বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

গরম গরম পরিবেশন করুন মজাদার ঝরঝরে সাদা ভাত।

জুন ২৭, ২০২০ by Shahana Akhter Leave a Comment (Edit)

রেসিপিঃ ভাত রান্না
???

প্রস্তুতপ্রণালী: প্রথমে কাঁচাবাজার অথবা মুদি-দোকান থেকে চাল কিনে আনবেন। চাল বিভিন্ন প্রকারের হয়, যার যেই চাল ভালো লাগে সেটি কিনে আনবেন। এরপর একটা পাতিলে আপনি আপনার পরিমান মতো চাল নিবেন। আপনারা যেকোনো পাতিলেই ভাত রান্না করতে পারবেন। যাদের বাসায় রাইস কুকার আছে তারা ইচ্ছে করলে রাইস কুকারেই রান্না করতে পারবেন। আমি মূলত সিলভারের পাতিলেই ভাত রান্না করে থাকি। পাতিলে চাল দেবার পর চালগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। কমপক্ষে তিনবার ধুয়ে নিবেন। এরপর রান্নার জন্য পাতিলে পরিমান মতো পানি দিবেন। পানির পরিমান হবে পাতিলের চাল থেকে আপনার হাতের কব্জি পর্যন্ত। রাইস কুকারে হইলে এক পট চালের জন্য ২ পট পানি ব্যবহার করতে হবে। এরপর পাতিলটি চুলায় সুন্দরভাবে বসিয়ে দিন। এরপর পাতিলের মুখে ঢাকনা দিয়ে পাতিলটি ঢেকে দিন। ৭/১০ মিনিট অপেক্ষা করার পর যখন দেখবেন পাতিলের মুখে ফেনা চলে আসছে তখন পাতিলের মুখ থেকে ঢাকনাটি সরিয়ে ফেলুন এবং চুলার আচ কিছুটা কমিয়ে দিয়ে আরও ১০ মিনিট অপেক্ষা করুন এরপর একটা লম্বা হাতল বিশিষ্ট চামচ বা খুন্তির সাহায্যে পাতিল থেকে কিছু ভাত নিয়ে হাত দিয়ে টিপে দেখুন ভাত সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তবে পাতিলটি চুলা থেকে নামিয়ে নিয়ে ভাতের অবশিষ্ট পানিগুলো ফেলে দিন (ভাত নিংড়ে নিন)। এরপর আপনার পছন্দমতো একটি থালায় কিছু ভাত নিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ঝরঝরে সাদা ভাত।

সতর্কতা: ভাত রান্নার সময় অবসশ্যই খেয়াল রাখতে হবে ভাতের পানি শুকিয়ে ভাত যেন পুড়ে না যায় অথবা ভাত একেবারে নরম ল্যাটকা যেন না হয়ে যায়।

টেস্টঃ ভাবসা ভাবসা এক ধরনের তবে এটি মাছ, মাংস অথবা মুখরোচক তরকারি দিয়ে খাইতে হ্যাব্বি মজার।?

মন্তব্যঃ সবাই চেষ্টা করবেন প্রতিদিন ভাত খাওয়ার।ভাতে অনেক পুস্টি রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারি। রেসিপিটি কারো কোথাও বুঝতে অসুবিধা হইলে কমেন্ট করুন অথবা ইনকক্স করুন। ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দেব, ধন্যবাদ। ?

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, রম্য রস, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: গরম গরম, ভাত রান্না, সাদা ভাত

চিল্লানো ফেসবুক পোষ্ট । নেক সুরতে শয়তানের ধোকা!

জুন ২৬, ২০২০ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

নেক সুরতে শয়তানের ধোকা !!!

  • হিজাব পড়ে ছবি দিয়ে বলে পর্দা করা ফরজ ।
  • অমুক গায়িকা গান ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করছেন (তেলাওয়াতের ভিডিও)
  • অমুক নায়িকা মিডিয়া ছেড়ে দিয়ে ধর্মের পথে এসেছেন (ছবি/সাক্ষাৎকার)।
  • গালফ্রেন্ড কে মেসেজ বা ফোন দিয়ে দিয়ে সেহেরি তে জাগিয়ে দেয়।
  • বয়ফ্রেন্ডকে হিজাব পড়ে ছবি দেওয়া, যা অনেকেই নিজেকে পর্দাশীল দাবি করে বসে আছে।
  • ইনবক্সে, আপু আপনি কি আমার বোন হবেন ? আপু বলে, জি ভাইয়া, আমারও ভাই নাই তুমিও আজ থেকে আমার ভাই। তারপর কিছুদিন পর প্রেমিক-প্রেমিকা।
  • আজ প্রথম হিজাব পড়লাম, দোয়া চাই।
  • আম্মুর সাথে একটা সেলফি, আম্মুর জন্য দোয়া চাই । আম্মুর ছবি দেওয়া কি ফেসবুকে জায়েজ ?
  • বয়ফ্রেন্ড এর কাছে হিসাব চায় নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছে কিনা, না পড়লে কথা বলা বন্ধ দুইদিন । দ্বীনদার প্রেমিক-প্রেমিকা।
  • আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, দাড়ি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোন মেয়ের দিকে তাকায় না, খারাপ কিছু বলে না। আচ্ছা এমন গুণধর বয়ফ্রেন্ড জায়েজ আছে নাকি ?
  • অমুক মেসেজ বিশ জনকে সিন করো, সকালে ভালো খবর পাবে। কিছু জ্ঞানপাপীর মেসেজ এগুলা ।
  • আজ রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, ইফতারও করলাম তোমরা কে কে এসব করছো ?
  • ইন্টারনেট মুফতি সুন্দরি আপুর ছবিতে মাশআল্লাহ কমেন্ট দেয়, আর ইনবক্সে ভালোভাব মাসয়ালা বুঝিয়ে দেয়।
  • আমিন না বলে যাবেন না?
  • ………………..

