বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

যাকাত সম্পর্কিত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

মে ১৯, ২০২০ by Enamul Hoque Leave a Comment (Edit)

প্রশ্নোত্তরে যাকাত: ৫০টি

1 যাকাত কাদের উপর ফরজ? যাকাত কাদেরকে দিবো?
2 কোন্ কোন্ সম্পদের যাকাত দিতে হবে?
5 বছররের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব কিভাবে করবো?
6 পাওনা টাকার যাকাত কে দিবে?
7 পাওনা টাকা যাকাত হিসেবে কেটে দেওয়া যাবে কি না?
8 ব্যবহ্রত স্বর্ণের যাকাত দেওয়া যাবে কি না?
9 ভাই-বোনকে যাকাত দেওয়া যাবে কি না?
10 স্ত্রীর গহনার যাকাত কে দিবে?

11 বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেসাব পূর্ণ হয়। একত্র না করলে হয় না। করণীয় কি?
12 ঋণগ্রস্থ ব্যক্তির যাকাতের বিধান কি?
13 মসজিদ-মাদরাসায় যাকাতের টাকা দেওয়া যাবে কি না?
14 শাড়ি-লুঙ্গি দিয়ে যাকাত আদায় করা যাবে কি না?
15 যাকাতের টাকায় নলকূপ খনন বা জনকল্যানমূলক কাজ করা যাবে কি না?
16 শিশুদের সম্পদের যাকাত দিতে হবে কি না?
17 যাকাত কি রমজান মাসে দিতে হয়?
18 যাকাত কি অগ্রিম দেওয়া যায়?
19 যাকাতের টাকা ধীরে ধীরে দেওয়া যাবে কি না?
20 কয়েক বছরের যাকাত দেওয়া হয়নি এখন কি করবো?

21 কাউকে না বলে যাকাত দেওয়া যাবে কি না?
22 স্বর্ণ ও রৌপ্যের মধ্যে কোনটিকে নিসাব ধরতে হবে?
23 ব্যবহ্রত স্বর্ণের গহনার যাকাত দিতে হবে কি না?
24 ডায়মন্ডের যাকাত দিতে হবে কি না?
25 স্ত্রীর যাকাত স্বামী আদায় করলে হবে কি না?
26 কোনো মেয়ে মানুষের শুধু স্বর্ণ আছে নগদ টাকা নেই তিনি কিভাবে যাকাত দিবেন?
27 কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে। কোনোটারই নেসাব পূর্ণ হয়নি যাকাত কিভাবে দেবো?
28 স্বর্ণ বা রুপার জাকাত কি বর্তমান বাজার মূল্যে নাকি কেনা মূল্যে হিসাব করতে হবে?
29 স্হায়ী সম্পত্তি যেমন বাড়ি, গাড়ির যাকাত দিতে হবে কিনা?
30 প্রভিডেন্ট ফান্ডের টাকার যাকাত দিতে হবে কি না?

31 সরকারকে ট্যাক্স দিলে কি যাকাত দিতে হবে? থেকে মুক্তি পাওয়া যাবে?
32 গবাদিপশু এবং ফসলের যাকাতের বিবরণ কি?
33 যাকাতের টাকা দিয়ে ত্রান দেয়া যাবে কিনা?
34 অভাবী লোককে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কি?
35 ডিপিএসের যাকাত কি দিতে হবে?
36 ব্যবসার যাকাত কি ভাবে হিসাব করবো?
37 মৎস চাষের যাকাত সম্পর্কে জানতে চাই। পুকুরে চাষের মাছ আছে, কিন্তু কি পরিমাণ আছে জানা নাই, এমতাবস্থায় মাছের যাকাত কিভাবে হিসাব করবো?
38 শ্যালক যদি গরীব হয় দুলাভাইয়ের কাছ থেকে যাকাতের টাকা নিতে পারবে?
39 অমুসলিমকে যাকাত দেওয়া যাবে কি না?
40 যাকাতের টাকা কি বিভিন্ন সেবামূলক সংগঠনে দান করা যাবে?

41 ফিক্স ডিপোজিট এবং বন্ড সার্টিফিকেটের যাকাত দিতে হবে কিনা?
42 বছরের মাঝামাঝি নেসাব থেকে কমে গেলে যাকাত দিতে হবে কিনা?
43 ইংরেজি বর্ষ হিসেবে যাকাত দিতে হবে নাকি আরবি বর্ষ হিসেবে?
44 ব্যবহারের গাড়ি বা মূলবান আসবাব পত্রের যাকাত দিতে হবে কিনা?
45 হজ্ব বা বিয়ের উদ্দেশ্যে জমানো টাকার যাকাত ‍দিতে হবে কিনা?
46 যাকাত হিসেবের সময় মহরের টাকা বাদ দেয়া যাবে কিনা?
47 মহর হস্তগত না হলে স্ত্রীকে যাকাত দিতে হবে কিনা?
48 স্বামী স্ত্রী একে অন্যকে যাকাত দিতে পারবে কিনা?
49 যাকাতের টাকা পৃথক করে রাখলেই কি আদায় হয়ে যাবে?
50 কাজের লোকজনকে যাকাত দেওয়া যবে কিনা?

