বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

স্বৈরাচারী সরকারের ১০ লক্ষণ

ফেব্রুয়ারি ১৮, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

গণমাধ্যমকে ভয় দেখানো

গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে গণমাধ্যম বিরোধী দলের ভূমিকায় থাকে৷ সরকারের সমালোচনা ও ভুল ধরিয়ে দেয়ার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অনেক৷ ফলে সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে সাংবাদিকদের দূরে রাখতে স্বৈরাচারী শাসকরা পত্রিকা, টেলিভিশনকে ভয় দেখিয়ে কোণঠাসা করতে চান৷

সরকারপন্থি গণমাধ্যম সৃষ্টি

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ক্রমশ বাড়ছে৷ ফলে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সবক্ষেত্রে সম্ভব হয় না৷ পালটা ব্যবস্থা হিসেবে স্বৈরশাসকরা সরকারপন্থি গণমাধ্যম নেটওয়ার্ক গড়ে তোলেন৷ এর ফলে ব্যাপক হারে সরকারের নানা প্রোপাগান্ডা ছড়ানো সহজ হয়৷

রাষ্ট্রীয় সংস্থার দলীয়করণ

রাষ্ট্রের সকল স্তরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে স্বৈরাচারী শাসকরা পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সরকারি আমলাদের মধ্যেও দলীয়করণ প্রতিষ্ঠা করে থাকেন৷ এর ফলে রাষ্ট্রের ভেতর থেকে ক্ষোভ দেখা দিলে তা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়৷

বিরোধীদের ওপর রাষ্ট্রীয় নজরদারি

রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে সরকারের রাজনৈতিক বিরোধীতাকারীদের ওপর নজরদারির কাজে লাগানো হয়৷ গোয়েন্দা মারফত পাওয়া তথ্য কাজে লাগিয়ে প্রতিপক্ষকে নানাভাবে হেয় করা ও কোণঠাসা করতে অপব্যবহার করা হয় রাষ্ট্রীয় ক্ষমতা৷

বিশেষ সুবিধা ও দমনপীড়ণ

স্বৈরাচারী সরকার বা সরকারপ্রধানকে যেসব কর্পোরেট সংস্থা বা ব্যক্তি নানাভাবে সহায়তা করে থাকেন, তাদের বিশেষ রাষ্ট্রীয় সুবিধা দেয়া হয়৷ বেআইনি উপায়ে কাজ পাইয়ে দেয়া থেকে শুরু করে নানাভাবে সহায়তা করা হয়৷ অন্যদিকে, যেসব সংস্থা সহায়তা করে না, তাদের ক্ষেত্রে চলে যে-কোনো উপায়ে দেউলিয়া বানানোর প্রক্রিয়া৷

বিচার বিভাগে হস্তক্ষেপ

আদালত স্বাধীন থাকলে স্বৈরাচারী শাসকদের নানা সময়ে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়৷ ফলে শুরু থেকেই স্বৈরাচারী শাসকরা সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন৷ অনুগত বিচারক নিয়োগ দেয়া, বিরোধীদের ছাঁটাই করা থেকে শুরু করে, নানাভাবে চেষ্টা চলে এ নিয়ন্ত্রণের৷

একপাক্ষিক আইন প্রয়োগ

স্বৈরাচারী শাসকদের শাসনামলে ‘আইন সবার জন্য সমান’ বাক্যটি থাকে শুধু কাগজে-কলমে৷ বাস্তবে প্রতিপক্ষকে দমনের জন্য পাস করা হয় নতুন নতুন আইন৷ বিরোধীদের নানা উছিলায় গ্রেপ্তার নির্যাতন করা হলেও, নিজের সমর্থকদের রাখা হয় আইনের আওতার বাইরে৷

‘জুজুর ভয়’ দেখানো

বিরোধীরা ক্ষমতায় এলে ভয়াবহ অবস্থা হবে, দেশ রসাতলে যাবে, বিরোধীরা কত খারাপ, ক্রমাগত সে প্রচার চালানো হয়৷ এর ফলে এমন অবস্থা তৈরির চেষ্টা হয় যাতে জনগণের মনে প্রতিপক্ষ সম্পর্কে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়৷

দৃষ্টি সরাতে ভীতি সৃষ্টি

ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ধরনের ভীতি তৈরি করে থাকেন স্বৈরাচারী শাসকরা৷ অভ্যন্তরীণ রাজনীতি, গণতন্ত্রহীনতা ও দুঃখ-দুর্দশা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে রাখতে কোথাও জঙ্গি সংকট, কোথাও মাদকবিরোধী যুদ্ধ, কোথাও অন্য দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়৷

