বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

জীবনে সফলতা মানেই কি সুখ? টাকায় সুখ দিয়েছে কয়জনকে?

আগস্ট ১৭, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

# বুয়েট পাস এমন একজনকে জানি যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

# ব্যাংকের এ,জি,এম এমন একজনকে জানি যার বউ, দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিলো কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

# এম,বি,এ পাশ করা একজনকে চিনি, লেখা পড়া শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু?

# প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

# দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

# ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

# চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। “সফলতা মানেই সুখ” বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

# একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন…..বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু এ কথা তার কাছে হাস্যকর।


# আসলেই জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক-জন!!

# সুখী দেখেছিলাম আমার এলাকার রুস্তম পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্নভাবে সুখীও হতে পারি না।। বাস্তবতাগুলো বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।


একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই শুধুমাত্র
মনটা একটু ভালো করুন,
সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিন,
আর কাউকে ঠকাবেন না।

সুখী হবেন অবশ্যই।
=Collected=

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: প্রেরণা, মগজ ধোলাই

মানসিক ক্ষত শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।

আগস্ট ৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড রাগী ছিলো। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বললো যে, যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে।

প্রথমদিনেই ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭ টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো,তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রন করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না।

সে তার বাবাকে এই কথা জানালো। তারা বাবা তাকে বললো এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো।

অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো,’তুমি খুব ভাল ভাবে তোমার কাজ সম্পন্ন করেছো,এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রন করতে পারো

কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্ত গুলো এখনো রয়ে গিয়েছে।
কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না।
যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন
তার মনে ঠিক এমন একটা আচড় পরে যায়।

তাই নিজের রাগতে নিয়ন্ত্রন করতে
শেখো। মানসিক ক্ষত অনেক সময়
শারীরিক ক্ষতের চেয়েও অনেক
বেশি ভয়ংকর।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: অনেক বেশি ভয়ংকর, মানসিক ক্ষত, রাগ, রাগী, শারীরিক ক্ষত

বয়স এবং নিজের অবস্থানে ম্যাচিউর হোন।

জুলাই ১৮, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

ম্যাচিউর হতে হলে মেনে চলুন ৮ টি বিষয়ঃ-

১) সমালোচনা করবেন না। এটা আপনাকে ব্যাক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যর সমালোচনা করেন না। তারা নিজেকে নিয়ে ভাবে।

২) তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে নাহলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচউর মানুষ কখনো তর্ক করেন না।

৩) একজন ম্যাচিউর মানুষ অন্যদের কে সম্মান দিতে জানেন। তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবে। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না।

৪) একজন ম্যাচিউর মানুষ কখনো বাবা মা কে অসম্মান করেন না। তাদের সাথে সুসম্পর্ক বাজায় রাখেন। কারণ তারা বুঝতে পারেন মা বাবা একমাত্র স্বার্থহীন ভাবে তাদের জন্য সব কিছু করতে পারে।

৫) একজন ম্যাচিউর মানুষ সবসময় পরিবর্তন কে মেনে নেয়। কারণ তিনি বুঝতে পারেন পরিবর্তন আসবেই।

৬) একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর সাথে নিজেকে তুলনা করেন না। কারণ, তিনি জানেন এ পৃথিবীর প্রতিটি মানুষ এ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী।

৭) একজন ম্যাচিউর মানুষ কখনো অভিযোগ করেন না। তিনি নিজের ঘাটতি গুলো খুজে বের করেন। এবং, তা পূরণের চেষ্টা করেন। কারণ তিনি জানেন, অভিযোগ কখনো সমস্যা সমাধান করে না। তিনি নিজেকে পরিবর্তন করে নেন।

৮) একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যের ভুল দেখে ঠাট্টা করেন না। তিনি তাকে ব্যাক্তিগতভাবে তার ভুল শুধরে দেন। যা ইম-ম্যাচিউররা প্রকাশ্য করে থাকেন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: ম্যাচিউর

বাবার বিয়ে !!!

জুলাই ১৫, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

পঁয়তাল্লিশ বছর বয়সে এক ব্যাক্তির স্ত্রী’র মৃত্যু হলো। পাড়ার সবাই যখন তাঁকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিলেন, তখন তিনি বললেন তাঁর কাছে স্ত্রী’র দেয়া সবচেয়ে বড় উপহার তাঁদের পুত্র আছে। তাকে নিয়েই দিন কেটে যাবে।

পুত্র বড় হলে তিনি পুত্রকে নিজের সমস্ত ব্যাবসা-বানিজ্যের দায়ভার বুঝিয়ে দিয়ে কখনো নিজের বা কখনো বন্ধুর অফিসে এসে সময় কাটাতে লাগলেন। পুত্রের বিয়ের পরে তিনি আরো একাকী হয়ে পড়লেন আর পুরো বাড়ী বৌ’মার দখলে দিয়ে দিলেন।

