বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan

আগস্ট ১৭, ২০২৪ by BD TOP TEN Leave a Comment (Edit)

২৩ জুলাই রাত রাত ১ টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বললো, “তাসরিফ, তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে”।

৫ জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গান টা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে, আমি তখন বাসার সামনে আসি উনার সাথে দেখা করতে। গাড়ি থেকে ৬-৭ জনের মত নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলে, “সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার বাহিনীর কয়েকজনও আছে এখানে”। আমি তখন উনার কাছে জানতে চাই যে উনারা কেন এসেছেন কি চাচ্ছেন মূলত!

উনি তখন বুঝায় বলে, “সরকারি একটা কাজ আছে, এই সরকার আরও ৭-৮ বছর ক্ষমতায় থাকবো। আমরা ঠিকমত বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইবো, এর বাইরে কোন রাস্তা নাই।” এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেই ৬-৭ জনের মধ্য থেকে একজন আমাকে বলে, “তাসরিফ, তোমাকে আমরা চিনি। আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা আমাদের কালকের মধ্যে লাগবে। পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবে এবং তারপর তুমি আপলোড করবা”।

সেই ইন্সুরেন্সার তাদের সাথে সুর মিলিয়ে আমাকে বলে, “দেখ তাসরিফ, পিএম এর চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবি”। কথা শেষ করার আগেই উনি পকেট থেকে এক লক্ষ টাকার তিনটা বান্ডেল, মোট তিন লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, “এইটা সামান্য ছোট একটা গিফট! টাকা যত চাস, তত দেয়া হবে, ভিডিওটা সুন্দর কইরা কর”।

ঠিক এই সময় আমার ফোনে আমার ব্যান্ডের ড্রামার শান্তর নাম্বার থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতেই শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে, “তাসরিফ! পাঁচ ছয় জন পুলিশ এবং সিভিল ড্রেসের কয়েকজন মিলায়ে আমাকে রোল দিয়া সারা শরীরে মারছে!” শান্তর কথা শুনে আমার হাত-পা একরকম কাঁপতে থাকে। আমি বোঝার চেষ্টা করি, এই মাইর খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য ভয় দেখানো? নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা? শান্তর লাইন কেটে যায়।

আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয় দেওয়া তাদেরকে বলি, “ভাই, এইমাত্র কয়েকজন মিলে আমার ভাই, আমার ব্যান্ডের ড্রামার শান্ত কে প্রচুর মারছে!”। ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিয়ে বলে, “আরেহ! দেশের যে অবস্থা, এটা এখন কিছু করা যাবে না। ওরে বলো বাসায় চলে যাইতে”।

আমার তখন মাথায় আসে, এখন যদি আমি ওদেরকে টাকা ফেরাই দেই অথবা কাজ করতে অস্বীকৃতি জানাই, তবে তারা আমাকে চাইলেই গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক আপলোড করাতে পারে। আমি তাই মাথা ঠান্ডা করে ওদেরকে বলি ঠিক আছে আমি দেখতেছি কি করতে পারি, কালকের মধ্যে জানাচ্ছি। ওরা আমাকে তখনও একরকম থ্রেট দিয়ে বলে, “ভাই জানাচ্ছির সুযোগ নাই! সিচুয়েশন তো বুঝেনই। ভিডিও কালকেই লাগবে”। সাথে ওই ইনফ্লুয়েন্সারও আমাকে বলে, “তাসরিফ, ভিডিওটা তো পিএম দেখবে সো বুইঝা শুইনা সুন্দর কইরা করিস”।

ওদের সাথে কথা শেষ করে আমি বাসায় ফেরত যাই। বাসায় সবাইকে সব সিচুয়েশন জানিয়ে আমি আমার ম্যানেজার আয়মান সাবিত কে ফোন দিয়ে বলি,”আয়মান, আমি বাসা ছেড়ে দিচ্ছি, এই এই ঘটনা ঘটছে। আমি তোকে নাম্বার দিচ্ছি, তুই ওই এজেন্সিকে আমার বাসা থেকে তিন লক্ষ টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিবি কালকেই। আমি আপাতত বাসা ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি বাসায় থাকলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে”।

