বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

সন্তানকে মানুষ করতে চাইছেন?

এপ্রিল ২৭, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

  • সন্তানকে ফলে ভরা গাছ দেখান, ফুলে ভরা বাগান দেখান।
  • সন্তানকে জল-কাদায় খেলতে শেখান,, বর্ষার জলে ভিজতে শেখান, প্রখর গরমে রোদ্দুরের তাপে ঘামতে শেখান।
  • সন্তানকে গুরুজনদের কাছে পাঠান, তাদের সঙ্গে খেলতে, হাসি-ঠাট্টা-ইয়ার্কি করতে শেখান। তাদের কাছে গল্প শুনতে পাঠান।
  • বড়দের সঙ্গে নম্র ব্যাবহার করতে শেখান, ঘরের খুঁটিনাটি কাজকর্ম করতে শেখান, পিতা-মাতাকে সাহায্য করতে শেখান।
  • …………

এসব বাদ দিয়ে নিজের সন্তানকে মানুষ করতে চাইছেন??

মনে রাখবেন আপনার সন্তান যন্ত্র তৈরী হবে, ATM মেশিনের মতো কোনো এক যন্ত্র। কিন্তু মানুষ হতে পারবে না!! আগে সন্তানকে মানুষ হিসাবে গড়ে তুলুন।

নিজের সন্তানের মধ্যে নিজের হারিয়ে যাওয়া শৈশব খুঁজে দেখার চেষ্টা করুন। ফিরিয়ে দিন নিজের শৈশবের সেই সোনালী দিনগুলো নিজের সন্তানকে। সন্তান মানুষ হলে যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে।
নিজের আশপাশে হাজারো শৈশব বাঁচিয়ে রাখুন। জীবনের ইঁদুরদৌড়ের কারনে সন্তানের শৈশব কেড়ে নেবেন না।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই, সংসার জীবন Tagged With: ATM মেশিন, শৈশব, সন্তান, সন্তানের শৈশব

আপনি কতটা যোগ্য মা-বাবা ?

এপ্রিল ২৭, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

আপনি কতটা যোগ্য মা-বাবা?
সন্তানকে অযোগ্য বলার আগে জেনে নিন।

  • আপনি যখন আপনার সন্তানের গায়ে হাত তুলেন, তাদের ঝাঁকুনি দিয়ে কথা বলেন বা এমন কিছু করেন যা তাদের শরীরে একটি চিহ্ন রেখে যায় – এটি শারীরিক নির্যাতন।
  • আপনি যখন তাদের উপহাস করেন কারণ তারা কাঁদছে, কোন একটা কাজ করতে পারছে না, কোন কিছুতে ভয় পাচ্ছে অথবা অন্য কেউ তাদের উপহাস করছে বা আপনি মুখ ভেংচি দিচ্ছেন বা তা নিয়ে হাসহাসি করছেন – এটি মানসিক নির্যাতন।
  • আপনি যখন তাদের বিকৃত নামে ডাকেন বা তাদের বুদ্ধিমত্তা নিয়ে মজা করেন (যেমন গাধা নাকি নাকি তুমি বুঝ না, কিংবা কোন পশুর নামে গালি ) – এটি মৌখিক অপমান করা বা নির্যাতন।
  • যখন আপনি তাদের অবাধ্যতার জন্য পরবর্তীতে কঠোর এবং ভয়ঙ্কর শাস্তির হুমকি দেন – এটি মানসিক অপমান বা নির্যাতন।

কোন মা বাবা তাদের নিজের কর্মকে অবমাননাকর হিসাবে দেখেন না। তবে আমরা যদি আমাদের পরিবারের সবচেয়ে দুর্বল সদস্যদের সাথে এমন আচরণ করি এবং তা কঠোরভাবে বিবেচনা করি তবে তা দুঃখজনক ও খুবই আপত্তিকর আচরণ।

শিশু জন্ম দেয়া ও তাদের লালন পালনে মাধ্যমে আমাদের ধৈর্যের পরীক্ষা হতে পারে। আমরা তাদের এই পৃথিবীতে নিয়ে এসেছি তার মানে এই নয় যে আমরা তাদের সাথে যা ইচ্ছা তা ই করতে পারি! তারা সৃস্টি কর্তার অপরুপ নিদর্শন এবং তিনি আমাদের প্রতিটি কথা, তাদের প্রতি আমাদের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছেন।

*আমরা* যেন তাদের কষ্টের বা ক্ষতির প্রথম উৎস না হই!!!

