বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

জন্ম নিবন্ধন আবেদন | তথ্য সংশোধন | তথ্য অনুসন্ধান | প্রিন্ট

অক্টোবর ১৮, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

আপনার বা আপনার শিশুর জন্ম নিবন্ধনের জন্য নিচের লিংকগুলো অনুসরণ করুন।

★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,

★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,

★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search…

★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,

★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা Tagged With: আবেদন, জন্ম নিবন্ধন, তথ্য অনুসন্ধান, তথ্য সংশোধন, প্রিন্ট

ইসলাম আমাদের নৈতিকতা শেখায়, প্রতিশোধস্পৃহা নয়

অক্টোবর ১৭, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

আবেগ দিয়ে উৎসাহ উদ্দিপনা বৃদ্ধি পায় কাজে জোর আসে, কিন্তু বিবেক দিয়ে তা সম্পাদন করতে হয়!

ধর্মীয় মূল্যবোধে আঘাত, কোরআনের অবমাননা আমাদের ব্যথিত করে। আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। কিন্তু এর জবাবে আমাদের কী করা উচিৎ। ওদের গর্দান ফেলে দেয়া? প্রতিমা ভাঙচুর করা? ওদের ঘর বাড়িতে আগুন দেয়া?

উত্তর খোঁজার জন্য চলুন একটা হাদিস দেখি –

  • আবু হুরায়রা (রা.) বলেন, একদিন এক বেদুইন দাঁড়িয়ে মসজিদে প্রস্রাব শুরু করল। উপস্থিত লোকজন দেখে তাকে বাধা দিতে যাচ্ছিল। কিন্তু প্রিয় নবী (সা.) তাদের বললেন, ওকে ছেড়ে দাও। ওর প্রস্রাব শেষ হলে এক বালতি পানি ঢেলে দিয়ো। (বুখারী-২১৯)

এটা রাসূলের সামনে জঘন্য অপরাধ ছিলো না? রাসূল কি তার গর্দান ফেলে দিয়েছেন? না! তা করেননি বরং তিনি বলেছেন-

  • নিশ্চিতভাবে জেনে রেখো, তোমাদের সহজ ও বিনয়ী আচরণ করার জন্য পাঠানো হয়েছে, কঠোরতা বা উগ্রতার জন্য পাঠানো হয়নি। (বুখারী-২২০)

তাহলে আপনি কেন ওনাদের প্রতিমা ভাঙতে যাবেন? কেন ধ্বংসযজ্ঞ চালাতে যাবেন?
আপনি কি রাসূলের চেয়েও বড় ধর্মপ্রচারক হয়ে গেছেন?

প্রশাসনকে জানান। পারলে আপনার জায়গা থেকে প্রশাসন কে সাহায্য করুন। আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। কারণ আল্লাহ বলেছেন,

  • নিশ্চয়ই আমিই কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমিই তা সংরক্ষণ করব।
    (সুরা-১৫ [৫৪] হিজর, আয়াত: ৯)

বিঃদ্রঃ আবেগ দিয়ে ধর্ম চালাতে গিয়ে নিজ ধর্মকে অন্যের কাছে কলুষিত করবেন না। আপনার নবী আপনাকে কোমলতা শিখিয়ে গিয়েছেন।

কোন মন্দিরে হা*ম*লা তো বহুদূর, মূর্তিকে গালি দেওয়া পর্যন্ত ইসলামে নিষেধ করেছে।
আল্লাহ্ তায়ালা বলেন,,,

وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِۢغَيْرِ عِلْمٍ
‘হে ঈমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরো অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে।
(সূরা আনআম: ১০৮)

বিশ্বনবী (সা.) বলেন, ‘

কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুন্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব। ’
(সুনানে আবু দাউদ : ৩০৫২)

নবী (সা.) আরও বলেন, ‘

অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেই ওই ঘ্রাণ পাওয়া যাবে। ’
(সহিহ বোখারি : ৩১৬৬)

বিশ্বনবী সা: বলেন,

যুদ্ধকালীন সময়ে বা যুদ্ধের পর কোনো মন্দির-গীর্জা-উপাসনালয় ভেঙে ফেলবে না।
(মুসান্নাফ আবি শায়বা : ৩৩৮০৪)

