বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

টক্সিক ক্যারেক্টার টক্সিক রিলেশন

জুন ১১, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

“আমাদের ফ্যামিলিতে আম্মাকে দেখেছি আব্বাকে সারাজীবন আমাদের সামনে ছোট করে কথা বলেছে, মন থেকে সম্মান করেনি। আমিও বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে বাড়াবাড়ি করেছি। ভাবতাম আমি এইরকম করতেছি আর আমার হাজবেন্ড টলারেট করতেছে, মানে আমি অনেক স্পেশাল।”

মেয়েরা ভালোবাসা পাওয়ার জন্য এরকম রাগ, অভিমান ও গ্যাঞ্জাম করে। তবে তা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়।

রাগ শরীরের একটি অনুভূতির নাম মাত্র। রাগ হয়তো সবার সাথে সবকিছুতেই করা যায়। কিন্তু অভিমান… সবার সঙ্গে করা যায় না। অভিমানে ভালোবাসা থাকে, আর রাগে থাকে ঘৃণা ও প্রতিশোধের প্রবনতা। অভিমানে শাসন থাকে, আর রাগে জিঘাংষা থাকে। অভিমানে নিরবতা ও কষ্টানুভূতি থাকে আর রাগে গর্জন ও ভয়াবহতা থাকে। অভিমানের সমাপ্তি হয় ভালোবাসার সুখানুভতি দিয়ে, আর রাগের সমাপ্তি ঘটে ধন, জন ও সম্মানের ক্ষতি দিয়ে।

সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মিল-মহব্বতের বিকল্প নেই। টক্সিক স্ত্রীকে সংশোধনে স্বামীর প্রতি কুরআনের নির্দেশ:

  1. উপদেশ দেয়া
  2. শয্যা ত্যাগ করা
  3. মৃদু প্রহার করা (শরীরে কোনো ধরনের জখম বা আঘাতের চিহ্ন পরবে না। মুখ এবং লজ্জাস্থানে কোনোভাবেই প্রহার করা যাবে না।)
  4. উভয় পক্ষের সালিশ বসানো

আল্লাহ তাআলা কুরআনের দিকনির্দেশনা মোতাবেক স্ত্রীর সঙ্গে স্বামীদের উত্তম আচরণ করার তাওফিক দান করুন। আমিন।

টক্সিক স্বামীর সাথে ঘর সংসার করার ক্ষেত্রে স্ত্রীকে নিদারুন মানসিক কষ্ট-যাতনা ও অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এরা ঘৃণিত আল্লাহর কাছে, মানুষের কাছেও।

কুরআন-সুন্নাহয় এ জাতীয় লোকদের সম্পর্কে যা বলা হয়েছে:

✪ আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।” সূরা লোকমান: ১৮)

✪ হাদিসে এসেছে: 

  • “কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না ।” (আবু দাউদ, মিশকাত হা/৫০৮০)।
  • “আমি তোমাদেরকে কি জাহান্নামীদের কথা বলব না? তারা হল, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ করে, আর যারা বদমেজাজি অহংকারী।” (মুসলিম, মিশকাত হা/৫১০৬)।
  • “ইমানদার মানুষ সরল ও ভদ্র হয়। পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও হীন চরিত্রের হয়।” (তিরমিযী হা/১৯৬৪; মিশকাত হা/৫০৮৫)।
  • “যাকে কোমলতা ও নম্রতা হতে বঞ্চিত করা হয়, তাকে যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত করা হয়।” (মুসলিম, মিশকাত হা/৫০৬৯)।
  • “কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও। কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি হয়। আর যাতে কোমলতা থাকে না, তা দোষণীয় হয়ে পড়ে।” (মুসলিম, মিশকাত হা/৫০৬৮)।

আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো দূর করে শান্তি ও সুখের সুবাতাস বইয়ে দিন এবং বিশ্বাস, ভালবাসা, দয়া ও মমতায় ভরপুর করে দিন। আমীন।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: অহংকারী, কঠোর ও রুক্ষ, কোমলতা ও নম্রতা, জান্নাত, জাহান্নামী, টক্সিক ক্যারেক্টার, টক্সিক স্ত্রী, টক্সিক স্বামী, দয়া ও মমতা, দাম্পত্য জীবনের সমস্যা, বদমেজাজি, বিশ্বাস, ভালবাসা, সুখী দাম্পত্য জীবন

সংসার জীবনে অশান্তির মূল কারণ গুলো কি কি?

