বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

খারাপ মানুষ চেনার দশ উপায়

আগস্ট ১৫, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

খারাপ মানুষ চেনার উপায়

  • ১/ কখনো পরাজয় স্বীকার করে না।
  • ২/ যুক্তিতে হারতে চায় না।
  • ৩/ অহংকার করে কথা বলে।
  • ৪/ সবাইকে নিজের মতো ভাবে।
  • ৫/ অন্যকে আঘাত করে কথা বলে। 
  • ৬/ কথায় কথায় তিরস্কার করে।
  • ৭/ সত্য মিথ্যা বুঝতে চায় না।
  • ৮/ অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে।
  • ৯/ মানুষের দুর্বল দিকগুলোতে আঘাত করে।
  • ১০/ যেকোনো প্রতিভাকে ছোট করে দেখে।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সুখি পরিবার

মা-ই হলেন সন্তানের প্রথম মাদরাসা

আগস্ট ৬, ২০২১ by Shahana Akhter Leave a Comment (Edit)

এক মা তার ঘরের বিভিন্ন দরজার উপরে নেমপ্লেটের মতো করে যিকির লিখে টাঙ্গিয়ে দিয়েছেন। কোনো কামরার দরজায় লেখা ‘সুবহানাল্লাহ কক্ষ’। কোনো কামরার দরজায় লেখা ‘আলহামদুলিল্লাহ কক্ষ’। আরেক কামরার দরজায় লেখা ‘আল্লাহু আকবার কক্ষ’। রান্নাঘরের দরজায় লেখা ‘ইস্তেগফার কক্ষ’। বৈঠকখানার দরজায় লেখা ‘তাহলীল কক্ষ’।

মেহমান এলে অবাক হয়।
এটা কেন?

মায়ের সহাস্য উত্তর, আমি আমার সন্তানদেরকে ‘জ্ঞানী’ বানাতে চাই।

জ্ঞানী বানানোর সাথে, দরজার উপরে এসব লেখার কী সম্পর্ক?

– কুরআন কারীমে প্রকৃত জ্ঞানীকে উলুল আলবাব ( ﺃُﻭ۟ﻟُﻮﺍ۟ ﭐﻟۡﺄَﻟۡﺒَـٰﺐِ ) বা জ্ঞানের অধিকারী বলা হয়েছে।
এই জ্ঞানীরা কারা?

আল্লাহ তা‘আলাই বলে দিচ্ছেন, “যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে।”
(আলে ইমরান ১৯১)

আমি চাই আমার সন্তানরাও সর্বাবস্থায় যিকিরে অভ্যস্ত হোক। তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হোক।

এই মা যখন যে কামরায় প্রবেশ করতেন, সন্তানদের শুনিয়ে শুনিয়ে সেই যিকির করতে থাকতেন। সন্তান আর সন্তানদের পিতাও তার দেখাদেখি এই আমলে অভ্যস্ত হয়ে উঠেছে।

তাহলীলের কামরায় প্রবেশ করেই শিশুরা সমস্বরে বলে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফারের কামরায় প্রবেশ করেই আস্তাগফিরুল্লাহ বলে উঠছে।

আস্তে আস্তে এমন হয়েছে, বাড়িতে মেহমান এলে, মেহমান শিশুরাও এ-কামরা ও-কামরায় হুটোপুটি করতে করতে যিকির যিকির খেলা শুরু করে।

সন্তানদেরকে আল্লাহর যিকিরে অভ্যস্ত করে তোলার জন্য এই মায়ের প্রয়াস প্রশংসার দাবি রাখে।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: প্রথম মাদরাসা, প্রাথমিক শিক্ষা