পুত্রের বিয়ের এক বছর পরে উনি একদিন দুপুরে খাবার খাচ্ছিলেন। পুত্রও অফিস থেকে এসে হাত-মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলো তখন। পুত্র শুনতে পেলো, বাবা খাবার সাথে দই চাইলেন। আর বৌ জবাব দিলো আজকে ঘরে দই নাই। খাবার খেয়ে বাবা অফিসে চলে গেলেন।

কিছুক্ষণ পরে পুত্র বৌয়ের সাথে খেতে বসে দেখে তাদের খাবারের সাথে হাঁড়ি ভরা দইও রয়েছে। তখন পুত্র কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে যথারীতি অফিসে চলে গেলো।

কিছু দিন পর পুত্র বাবাকে বললো- “বাবা আজ তোমাকে কোর্টে যেতে হবে। আজ তোমার বিয়ে। পিতা আশ্চর্য হয়ে পুত্রকে বললেন,- ‘বাবা আমার আর বিয়ের দরকার নাই, আর আমি তোমাকে এত স্নেহ দেই যে তোমারও মা’র দরকার নাই। তো আবার বিয়ে কেনো’?

পুত্র বললো ‘বাবা, না আমি নিজের জন্যে মা আনছি, না তোমার জন্যে বউ! আমিতো কেবল তোমার জন্যে দই এর ব্যবস্থা করছি’।

কাল থেকে আমি গিয়ে ভাঁড়া বাড়িতে তোমার বৌমার সাথে থাকবো। আর তোমার অফিসে একজন কর্মচারীর মতো কাজ করে বেতন নেবো। যাতে তোমার বৌমা বুঝতে পারে দই এর দাম কতো?

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: মগজ ধোলাই, সংগৃহীত

শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্যের পরিচর্যা করুন !

জুলাই ৫, ২০১৯ by BD TOP TEN Leave a Comment (Edit)

যৌবন কালে রুপ দেখিয়ে কলেজ কাপানো মেয়েটি আজ নিজের স্বামীর কাছে অবহেলার পাত্রী।

অপি করিম, শখ, স্পর্শিয়া, সারিকা, মোনালিসা, মিথিলা, সালমা, জয়া’দের মতন জাতীয় ক্রাশরা তাদের স্বামীর ক্রাশ হয়ে থাকতে পারেনি তাদের সৌন্দর্য দিয়ে।

লাক্স সুন্দরী বাঁধন তো জাতীয় পর্যায়ের সুন্দরী, সে কেন পারেনি তার সৌন্দর্য দিয়ে স্বামীকে মুগ্ধ করতে…?

অপু, পপীরা পর্দায় নায়িকা হলেও, বাস্তব জীবনে সংসারী হতে পারেনি।

হেপি, সুবাহ্-এর মতন সুন্দরীরা রুবেল, নাসিরদের কাছে রিজেক্ট হচ্ছে প্রতিনিয়তই। তাদের সৌন্দর্য যেন প্যারালাইজড্।

ভাবা যায় ? পত্রিকায় পাত্র-পাত্রী চাই বিজ্ঞাপনে অধিকাংশই দেখবেন,
“ডিভোর্সি সুন্দরী + ধনী পাত্রীর জন্য পাত্র চাই।”

বড়লোকের সুন্দরী মেয়ে, ডিভোর্সি হওয়ার কারণ কি?

বিয়ের আগে যাদের এত ডিমান্ডেড, বিয়ের পর তারা কেন এত এভোয়েডেড? বুঝে আসে কিছু ?

প্রকৃত ব্যাপার হল…

শুধু

বাহ্যিক সৌন্দর্যের নয়। ভিতরের সৌন্দর্যের পরিচর্যা করুন !

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, মগজ ধোলাই, রূপসৌন্দর্য, সংগৃহীত Tagged With: লাক্স সুন্দরী

  • « Previous Page
  • 1
  • …
  • 36
  • 37
  • 38
  • 39
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:44 AM
    সূর্যোদয়5:46 AM
    জোহর11:52 AM
    আসর4:16 PM
    মাগরিব5:58 PM
    ইশা7:00 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

গরম দুধ না কি ঠান্ডা দুধ, কোনটা খাবেন?

বেশিরভাগ মানুষ দুধ গরম খেতে পছন্দ করেন। কিছু মানুষ পছন্দ করেন ঠান্ডা দুধ। এখন প্রশ্ন হলো, কোন দুধ খেলে বেশি উপকার পাওয়া যায়। গরম দুধ না কি ঠান্ডা দুধ? পার্থক্যটা কোথায়? গরম দুধ গরম দুধ খুব তাড়াতাড়ি হজম হয়। ডায়রিয়া প্রতিরোধ করে। ভালো ঘুমের জন্য খুবই উপকারী। দুধ থেকে তৈরি খাবার যাদের হজম হয় না, তাদের গরম দুধ খেতে পারেন। রাতে ঘুমনোর আগে প্রতিদিন এক […]

Copyright © 2026