বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি?

জানুয়ারি ২০, ২০২৩ by Shahana Akhter Leave a Comment (Edit)

বাবা-মায়েরা সন্তানদের নানা ভাবে শাসন করে থাকেন। ছোটবেলা থেকে বাব-মায়েদের কথা শুনতে, সম্মান করতে শেখানো হয়। কখনও কখনও বাবা মায়ের অতিরিক্ত শাসন, সমালোচনা নষ্ট করে দিতে পারে সন্তানের ব্যক্তিত্ব, ভবিষ্যৎ জীবন।

জেনে নিন, অভিভাবক হিসাবে আপনার আচরণ টক্সিক কি না।

  • আপনার সন্তান কি আপনাকে কিছু শেয়ার করতে ভয় পায়? কোনও কিছু শেয়ার করলে বা জানতে পেরে গেলে আপনার প্রতিক্রিয়ার ভয়ে টেনসন করতে থাকে? সেই ভয় কি এখনও সন্তানের মধ্যে রয়ে গিয়েছে?
  • আপনি কি অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করতে চান সব কিছু? বার বার শোনান, ওদের জন্য কত অর্থ ব্যয় করেছেন, কী কী ত্যাগ করেছেন?
  • অনেক বাবা-মা রয়েছেন যাঁরা মানতে চান না সন্তান বড় হয়েছে। তাঁরা দেখাতে চান সন্তানকে কতটা স্নেহ করেন, সব সময় বাচ্চা ভাবেন সন্তানদের। এই আচরণ সন্তানদের ব্যক্তিত্বের বিকাশ হতে দেয় না।
  • আপনি কি সব সময় সন্তানের দোষ ধরেন, খুঁজে বেড়ান? আগের করা ভুল বার বার মনে করিয়ে দিয়ে সমালোচনা করেন?
  • বিশেষ প্রয়োজনে সন্তান কি মনখুলে আপনাকে সব কিছু বলতে পারে? নাকি আরও বেশি সমালোচিত হওয়ার ভয়ে মনের কথা বলতে ভয় পায়?
  • আপনি কি আপনার অসহিষ্ণু আচরণ, রাগ, শাসনের পিছনে সব সময় কারণ, যুক্তি, অজুহাত খোঁজেন?
  • আপনি কি নিজেকে সবসময় পারফেক্ট মনে করেন? ভাবেন আপনিই সেরা অভিবাবক? সব সময় আপনার সিদ্ধান্তই সঠিক?

বিঃদ্রঃ সব প্রশ্নের সঠিক জবাবের জন্য আপনার অবশ্যই ঘনিষ্টজনের সহযোগিতা লাগবে।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন

ছোটবেলা থেকে সন্তানের সাথে ভালো আচরণ করছেন তো!

ডিসেম্বর ২, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

শিশুর সাথে সব সময় ধমকের স্বরে কথা বলছেন না তো! সন্তানের সাথে শাউট করে কথা বলার পরিনতি :-

  • ওরা আরো বেশি আপনার কথা শুনতে চাইবে না।
  • যে কোনো জিনিসের জন্য ওদের সাথে শাউট বা ধমকের সুরে কথা বলতে হবে।
  • নরম স্বরে কথা বললে ওরা আর শুনতে চাইবে না এবং জবাবও দিতে চাইবে না।
  • কোন আদেশ পালন করার আগে, ওরা শাউট বা চিৎকার শোনার জন্য অপেক্ষা করবে।

ছোটবেলা থেকে সন্তানের সাথে ভালো আচরণ করুন।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংসার জীবন, সুখি পরিবার

উদ্বেগের বিষয় – হালাল-হারামের এমন জঘন্য মিশ্রণ

ডিসেম্বর ১, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

হালাল-হারামের এমন জঘন্য মিশ্রণ এ উম্মত আগে কখনো দেখেছে কি না জানা নেই।

  • এখন সুদি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে মুসলমানরা খুশিতে সদকা করছে।
  • সিনেমা হিট হলে আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা আদায় করছে।
  • গান রিলিজের আগে ‘ইনশাআল্লাহ’ বলে সাফল্য প্রত্যাশা করছে।
  • খেলায় জিতে সিজদার মাধ্যমে আল্লাহর শুকরিয়া জানান দিচ্ছে।

সাধারণ মুসলমানরা এসবে আবার সর্বোচ্চ সন্তুষ্টি প্রকাশ করছে। এটাকে সংশ্লিষ্ট শিল্পী কিংবা খেলোয়াড়ের ধার্মিকতা হিসেবে প্রচার করছে। অমুসলিম টিমের ওপর মুসলিম টিমের বিজয়কে পৃথিবীতে ইসলামের বিজয় হিসেবে দেখছে।

লা হাওয়া ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ!