তিক্ত….. কিন্তু সত্য

জুলাই ৩১, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

তিক্ত হলেও কথাগুলো কিন্তু সত্য

  • যে মা তার কালো মেয়েকে বিয়ে দেয়ার চিন্তায় রোজ নীরবে দীর্ঘশ্বাস ফেলছে, সেই মা’ই আবার তার ছেলের জন্য দুধে আলতা বৌ খুঁজবে!
  • যে মা বিয়ের আগে ও পরে তার মেয়েকে শেখাচ্ছে কি করে স্বামী আর শশুর বাড়ির লোকদের কন্ট্রোল করতে হয়, সেই মা’ই একদিন তার ছেলের বৌকে নিজের মত করে চালাতে না পারার দুঃখ পাড়ায় পাড়ায় বিলি করবে, বিয়ের পর ছেলে বদলে গেছে বলে আক্ষেপ করবে!
  • যে বাবা মেয়ের বিয়ের যৌতুক যোগান কিভাবে হবে ভেবে ভেবে রাতের ঘুম হারাম করে, সেই বাবা’ই আবার তার ছেলের বিয়েতে যৌতুকের ব্যাপার হেসে-খেলে এক ফাঁকে মেয়ে পক্ষকে বলে হাফ ছেড়ে বাঁচবে!
  • যে ভাই নিজের বোনের সম্ভ্রম রক্ষায় তাকে চোখের আড়াল করেনা, সেই ভাই’ই আবার পাড়ায় অন্য মেয়েদের দেখে যৌনকামনা পূরণের সুযোগ খোঁজে!
  • যে নেতা ‘নারী’ উন্নয়ন সংগঠনে সকাল বিকাল গলা চেচিয়ে নারী অধিকার নিয়ে বক্তৃতা দিতে দিতে গলা ফাটিয়ে ফেলছেন, তারই বাসার কাজের মেয়েটা ধর্ষিতা হচ্ছে দিনের পর দিন,হয়তো তার হাতে নয়তো তার ছেলের হাতে!
  • লোকাল বাসে আপনার পাশে বসা মেয়েটার শরীরটাকে দর্শনে ধর্ষণ করছেন, ইনিয়ে বিনিয়ে তার শরীর ছুঁয়ে দিচ্ছেন, মনে আছে তো?
><><><><><><><><><><><><><><>
অতঃপর যা কিছু আমি করি, আমরা করি, তা-ই সমাজ তার ঝুলিতে ভরে……….!!!!!
><><><><><><><><><><><><><><>
 

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সুখি পরিবার Tagged With: আমরা করি, আমি করি, কালো মেয়ে, দর্শনে ধর্ষণ, দুধে আলতা বৌ, ধর্ষণ, ধর্ষিতা, নারী, পাড়ায় পাড়ায়, বিয়েতে যৌতুক, যৌতুক, যৌনকামনা, শশুর বাড়ি, সম্ভ্রম রক্ষা

স্ত্রীর পরকিয়া

জুলাই ৩১, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

স্ত্রীর পরকিয়ায় বাঁধা দেবেন? রাতে মনোমালিন্য হবে?

পরেরদিন সকালে বউ যাবে কোর্টে মামলা করতে। মামলা হবে–তার স্বামী তাকে মারধর করে যৌতুক চেয়েছে। উকিলসাহেবগণ অফারটা লুফে নেবেন। এরকম ক্ল্যায়েন্ট পেলে সব জায়গায় সুবিধা পাবেন, তারা তা জানেন।

বউ উকিলকে বলবেন, “স্বামীকে আর কি কি উপায়ে ফাঁসানো যায় !”

উকিল সাহেব বলবেন, “স্বামী কি সত্যিই আপনাকে মারধর করে?”

স্ত্রী বলবেন, “না, বকাঝকা করে”

উকিল বলবেন, “যদি মারধর করে, তাহলে নারী নির্যাতনের মামলা দিতে পারবেন। কিছুদিন জেল খাটাতে পারবেন। বিচার শুরু হবার আগেই।”

ঠিক সে সময়ই স্ত্রী অফারটা লুফে নেবেন।
স্ত্রী বলবেন, “তাহলে আমাকে নির্যাতন করেছে, সেই মামলা করে দেন।”

উকিল বলবেন, “অপনি একজন মেডিকেল অফিসারকে দিয়ে মেডিক্যাল সার্টিফিকেট জোগাড় করে ফেলেন। কোর্টে প্রমাণ করতে সহজ হবে। স্বাক্ষীও জোগাড় করেন। রায় পেতে সহজ হবে।”

স্ত্রী মনে করেন, ” যাক তাহলে এবার স্বামীকে শায়েস্তা করতে সহজ হবে।”