নির্বাচনে কারচুপি

আগে জোর করে ক্ষমতায় থাকার উদাহরণ থাকলেও, এখন স্বৈরাচারী শাসকরাও নিয়মিত বিরতিতে নির্বাচন দিয়ে থাকেন৷ ‘গণতন্ত্র আছে’ জনগণ ও আন্তর্জাতিক মহলে এমন ধারণা দেয়ার জন্য তারা নির্বাচন দেন৷ কিন্তু সে নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য সব ধরনের আয়োজন আগে থেকেই করা থাকে৷

লেখক: অনুপম দেব কানুনজ্ঞ

source: https://p.dw.com/p/3oxvX

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই Tagged With: নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ

জাতীয় পরিচয়পত্র সংশোধন করাতে বা পূণরায় পেতে ফিস/চার্জ

ফেব্রুয়ারি ১৫, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করাতে চান বা পূণরায় পেতে চান সে ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হবে। সংশোধন বা পূণরায় পেতে ফি এর পরিমান এই লিঙ্ক https://services.nidw.gov.bd/fees/fee_calculate এর মাধ্যমে জানা যাবে।

ফি প্রদানের নূন্যতম ৩০ মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্নোক্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে।

  • ১. ডাচ্-বাংলা ব্যাংক এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। (1000 – EC Bangladesh)
  • ২. ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
  • ৩. ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এবং টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
  • ৪. মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।
  • ৫. বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।
  • ৬. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: Govt. Info, জনসচেতনতা, জেনে নিন

আইনের ধারা মনে রাখার সহজ উপায়

ফেব্রুয়ারি ১১, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

একজন সাধারণ ব্যক্তি এবং একজন আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য হল একজন সাধারণ ব্যক্তি জানেন কোনটা অপরাধ আর কোনটা অপরাধ নয় কিন্তু আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি একই বিষয় জানার সাথে জানেন কোন আইনের কত ধারায় সেই বিষয়ে বলা আছে। কোন আইনের কোন ধারা জানেন বলেই তিনি অভিজ্ঞ। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩ হাজারের বেশি আইন রয়েছে। সব আইনের সব ধারা মনে রাখা দুঃসাধ্য ব্যাপার তবে আইনকে পেশা হিসেবে নিলে অন্তত কোন কোন আইনে কি রয়েছে সেটা মনে রাখতে হবে।

ধাপ ১) সবার প্রথমে মনকে ঠিক করতে হবে যে আপনি ধারা মনে রাখতে চান এবং মনের মধ্যে এই আগ্রহ তৈরি করতে হবে।

ধাপ ২) প্রথমে আপনি মুখস্থ করার চেষ্টা করবেন মোট কয়টি ধারা আছে , কয়টি অধ্যায় বিভক্ত এবং কি ? যেমন, দণ্ডবিধি ১৮৬০ এ মোট ধারা রয়েছে ৫১১ টি এবং অধ্যায় রয়েছে ২৩ টি।

ধাপ ৩) এরপর উক্ত আইনের গুরুত্বপূর্ণ ধারা গুলো নির্বাচন করতে হবে।

যেমন দণ্ডবিধির গুরুত্বপূর্ণ ধারা:

  • মৃত্যুদণ্ডের ধারাগুলো: ১২১, ১৩২, ১৯৪, ৩০২, ৩০৩, ৩০৫, ৩০৭(২), ৩৯৬
  • যাবজ্জীবন কারাদণ্ডের ধারা গুলো:
    ১২১, ১২১ক, ১২২, ১২৪ক, ১২৫, ১২৮, ১৩০, ১৩২, ১৯৪, ১৯৫, ২২৫, ২২৫ক, ২২৬, ২৩২, ২৩৩, ২৫৫, ৩০২, ৩০৪, ৩০৫, ৩০৭, ৩১১-৩১৫ , ৩২৬, ৩২৯, ৩৬৪, ৩৭১, ৩৭৬, ৩৭৭, ৩৮৮, ৩৮৯, ৩৯৪, ৩৯৬, ৪০০, ৪০৯, ৪১২, ৪১৩, ৪৩৬, ৪৩৭, ৪৪৯, ৪৫৯, ৪৬০, ৪৬৭, ৪৭২, ৪৭৪, ৪৭৫, ৪৭৭
  • সম্পত্তি বাজেয়াপ্তের ধারাগুলো : ১২৬, ১২৭, ১৬৯
  • শুধুমাত্র জরিমানা দণ্ড : ১৩৭, ১৫৪-১৫৬, ১৭৬, ২৯৪ক, ১৭১, ২৭৮, ২৬৩ক, ২৮৩, ২৯০, ১২৩-১২৮, ১৩০, ১৩৪, ৩৮০, ৪৫৭।
  • দণ্ডবিধির প্রথম শাস্তির ধারা ১০৯ এবং সর্বশেষ শাস্তির ধারা ৫১১।
  • সবচেয়ে কম শাস্তির ধারা ৫১০ এবং সর্বোচ্চ ৩০৩