জুন ১, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

স্বামী স্ত্রীর মধ্যে সুস্থ, সুন্দর, মধুর ও আবেদনময় একান্ত সম্পর্ক ব্যতীত দাম্পত্য কখনোই সুখের হয়ে ওঠে না। অশান্তির মূল কারণ একান্ত দাম্পত্যে মিলের অভাব! কিছু ভুল আছে, যেগুলো দাম্পত্যে কমবেশি অনেকেই করেন। আর বুঝতেও পারেন না যে সেগুলো সম্পর্ক নষ্টের মূল কারণ। চলুন, জেনে নিই এমন কিছু ভুল।

  • নৈতিক শিক্ষার অভাব।
  • তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ।
  • ইগো, ইমপ্যাশেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং।
  • বিশ্বাস, ভরসা, ধৈর্য্য এবং সম্মান এর অভাব।
  • মনের মিলের অভাব। ম্যান্টালিটি ম্যাচ না করা।
  • বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভাব, মিথ্যা বলা, কথা গোপন রাখা, অন্যের কাছে ছোট করা।
  • উভয় পক্ষ সহানুভূতিশীল না হওয়া। স্যাক্রিফাইস করার মানসিকতা না থাকা।
  • সবকিছু নিজের মতো করে ভাবা। একে অপরকে না বুঝা।
  • স্ব স্ব প্রত্যাশাগুলো নিজেদের মধ্যে শেয়ার না করা।
  • অপরকে তার প্রাপ্য সন্মান ও অধিকার না দেয়া।
  • অতিরিক্ত রাগ। নিজের জেদটা বড় করে দেখা।
  • বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেওয়া।
  • ধৈর্যশক্তির অভাব। ধৈর্য্য কম থাকা।
  • হিংসাত্মক মনোভাব।
  • মোবাইল ফোন।
  • অহংকার।
  • প্রাক্তন…।
  • পরকীয়া।
  • অতিরিক্ত কাজের চাপ।
  • অভাব অনটন কিছুটা।

ভুল হয়ে গেলে ভুল শুধরানোর শ্রেষ্ঠ উপায় হল –

  • দ্রুত ভুল স্বীকার করা।
  • ভুলের জন্য অনুতপ্ত হওয়া।
  • ভুল থেকে শিক্ষা গ্রহন করা।
  • ভুলের পুনরাবৃত্তি না করা।
  • ভুলের জন্য কাউকে দোষ না দেওয়া বা অজুহাত সৃষ্টি না করা।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: সংসার জীবনে অশান্তি

আপনি কতটা যোগ্য মা-বাবা ?

এপ্রিল ২৭, ২০২২ by Shahana Akhter Leave a Comment (Edit)

আপনি কতটা যোগ্য মা-বাবা?
সন্তানকে অযোগ্য বলার আগে জেনে নিন।

  • আপনি যখন আপনার সন্তানের গায়ে হাত তুলেন, তাদের ঝাঁকুনি দিয়ে কথা বলেন বা এমন কিছু করেন যা তাদের শরীরে একটি চিহ্ন রেখে যায় – এটি শারীরিক নির্যাতন।
  • আপনি যখন তাদের উপহাস করেন কারণ তারা কাঁদছে, কোন একটা কাজ করতে পারছে না, কোন কিছুতে ভয় পাচ্ছে অথবা অন্য কেউ তাদের উপহাস করছে বা আপনি মুখ ভেংচি দিচ্ছেন বা তা নিয়ে হাসহাসি করছেন – এটি মানসিক নির্যাতন।
  • আপনি যখন তাদের বিকৃত নামে ডাকেন বা তাদের বুদ্ধিমত্তা নিয়ে মজা করেন (যেমন গাধা নাকি নাকি তুমি বুঝ না, কিংবা কোন পশুর নামে গালি ) – এটি মৌখিক অপমান করা বা নির্যাতন।
  • যখন আপনি তাদের অবাধ্যতার জন্য পরবর্তীতে কঠোর এবং ভয়ঙ্কর শাস্তির হুমকি দেন – এটি মানসিক অপমান বা নির্যাতন।

কোন মা বাবা তাদের নিজের কর্মকে অবমাননাকর হিসাবে দেখেন না। তবে আমরা যদি আমাদের পরিবারের সবচেয়ে দুর্বল সদস্যদের সাথে এমন আচরণ করি এবং তা কঠোরভাবে বিবেচনা করি তবে তা দুঃখজনক ও খুবই আপত্তিকর আচরণ।

