বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

জীবনে তিনটা গুরুত্বপূর্ণ ‘সি’ (C)

মার্চ ৭, ২০২৪ by BD TOP TEN Leave a Comment (Edit)

জীবনে তিনটা (C) ‘সি’ ভীষণ গুরুত্বপূর্ণ…

  • Choice (চয়েজ)
  • Chance (চান্স)
  • Change (চেইঞ্জ)

Choice :
ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেয়া আপনার একটা পজেটিভ সিদ্ধান্ত, কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটিই চয়েস।

Chance :
আপনি যা করছেন তা করতে থাকলে, যা পাচ্ছেন তাই পেতেই থাকবেন। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালোকিছু খুঁজুন ও শুরু করে দিন।
পরিবর্তন চান তো… নিজেকে পরিবর্তন করতেই হবে। এটি হল (Chance) চান্স / সুযোগ।

Change :

পরিবর্তন সম্ভব…. নিজেকে আরও যোগ্য করতে পারলে আরও সমৃদ্ধ জীবন সম্ভব। এটাই হল পরিবর্তন (Change)।

” অতীতকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন”

  • বড় স্বপ্ন দেখুন,
    নিজেকে বিশ্বাস করুন।
  • লক্ষ্য নির্ধারণ করুন,
    পরিকল্পনা গ্রহণ করুন
    সেই অনুযায়ী কাজ করুন।
  • নিজের সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন
  • সময়ের সঠিক ব্যবহার করুন
  • কঠোর পরিশ্রম করুন
  • সর্বদা সামনের দিকে তাকান ও এগিয়ে যান

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, ব্যবসা, মগজ ধোলাই, সংসার জীবন Tagged With: Chance, Change, Choice, চয়েজ, চান্স, চেইঞ্জ

রিজিকের ৭টি দরজা

ডিসেম্বর ২৬, ২০২৩ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

🍀 সালাত বা নামাজ :
যে রাস্তাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বস্তুগত ও অবস্তুগত উভয় রকমের রিজিক পৌঁছান, তার মধ্য থেকে এক নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে এবং নামাজের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান।
(দেখুন সূরা ত্বহা, ১৩২)

🍀 তাকওয়া বা স্রষ্টানুভূতি :
অর্থাৎ, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়ে ইসলামের বিধিবিধানকে শক্তভাবে মেনে চলা। হালাল-হারামগুলো বেছে চলা, আল্লাহকে হাজির-নাজির মনে করা যে, আল্লাহ আমার সামনে উপস্থিত, আমি কীভাবে গুনাহ করতে পারি।
(দেখুন সূরা তলাক, ২-৩)

🍀 তাওয়াক্কুল :
আল্লাহর ওপর ভরসা করা। অনুকূল হোক বা প্রতিকূল, বিপদে হোক, আনন্দে হোক—সর্বাবস্থায় আল্লাহর ওপর আস্থা রাখা, ভরসা করা, নির্ভর করা। পরিপূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভর করা যে, আল্লাহ আপনিই করবেন; আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই; আপনিই করেন, আপনিই করবেন।

🍀 ইসতিগফার :
প্রতিদিন বেশিব এশি আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া। এর মাধ্যমে রিজিক আসে। হাদীসে এসেছে, ‘যে ব্যক্তি বেশি বেশি ইসতিগফার করবে, আল্লাহ তাকে সব সঙ্কট থেকে উত্তরণের পথ বের করে দেবেন।’
(হাকিম, ৭৬৭৭)

🍀 কামাইয়ের চেষ্টা :
যেটা আমরা করি এবং রিজিকের তালাশ বলতে শুধু এটাই বুঝি ও বোঝাই। কুরআনে এসেছে, ‘অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো।’
(সূরা জুমা, ১০)

🍀 আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা :
একটি হাদীসে এসেছে: ‘যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।’
(বুখারী ৫৯৮৫)

🍀 বিবাহ করা :
কুরআনে এসেছে, ‘তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও…তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন।।..”
(সূরা নূর, ৩২)

হাদীসে এসেছে, ‘বিবাহের দ্বারা রিজিক তালাশ করো।’
(আল-মাকাসিদুল হাসানাহ, ১৬২)