এগুলা নেক সুরতে শয়তানের ধোকা, যদিও আপনি হালাল করে নিচ্ছেন নিজের ইচ্ছায়।

 

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত

গিরিশ চন্দ্র সেন বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদক নন।

জুন ২২, ২০২০ by Enamul Hoque Leave a Comment (Edit)

সর্বপ্রথম ১৮০৮ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া। এরপর বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন ১৮৩৬ সালে। গিরিশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন ১৮৮৬ সালে।

সুতরাং মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন মাজীদের আংশিক অনুবাদক। মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। আর গিরিশ চন্দ্র হচ্ছেন প্রকাশক।

গিরিশ চন্দ্র সেনের জন্ম ১৮৩৫ সালে এবং মৃত্যু ১৯১০ সালে। গিরিশ চন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ ১৮০৮ সালে কুরআন মাজীদের বাংলায় অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমীর উদ্দীন বসুনিয়া। এরপর গিরিশ চন্দ্র সেনের জন্মের একবছর পরই অর্থাৎ ১৮৩৬ সনে মৌলভী নাঈমুদ্দীন পূর্ণাঙ্গ কুরআন মাজীদের বাংলা অনুবাদ সম্পন্ন করেন।

বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে, গিরীশ চন্দ্র সেন আল কুরআনের প্রথম বাংলা অনুবাদক। আরবি জানেন না, আরবি ব্যাকরণ জানেন না – এমন ব্যাক্তি কুরআন অনুবাদ করেছে এমন প্রচার মুর্খতা।

এ প্রচারণার কিছু কারণ ছিল। বৃটিশ আমলে এদেশে ব্রাহ্মধর্মের একটা জোয়ার এসেছিল। গোঁড়া হিন্দু গিরীশ চন্দ্র সেন এক সময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ব্রাহ্মধর্ম এ দেশে ছিল একটি নতুন ধর্মমত। তাই এ ধর্মমত আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরীশ চন্দ্র নিজে উদ্যোগী হলেন। কিন্তু অর্থকড়ির তো প্রয়োজন। সেটা আসবে কোথা থেকে!

তিনি ফারসী ভাষায় পন্ডিত ছিলেন। মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশকিছু ইসলামী বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র আল কুরআনের প্রকাশ করলেন প্রকাশক হয়ে। মুসলমানরা এ বই কিনলোও প্রচুর। ফলে বাংলা ভাষাভাষী যারাই কুরআন মাজীদের বঙ্গানুবাদ হাতে পেতে চাইলো তাদের হাতে পৌঁছে গেল তার প্রকাশিত কুরআন মাজীদ।

এ ব্যাপারে তাঁকে ব্রাহ্মসমাজ হিন্দু ব্যক্তিবর্গ এমন কি বৃটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছে। ফলে মানুষ মনে করেছে পবিত্র কুরআন মাজীদের প্রথম বঙ্গানুবাদকারী হচ্ছেন গিরীশ চন্দ্র সেন। আসলে পবিত্র কুরআনের প্রথম বঙ্গানুবাদকারী যে মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন সে কথা অল্প কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি।

গিরীশ চন্দ্র কুরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্মধর্ম প্রচার কাজে। ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কুরআন বিক্রয়ের একটা গভীর সম্পর্ক ছিল।

মৌলভী মোহাম্মদ নঈমউদ্দীন ছিলেন একজন মুসলমান। তিনি স্বত:প্রণোদিত হয়ে আল কুরআনের বঙ্গানুবাদ করেছিলেন। তা প্রচারের জন্য গিরীশ চন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না। যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত।

মূল লেখক শিরিন চৌধুরী।
(পরিমার্জিত)

Related Images:

Enamul Hoque
Enamul Hoque
www.bn.bdtopten.com/author/ehoque/

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, টেকনোলজি, ধর্ম, মগজ ধোলাই, শিক্ষা প্রতিষ্ঠান, সংগৃহীত Tagged With: কোরআন শরীফের অনুবাদক, গিরিশ চন্দ্র সেন, মৌলভী নাঈমুদ্দীন

পিতাপুত্রের লুকোচুরি খেলা!