মামলা চলতে থাকে স্বামীর বিরুদ্ধে। কোর্টে।

স্ত্রী চলে যাবেন বাপের বাড়ি, মামলা করার পরই অথবা কিছুদিন আগে।

মামলা তার নিজস্ব গতিতে চলতে থাকবে।
উকিল এর পরামর্শ অনুযায়ী স্ত্রী সকল আয়োজন সম্পন্ন করবে।

স্ত্রী কিন্তু এই অবস্থায় ডিভোর্স দেবেন না। কারণ যৌতুকের মামলার নথিতে লেখা থাকবে–
“অনেক জোর করে স্বামীর ঘরে থাকতে চান স্ত্রী। সন্তান থাকলে বলবে–এক কাপড়ে সন্তানকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। স্ত্রী ও সন্তান এর প্রাণনাশের সম্ভাবনা থাকতে পারে। অতএব হুজুরের নিকট আর্জি জানায়, তার দাম্পত্য জীবন এর পুনোরুদ্ধারে কিছু করা হোক।”

বিচারকরাও জানেন সব কিছু। দেশের ৯০% এর পারিবারিক এই সকল মামলা মিথ্যা। পুরুষরা যে সকল ক্ষেত্রে সাধু, এটা দাবি করছি না। সত্যিকার নির্যাতনও আছে নারীর প্রতি। কিন্তু সেই সংখ্যাটা একদম নগণ্য। এটা আবার নারীবাদীরা বিশ্বাস করতে চান না।

একসময় এই মামলার পরিণতি হবে বিচ্ছেদ। কারণ এরকম মামলার পরে এক ছাদের নিচে বসবাস করাটা খুব কঠিন। একসময় মেয়ে পক্ষের উকিল এবং মেয়ে পক্ষ থেকে ছেলেপক্ষকে তালাকের জন্য বলা হবে। ছেলে তালাক দিলে আবার মেয়েপক্ষের জন্য সুবিধা হয়। যাই হোক, শেষ পরিণতি বিচ্ছেদের দিকে যায়। ৯৯% ক্ষেত্রে। এই হলো বর্তমানে দেশের কোর্ট এবং সামজিক পরিস্থিতি।

এই বিচ্ছেদের দায় কাদের? আমার গত ৩ বছরের গবেষণায় উঠে এসেছে কিছু ব্যবহারিক বিষয়/পয়েন্ট, যা নিচে তুলে ধরা হলো—

০১. নারীদের জন্য আইন সহজলভ্য/সস্তা হয়ে গেছে।
০২. পুরুষের সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেওয়া দেনমোহর
০৩. নারীদের সংসারে পারিবারিক ইন্ধন বা অযাচিত হস্তক্ষেপ
০৪. বিচার প্রক্রিয়া শুরুর আগেই পুরুষদের প্রতি প্রশাসন/কোর্ট এর অবিচার
০৫. সুষ্ঠু বিচার না হওয়া।
০৬. ধর্মীয় অনুশাসন না মেনে চলা

#collected

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার

আল্লাহর জন্যে নিজের ভিতরটাকে সুন্দর করার কিছু চর্চা

জুলাই ২৭, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

  • কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো- উত্তম চরিত্র।
    -আবু দাউদ, হাদিস নং- ৪৮০১
  • হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে? তিনি উত্তরে বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো- ‘তাকওয়া ও উত্তম চরিত্র’
    –তিরমিজি, হাদিস নং- ২০০৪
  • কোরআনে কারিমে আল্লাহতায়ালা মুমিনের অসংখ্য নৈতিক গুণের কথা উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন, নিশ্চয়ই মুমিনগণ সফল, যারা তাদের নামাজে ভীত ও বিনয়ী, যারা নিজেদেরকে অর্থহীন কাজ থেকে বিরত রাখে, যারা জাকাত প্রদানের ক্ষেত্রে কর্মতৎপর হয় এবং যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করে।
    -সূরা আল মুমিনুন: ১-৫

আল্লাহর জন্যে নিজের ভিতরটাকে সুন্দর করার কিছু চর্চা এমন হতে পারে

১. সবসময় সবাইকে নিয়ে ভালো চিন্তা করা। উপযুক্ত প্রমান ছাড়া কাউকে খারাপ ভেবে না বসা।

২. নিয়তেই বরকত! প্রতিনিয়ত নিজের নিয়তকে চেক করা। আমি এই কাজটা কেন করছি? কাকে খুশি করার জন্যে করছি?

