বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলামেশায় কোনো বাধা নাই। তবে বৈধ মেলামেশা (বিয়ে) সমস্যা !!!

জানুয়ারি ১৯, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

মেম্বারঃ
ইমাম সাব! বাড়িত আছেন?

ইমাম সাহেবঃ
কে?

মেম্বারঃ
আসসালামু আলাইকুম। আমি শামসু মেম্বার।

ইমাম সাহেবঃ
ওয়া আলাইকুমুস সালাম। এত রাতে কী বিষয়?

মেম্বারঃ
শুনলাম আপনার ছোট মাইয়াটারে বিয়া দিছেন। ওর তো ১৮ বছর হয় নাই। আপনার সম্মানের দিকে তাকায়া আমি এহনো ইউএনও সাবরে খবর দেই নাই । তবে এলাকার পোলাপানরা দশ হাজার টাকা আবদার কইরত্যাছে। টাকাটা দিলে আমাগো বিষয় আমাগো মধ্যেই থাকবো। নইলে বুজতেই পারতাছেন, জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আমগো কিছু দায় আছে।

ইমাম সাহেবঃ
তোমাকে কে বলেছে যে আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি?

মেম্বারঃ
ইমাম সাব হুজুর কী যে কন! এ সব কথা কি গোপন থাকে নাহি? তাছাড়া প্রতি ওয়াক্তে সুন্দরমতোন পাগড়িপড়া অল্প বয়সী যে ছাওয়ালডা আপনার বাড়িত থেকে বারায়া মসজিদে যায় ঐডা কেডা?

ইমাম সাহেবঃ
ও আচ্ছা! ও তো আমার মেয়ের বয়ফ্রেন্ড।

মেম্বারঃ
নাঊযুবিল্লাহ! আস্তাগফিরুল্লাহ! হুজুর এগুলা কী কন? আপনি আমাগো ইমাম সাব। আপনার মেয়ে ত্রিশ পারার হাফেজা। আমরা ছোট বেলা থেকেই চিনি। আর ঐ ছাওয়ালডাও এত সুন্দর হুজুর। ও দেখি রাইতেও আপনার বাড়িত থাকে।

ইমাম সাহেবঃ
আমি তোমাদের ইমাম, আমার মেয়ে হাফেজা, সবই ঠিক আছে। কিন্তু দেশের আইনতো মানো? নাকি মানোনা?

মেম্বারঃ
দেশের আইন মানমুনা ক্যান?

ইমাম সাহেবঃ
হ্যা, তুমি মানো আমি জানি। দেশের আইনে, আঠারো বছরের নিচে বিয়ে দেয়া যাবে না। কিন্তু চৌদ্দ বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে যা করছে তা পারস্পরিক সম্মতিতেই করছে। এখানে কোন জোর জবরদস্তি নাই। দেশের নাগরিক হিসেবে এটা তার অধিকার।

মেম্বারঃ
তাই বইলা বিয়া ছাড়া একসাথে থাকা! আমগো তো একটা সমাজ আছে। তাছাড়া আমরা আর যাই হোক মুসলমান তো! আমরা তো আর ইউরোপ আমেরিকার মানুষ না।

ইমাম সাহেবঃ
কী বলো তোমরা মুসলিম নাকি?

মেম্বারঃ
কী কন হুজুর! মুসলমান হমু না ক্যান, একশ বার মুসলমান। আমরা মোল্লা গুষ্টির মানুষ। আমার বাপ তিনবার হজ করছে।

ইমাম সাহেবঃ
যদি মুসলমানই হও, তাহলে ইসলামী আইনে আঠারো বছরের নিচে বয়সে কোন সমস্যা নাই। আর যদি ইউরোপ আমেরিকার মতো সেকুলার হও, তাহলে চোদ্দ বছরের বেশী হলে পারস্পরিক সম্মতিতে মেলেমেশায় কোন সমস্যা নাই। তোমরা কোনটা? ঠিক করে বলো।

মেম্বারঃ
আচ্ছা হুজুর! রাইত হইয়া গ্যাছে। আপনে আরাম করেন সকালে কথা কমুনে। গেলাম, আসসালামু আলাইকুম।

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলামেশায় কোনো বাধা নাই। তবে বৈধ মেলামেশা (বিয়ে) সমস্যা !!!

ইসলামের বিধিতে ছেলে মেয়ে উভয়ের সম্মতি সাক্ষীগণের উপস্থিতিতে ব্যক্ত করার নামই বিয়ে। আর দেশের আইনে, চৌদ্দ বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। সুতরাং মেয়ের বয়স আঠারো হলে বিয়ে রেজিস্ট্রেশন করে নিলে আইনি বাধা থাকে কি?