ওই সময় আমার মনের অবস্থা আমি জানি। আমার বাসার অবস্থা ডায়াবেটিসের রোগী আমার আম্মুর অবস্থা, আব্বুর টেনশন, গুম হয়ে যাওয়ার চিন্তা এবং দেশের সাথে বেইমানি করতে ওরা আমাকে বাধ্য করতে চাচ্ছে, সবকিছুই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সাথে বারবার আমার কানে বাজছে শান্তর ওই কান্না ভরা আর্তনাদ।

কষ্টের ব্যাপার কি জানেন? এই ঘটনার ঘণ্টাখানেক আগে শান্ত আমাকে ফোন দিয়ে বলছিল, “খান, আমার বাসায় আম্মা নাই। এদিকে কারফিউ চলছে, দুপুরবেলা খাওয়া হয় নাই, একটা দোকানও খোলা নাই আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কি করব?”। আমি শান্তকে বলছিলাম, “এক বড় ভাই ফোন দিছে, আমার বাসার সামনে যাওয়া লাগতেছে, তো তুমি আমার বাসায় চইলা আসো, দুই ভাই একসাথে খাবো”। ছেলেটা চাইছিল আমার বাসায় এসে ভাত খাইতে অথচ তাকে রাস্তায় বেধড়কভাবে মাইর খাইতে হইল। মার খাওয়ার পরে ফোনকলে ও আমাকে এটাও বলছিলো যে, “খান! সবাই আমারে একসাথে রোল দিয়ে মারতেছিলো আর একজন বন্দুক তাক করে চিল্লায়ে বলছিলো, চুপচাপ মাইর খা অমুকের পোলা নাইলে গুলি কইরা মাইরা ফালামু, লাশ খুঁজে পাইবো না তোর পরিবার!”

শান্ত এই কথাটা বলতে বলতে কাঁদতেছিল যে, “আমাকে ছাত্র বইলা বইলা ওরা মারছে আর বারবার বলতেছিল যে এই অমুকের পোলা ছাত্র! ওরে মার!”

ওই রাতে আমি বাসা থেকে পালিয়ে যাই।

আমি জানি কয়েকটা পোস্ট, কবিতা লেখা আর ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ এর মত কিছু গান করা ছাড়া দেশের জন্য তেমন কিছুই করতে পারি নাই। আমি জানি, আমি আবু সাঈদের মত পথে যেয়ে বুক পেতে দিতে পারি নাই। হয়তোবা এতটুকু সাহস আমার তখন হয় নাই। তবে, আল্লাহ জানেন আর আমি জানি, আমি টাকার কাছে বিক্রি হয় নাই আর দেশের সাথে বেইমানি করি নাই।

এই পোস্ট, পোস্টে শান্তর ছবিগুলা এবং ওদের নির্মমতার কথাগুলা আমি লিখে পোস্ট করছি এই কারণে, যেন ভবিষ্যতে কখনো এই স্বৈরাচারের প্রতি আমার ঘৃণা এতটুকু পরিমাণও কমে না যায়।

Tasrif Khan – কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক। ২৩ জুলাই রাত রাত… | Facebook

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, নব দিগন্ত, মগজ ধোলাই, সংগৃহীত Tagged With: ইনফ্লুয়েন্সার, কোটা আন্দোলন, ছাত্র, তাসরিফ, তৌহিদ আফ্রিদি, রাজার রাজ্যে সবাই গোলাম, সোলাইমান শকুন

কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?

আগস্ট ১৫, ২০২৪ by Shahana Akhter Leave a Comment (Edit)

সুখে রাখো, সুখে থাকো, সুখে থাকার চেষ্টা।

আসছে…

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, নব দিগন্ত, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার

পাপের নগদ শাস্তি

জুলাই ১৬, ২০২৪ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

পাপ করলে অবশ্যই ভোগ করতে হবে তার শাস্তি। পাপের অবশ্যই একটা শাস্তি আছে। যদিও আল্লাহ তা’আলা ক্ষমাশীল। অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে।

পাপের নগদ শাস্তি:

  • ইবাদতের মধ্যে বার বার মনোযোগ হারিয়ে ফেলা।
  • ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যাওয়া।
  • সময়ের কাজ সময়ে করতে না পারা।
  • মনে অস্থিরতা অনুভব করা।
  • মানসিক বিনষ্ট হওয়া।