শিশু জন্ম দেয়া ও তাদের লালন পালনে মাধ্যমে আমাদের ধৈর্যের পরীক্ষা হতে পারে। আমরা তাদের এই পৃথিবীতে নিয়ে এসেছি তার মানে এই নয় যে আমরা তাদের সাথে যা ইচ্ছা তা ই করতে পারি! তারা সৃস্টি কর্তার অপরুপ নিদর্শন এবং তিনি আমাদের প্রতিটি কথা, তাদের প্রতি আমাদের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছেন।

*আমরা* যেন তাদের কষ্টের বা ক্ষতির প্রথম উৎস না হই!!!

  • আপনার যদি এংগার ম্যানেজমেন্টের সমস্যা থাকে সাহয্য নিন বিশেষজ্ঞের।
  • আপনার যদি সময় ম্যানেজমেন্টের সমস্যা থাকে তা নিজ দায়ীত্বে ঠিক করুন।
  • আপনার যদি কথায় কথায় মুখ খারাপ করা, বুলি করে কথা বলার অভ্যাস থাকে। অন্তত একজন মানুষও যদি আপনার সম্পর্কে এই মন্তব্য করে থাকে। তবে এখুনি নিজে শুধরে ফেলুন। আপনার এই মুখ দিয়ে প্রতিদিন কত মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে আপনি জানেন না। হয়তো সবাই বলে না।
  • সারাক্ষন আপনার কৃত কর্মের ফল নিজের ঘাড়ে না নিয়ে তা আপনার বাচ্চার ঘাড়ে বা অন্যের ঘাড়ে চাপানোর অভ্যেসটা আজকেই ছেড়ে দিন (সন্তানদের কোন ভুল ত্রুটি হলে সেটা সেই বাচ্চার ঘাড়ে চাপানোর প্রবনতা অনেক মা বাবা বিশেষ করে মায়েদের আছে )।
  • বাচ্চাকে তার গায়ের রং, ওজন কম বা অতিরিক্ত ওজন, হাইট কম বা বেশি এসব নিয়ে নোংরা বুলি করা ছেড়ে দিন। বাচ্চা ইচছাকৃত ভাবে এগুলো ধারন করেনা। মা বাবা জেনেটিক থেকেই পায়। খাওয়ার অভ্যাসের কারনে শারীরিক গঠন হয়। যে অভ্যাস আপনারই তৈরি করা।
  • সারাক্ষণ ধর্ম পরায়ান আপনি অথচ সন্তানের সাথে ব্যবহারের বেলায় কিরুপ ধারন করেছেন তা কি ভেবে দেখছেন? জোর জবরদস্তি, মারা পিটা, গালিগালাজ, চিৎকার। এটা কি কোন ধর্ম শিক্ষা দেয়?
    কখনওই না।

মনিকা পারভীন প্রীতি
প্যারেন্ট এডুকেটর।

**আংশিক সম্পাদিত**

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: মা-বাবা, সন্তান

একজন সফল স্বামীর তিন যোগ্যতা।

এপ্রিল ৬, ২০২২ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

১. প্রচুর টাকা।

বিয়ের পর যদি স্ত্রী প্রতিনিয়ত অভাবের মুখে পড়ে তখন সে স্বামীর প্রতি শ্রদ্ধা হারায়।

২. শক্ত মানসিকতা।

নরম মনের ছেলেদের মেয়েরা খুব একটা দাম দেয় না। তাই যতটা সম্ভব নিজেকে শক্ত মানসিকতার পুরুষ হিসাবে স্ত্রীর সামনে প্রতিপন্ন করুন।

৩. শারীরিক সক্ষমতা।

৬০% সফলতা নির্ভর করে বিছানায় ব্যাক্তি নারীকে কতটা সুখ প্রদান করতে পারে তাঁর উপর।

তবে নারী ও পুরুষের মনে আল্লাহর ভয় এবং পরকালে দুনিয়ার সব কিছুর হিসাবের জন্য আল্লাহ্‌র সামনে দাঁড়াতে হবে এই দুটো যে পুরুষ ও নারীর মনে থাকবে তাদের জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, মগজ ধোলাই, সংগৃহীত, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: প্রচুর টাকা, শক্ত মানসিকতা, শারীরিক সক্ষমতা, স্ত্রী, স্বামী

হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।

মার্চ ৩১, ২০২২ by Enamul Hoque Leave a Comment (Edit)

আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, বা কোনো সহিহ সুন্নাহ প্রাকটিস করতে বলি তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- ‘এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?’ অধিকাংশ লোক কি বুঝেনা? সবাই ভুল শুধু তুমিই ঠিক?