মুহাম্মদ (সা.) আরও বলেন,

যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে তারা আমাদের দলভুক্ত নয়।
(সুনানে আবু দাউদ : ৫১২৩)

উস্কানীতে পা দেবেন না। আগে পবিত্র কোরআন, হাদিছ জানুন, পড়ুন, সঠিক ব্যাখ্যা বুঝুন। ধর্মীয় উগ্রবাদ কখনোই ইসলাম সমর্থন করেন না। 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত Tagged With: আবেগ, কোরআন অবমাননা, কোরআনের অবমাননা, ধর্ম, ধর্মীয় মূল্যবোধ, বুখারী

আল্লাহ’র রহমত অনেক বড়

অক্টোবর ১৪, ২০২১ by BD TOP TEN Leave a Comment (Edit)

হযরত মুসা (আ:) একবার আল্লাহ তা’আলার কাছে আরজ করলেন, “হে-দয়াময় প্রভু! আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে’খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও।”

অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিকাছে আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার উম্মতের সবচেয়ে’ খারাপ।

হযরত মুসা (আ:) ঠিক সময়মত নির্দিষ্টস্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি একটি ছোট ছেলে কুলে করে তাঁকে অতিক্রম করলো।

হযরত মুসা (আ:) তাকে দেখে মনে মনে বললেন, ওহ্ এইব্যাক্তি-ইআমার উম্মতের মধ্যে সবচেয়ে ‘খারাপ।

কিছুক্ষণ পর হযরত মুসা (আ:)-র ইচ্ছা হলো তাঁর উম্মতের সবচেয়ে’ ভালো ব্যাক্তিকে দেখতে।

আল্লাহ’র নিকট এবার আরজ করলেন, “হে- দয়াময় প্রভু ! এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে’ ভালোব্যাক্তি আমাকে দেখাও।”

আওয়াজ এলো, হে- মুসা! পথের ধারে বসো, সন্ধ্যা বেলায় যে ব্যাক্তি সর্বপ্রথম আসবে, সে-ই হলো তোমার উম্মতের মধ্যে সবচে’ভালো। সন্ধ্যা বেলায় হযরত মুসা (আ:) নির্দিষ্টস্থানে বসলেন।

কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরতিপথে আসছে। তাকে দেখে হযরত মুসা (আ:)অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন।

হযরত মুসা (আ:) আল্লাহ’র নিকট আরজ করলেন, হে-দয়াময় প্রভু! আমি একী দেখতেছি!

সকালে যে সবচেয়ে ‘খারাপ ছিলো, সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ‘ভালো হয়ে গেলো?

অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর দিলেন,

হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রমকরে জঙ্গলে প্রবেশ করলো, তখন ছেলে তাকে প্রশ্ন করে ছিলো,

ছেলে: বাবা! এই জঙ্গল কতবড়?
বাবা: অনেক বড়।

ছেলে: বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
বাবা: হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়।

ছেলে: পাহাড় থেকে কি বড়কিছু আছে?
বাবা: এই আকাশ।

ছেলে: আকাশ থেকে কি বড় কিছু আছে?
বাবা: হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়।

ছেলে: বাবা! তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?

তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বললো,

আছে বাবা! আমার পাপ থেকেও আল্লাহ’র রহমত অনেক বড়।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতো পছন্দ হয়েছে যে,আমি তাঁকে তোমার উম্মতের সবচেয়ে ‘খারাপ ব্যক্তিকে সবচেয়ে’ ভালোব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবর।।

হে আল্লাহ তুমি আমাদের সকলকে পিছনের গুনাহের কথা সব সময় স্বরণ করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করো।—–আমিন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই

যাকে নম্রতা দেয়া হয়েছে সে দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছে।

অক্টোবর ১২, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন, নয়তো অনিবার্য ধ্বংসের সতর্কতা বাণী দিয়েছেন।

আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড, যা মনে আসে গালাগাল সহ সরাসরি মুখের উপর বলে দেন, বন্ধু মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে পরিচিত, সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!?

