বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

বদনজর সত্য

সেপ্টেম্বর ১৪, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

☑ নবজাতক এর ছবি পোস্ট সোশাল মিডিয়ায়
❎ কিছু দিন পরই দেখা গেলো বাচ্চা নানা রোগে আক্রান্ত অথবা বছর ঘুরতে না ঘুরতেই ধরা পড়লো বাচ্চার অটিজম।

☑ব্যবসায় প্রচুর লাভবান হয়ে সবার কাছে বলতে লাগলেন, আনন্দে আত্মহারা কিন্তু
❎ কিছুদিন পরই ব্যবসায় লস শুরু হয়ে গেলো

☑ প্রেগ্ন্যান্সির এনাউন্স সোশাল মিডিয়ায়
❎ সপ্তাহ না পেরোতেই মিসক্যারিজ।

☑বিয়ের এনাউন্স সোশাল মিডিয়ায়
❎ বছর না ঘুরতে ঘুরতেই ডিভোর্স।

☑ বাচ্চার স্কুল এর প্রথম দিনের ছবি সোশাল মিডিয়ায়
❎ সময় কিছু পরেই শুরু বাচ্চার এবনরমাল এক্টিভিটিস।

কি শুনতে পরিচিত লাগছে তাই না? বদনজর/Evil Eye নিয়ে স্টাডি করুন আরো অনেক কিছু জানতে পারবেন।

আয়িশাহ (রা), থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। কেননা বদনজর সত্য বা বাস্তব ব্যাপার।

তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৫০৮
হাদিসের মান: সহিহ হাদিস

বদনজর থেকে বাঁচতে নানা ধরনের আমল রয়েছে, নিয়মিত আমলগুলো করলে বদনজর থেকে আল্লাহ সুবহানাহু তায়া’লা আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ।

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: Evil Eye, বদনজর

জান্নাতের আনন্দ নিঁখুত, নিখাদ।

আগস্ট ২৩, ২০২১ by Enamul Hoque Leave a Comment (Edit)

?❤️? জীবনের একটা সময় নিঃসঙ্গতা ঘিরে ধরে। সে সময় বিয়ে করতে না পারার যন্ত্রণায় ছেলে-মেয়েরা মুখ কালো করে ঘুরে বেড়ায়। কী যে কষ্ট, কত যে কষ্ট, কেউ বোঝে না।

একটা সময় বহুল আকাঙ্ক্ষিত বিয়ে হয়। কয়দিন পরে বোঝা যায়, বিয়ের সাথেও আরও কত দুঃখ-জ্বালা-সমস্যা টেনে আনা হল।

বিয়ে না হলে এই সমস্যাগুলো তৈরিই হত না।

দুনিয়ার জীবনে বাচ্চা না হলে মানুষ হা-হাকার করে। আবার বাচ্চা হলেও দিনরাত দুশ্চিন্তা, বাচ্চাকে বড় করার, ঠিকভাবে মানুষ করার।

  • বাচ্চার রোগ-বালাই হয়, অসুস্থ বাচ্চাকে নিয়ে বাবা-মায়ের মন ভার হয়ে থাকে।
  • বাচ্চার বিয়ে-শাদি হয় না, বাবা-মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না।
  • বাচ্চা বাবা-মায়ের অবাধ্য হয়, তখন সারাজীবন সন্তানের জন্য খেটে মরা বাবা-মাদের কেমন লাগে?

বাচ্চা না থাকলে কিন্তু এসব কষ্ট জীবনে থাকতই না।

মানুষের জীবনের কোনো আনন্দই পরিপূর্ণ না, সেখানে একটুখানি কষ্ট, যন্ত্রণা বা ভয়ের মিশেল থাকবেই।

জান্নাতের আনন্দ নিঁখুত, নিখাদ।

  • অতি যত্ন নিয়ে সে জান্নাত তৈরি করা হয়েছে।
  • সেখানে বিন্দুমাত্র কষ্ট নেই। আনন্দের মধ্যে হালকা পাতলা ব্যথাও লুকিয়ে নেই।
  • সেখানকার সুখ পরিপূর্ণ সুখ।
  • অন্তর ভরে দেওয়া সুখ।
  • সেই সুখ কখনও কমে না, খালি বাড়তেই থাকে। বাড়তেই থাকে।

আমরা যতই বোকা হই, বা ইসলামি জ্ঞানের দিক থেকে মূর্খ হই না কেন, জান্নাতের সুখের কথা সবাই টের পাই। তাই ছেলে-বুড়ো সবাই জান্নাতে যেতে একপায়ে খাড়া।

কিন্তু আমরা জান্নাতের জন্য কিছুই ছাড়তে রাজি না। পরীক্ষা আমাদের চিরজনমের শত্রু, অথচ পরীক্ষা পাশের পুরস্কার পেতে আগ্রহের কমতি নেই। কীভাবে পুরস্কার পাব যদি পরীক্ষাই না দিই?