তার মানে বিয়ের মাধ্যমে রিজিক আসে। তাহলে দেখুন, রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ৭টি দোকান দিয়েছে; কিন্তু আমি দোকান খোলা রেখেছি শুধু একটি। কেবল ব্যবসা আর চাকরির দোকান। একটি মাত্র দোকান খোলা রেখে বলছি, ‘আল্লাহ, আমার অভাব দূর হয় না, আমার অভাব দূর করে দিন; আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দান করুন, আমার রিজিক বাড়িয়ে দিন।’ বাকি ছয়টি দোকান বন্ধ রেখে আমি বলছি, আমার রিজিকের অভাব দূর হয় না!

মুহাম্মাদ আশরাফ আলী
বনগাঁও, হরিপুর, ঠাকুরগাঁও।
একুশ | বার | তেইশ

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, সংগৃহীত, সংসার জীবন, সুখি পরিবার

অবশ্যই খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে, “পাপ বর্জন করতে চাইলে”।

নভেম্বর ১৯, ২০২৩ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

“আর যখন তুমি তাদেরকে দেখ, যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণের পর যালিম সম্প্রদায়ের সাথে বসো না।” – (সুরা : আনআম, আয়াত : ৬৮)

“আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষ তার বন্ধুর ধ্যান-ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের সকলেরই খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে।” – (তিরমিজি, হাদিস : ২৩৭৮)

“হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।” – (সুরা : তাওবা, আয়াত : ১১৯)

“তুমি মুমিন ছাড়া অন্য কারো সঙ্গী হবে না এবং তোমার খাদ্য যেন পরহেজগার লোকে খায়।” – (আবু দাউদ, হাদিস : ৪৮৩২)

বনি ইসরাঈলের ৯৯টি হত্যাকারীর তাওবা প্রসঙ্গে বলা হয়েছে, “তুমি যে গ্রামে ছিলে তা একটি মন্দ গ্রাম। সেখান থেকে তুমি বের হয়ে অমুক উত্তম গ্রামের দিকে গমন করো। ওই গ্রামে এমন কিছু লোক আছে, যারা আল্লাহর ইবাদত করে। সুতরাং সেখানে গিয়ে তাদের সঙ্গে তুমি তোমার রবের ইবাদত করো। আর তুমি তোমার দেশে ফিরে এসো না। কেননা সেটা মন্দ এলাকা।” – (বায়হাকি, শুআবুল ঈমান: ৭০৬৬)

যারা ভালো হওয়ার নয়, তাদের সঙ্গ ছাড়তে হবে।
এটি পবিত্র কোরআনের নির্দেশ, তাই মেনেও চলতে হবে।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: পাপ বর্জন, পাপী

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সঙ্গতি।

জুলাই ২৩, ২০২৩ by Shahana Akhter Leave a Comment (Edit)

সিংগাপুরের একজন মিলিয়নিয়ার একটি বইতে লিখেছেন, ‘আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।’

বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না।

যেমন, একটি ‘গুচি’ ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা– এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।

  • আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছ। আমাদের অনেকের মধ্যেও আছে।
  • আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।

কোনো ‘কেনাই’ আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। ‘গুচি’ জুতোর পর আমাদের ‘আরমানি’ কিনতে ইচ্ছে করবে। আরমানির পর ‘বারবারি’। আই ফোন ১২ কিনলে পরের বছর আই ফোন ১৩ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই।

“বিলাসিতা” নেভার এন্ডিং প্রসেস…আমাদের ভাবা উচিত, কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: অশুদ্ধ দৌড়, আই ফোন ১২, আই ফোন ১৩, আত্মার শুদ্ধতা, আরমানি, আর্থিক সংগতি, আর্থিক সঙ্গতি, গুচি, জীবন তো একটাই, বারবারি, বিলাসিতা, মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার

খাওয়ার নিয়ম: মধুময় বাদাম, হালুয়া, কাতিলা গাম, ম্যাসাজ ওয়েল, লিচু ফুলের মধু, পঞ্চভূত পাউডার, নবশুক্রা পাউডার, আলকুশি পাউডার