সুস্পষ্ট হারাম বিষয়গুলোত – গান-বাজনা, অশ্লীলতা ও খেলাধুলার মতো অথর্ব, বস্তুবাদী, প্রবৃত্তিনির্ভর কাজগুলোতে ইসলামের ইবাদত সংশ্লিষ্ট শব্দ ও আধ্যাত্মিক পরিভাষাগুলো নির্বিচারে প্রয়োগ করা হচ্ছে। এতে একদিকে মুসলমানরা ধার্মিকতার মোড়কে হারাম বিষয়গুলোতে জড়িয়ে যাচ্ছে। অপরদিকে সুস্পষ্ট হারাম বিষয়গুলো ধোঁয়াশাপূর্ণ হয়ে যাচ্ছে।

ফলে নিকট ভবিষ্যতে এমন একটি মুসলিম প্রজন্ম তৈরি হবে, যাদেরকে এসব খেলাধুলা কিংবা গান-সিনেমা হারাম বলা হলে বিস্ময়ে বিরক্তিতে ভ্রু কুঁচকাবে। এগুলো যে হারাম সেই অনুভূতিই নষ্ট হয়ে যাবে। তর্কে জড়াবে। যারা এগুলোকে হারাম বলবে তারা চরমপন্থী, পশ্চা‌ৎপদ, নিরস কাটখোট্টা ইসলামিস্ট বলে বিবেচিত হবে। সম্ভবত এক সময় ইসলামী সিনেমা, ইসলামী সুন্দরী প্রতিযোগিতা, ইসলামী কনসার্ট, ইসলামী বিশ্বকাপের আয়োজনও শুরু হবে।

আহ মুসলমান! এই দীন তো মুহাম্মাদী দীন নয়। এটা আল্লাহর দীন হলে নবীজী উহুদের ময়দানে আসতেন না। ওকাজের মেলাতেই থেকে যেতেন।

-Mizan Harun

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, মগজ ধোলাই Tagged With: ইসলামী, উহুদের ময়দান, মুহাম্মাদী দীন, হালাল-হারাম

কোনটা অধিকার আর কোনটা সুবিধা বুঝা দরকার।

জুলাই ১৬, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

  • বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো তাই লোভ সামলাতে পারেনি।
  • আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? ” আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, ” ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। “লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।
  • আমার এক প্রতিবেশী।রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।

    আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
    ” আপনার কাজের লোক কোথায়? ”
    — একটু বেড়াতে গেছে।
    –আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
    আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
    –ভাবি ও হয়তো ভুলে গেছে।
    –না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
    –ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।

    সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
    ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

  • আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় –“It’s facility, not right.”

তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।

হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন। বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।

কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বুঝা জরুরি।।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন Tagged With: অধিকার, বুঝা, সুবিধা

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!

জুলাই ৯, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

হেদায়েত” হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়…!!!
এর জন্য আয়োজন করতে হয়, বিশাল আয়োজন……….

নফসের বিরুদ্ধে গিয়ে নিয়মিত

  • পাঁচ ওয়াক্ত সালাতের আয়োজন…!!!
  • হারাম বর্জনের আয়োজন……
  • মিথ্যা পরিহারের আয়োজন…!!!
  • শয়তানকে হারানোর আয়োজন……
  • প্রচন্ড ধৈর্য এবং আস্থার প্রয়োজন!!!

বেশ কয়েকদিন কেটে যাবে এভাবেই….

তারপর নফস এবং শয়তান হেরে যাবে!!! হারবে….

  • সালাতে মনোযোগ আসবে!
  • হারামে জড়াতে ভয় কাজ করবে!
  • মিথ্যা ভাবতেই গা শিউরে উঠবে!
  • প্রচন্ড ধৈর্য এসে যাবে……..

কেন বলুন তো???
কারণ আপনি তো প্রথম ধাপে আল্লাহর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন,,,,,তাই স্বয়ং আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসেছেন!!!

তাই শুধু ” হেদায়েত” এর অপেক্ষা করে নিষ্ক্রিয় হয়ে থাকলে হবে না,,,,,
চেষ্টা করতে হবে!!! প্রচুর পরিশ্রম করতে হবে….

“যে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়,,,আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান””
আর একেই বলে”হেদায়েত”

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত

  • « Previous Page
  • 1
  • …
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • …
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

স্ত্রীর পরকিয়া

স্ত্রীর পরকিয়ায় বাঁধা দেবেন? রাতে মনোমালিন্য হবে? পরেরদিন সকালে বউ যাবে কোর্টে মামলা করতে। মামলা হবে–তার স্বামী তাকে মারধর করে যৌতুক চেয়েছে। উকিলসাহেবগণ অফারটা লুফে নেবেন। এরকম ক্ল্যায়েন্ট পেলে সব জায়গায় সুবিধা পাবেন, তারা তা জানেন। বউ উকিলকে বলবেন, “স্বামীকে আর কি কি উপায়ে ফাঁসানো যায় !” উকিল সাহেব বলবেন, “স্বামী কি সত্যিই আপনাকে মারধর করে?” স্ত্রী বলবেন, “না, বকাঝকা করে” উকিল বলবেন, “যদি মারধর […]

Copyright © 2026