কীভাবে জান্নাতে যাব, যদি দুনিয়াতেই হার মেনে নিই?

আল্লাহ বলেছেন, ঈমান এনেছি বলার পর মানুষকে পরীক্ষা নেওয়া হবেই হবে। তা না হলে কীভাবে জানা যাবে ঈমান সে সত্যিই এনেছে কিনা!

আল্লাহ মানুষের পরীক্ষা নেবেন ক্ষুধার কষ্ট, ভয়, ধন-সম্পদের ক্ষতির দ্বারা। মানুষের পরীক্ষা হবে দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, বুকের মাঝের ধুকপুকানি উদ্বেগ দিয়ে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
{সুরা আল বাকারাহ আয়াত ১৫৫}

সে-ই ধৈর্য ধরতে পারবে যে জানে, এসবের বিনিময়ে তো জান্নাত!
চিরসুখের জান্নাত! যেখানের এক হাত জমিনের সুখগুলোই এই পৃথিবীর সমস্ত সুখের চেয়ে ঢের বেশি।

যদি সত্যিই জান্নাতে বিশ্বাস করে থাকি, যদি সত্যিই আল্লাহর কথায় ঈমান এনে থাকি, তাহলে দুঃখকে আর ভয় কীসের?

মৃত্যুর পরেই তো দুঃখ শেষ।
ওপারের জীবনেই তো সুখ!

আল্লাহর প্রিয় বান্দাদের মেহমানদারি করতে মহান রব তো জান্নাতকে সাজিয়েই রেখেছেন.. ভয় কীসের কষ্টকে?

মাত্র কদিনেরই তো দুনিয়া, কদিনেরই তো কষ্ট।

 

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: অফার, ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, ব্যবসা, মগজ ধোলাই, সুখি পরিবার Tagged With: জান্নাত, জান্নাতের আনন্দ

যখন কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করেন, তখন কী করা উচিত?

আগস্ট ২১, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

★একদিন গাধা আর শিয়াল তর্ক লাগল ঘাসের রং নিয়ে।

গাধা শিয়ালকে বলল — “ঘাসের রং নীল।”

শিয়াল উত্তর দিল — “না, ঘাসের রং সবুজ।” 

শিয়ালের কথা গাধা কিছুতেই মানতেছে না দেখে শিয়াল গাধাকে সাথে নিয়ে সিংহের কাছে গেল সমাধান করতে।

গাধা ডাক ছাড়তে ছাড়তে শুরু করে দিল — ” মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?”

সিংহ উত্তর দিল — ” হ্যাঁ, ঘাসের রং নীল।”

গাধা বলতে থাকল —” দেখুন শিয়াল আমার কথা মানছেই না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।”

সব শুনে সিংহ শিয়ালকে আটকে রাখলো। আর গাধা খুশিতে লাফাতে লাফাতে চলে গেল।

এতে শিয়াল মন খারাপ করে বলল, এটা কেমন বিচার হলো? আমি তো ভুল বলি নাই, ঘাসের রং তো সবুজই।

তখন সিংহ বলল, আমিতো একারণে তোকে আটকে রাখি নাই, তোকে আটকে রাখছি তুই কেন গাধার সাথে তর্ক করতে গেলি। তোর মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছিস এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছিস।

উপদেশ: মূর্খের সাথে তর্ক করে সময় ও শক্তির অপচয় করা উচিত না।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার

উপদ‌েশ প্রচুর, সহয‌োগিতা শূন্য।

আগস্ট ১৮, ২০২১ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

ধার্মিক মহিলা বিয়ে করার নির্দেশ

আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নারীদেরকে (সাধারণত) চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার ধন-সম্পদ, বংশমর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দ্বীনদারী। তবে তুমি দ্বীনদার নারী বিয়ে করো। অন্যথায় তুমি লাঞ্ছিত হবে।