পোস্টটি আবেগ আর উপলব্ধির। তাই রেফারেন্স নেই।

অনেক কে দেখা যায় নামাজ কলমা নাই কিন্তু মনে কি আনন্দ! কোন অস্হিরতা নাই, অশান্তি নাই!অনেকের নামাজ পড়তে দেরী হলে অশান্তি অস্হিরতা শুরু হয়ে যায়। আসলে সবকিছুর সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানেন।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার

যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

জুন ১০, ২০২৪ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

  • একজন তোমার জন্য সামান্য sacrifice করতে পারবে না।
    • আরেকজন for no reason তোমার জন্য সব কিছু করবে।
  • একজন তোমার জন্য মিরপুর থেকে আগারগাঁও আসতে পারবে না। নানা অজুহাত দেখাবে।
    • আরেকজন গুলশান থেকে ঝড় বৃষ্টি সহ্য করে নারায়ণগঞ্জ চলে আসবে।
  • একজন তার মামা চাচার সম্পদের বড়াই তোমার সাথে দেখাবে।
    • আরেকজন তার বাবার হাজার কোটি টাকার সম্পদের গল্প কোন দিনও তোমাকে বলবে না।গর্ব দেখানো তো দূরের ব্যাপার।
  • একজন দেশের কোন এক বিশ্ববিদ্যালয় থেকে 3.8 cGPA পেয়ে তোমার সাথে ভাব নিবে।
    • আরেকজন আমেরিকায় পড়ে ৪/৪ পেয়েও তোমার সাথে বিনয়ী হবে।
  • একজন তোমাকে ভেঙ্গে খাবে।
    • আরেকজন তোমাকে গড়ে তুলতে সাহায্য করবে। তোমার এলোমেলো জীবনটা সাজিয়ে দিবে।
  • একজন তোমার সাথে থাকা অবস্থায় আরেকটা সম্পর্কে জড়িয়ে যাবে।
    • আরেকজন তোমাকে পাবার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকবে।
  • তুমি একজনের জন্য সব করেও তাকে খুশি করতে পারবা না। তোমার শত শত sacrifice তার কাছে মূল্যহীন।
    • আবার অন্যজন তার সব নিয়ে বসে আছে তোমাকে দেয়ার আশায়। তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য তার আপ্রাণ চেষ্টা সে করে যাবে, শুধু তোমাকে একটু ভাল রাখার জন্য।

প্রতিটা মানুষ আলাদা। তাদের চাল চলন আলাদা। কথা বলার ধরন আলাদা। ভালোবাসার প্যাটার্ন আলাদা।

  • কেউ ভালোবাসার নামে অবিচার করবে।
    • কেউ হাজার হাজার মাইল দূরে থেকেও ছায়া দিবে।
  • কেউ কেউ তোমার জীবন অতিষ্ঠ করে তুলবে।
    • আবার কেউ একজন তোমার চোখকে শীতলতা দিবে।

So choose people who choose YOU.
যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

যার কারণে মানসিক শান্তি নষ্ট হয় তাকে কাছে ভিড়তে দিও না। যে ছায়া দেয় তার ছায়ায় বাস কর।
Remove all the toxic people from your life.

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: চোখকে শীতল, ভালোবাস, ভালোবাসা, মানসিক শান্তি

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি

মে ২৮, ২০২৪ by Shahana Akhter Leave a Comment (Edit)

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি

💕 সবজি নির্বাচন:
ছাদে বাগান করতে সবচেয়ে জরুরি সবজি র্নিবাচন। দেশে হাজারো সবজি আছে যার একেকটি একেক ভাবে চাষ করতে হয়। শুরুতেই এমন কিছু সবজি নির্বাচন করতে হবে যা খুব সহজেই অল্প পরিশ্রমে চাষ করা যায়। তাই শুরুতে যেটা করা যায়, বারমাসি সবজি, শীতকালীন কিছু সবজি, অথবা শাক যেমন পুঁই শাক, ডাঁটা শাক, টমেটো, মুলা, গাজর, লাল শাক, মরিচ, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, ইত্যাদি চাষ করে দেখা যেতে পারে।