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার

আপনার আকীদার জ্ঞান নিজেই পরীক্ষা করুন

জানুয়ারি ৯, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

 

প্রশ্ন নং ১: তাওহীদ কত প্রকার؟

  • ৩
  • ২
  • ৪

Answer
3

প্রশ্ন নং ২: কাফিররা কোন প্রকার তাওহীদকে মেনে নিয়েছিল؟

  • তাওহীদে উলূহিয়্যাহ
  • তাওহীদে আসমা ও ছিফাত
  • ‍ তাওহীদে রুবূবিয়্যাহ

Answer
রুবূবিয়্যাহ

প্রশ্ন নং ৩: মৃতের কাছে কোন কিছু চাওয়ার বিধান কি؟

  • শিরক
  • কুফরি
  • বিদআত

Answer
শিরক

প্রশ্ন নং ৪: আল্লাহকে একমাত্র ইবাদতের হকদার মেনে নেয়া কোন প্রকার তাওহীদ؟

  • তাওহীদে রুবূবিয়্যাহ
  • তাওহীদে উলূহিয়্যাহ
  • তাওহীদে আসমা ও ছিফাত

Answer
তাওহীদে উলূহিয়্যাহ

প্রশ্ন নং ৫: আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও বিধানদাতা হিসেবে মেনে নেয়া কোন প্রকার তাওহীদ؟

তাওহীদে রুবূবিয়্যাহ

তাওহীদে উলূহিয়্যাহ

তাওহীদে আসমা ও ছিফাত

Answer
তাওহীদে রুবূবিয়্যাহ

প্রশ্ন নং ৬: রোগমুক্তির জন্য তা’বীয, কবজ, সুতা ইত্যাদি ব্যবহার করার হুকুম কি؟

  • শিরক
  • বিদআত
  • কুফরি

Answer
শিরক

প্রশ্ন নং ৭: মাযারে দোআ করলে কবূল হয় মনে করে সেখানে গিয়ে দোআ করার হুকুম কি؟

  • বিদআত
  • কুফরি
  • ভাল কাজ

Answer
বিদআত

প্রশ্ন নং ৮: শাহাদাতাইনের পর সর্বোত্তম আমল কোনটি؟

  • ছালাত (নামায)
  • ছিয়াম (রোযা)
  • হজ্জ

Answer
ছালাত (নামায)

প্রশ্ন নং ৯: ঈমানের রুকন কয়টি؟

  • ৫
  • ৬
  • ৪

Answer
৬

প্রশ্ন নং ১০: ইসলামের রুকন কয়টি؟

  • ৫
  • ৬
  • ৪

Answer
৫

প্রশ্ন নং ১১: “লা ইলাহা ইল্লাল্লাহ্” অর্থ:

  • আল্লাহ্ ছাড়া সত্য কোন মা‘বূদ নেই
  • আল্লাহকে এক মেনে ইবাদত করা
  • আল্লাহ এক তার প্রতি ঈামান আনা

Answer
আল্লাহ্ ছাড়া সত্য কোন মা‘বূদ নেই

প্রশ্ন নং ১২: “মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস ও কর্মে বাস্তবায়ন যা আনুগত্যে বাড়ে এবং পাপে কমে” এটি কিসের সংজ্ঞা؟

  • ঈমান
  • ইসলাম
  • ইহসান

Answer
ঈমান

প্রশ্ন নং ১৩: ইসলামের মধ্যে নতুন তৈরী যার কোন দলীল পাওয়া যায় না এটি:

  • শিরক
  • বিদআত
  • সুন্নাত

Answer
বিদআত

প্রশ্ন নং ১৪: সবচেয়ে বড় পাপ কোনটি؟

  • শিরক
  • ছালাত (নামায) না পড়া
  • মিথ্যা বলা

Answer
শিরক

প্রশ্ন নং ১৫: গণক, যাদুকর এদের কাছে গিয়ে হারানো কোন কিছু সম্পর্কে জিজ্ঞেস করার হুকুম কি؟