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই Tagged With: প্রশ্নোত্তরে যাকাত, যাকাত

মধু খাওয়ার সঠিক পদ্ধতি কী?

মে ৮, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

  • গরম পানি বা গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ঠিক না।
  • দুধের সাথে মধু খেতে চান? দুধ ঠান্ডা করে নিন।
  • সকালে খালি পেটে মধু খান।
  • পুরাতন মধু বেশি কার্যকরী।
  • লেবুর রসের সঙ্গে কাঁচা মধু মিশ্রিত করে খেলে অ্যাসিডিটি কমে।
  • হজমের সমস্যা দূর করতে, খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন।
  • মধু ও দারচিনির মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
  • লেবুর রস ও মধু মিশিয়ে খেলে লিভার পরিস্কার থাকে ও ওজন কমাতে সাহায্য করে।
  • যৌন দুর্বলতা কাটাতে, ছোলার সঙ্গে মধু সেবনে ভালো ফল পাওয়া যায়।
  • দুই চা চামচের সমপরিমাণ মধু ও বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সারে।
  • এক চা চামচ মধু ও সমপরিমাণ তুলসী পাতার রস মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়।
  • মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়।
  • এক চা চামচ আদার রস এবং সমপরিমাণ মধু একসঙ্গে মিশিয়ে সকাল-সন্ধা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধিপায়।

 

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: অফার, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য সেবা

মেয়েরা সবসময়ই নাগালের বাইরে স্বপ্ন দেখে। আর পুরুষরা স্বপ্ন দেখে হাতের কাছের।

এপ্রিল ১১, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

@COVID-19
হোম কোয়ারেন্টিনে স্বামী স্ত্রী ঘরে খোশগল্পে মশগুল। হঠাৎ…

স্ত্রী বললোঃ- চলো সময় কাটাতে আমরা একটা গেইম খেলি। তুমি একটা কাগজে পাঁচজন মেয়ের নাম লিখবে যাদের তুমি পছন্দ করো। আর আমিও পাঁচজন ছেলের নাম লিখবো যাদের আমি পছন্দ করি। দেখা যাক কার বন্ধু সেরা !!

দুজন কাগজ কলম নিয়ে লেখা শুরু করে দিলো। কিছুক্ষণ পর উভয়ের কাগজ খোলা হলো।

স্ত্রী লিখেছেঃ-

১. সালমান খান
২. শাকিব খান
৩. আমির খান
৪. শহীদ আফ্রিদি
৫. মেসির নাম।।

স্বামী লিখেছেঃ-

১. হিমা (স্কুল জীবনের বন্ধু)
২. শবনম ভাবি (পাশের ফ্লাটের বৌয়ের বান্ধবী)
৩. রীমা (মেয়ের হাউস টিউটর)
৪. সীমা (মামাতো শালী)
৫. ঝুমা (ফেইসবুকের ঘনিষ্ঠ বন্ধু) ।।

এই খেলার পরিণতি বড় বেদনাদায়ক !!

স্বামী ৫ দিন ধরে নিজে রেঁধে খাচ্ছে।
আর তিন ফিট দুরত্ব বজায় রাখার কোয়ারান্টাইন আইনে ড্রইং রুমের সোফায় একা ঘুমাচ্ছে !!

শিক্ষা :
মেয়েরা সবসময়ই নাগালের বাইরে স্বপ্ন দেখে। আর পুরুষরা স্বপ্ন দেখে হাতের কাছের।
Not always right!

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জেনে নিন, জোকস, মগজ ধোলাই, রম্য রস, সুখি পরিবার Tagged With: স্বপ্ন

যুগে যুগে মায়েরা এমনই ছিল, আছেন, থাকবেন।

মার্চ ২৫, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের তখন শিশুকাল।

একদিন এডিসন তাঁর মাকে একটি খাম দিয়ে বললেন,

“আমার শিক্ষক আমাকে কাগজটি দিয়েছেন এবং শুধুমাত্র তোমাকেই দিতে বলেছেন।”

মা চিঠিটি জোরে পড়া শুরু করলেন এবং তার চোখ ভর্তি পানি, “আপনার পুত্র মেধাবী। এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মত যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।”

তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা। এডিসন তখন শতাব্দীর সেরা আবিষ্কারক। একদিন তাঁর পারিবারিক পুরনো জিনিসপত্র দেখছিলেন। একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাৎ তিনি একটি ভাঁজ করা কাগজ পেলেন। তিনি সেটি খুললেন। কাগজে লেখা ছিলঃ

“আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন। আমরা তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না।” এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে লিখলেনঃ “টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্ন শিশু ছিল। একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন।”

যুগে যুগে মায়েরা এমনই ছিল, আছেন, থাকবেন। পৃথিবীর সকল মা’কে শুভেচ্ছা।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সুরক্ষা, সুখি পরিবার Tagged With: টমাস আলভা এডিসন

কারো সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, জীবনসঙ্গী এমন হলে কি করবেন?