💕 খরচাপাতি:
সবজি চাষের বেলায় খুব হিসেবে করে খরচ করতে হবে। দরকারের চেয়ে বেশি পরিমাণে চারা বীজ কেনা যাবে না। সার, মাটি/কম্পোষ্ট, টব অথবা ট্রে, এসব কেনার ব্যাপারে একটা ভালো নিরীক্ষা চালানো যেতে পারে। খরচ কমানোর জন্যে টব অথবা ট্রে-র বেলায় বাসায় অব্যবহৃত প্লাস্টিক, বোতল, বালতি এসব ব্যবহার করা যেতে পারে। মাটির জন্য আশপাশের নার্সারিতে কম্পোস্ট মিশ্রিত মাটি পাওয়া যায়। শুরুটা এই মাটি দিয়ে শুরু করতে পারেন। সাধারনত ১০০ টাকার কম্পোষ্ট মিশ্রিত মাটিতে কয়েক ট্রে ভরে ফেলা যায়। গাছের চারা ছাড়া আর তেমন কিছুই কিনতে হয় না। তাই বাজেট খুব বেশি লাগে না।

💕যেভাবে লাগাবেন:
নার্সারী ঘুরে ঘুরে ভালো ও বাছাইকৃত গাছের চারা সংগ্রহ করতে হবে। সুস্থ্য চারার উৎপাদন ভাল হয়। চারা রোপনের পর তা সঠিক স্থানে সংরক্ষন করা, টব বা ট্রে গুলোকে সঠিক স্থানে সাজানো। টব বা ট্রে সাজানোর সময়বাতাসে যেন উড়ে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাঝামাঝিতে একটি হাঁটা চলার পথ রাখতে হবে। এছাড়া সরাসরি মাটিতে গাছ লাগানোর সাথে ছাদে গাছ লাগানোর জন্য আলাদা কিছু সতর্কতা অবলম্বন করা অপরিহার্য।
আরও পড়ুন: বাসার ছাদবাগানে ঔষধি গাছ

💕পরিচর্যা বা রক্ষনাবেক্ষন:
ছাদে বাগান করার পরিকল্পনায় এর পরিচর্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। বৃক্ষ বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারও সাথে যে কোন প্রয়োজনে গাছের অবস্থা ও পরিচর্যা নিয়ে যেনো পরামর্শ নেয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের রোগ সম্পর্কে সচেতন হতে হবে। যে কোন বাগান তৈরী করে ফেলাই শেষ নয়, এর জন্য প্রতিদিন পরিচর্যা করতে হবে। প্রতিনিয়ত পানি দেওয়া, মাটি দেয়া কিংবা আগাছা থাকলে পরিষ্কার করা, সার দেয়া উচিত। চারা ঘন হয়ে গেলে তা পাতলা করা। কিছু চারা তুলে নিয়ে অন্যত্র রোপন করা ইত্যাদি বিষয়ে অবগত থাকতে হবে।

মাটি ছাড়াও সবজি বাগান করা যায়। আধুনিক গবেষণা বেশ কিছু পদ্ধতির উদ্ভাবন করেছেন। সেই পদ্ধতিতে উন্নত কিছু কম্পোষ্ট আর পাথরের নুড়ি দিয়েই সবজি বা ফলের চাষ করা যায়। এই পদ্ধতির সুবিধা হচ্ছে পোকা মাকড়ের আক্রমণ একেবারেই কম হয়।

এভাবে ছাদে সবজির বাগান করে ফ্রেশ সজীবতার পাশাপাশি পূরণ করা যায় প্রয়োজনীয় সবজির চাহিদা।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ছাদবাগান

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • …
  • 35
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:13 AM
    সূর্যোদয়5:23 AM
    জোহর12:05 PM
    আসর4:44 PM
    মাগরিব6:47 PM
    ইশা7:56 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!
  • পাপের নগদ শাস্তি
  • যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

হিসাবগুলো জেনে রাখুন, জীবন চলার পথে কাজে লাগবে ।

1 ফুট = 12 ইঞ্চি 1 গজ = 3 ফুট 1 মাইল = ১৭৬০ গজ 1 মাইল ≈ 1.61 কিলোমিটার 1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার 1 ফুট = 0.3048 মিটার 1 মিটার = 1,000 মিলিমিটার 1 মিটার = 100 সেন্টিমিটার 1 কিলোমিটার = 1,000 মিটার 1 কিলোমিটার ≈ 0.62 মাইল # ক্ষেত্রঃ 1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি 1 বর্গ গজ = 9 বর্গ […]

Copyright © 2026