সুনানে আবু দাউদ, হাদিস নং ২০৪৭
হাদিসের মান: সহিহ হাদিস

  • নারী হচ্ছে এমন জাতি যারা বুদ্ধিমান লোককে মুহুর্তে বোকা লোকে পরিণত করতে সক্ষম। খেয়াল করলে দেখবেন, বড় বড় টার্গেট ধরার জন্য গোয়েন্দা সংস্থাগুলো “নারী এজেন্ট” নিয়োগ দেয়। যাকে বলা হয় “হানিট্রাপ”।
  • ইবলিশ শয়তান চাইলে আদম (আঃ) কে সরাসরি কুপরামর্শ দিতে পারতো। কিন্তু তা না করে সে আদম (আঃ)-কে ঘায়েল করার জন্য হাওয়া (আঃ)-এর মাধ্যমে নিষিদ্ধ গাছের ফল খেতে সুপারিশ করিয়েছিল।
  • পুরুষ মানুষ যতবড় পরহেজগার হউক না কেন তার হিজাবী বউ যদি টিকটক, বিগ বস মডেল হয় তাহলে সেই লোক ও তার সন্তানদের জন্য সমূহ বি’পদ। 

শুধু পর্দা করলেই কি দ্বীনদার হওয়া যায়?

  • না। শুধু পর্দা করলেই দ্বীনদার হওয়া যায় না। অনেক মেয়ে বিয়ের আগে পর্দা করে সামাজিক কারণে, কেউ আবার পর্দা করে লোক দেখানোর জন্য। এরা আসলে প্রকৃত দ্বীনদার নয়। এরা দ্বীন থেকে টাকা-পয়সাকে বেশি প্রাধাণ্য দেয়। আর প্রকৃত দ্বীনদার নারী কখনো টাকা পয়সাকে দ্বীনের উপর প্রাধান্য দেয় না।
  • দ্বীন এর জ্ঞান গ্রহন এবং তা নিজ জীবনে প্রযোগ যে করতে পারে সেই দ্বীনদার।

তবে নিজে দ্বীনদার না হয়ে, নামাজ-রোজার ধারে কাছে না ঘেষে দ্বীনদার নামাজী বউ খোজা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। আগে নিজেকে দ্বীনদান বানান পরে দ্বীনদারী স্ত্রী খুজুন। ?

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সুখি পরিবার

জাহান্নামী ৬ নারী

আগস্ট ১৮, ২০২১ by Shahana Akhter Leave a Comment (Edit)

হুজুর ( সাঃ) বর্ণনা করেন আমি মেরাজের রজনীতে ছয় শ্রেণীর নারীকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে দেখেছি। তারা হলোঃ-

  1. ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ঐ সময় তার মাথার মগজ ফুটন্ত, পানির ন্যায় টগবগ করে ফুটবে!
  2. ঐ নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করেনা। এরা স্বীয় জিহ্বায় ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখ গহবর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেয়া হবে!
  3. ঐ নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে। জাহান্নামে এরা স্বীয় স্তনে ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেয়া হবে।
  4. ঐ নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের অমনোযোগী হয়। এরা নিজ পদযুগল বক্ষে এবং হস্তদয় ললাটে আবদ্ধাবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করবে!
  5. ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে। জাহান্নামে এদের চেহারা শুকরের মতো ও শরীর গাধার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে।
  6. ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়।

আল্লাহ আপনি আপনার এবং রাসূল (সাঃ) এর দেখানো পথে চলার তওফিক দান করুন।
???আমিন ।???

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সুখি পরিবার Tagged With: জাহান্নামী ৬ নারী

  • « Previous Page
  • 1
  • …
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • …
  • 18
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    বুধবার, ২২ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:14 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:46 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

যখন কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করেন, তখন কী করা উচিত?

★একদিন গাধা আর শিয়াল তর্ক লাগল ঘাসের রং নিয়ে। গাধা শিয়ালকে বলল — “ঘাসের রং নীল।” শিয়াল উত্তর দিল — “না, ঘাসের রং সবুজ।”  শিয়ালের কথা গাধা কিছুতেই মানতেছে না দেখে শিয়াল গাধাকে সাথে নিয়ে সিংহের কাছে গেল সমাধান করতে। গাধা ডাক ছাড়তে ছাড়তে শুরু করে দিল — ” মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?” সিংহ উত্তর দিল — ” হ্যাঁ, ঘাসের রং […]

Copyright © 2026