  • আপনার যদি এংগার ম্যানেজমেন্টের সমস্যা থাকে সাহয্য নিন বিশেষজ্ঞের।
  • আপনার যদি সময় ম্যানেজমেন্টের সমস্যা থাকে তা নিজ দায়ীত্বে ঠিক করুন।
  • আপনার যদি কথায় কথায় মুখ খারাপ করা, বুলি করে কথা বলার অভ্যাস থাকে। অন্তত একজন মানুষও যদি আপনার সম্পর্কে এই মন্তব্য করে থাকে। তবে এখুনি নিজে শুধরে ফেলুন। আপনার এই মুখ দিয়ে প্রতিদিন কত মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে আপনি জানেন না। হয়তো সবাই বলে না।
  • সারাক্ষন আপনার কৃত কর্মের ফল নিজের ঘাড়ে না নিয়ে তা আপনার বাচ্চার ঘাড়ে বা অন্যের ঘাড়ে চাপানোর অভ্যেসটা আজকেই ছেড়ে দিন (সন্তানদের কোন ভুল ত্রুটি হলে সেটা সেই বাচ্চার ঘাড়ে চাপানোর প্রবনতা অনেক মা বাবা বিশেষ করে মায়েদের আছে )।
  • বাচ্চাকে তার গায়ের রং, ওজন কম বা অতিরিক্ত ওজন, হাইট কম বা বেশি এসব নিয়ে নোংরা বুলি করা ছেড়ে দিন। বাচ্চা ইচছাকৃত ভাবে এগুলো ধারন করেনা। মা বাবা জেনেটিক থেকেই পায়। খাওয়ার অভ্যাসের কারনে শারীরিক গঠন হয়। যে অভ্যাস আপনারই তৈরি করা।
  • সারাক্ষণ ধর্ম পরায়ান আপনি অথচ সন্তানের সাথে ব্যবহারের বেলায় কিরুপ ধারন করেছেন তা কি ভেবে দেখছেন? জোর জবরদস্তি, মারা পিটা, গালিগালাজ, চিৎকার। এটা কি কোন ধর্ম শিক্ষা দেয়?
    কখনওই না।

মনিকা পারভীন প্রীতি
প্যারেন্ট এডুকেটর।

**আংশিক সম্পাদিত**

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: মা-বাবা, সন্তান

একজন সফল স্বামীর তিন যোগ্যতা।

এপ্রিল ৬, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

১. প্রচুর টাকা।

বিয়ের পর যদি স্ত্রী প্রতিনিয়ত অভাবের মুখে পড়ে তখন সে স্বামীর প্রতি শ্রদ্ধা হারায়।

২. শক্ত মানসিকতা।

নরম মনের ছেলেদের মেয়েরা খুব একটা দাম দেয় না। তাই যতটা সম্ভব নিজেকে শক্ত মানসিকতার পুরুষ হিসাবে স্ত্রীর সামনে প্রতিপন্ন করুন।

৩. শারীরিক সক্ষমতা।

৬০% সফলতা নির্ভর করে বিছানায় ব্যাক্তি নারীকে কতটা সুখ প্রদান করতে পারে তাঁর উপর।

তবে নারী ও পুরুষের মনে আল্লাহর ভয় এবং পরকালে দুনিয়ার সব কিছুর হিসাবের জন্য আল্লাহ্‌র সামনে দাঁড়াতে হবে এই দুটো যে পুরুষ ও নারীর মনে থাকবে তাদের জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই, সংগৃহীত, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: প্রচুর টাকা, শক্ত মানসিকতা, শারীরিক সক্ষমতা, স্ত্রী, স্বামী

হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।

মার্চ ৩১, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, বা কোনো সহিহ সুন্নাহ প্রাকটিস করতে বলি তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- ‘এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?’ অধিকাংশ লোক কি বুঝেনা? সবাই ভুল শুধু তুমিই ঠিক?

 এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন –

‘হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মাঝে শামিল করে নিন।’

হযরত উমর রা. সেই দুয়া শুনে তাকে জিজ্ঞেস করলেন- ‘তুমি এই দো’আ কোথা থেকে শিখেছো?’
উত্তরে সেই ব্যক্তি বললো- ‘আল্লাহর ক্বোরআন থেকে। আল্লাহ ক্বোরআনে বলেছেন,

‘এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।'(৩৪:১৩)

উত্তর শুনে হযরত উমর রা. নিজেকে উপদেশ দিতে লাগলেন- ‘হে-উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানি।’ সাথে তিনিও দো’আ করতে লাগলেন-

‘হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।’

আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, বা কোনো সহিহ সুন্নাহ প্রাকটিস করতে বলি তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- ‘এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?’ অধিকাংশ লোক কি বুঝেনা? সবাই ভুল শুধু তুমিই ঠিক?

এখন যদি আমরা ক্বোরআনে ‘অধিকাংশ ব্যক্তি’ বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো-

🔘 অধিকাংশ ব্যক্তিই তা জানে না। ( ৭:১৮৭)
🔘 অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। (২:২৪৩)
🔘 অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না। (১১:১৭)
🔘 তোমাদের অধিকাংশই অবাধ্য। (৫:৫৯)
🔘 তাদের অধিকাংশই মূর্খ। (৬:১১১)
🔘 তাদের অধিকাংশই সত্য জানে না। (২১:২৪)
🔘 তাদের অধিকাংশই বুঝে না। (৪৯:৪)
🔘 অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শোনে না। (৪১:৫)

তারপর আমরা যদি ‘অল্পসংখ্যক’ লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-

▪️ আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)
▪️ অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো। (১১:৪০)
▪️ একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। (৫৬:১৩-১৪)
▪️ তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই।

মনে রাখবেন – অধিকাংশ মানেই সঠিক বেঠিকের মানদন্ড নয়।

Abdul Hi Muhammad Saifullah

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার

ছোটলোক চেনার উপায় কী?

মার্চ ১৭, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের তো রাতের ঘুম হারাম হয়ে যায়। ইঁদুর মারার জন্যে সে এক ইঁদুর শিকারীর কাছে যেয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে ন্যায্য মজুরী দেয়া হবে।

শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের আস্তানায় পৌঁছোয় তখন সে দেখে, অজস্র ইঁদুর। একে অন্যের সংগে গুঁতোগুঁতি করছে, কেউ বসে কেউ শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে।

শিকারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হীরে বার করে মালিকের হাতে সেটা তুলে দেয়। মালিক আশ্চর্য হয়ে শিকারির কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে কি ভাবে তুমি বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে গিলেছে…?

শিকারি জবাবে বলে,
-খুব সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সংগে মেলামেশা বন্ধ করে দেয়, নিজেকে তখন সাধারনের চেয়ে আলাদা মনে করে।

সমাজে কিছু মানুষের মধ্যেও এমন আচরন পরিলহ্মিত হয়, এরাই প্রকৃত ছোটলোক।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

বদর যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নাম

বদর যুদ্ধের ৩১৩ জন সাহাবীর নাম ১. হযরত আবু বকর (রাঃ) ২. হযরত উমর ফারুক (রাঃ) ৩. হযরত উসমান (রাঃ) ৪. হযরত আলী মোর্তাজা (রাঃ) ৫. হযরত হামজা (রাঃ) ৬. হযরত যায়েদ বিন হারেছা (রাঃ) ৭. হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ) ৮. হযরত আবু মারছাদ গানাভী (রাঃ) ৯. হযরত মারছাদ বিন আবু মারছাদ(রাঃ) ১০. হযরত উবাইদা বিন হারেছ(রাঃ) ১১. হযরত তোফায়েল বিন হারেছ(রাঃ) ১২. হযরত […]

Copyright © 2026