কিন্ত ইসলামে এটাকে বলা হচ্ছে – “লুমাযাহ”

  • যে ব্যক্তি সরাসরি
    – কাউকে লাঞ্চিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে।
    – কারও প্রতি তাচ্ছিল্য ভরে নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা)
    – কারও অবস্থান নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
    – কারো বংশের নিন্দা করে।
    – কাউকে হেয় করে কথা বলে, অপমান করে।
    – কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
    – সরাসরি বাজে কথা দিয়ে আঘাত করে।

◾তারাই মূলত “লুমাযাহ” এর অন্তর্ভুক্ত।

আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন, নয়তো অনিবার্য ধ্বংসের সতর্কতা বাণী দিয়েছেন।

▪️আসুন, আমরা একটু নরম হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখুন- যাকে নম্রতা দেয়া হয়েছে সে দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছে।

fb.com/abdulhimd.saifullah
(লিখাটি নেট থেকে নেয়া, ঈষৎ পরিমার্জিত।)

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: নম্রতা, লুমাযাহ, সেরা নেয়ামত

তুরস্ক মাইগ্রেশন – Turkey Migration

অক্টোবর ২, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

তুরস্কে ফ্যামিলিসহ মাইগ্রেশনের বিভিন্ন রুলস

মাইগ্রেশনের আগে
==============
=> ইনস্ট্যান্ট মাইগ্রেশন কাদের জন্য ভালো হবে।
=> স্টুডেন্ট হিসেবে সুযোগ সুবিধাসমূহ
=> তুর্কি জব মার্কেট
=> প্রপার্টি ইনভেস্ট করে রেসিডেন্ট কার্ডের রুলসমূহ
=> প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ প্রস্তুত

মাইগ্রেশনের সিদ্ধান্ত নেওয়ার পরে
=======================
=> সিটি নির্বাচন
=> বাড়ি খোঁজা
=> বাংলাদেশ থেকে ভিসা করার পদ্ধতি
=> বাচ্চাদের স্কুল এর ব্যাপারে তথ্যসমূহ

মাইগ্রেশনের পরে
============
=> এয়ারপোর্ট ট্রান্সফার, টেম্পোরারি স্টে করার গুরুত্বপূর্ণ ইনফরমেশন
=> ট্যাক্স ডকুমেন্টসহ ব্যাংক একাউন্ট খোলা
=> প্রপার্টি কেনার পদ্ধতিসমূহ
=> রেসিডেন্ট পারমিট করার ধাপসমূহ
=> ইন্সুরেন্স ও হেলথ রিলেটেড তথ্যসমূহ
=> তুর্কি ভাষা শেখা
=> ব্যবসার অপরচুনিটি

 

প্রশ্নোত্তর

বাংলাদেশ থেকে তুর্কি ভাষা শিখে যাওয়ার উপায় আছে???কয় মাস ভাষা শিখা লাগে।
Try Duolingo app to learn Turkish

রেসিডেন্সি পাওয়ার জন্য কি বয়সের কোন সীমাবদ্ধতা আছে? কত বছর এর আগে যেতে হবে?
১৮+ হলেই হবে

প্রপার্টি ক্রয় করার সময় টাকা কিভাবে দিতে হবে?
ব্যাংক এস্কো সার্ভিস দেয়। দলিল হওয়ার পরে ব্যাংকে আপনার হোল্ড থাকা টাকা রিলিজ করে মালিককে দিবে।

প্রপার্টি কেনার জন্য বাংলাদেশ থেকে তুরুস্কে টাকা পাঠানোর ক্ষেত্রে বাধানিষেধ কেমন?
ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারবেন না।

 

Source: Turkey Migration

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ট্যুর এন্ড ট্রাভেলস, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই

  • « Previous Page
  • 1
  • …
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • …
  • 26
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো!

ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয় , তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদা সৃষ্টি হয় ৷ এটা আল্লাহর একটি সৃষ্টি। তাই প্রতিটি ছেলে মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই শ্রেয়। কিন্তু আমাদের সমাজে পড়াশোনার নামে, ক্যারিয়ার গড়ার নামে উপযুক্ত সময় থেকে অনেক পরে ছেলে-মেয়েদের বিবাহ দেয়া হয়। ফলে যৌন চাহিদার বর্শবর্তি হয়ে যেনা ব্যভিচারে পা বাড়ায় যুবক যুবতীরা ৷ আর এমনটা […]

Copyright © 2026