বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

ছোটলোক চেনার উপায় কী?

মার্চ ১৭, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের তো রাতের ঘুম হারাম হয়ে যায়। ইঁদুর মারার জন্যে সে এক ইঁদুর শিকারীর কাছে যেয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে ন্যায্য মজুরী দেয়া হবে।

শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের আস্তানায় পৌঁছোয় তখন সে দেখে, অজস্র ইঁদুর। একে অন্যের সংগে গুঁতোগুঁতি করছে, কেউ বসে কেউ শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে।

শিকারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হীরে বার করে মালিকের হাতে সেটা তুলে দেয়। মালিক আশ্চর্য হয়ে শিকারির কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে কি ভাবে তুমি বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে গিলেছে…?

শিকারি জবাবে বলে,
-খুব সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সংগে মেলামেশা বন্ধ করে দেয়, নিজেকে তখন সাধারনের চেয়ে আলাদা মনে করে।

সমাজে কিছু মানুষের মধ্যেও এমন আচরন পরিলহ্মিত হয়, এরাই প্রকৃত ছোটলোক।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury
Post Views: ১,৬৭৯

Share this:

  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার

ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ

শেক্সপিয়র বলেছিলেন , “একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । ” একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. “নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।” বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী। শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকীয়া। হুমায়ূন আহমেদ বলেছিলেন , […]

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:02 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:42 PM
    মাগরিব5:18 PM
    ইশা6:22 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ওয়েয়টিং রুম

এক লোক ট্রেন থেকে নামলো, আরেক ট্রেনে উঠবে ৯০ মিনিট পর। এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসলো। ওয়েটিংরুমে ঢুকেই তার চোখে পড়লো রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তার পর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তাই সে এক একটি ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা। তখন সে রুম ঝারু দিলো। তারপর […]

Copyright © 2026