এভাবে আপনার নিজের মত করে সাজিয়ে নিবেন।

ধাপ ৪) যেকোনো বিষয়ের শুরুর ধারা এবং শেষ ধারা। তাহলে যেকোনো মাথায় একটি কাঠামো তৈরি হবে উক্ত বিষয় সম্পর্কে। গুরুত্বপূর্ণ ধারার মাঝে যে সকল ধারা রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা নিতে হবে ।

  • যেমন চুরি বিষয়ে শুরুর ধারা ৩৭৮ এবং শেষ ধারা ৩৮২।

ধাপ ৫) নিয়মিত অনুশীলন করতে হবে। প্রতিদিন করলে খুব ভাল, না হলে সপ্তাহে অন্তত একবার পড়তে হবে। তাও সম্ভব না হলে অন্তত গুরুত্বপূর্ণ ধারা গুলো নিয়মিত পড়তে হবে।

আইন নিয়ে কিছু করতে হলে যেমন আপনি বিচারক বা আইনজীবী হলে আপনাকে ধারা মনে রাখতেই হবে। আর এই পেশায় পড়াশুনার কোন বিকল্প নাই। আমাদের দেশে প্রতিষ্ঠিত আইনজীবীগণ এখনো নিয়মিত পড়াশুনা করেন।

আশাকরি বিষয়টি সকলে বুঝেছেন। আপনি যদি উপরোক্ত ৫ ধাপ মেনে চলেন তবে আপনি অবশ্যই ধারা মনে রাখতে পারবেন। সব সময় মূল আইন পড়ুন এবং গাইড বা নোট বইকে সহায়ক বই হিসাবে ব্যবহার করুণ।

লেখক: নুরে আলম
শিক্ষানবিশ আইনজীবী ঢাকা জজ কোর্ট

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: আইনের ধারা, জরিমানা দণ্ড, বিচারক বা আইনজীবী

স্বার্থপর ভালোবাসা

জানুয়ারি ২১, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

কষ্ট তো সে-ই পায় যে
ভালোবাসে। ♥♥
ইবলিশের অনুসারীরা,
ভালোবাসার জন্য স্বার্থ খোঁজে।

সে-ই তো আপনার সত্যিকারের ভালোবাসা ♥♥ যে কিনা…

  • ? আপনাকে পেয়ে ‘গর্ববোধ করে’
  • ? আপনাকে ‘হারানোর ভয়ে ভীত থাকে’
  • ? আপনার ‘ইচ্ছা গুলোকে পূরণ করার প্রচেষ্টায় থাকে’
  • ? আপনাকে ‘সম্মান করে’
  • ? আপনার ‘যথেষ্ট কেয়ার বা যত্ন করে’
  • ? ‘ছোট ছোট কারনে রাগ অভিমান করে’
  • ? আপনার গুণ এবং ভালো-মন্দ লক্ষ্য করে – আপনাকে সংশোধন করে।

সত্যিকার অর্থেই সে আপনাকে ভালোবাসে এবং আপনাকে সে সুখী দেখতে চায় ♥♥

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: সত্যিকারের ভালোবাসা, স্বার্থপর ভালোবাসা

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলামেশায় কোনো বাধা নাই। তবে বৈধ মেলামেশা (বিয়ে) সমস্যা !!!

জানুয়ারি ১৯, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

মেম্বারঃ
ইমাম সাব! বাড়িত আছেন?

ইমাম সাহেবঃ
কে?

মেম্বারঃ
আসসালামু আলাইকুম। আমি শামসু মেম্বার।

ইমাম সাহেবঃ
ওয়া আলাইকুমুস সালাম। এত রাতে কী বিষয়?

মেম্বারঃ
শুনলাম আপনার ছোট মাইয়াটারে বিয়া দিছেন। ওর তো ১৮ বছর হয় নাই। আপনার সম্মানের দিকে তাকায়া আমি এহনো ইউএনও সাবরে খবর দেই নাই । তবে এলাকার পোলাপানরা দশ হাজার টাকা আবদার কইরত্যাছে। টাকাটা দিলে আমাগো বিষয় আমাগো মধ্যেই থাকবো। নইলে বুজতেই পারতাছেন, জনপ্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আমগো কিছু দায় আছে।

ইমাম সাহেবঃ
তোমাকে কে বলেছে যে আমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছি?