মার্চ ২৪, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

জীবনে সুখী হওয়াটা অনেকটা মানসিকতার উপর নির্ভর করে। বিবাহিত জীবনটা পুরোটাই চলে বিশ্বাসের উপর। আর এই সম্পর্কে স্বচ্ছতা থাকা জরুরি। তবে অতীতে কারও সঙ্গে (শারীরিক) সম্পর্কের কথা জানানোটা কতটুকু যুক্তিসঙ্গত?

যদিও সিদ্ধান্তটা পুরোপুরি ব্যক্তিগত এবং এর ভালো বা খারাপ দুই দিকই আছে।

বিবাহিত জীবনের প্রথম কয়েক মাস কিংবা কয়েক বছর হয়তো আনন্দ ফুর্তিতে কেটে যায়। এক সাথে চলার পথে মতের অমিল, বাধা-বিপত্তি, তর্ক-বিতর্ক হতেই পারে। মিথ্যা বলা বা সত্য গোপন করার ফল কখনো ভালো হয় না। এগুলো পারস্পরিক বিশ্বাসে ঘুন ধরায়। তাই সেই সম্ভাবনাকে দূর করে দেয়াই ভালো। তবে অপরপক্ষের অতীতকে মেনে নেয়ার মানসিকতা আছে কিনা বুঝতে হবে।

কেউ যদি নিজে থেকে অতীত সম্পর্কের কথা বলে, অতীত গোপন না করে, তাহলে তাকে সত্যবাদী আখ্যায়িত করা যায়। তবে সে অতীত সম্পর্কের অপ্রীতিকর পরিণাম থেকে বেরিয়ে আসতে পেরেছে কিনা সেটা ভেবে দেখবার বিষয়। অতীত সম্পর্কের ভূত তাড়া করে বেড়ালে, বর্তমান সম্পর্ক কখনো সুখের হয় না।

আর কেউ যদি চেপে গিয়ে থাকে ও আপনি অন্য কোনভাবে জানতে পারেন, তবে ভেবেচিন্তে এগোনো ভাল। হয়তো সে আপনাকে বিশ্বাস করে বলতে পারেনি অথবা বলা প্রয়োজন বলে মনে করেনি।

যদি আপনাকে সে অতীতের শারীরিক সম্পর্কের কথা বিশ্বাস করে বলতে না পারে, তাহলে হয়ত সে আপনার চরিত্রের বিচারিক দিকটার কথা জানে। হয়ত সে আশঙ্কা করছে আপনি এ নিয়ে তার চরিত্রের কাটাছেঁড়া করবেন। হয়ত সে আপনাকে হারাতে চায় না। আর আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গীনি যদি আপনাকে বিশ্বাস করতে না পারেন তবে সেটা আপনার-ই ব্যক্তিত্ত্বগত সমস্যা।

আর যদি সে আপনাকে সবকিছু খোলাখুলিভাবে জানানোর প্রয়োজনবোধ না করে থাকেন, তবে তো সম্পর্কের শুরুটাই মিথ্যা দিয়ে শুরু। সে রকম সম্পর্কে কি সুখ আছে?

দৈহিক সম্পর্ক ভালোবাসার চরম ও অবশ্যম্ভাবী পরিণতি। ভালোবাসাবিহীন শারীরিক সম্পর্ক সবার মানসিকতা ও রুচির সাথে যায় না। কোন পুরুষ বা নারী তার শরীর সমন্ধে কি নির্নয় করবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

স্বামী-স্ত্রী একে ওপরের সহযোদ্ধা, জীবনসঙ্গী-জীবনসঙ্গীনি। স্বামী স্ত্রীর সতীচ্ছেদ করেছেন কিনা সেটার থেকে বিশ্বাস, ভালোবাসা ও মর্যাদার সাথে বাকি জীবনটা দুজনে একসাথে কাটাতে পারবেন কিনা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। আর স্ত্রীর জীবনে প্রথম পুরুষ হওয়ার থেকে অন্তিম পুরুষ হওয়াটা বেশি জরুরি।

জীবনসঙ্গী যদি আপনার অতীত মেনে নেন তবে বুঝতে হবে, একজন ভালো মানুষকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সুখি পরিবার

  • « Previous Page
  • 1
  • …
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • …
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

বাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকা

সরকারি মেডিকেল কলেজসমূহ ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মুগদা মেডিকেল কলেজ, ঢাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, সিলেট রংপুর মেডিকেল কলেজ, রংপুর দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল খুলনা মেডিকেল কলেজ, খুলনা […]

Copyright © 2026