 এক ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন –

‘হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন, হে-আল্লাহ! আমাকে আপনার অল্পসংখ্যক লোকের মাঝে শামিল করে নিন।’

হযরত উমর রা. সেই দুয়া শুনে তাকে জিজ্ঞেস করলেন- ‘তুমি এই দো’আ কোথা থেকে শিখেছো?’
উত্তরে সেই ব্যক্তি বললো- ‘আল্লাহর ক্বোরআন থেকে। আল্লাহ ক্বোরআনে বলেছেন,

‘এবং আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।'(৩৪:১৩)

উত্তর শুনে হযরত উমর রা. নিজেকে উপদেশ দিতে লাগলেন- ‘হে-উমর! মানুষ তোমার থেকে অধিক জ্ঞানি।’ সাথে তিনিও দো’আ করতে লাগলেন-

‘হে-আল্লাহ! আমাকেও আপনার অল্পসংখ্যক লোকের মধ্যে গন্য করে নিন।’

আমরা দেখেছি, আমরা যখন কোনো ব্যক্তিকে কোনো পাপকাজ বা আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিতে বলি, বা কোনো সহিহ সুন্নাহ প্রাকটিস করতে বলি তখন সেই ব্যক্তি যুক্তি দেখায়- ‘এই কাজ তো অধিকাংশ ব্যক্তিই করে, আমি করলে কি সমস্যা?’ অধিকাংশ লোক কি বুঝেনা? সবাই ভুল শুধু তুমিই ঠিক?

এখন যদি আমরা ক্বোরআনে ‘অধিকাংশ ব্যক্তি’ বা ‘অধিকাংশ’ লিখে অনুসন্ধান করি তখন পাবো-

🔘 অধিকাংশ ব্যক্তিই তা জানে না। ( ৭:১৮৭)
🔘 অধিকাংশ ব্যক্তিই কৃতজ্ঞতা আদায় করে না। (২:২৪৩)
🔘 অধিকাংশ ব্যক্তিই বিশ্বাস করে না। (১১:১৭)
🔘 তোমাদের অধিকাংশই অবাধ্য। (৫:৫৯)
🔘 তাদের অধিকাংশই মূর্খ। (৬:১১১)
🔘 তাদের অধিকাংশই সত্য জানে না। (২১:২৪)
🔘 তাদের অধিকাংশই বুঝে না। (৪৯:৪)
🔘 অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শোনে না। (৪১:৫)

তারপর আমরা যদি ‘অল্পসংখ্যক’ লিখে অনুসন্ধান করি তখন পাবো আল্লাহ বলেছেন-

▪️ আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। (৩৪:১৩)
▪️ অল্পসংখ্যকই তাঁর সাথে ঈমান এনেছিলো। (১১:৪০)
▪️ একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। (৫৬:১৩-১৪)
▪️ তাই আসুন আমরা এই অল্পসংখ্যক ব্যক্তিদের দলে শামিল হই।

মনে রাখবেন – অধিকাংশ মানেই সঠিক বেঠিকের মানদন্ড নয়।

Abdul Hi Muhammad Saifullah

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • …
  • 18
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

স্ত্রীর পরকিয়া

স্ত্রীর পরকিয়ায় বাঁধা দেবেন? রাতে মনোমালিন্য হবে? পরেরদিন সকালে বউ যাবে কোর্টে মামলা করতে। মামলা হবে–তার স্বামী তাকে মারধর করে যৌতুক চেয়েছে। উকিলসাহেবগণ অফারটা লুফে নেবেন। এরকম ক্ল্যায়েন্ট পেলে সব জায়গায় সুবিধা পাবেন, তারা তা জানেন। বউ উকিলকে বলবেন, “স্বামীকে আর কি কি উপায়ে ফাঁসানো যায় !” উকিল সাহেব বলবেন, “স্বামী কি সত্যিই আপনাকে মারধর করে?” স্ত্রী বলবেন, “না, বকাঝকা করে” উকিল বলবেন, “যদি মারধর […]

Copyright © 2026