  • হারাম
  • বিদআত
  • জায়েয

Answer
হারাম

প্রশ্ন নং ১৬: রিয়া বা লোক দেখানো আমলের হুকুম কি؟

ছোট শিরক

বড় শিরক

কুফরি

Answer
ছোট শিরক

প্রশ্ন নং ১৭: গাইরুল্লাহ যেমন মা বাবার নামে কসম এর বিধান কি؟

  • ছোট শিরক
  • বিদআত
  • বড় শিরক

Answer
ছোট শিরক

প্রশ্ন নং ১৮: মুসলিম তার আক্বীদা কোথায় থেকে শিখবে؟

  • আসমানী সকল কিতাব
  • কুরআন ও সুন্নাত
  • কেবল কুরআন থেকে

Answer
কুরআন ও সুন্নাত

প্রশ্ন নং ১৯: জিনদের অস্তিত্বকে অস্বীকার করা কি؟

  • কুফরি
  • শিরক
  • কোন সমস্যা নেই

Answer
কুফরি

প্রশ্ন নং ২০: ফেরেশতাদের প্রতি ঈমান

  • দ্বীনের রুকন
  • ইসলামের রুকন
  • ঈমানের রুকন

Answer
ঈমানের রুকন

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, শিক্ষা প্রতিষ্ঠান Tagged With: আকীদার জ্ঞান

পবিত্র আল কুরআনের ৪টি মোটিভেশনাল বাক্য।

জানুয়ারি ৮, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

পবিত্র আল কুরআনের ৪টি মোটিভেশনাল বাক্য।

  • লা-তাহজান
  • লা-তাখাফ
  • লা-তাগদাব
  • লা-তাসখাত

“লা-তাহজান”
অতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

“লা-তাখাফ”
ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহ তা’আলার কাছে।

“লা-তাগদাব”
জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে! রাগ করবেন না।

“লা-তাসখাত”
আল্লাহ তা’আলার কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই Tagged With: মোটিভেশনাল বাক্য

দূর্বল ইমানের লক্ষণসমূহ

ডিসেম্বর ৭, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

নিজের ইমান যাচাই করার কিছু সুন্দর প্যারামিটার।

১| হারাম ও পাপ কাজে জড়িয়ে পড়া

২| অন্তর কঠিন হয়ে যাওয়া

৩| ইবাদতে অলসতা করা

৪| মজবুত ভাবে ইবাদত না করা

৫| অন্তরে সংকীর্ণতা অনুভব করা

৬| কুরআনের আয়াত, আদেশ নিশেধ, আজাব-গজব, এবং কিয়ামতের বর্ণনা শুনে প্রভাবিত না হওয়া।

৭| আল্লাহর জিকির ও তার কাছে প্রর্থনার ব্যাপারে অমনোযোগী /উদাসীনতা

৮ |হারাম কাজ সংঘটিত হওয়া দেখলেও মনে রাগ সৃষ্টি না হওয়া

৯| নিজকে প্রকাশ করতে ভালো লাগা

১০| হিংসা ও কৃপণতা করা

১১ |নিজে না করে তা মানুষকে বলে বেড়ানো

১২| কোন মুসলিম এর বিপদাপদ, ব্যর্থতা বা ক্ষতি সাধনে খুশি হওয়া

১৩| কল্যনকর কাজকে তুচ্ছ মনে করা বা ছোট ছোট নেকির কাজকে গুরুত্ব না দেওয়া

১৪| মুসলিমদের বিভিন্ন ঘটনাবলী /সমস্যাতে গুরুত্ব না দেওয়া

১৫| দুই মুসলিম ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করা

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সংগৃহীত

ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ

ডিসেম্বর ৭, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

শেক্সপিয়র বলেছিলেন ,
“একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । ”

একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde.
“নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।”

বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী। শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকীয়া।

হুমায়ূন আহমেদ বলেছিলেন ,
“ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। শুধুই সুযোগের অপেক্ষা।”

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।

আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক ।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtation যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্স্যুয়াল এট্রাকশন । বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মতো । কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtation এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সাংস্কৃতির দর্শন থেকে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে । আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে । যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সাংস্কৃতির আকর্ষন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার । তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয়, তবে আমরা ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে !

তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে, স্বামী কিংবা স্ত্রী, ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে! সঙ্গ এইখানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই

  • « Previous Page
  • 1
  • …
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • …
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

দূর্বল ইমানের লক্ষণসমূহ

নিজের ইমান যাচাই করার কিছু সুন্দর প্যারামিটার। ১| হারাম ও পাপ কাজে জড়িয়ে পড়া ২| অন্তর কঠিন হয়ে যাওয়া ৩| ইবাদতে অলসতা করা ৪| মজবুত ভাবে ইবাদত না করা ৫| অন্তরে সংকীর্ণতা অনুভব করা ৬| কুরআনের আয়াত, আদেশ নিশেধ, আজাব-গজব, এবং কিয়ামতের বর্ণনা শুনে প্রভাবিত না হওয়া। ৭| আল্লাহর জিকির ও তার কাছে প্রর্থনার ব্যাপারে অমনোযোগী /উদাসীনতা ৮ |হারাম কাজ সংঘটিত হওয়া দেখলেও মনে রাগ […]

Copyright © 2026