৩. অপ্রয়োজনীয় কথা-আলাপে মশগুল না হওয়া। কেউ কথা বলার সময় তাকে কথার মাঝে cut-off না করা (বিঘ্ন না ঘটানো)!

কারণ, যে কথা বলছে সে যদি জ্ঞানী হয়, তাকে শুনতে থাকলে, জ্ঞান বাড়বে! আর যে কথা বলছে, সে যদি মূর্খ হয় তাকে শুনতে থাকলে – ধৈর্য্য বাড়বে! নিশ্চয়ই ধৈর্য্য অর্জন করা জ্ঞান অর্জন করার থেকে বেশি জরুরি!

৪. নিজের সমালোচনা শুনলে ক্ষুব্ধ না হওয়া! চিন্তা করে দেখা – আমার মাঝে কি আসলেই এই ভুল আছে?

ইমাম শাফি’ই (রা:) একবার ক্লাস করাচ্ছিলেন। তখন এক লোক হুড়মুড় করে তার ক্লাসে ঢুকে গেলেন। তার দিকে আঙ্গুল তুলে বললেন, “তুমি কি ইমাম শাফি’ই?”। ইমাম বললেন, “জ্বী, আমি শাফি” তখন লোকটি সবার সামনে চেঁচিয়ে ইমামকে বললেন, “তুমি একটা ফাসিক, কাফির এবং জঘন্য প্রকৃতির লোক!”

ইমাম চুপ করে শুনলেন। তারপর দুই হাত তুলে সবার সামনে দু’আ করলেন, “হে আল্লাহ! এই ব্যক্তি যদি সত্য বলে থাকেন, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো এবং আমার তাওবা কবুল করে নাও! আর যদি এই ব্যক্তি যা বললেন, সেটা যদি সত্য না হয়, তাহলে তার এ আচরণের জন্যে তুমি তাকে ক্ষমা করে দাও, তার উপর দয়া করো এবং তার তাওবা কবুল করে নাও!”

৫. প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে সবাইকে মাফ করে দিয়ে অন্তর পরিষ্কার করে ঘুমানো।

৬. কোনো ব্যাপারে অন্তরে অহংকার ঢুকে যাচ্ছে কি না চেক করা।

যার অন্তরে সরিষার দানা পরিমান অহংকার থাকবে, সে জান্নাতের ঘ্রাণ-ও পাবে না।

৭. যদি কারো উপর হিংসা হতে থাকে, সেই ব্যক্তির নাম ধরে তার সাফল্যের জন্যে বেশি বেশি দুয়া করা।

৮. নিজের ভুল/গুনাহ -র একটা লিস্ট বানানো। নিজের ভুল নিয়ে বেশি ব্যতিব্যস্ত থাকা, যেন অন্যের ভুল নিয়ে গল্প/গীবত করার কোনো সুযোগ না থাকে।

৯. এমন কোনো কথা কারো পিছনে কখনো না বলা, যেটা সে যদি সামনে থাকতো, তাহলে তার সামনে কখনোই বলা যেত না। এটাই গীবতের ক্লাসিক সংজ্ঞা!

গীবত মৃত ভাইয়ের মাংস খাবার মতন জঘন্য গুনাহ (কুরআন: সুরাহ হুজুরাত)

১০. কথায় বা আচরণে কাউকেই তুচ্ছতাচ্ছিল্য না করা।

আল্লাহ সুবহানুতায়ালা আমাদের ভিতর-বাহির সব সুন্দর রাখুক।
আমাদেরকে উত্তম চরিত্রের হবার তাওফিক দিন।

আমিন!

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

ইচ্ছেমাফিক নাপা খেয়ে কিডনি কে হত্যা কইরেন না

চেম্বারে রুগী এসেছে … আমিঃ কি সমস্যা?? রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪, হিমোগ্লোবিন ৮.৪ ? আমিঃ কবে থেকে সমস্যা?? রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে। আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি?? রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস […]

Copyright © 2026