মেম্বারঃ
ইমাম সাব হুজুর কী যে কন! এ সব কথা কি গোপন থাকে নাহি? তাছাড়া প্রতি ওয়াক্তে সুন্দরমতোন পাগড়িপড়া অল্প বয়সী যে ছাওয়ালডা আপনার বাড়িত থেকে বারায়া মসজিদে যায় ঐডা কেডা?

ইমাম সাহেবঃ
ও আচ্ছা! ও তো আমার মেয়ের বয়ফ্রেন্ড।

মেম্বারঃ
নাঊযুবিল্লাহ! আস্তাগফিরুল্লাহ! হুজুর এগুলা কী কন? আপনি আমাগো ইমাম সাব। আপনার মেয়ে ত্রিশ পারার হাফেজা। আমরা ছোট বেলা থেকেই চিনি। আর ঐ ছাওয়ালডাও এত সুন্দর হুজুর। ও দেখি রাইতেও আপনার বাড়িত থাকে।

ইমাম সাহেবঃ
আমি তোমাদের ইমাম, আমার মেয়ে হাফেজা, সবই ঠিক আছে। কিন্তু দেশের আইনতো মানো? নাকি মানোনা?

মেম্বারঃ
দেশের আইন মানমুনা ক্যান?

ইমাম সাহেবঃ
হ্যা, তুমি মানো আমি জানি। দেশের আইনে, আঠারো বছরের নিচে বিয়ে দেয়া যাবে না। কিন্তু চৌদ্দ বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। আমার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে যা করছে তা পারস্পরিক সম্মতিতেই করছে। এখানে কোন জোর জবরদস্তি নাই। দেশের নাগরিক হিসেবে এটা তার অধিকার।

মেম্বারঃ
তাই বইলা বিয়া ছাড়া একসাথে থাকা! আমগো তো একটা সমাজ আছে। তাছাড়া আমরা আর যাই হোক মুসলমান তো! আমরা তো আর ইউরোপ আমেরিকার মানুষ না।

ইমাম সাহেবঃ
কী বলো তোমরা মুসলিম নাকি?

মেম্বারঃ
কী কন হুজুর! মুসলমান হমু না ক্যান, একশ বার মুসলমান। আমরা মোল্লা গুষ্টির মানুষ। আমার বাপ তিনবার হজ করছে।

ইমাম সাহেবঃ
যদি মুসলমানই হও, তাহলে ইসলামী আইনে আঠারো বছরের নিচে বয়সে কোন সমস্যা নাই। আর যদি ইউরোপ আমেরিকার মতো সেকুলার হও, তাহলে চোদ্দ বছরের বেশী হলে পারস্পরিক সম্মতিতে মেলেমেশায় কোন সমস্যা নাই। তোমরা কোনটা? ঠিক করে বলো।

মেম্বারঃ
আচ্ছা হুজুর! রাইত হইয়া গ্যাছে। আপনে আরাম করেন সকালে কথা কমুনে। গেলাম, আসসালামু আলাইকুম।

বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলামেশায় কোনো বাধা নাই। তবে বৈধ মেলামেশা (বিয়ে) সমস্যা !!!

ইসলামের বিধিতে ছেলে মেয়ে উভয়ের সম্মতি সাক্ষীগণের উপস্থিতিতে ব্যক্ত করার নামই বিয়ে। আর দেশের আইনে, চৌদ্দ বছর হলে ছেলে মেয়েরা পারস্পরিক সম্মতিতে মেলামেশা করতে পারে। সুতরাং মেয়ের বয়স আঠারো হলে বিয়ে রেজিস্ট্রেশন করে নিলে আইনি বাধা থাকে কি?

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • …
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:15 AM
    সূর্যোদয়5:24 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:55 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

কুরআন-হাদীসে বর্ণিত সব দুআর নির্যাস – ৬টি জিকির ও দুআ

কুরআন-হাদীসে বর্ণিত সব দুআর নির্যাস ৬টি জিকির ও দুআ (১) «اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ, اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ» উচ্চারণ: আল্লা-হুম্মা ছল্লি ‘আলা- মুহাম্মাদ ওয়া ‘আলা- আ-লি মুহাম্মাদ কামা ছল্লায়তা ‘আলা- ইবরা-হীম ওয়া ‘আলা- আ-লি ইবরাহীম, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা […]

Copyright © 2026