •  

প্রকৃতি সব ‘ইয়াদ‘ রেখে দেয়, সহ্যের সীমা পেরিয়ে গেলে প্রকৃতি ‘প্রতিশোধ‘ নেয়, চরম প্রতিশোধ, তার জিঘাংসা থেকে কারো নিস্তার নেই, তোমারও নেই।

তুমি তো গড়তে শেখোনি, শিখেছো কেবল ধ্বংসযজ্ঞে মেতে উঠতে!
পৃথিবীর বুকে তুমি না থাকলেই বরং পৃথিবীটা সুন্দর হয়, বসবাসের যোগ্য হয়, প্রকৃতির মুখে হাসিটা লেগে থাকে…

সবাই ব্রান্ডের প্রোডাক্ট ভালোবাসি! কিন্তু নিজেদের আচার, আচরণ, স্বভাব, চরিত্র কোন ব্রান্ডের? ভেবেছেন কি?

কেউ যদি আপনাকে ইট মারে, আপনাকে কিছুই করতে হবে না; পাটকেলটা সে অটোমেটিক্যালিই পাবে। আপনার কাজ ধৈর্য্য ধরা এবং ক্ষমা করা; আর আল্লাহকে বলুন, আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ইসলামিক মোটিভেশান

বিবাহ বিচ্ছেদের কিছু কারণ

জুন ২০, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • মতের অমিলঃ নিজস্ব মতবাদ, ভবিষ্যৎ পরিকল্পনা, ইচ্ছা সবকিছুতে পারস্পরিক অসঙ্গতি।
  • অপূর্ণ প্রত্যাশাঃ প্রত্যাশা অনুযায়ী জীবনসঙ্গী না পাওয়া।
  • অনধিকার চর্চাঃ আত্মীয় স্বজনদের অবাঞ্ছিত নাক গলানো স্বভাব – কথায় কথায় পরামর্শ, উপদেশ বা আদেশ।
  • পছন্দ-অপছন্দ, বিরক্তিঃ স্বামী হয়তো বাথরুমের দরজা খুলে রাখেন, যা স্ত্রীর পছন্দ নয়। আবার স্ত্রী হয়তো প্রায়ই বাথরুমের সুইচটা অফ করতে ভুলে যান, সেটা পছন্দ নয় স্বামীর।
  • সন্দেহ, অবিশ্বাস এবং একঘেয়ামিঃ উচ্চস্বরে কথা বলা, বিনা কারণে সন্দেহ করা, ছোটখাটো বিষয়কে অনেক বড় করে দেখা।
  • ক্যারিয়ার-ইনকামঃ আয়ের সাথে ব্যয়ের ভারসাম্যহীনতা।
  • অতিরিক্ত ঝগড়াঃ ঝগড়ার সময় সাধারণত মানুষের মাথা ঠিক থাকে না!
  • অত্যাচারঃ পরস্পরকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন দাম্পত্য জীবনকে দুর্বিসহ করে তুলে।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সুখি পরিবার Tagged With: ডিভোর্স, তালাক, বিবাহ বিচ্ছেদ

ডিপ্রেশন কি, কেন এবং সমাধান।

জুন ১৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

দুনিয়ার মায়াজালের আসক্তিতে নিজেদের অজান্তেই আমরা ডিপ্রেশড হয়ে যাই৷  কিন্তু আল্লাহ্ তাআলা, ইসলাম, ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না। যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহ্ নাই, বরং ওখানে শয়তান বাসা বেঁধেছে।

কোনো মুসলিম যদি ডিপ্রেশনের স্বীকার হন, তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে।

অনেকেই বলবেন, আমার পরিস্থিতি আপনি বুঝবেন না, আমার ফ্যামিলি প্রবলেম, মানি প্রবলেম, স্বামী প্রবলেম…..!!

কোন পরিস্থিতির গল্প শোনাবেন আপনি?

  • বউ ভালো না? হযরত লূত (আ) এর স্ত্রীও ভালো ছিলো না।
  • হযরত আছিয়া (আ) এর স্বামী ছিলেন কে জানেন? ফেরাউন। ফেরাউনকে ঈশ্বর না মানার অপরাধে তাঁকে টুকরো টুকরো করে কেটে গরম তেলের ডোবানো হয়েছিলো।

আরও শুনবেন? চেষ্টা করেও কিছু হচ্ছে না, তাই ডিপ্রেশন?

  • হযরত নুহ (আ) প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন।

এরপরও আপনি কোন পরিস্থিতির গল্প শোনাবেন?

  • হযরত বিলাল (রা) ছিলেন হাবশী ক্রীতদাস। ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো, তার গায়ের চর্বি গলে যেতো। তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তি, রোদের তেজ তাঁর কালিমার তেজের কাছে পরাজিত হতো।
  • ইমাম ইবনু তাইমিয়্যা তাঁর জীবনে আট বছর জেল খেটেছেন। জেলেই মরেছেন। অথচ তিনি কী বলেছিলেন, জানেন? বলেছিলেন, দুনিয়াতেও একটা জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি।
  • আম্মাজান খাদিজা(রা) খুব ধনী ঘরের মেয়ে ছিলেন। বিলাসিতার মধ্যেই বড় হওয়াটাই স্বাভাবিক। নবিজীর ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অবরোধ দিলো, তখন নবিজী আর আম্মাজান খাদিজা রাযি এর, গোত্রের শিশুদের আড়াইবছর তীব্র কষ্টে থাকতে হয়েছিলো। এমনকী খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন।

যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদেরকে বলা হলো পথভ্রষ্ট!!