জুলাই ১০, ২০২৩ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

মধু মিশ্রিত বাদাম ও ড্রাই ফ্রুটস্ এর খাওয়ার নিয়ম 🍯🥜

– সকাল ও সন্ধ্যায় খাওয়ার আগে ২ চামচ।

হালুয়ার এর খাওয়ার নিয়ম 🌿🍀

– রাতে খাবার পর ১ চামচ (খাওয়ার পর বেশি করে পানি খাবেন)।

কাতিলা গাম এর খাওয়ার নিয়ম 🧂🧊

– সকালে খাওয়ার আগে ১ চামচ (কাতিলা গাম পানিতে ভিজিয়ে রাখলে তা জেলির মত হয়ে যাবে, তখন তার সাথে মধু ও লেবু মিশ্রণ তৈরী করে পানির সাথে খেতে পারেন)

অয়েল ব্যাবহারের নিয়ম 🛢💧

– রাত্রে ঘুমানোর আগে পুরুষাঙ্গ ভালো করে পরিষ্কার করে ৩-৪ ফোটা ওয়েল হাতে নিয়ে পিছন থেকে সামনের থেকে আলতো ভাবে ১ মিনিট মালিশ করবেন।

পাউডার গুলা একসাথে খেতে পারবেন ♂️💪🫘

♂️ পঞ্চভূত পাউডার
💪 নবশুক্রা পাউডার
🫘 আলকুশি পাউডার

খাওয়ার নিয়ম – দুধ ও পানি

🍀 দুধ দিয়ে খাওয়ার নিয়ম
এক গ্লাস গরম দুধের সাথে তিনটা থেকে তিন চামচ পাউডার নিয়ে মিশিয়ে রাতে ভরা পেটে খাবেন।

🍀 পানি দিয়ে খাওয়ার নিয়ম
এক গ্লাস পানিতে রাতে তিনটা থেকে তিন চামচ মিশিয়ে ঢেকে রেখে দিন সকালে খালি পেটে শুধু পানির অংশটি খাবেন নিছের জমে থাকা পাউডারগুলো ফেলে দিবেন।

উপকারিতা জানুন সুস্থ থাকুন – মধুময় বাদাম, হালুয়া, কাতিলা গাম, ম্যাসাজ ওয়েল, লিচু ফুলের মধু, পঞ্চভূত পাউডার, নবশুক্রা পাউডার, আলকুশি পাউডার 

উপকারিতা জানুন সুস্থ থাকুন – মধুময় বাদাম, হালুয়া, কাতিলা গাম, ম্যাসাজ ওয়েল, লিচু ফুলের মধু, পঞ্চভূত পাউডার, নবশুক্রা পাউডার, আলকুশি পাউডার

বিস্তারিত জানতে এবং অডার করতে মেসেজ দিনঃ
Magical Organic

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, সংসার জীবন, সুখি পরিবার, স্বাস্থ্য, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা Tagged With: আলকুশি পাউডার, কাতিলা গাম, নবশুক্রা পাউডার, পঞ্চভূত পাউডার, মধুময় বাদাম, ম্যাসাজ ওয়েল, লিচু ফুলের মধু, হালুয়া

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 7
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

হলুদ সাংবাদিকতা VS পাবলিক রিঅ্যাকশন – ফেসবুক কমেন্ট সমিতি

★★★ সবাই ধীরে সুস্থে গালাগালি করুন । ধাক্কা ধাক্কি করবেন না । সামাজিক দূরত্ব বজায় রেখে গালা-গালি করুন। উত্তেজিত হয়ে গালা-গালি করতে গিয়ে বানান ভুল করবেন না । আমরা কমেন্ট করতে আসি না, শুধুমাত্র পড়তে আসি। তাই এমন ভাবে গালা-গালি করুন,যাতে আমাদের পড়তে অসুবিধা না হয়। অনুরোধে: বাংলাদেশ কমেন্টস সমিতি। ★★ আপনার এই পোস্ট দেখে বিভিন্ন জেলায় ২৬ জনের মৃত্যু। শতাধিক মানুষ আহত অবস্থায় মেডিকেল […]

Copyright © 2026