পথভ্রষ্টরা ছাড়া আর কে আপন প্রতিপালকের রহমত থেকে নিরাশ হতে পারে? (সূরা হিজর, ৫৩-৫৬ নং আয়াত)

তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিত জেনো, আল্লাহর রহমত থেকে তো কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না।’ -সূরা ইউসুফ (১২) : ৮৭

শুধু তাই না আল্লাহর রহমত থেকে ডিপ্রেসড হয়ে যাওয়া কবিরা গুনাহ।

বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ‘হাবরু হাযিহিল উম্মাহ’-এই উম্মতের বিদ্বান ব্যক্তি। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় কবিরা গোনাহ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে র্শিক করা, আল্লাহর পাকড়াও থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়া আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়া।
(মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ১৯৭০১)

শেষকথা:

গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়েই যদি ডিপ্রেশন থেকে মুক্তি মিলতো, তবে লিনকিন পার্কের শিল্পী আত্মহত্যা করলেন কেন? কিংবা সুশান্ত শিংই বা সুইসাইড করলেন কেন? মোটিভেশন গুরু ডেল কার্নেগি আত্মহত্যা করেছিলেন কেন?

  • ডেল কার্নেগি । এখন পর্যন্ত যার মোটিভেশনাল বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে দাবি করা হয়, সেই ডেল কার্নেগি শেষ জীবনে আত্মহত্যা করেছেন। মোটিভেশনের ফেরিওয়ালা নিজের বেঁচে থাকার এতটুকু মোটিভেশন জোগাড় করতে পারলেন না!!
  • লিনকিন পার্ক । যে ব্যান্ড এর গান শুনে আমাদের রাত্রি ভোর হয়, প্রবল উৎসাহ পাই, অনেকে যার গানে বেঁচে থাকার উনাদান খুজেন, সেই ব্যান্ড এর নামকরা শিল্পী নিজের গানে নিজের বাঁচার উপাদান খুঁজে পেলেন না। শেষপর্যন্ত আত্মহত্যা করলেন।
  • চার্লি চ্যাপলিন । সর্বকালের সেরা কমেডিয়ান। পৃথিবীর নানান প্রান্তের মানুষকে হাসানো মানুষটির বোকা হাসির আড়ালে কী ব্যথা লুকিয়ে ছিলো, কেউ জানলো না। নিজেকে শেষ করে দিলেন।

গান বাজনা বা মুভি, বই আপনাকে ডিপ্রেশন থেকে স্থায়ী মুক্তি দিতে পারে না।

তাহলে সমাধান কী?

ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফেরত আসা।

আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট, তোর চেয়ে কষ্টে কেউ নাই, তখন আল্লাহ্ তাআলা বলছেন-
কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।
[সূরা আলাম নাশরাহ (৯৪) : ৫-৬]

জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। [১৩:২৮]

আল্লাহ্ তাআলার দিকে ফিরে আসুন।
কুরআনের দিকে ফিরে আসুন।

যে অন্তরে রাহমানুর রাহীমের ভালোবাসা থাকে, যে হৃদয়ে আল্লাহ্ থাকেন, সে হৃদয়ে ডিপ্রেশন থাকতে পারে না।
কোনোভাবেই না।

—–O—–

কোরআনের এই আয়াতগুলো খুব খুব অর্থপূর্ণ …

“আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। জেনে রেখো, আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া অন্য কেউ নিরাশ হতে পারে না।!”
– সূরা ইউসুফ : ৮৭

“আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।”
– সূরা ত্বলাক : ৭

“নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।”
– সূরা ইনশিরাহ : ৬

“আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।”
– সূরা ইউসুফ : ৮৬

“জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।”
– সূরা বাক্বারা : ২১৪

“আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশী, এমন বোঝা চাপিয়ে দেন না।”
– সূরা বাক্বারা : ২৮৬

“এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।”
– সূরা বাক্বারা : ১৫৫

“হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।”
‌‌ – সূরা বাক্বারা : ১৫৩

“হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।”
– সূরা মারইয়াম : ৪

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: কবিরা গুনাহ, চার্লি চ্যাপলিন, ডিপ্রেশন, ডেল কার্নেগি, মোটিভেশন, লিনকিন পার্ক, সুইসাইড

  • « Previous Page
  • 1
  • …
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • …
  • 18
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

দারাজ – DARAZ

Daraz Tutorials | https://www.daraz.com.bd/shop/bd-top-ten দারাজ হাবের ঠিকানা এবং সময়সূচি! (RTM) সঠিক তথ্যের মাধ্যমে ক্লেইম করুন।[IMAGE] BSTI তালিকাভুক্ত পণ্যের তালিকা! ফেইক/ডুপ্লিকেট অর্ডার রিভিউয়ের সুযোগ! [IMAGE] পেমেন্ট প্রসেসিং ফী! বিএসটিআই কর্তৃক জরিমানা আরোপ! [IMAGE] আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এখনই! স্থায়ীভাবে শপ ডিলিস্ট হতে পারে কেন? [IMAGE] জরুরি: ইমেজ আপলোডে সঠিক নিয়ম অনুসরণ করুন [IMAGE] অর্ডার ক্যান্সেলেশন এড়িয়ে চলুন! [IMAGE] ডিফেক্টিভ আইটেমের জন্য রিটার্ন বৃদ্ধি! [IMAGE] রিটার্ন রেট […]

Copyright © 2026