জুন ২২, ২০২০ by BD TOP TEN Leave a Comment (Edit)

বাসায় যখন গোস্ত রান্না হয়, সাথে আলুও দেওয়া হয়।
আচ্ছা, আলুগুলো কেন দেওয়া হয়………..?

আগে ভাবতাম, তরকারির স্বাদ বৃদ্ধির জন্য। কিন্তু পরবর্তীতে বুঝলাম, শুধু তরকারির স্বাদের জন্য নয়….বরং তরকারির পরিমান বাড়ানোর জন্য আলু দেয়া হয়। যেন সকলেই একটু একটু করে খেতে পারে।

বাবা হওয়ার আগে যখন আলু দিয়ে গোস্ত রান্না হত, তখন বেছে বেছে গোস্তগুলো নিতাম, আর আলুগুলো অন্যদের জন্য রেখে দিতাম। কিন্তু বাবা হওয়ার পর যখন বুঝতে পারলাম, আমার সন্তানরা গোস্ত বেশী পছন্দ করে এবং আলুগুলো রেখে গোস্তগুলো বেশী বেশী নেয়…!!

তখন থেকে আমি গোস্ত নেওয়া ছেড়ে দিয়ে, আলুগোলো নেওয়া শুরু করলাম।

এখন সন্তানরা জিজ্ঞেস যখন করে- বাবা,গোস্ত নেও না কেন…?
তখন বলি, আমার নিকট গোস্তের চেয়ে আলুগুলোই বেশী পছন্দ। তোমরা গোস্তগুলো নাও।

পিতাপুত্রের এ লুকোচুরি খেলা সে আদিকাল থেকেই হয়ে আসছে।
আমার পিতাও আমার সাথে সে একই আচরণ করেছিলেন।

সেদিন ভেবেছিলাম, তার নিকট হয়তো আলুগুলোই বেশী পছন্দ।
কিন্তু আজ বুঝতে পারি, আমার নিকট যে কারণে আলুগুলো পছন্দ, তার নিকটও সে একই কারণে সেটা পছন্দ…

বাবা মাকে অনেক বেশি ভালবাসুন, যা তারা কখনো আশায় করেননি।

Related Images:

BD TOP TEN
BD TOP TEN

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, মগজ ধোলাই, সংগৃহীত

আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন!

জুন ২২, ২০২০ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

প্রকৃতির প্রতিশোধ

  • মা তার ছেলেকে বাধ্য করল স্ত্রীকে তালাক দিতে; কারন স্ত্রী ছিল বন্ধ্যা। কয়েক বছর পর সেই মায়ের সুকন্যাও ঘরে ফিরে এলো; কারন তার স্বামীও তাকে রাখেনি! সেও নাকি বন্ধ্যা!
  • ছেলের বিয়েতে বাবা যৌতুক স্বরুপ ফ্রিজ নিয়েছিল। মেয়ের বিয়েতে এখন তাকে পালসার হুন্ডা দিতে হচ্ছে।
  • ঝগরা করতে করতে সেদিন সে তার পাশের ফ্ল্যাটের ভবিকে বলেছিল, আগে নিজের মুটকু মেয়েটার খোঁজ নিন! কয়েক বছরের ব্যবধানে সেই মুটকু মেয়েটা বেশ স্লিম হয়ে গেছে। অথচ সেই নিন্দুকের নিজের মেয়েই কেমন মুটিয়ে যাচ্ছে দিন দিন।
  • সেদিন ঘুষখোর অফিসার গরীব বেচারার ফাইল আটকে রেখে পাঁচ শ’ টাকা ঘুষ নিয়েছিল। আজ তার ছেলের মামুলি অসুস্থতার জন্য ডাক্তার তার হাতে ১০ হাজার টাকার টেস্ট ধরিয়ে দিয়েছে অযথা।
  •  

প্রকৃতি সব ‘ইয়াদ‘ রেখে দেয়, সহ্যের সীমা পেরিয়ে গেলে প্রকৃতি ‘প্রতিশোধ‘ নেয়, চরম প্রতিশোধ, তার জিঘাংসা থেকে কারো নিস্তার নেই, তোমারও নেই।

তুমি তো গড়তে শেখোনি, শিখেছো কেবল ধ্বংসযজ্ঞে মেতে উঠতে!
পৃথিবীর বুকে তুমি না থাকলেই বরং পৃথিবীটা সুন্দর হয়, বসবাসের যোগ্য হয়, প্রকৃতির মুখে হাসিটা লেগে থাকে…

সবাই ব্রান্ডের প্রোডাক্ট ভালোবাসি! কিন্তু নিজেদের আচার, আচরণ, স্বভাব, চরিত্র কোন ব্রান্ডের? ভেবেছেন কি?

কেউ যদি আপনাকে ইট মারে, আপনাকে কিছুই করতে হবে না; পাটকেলটা সে অটোমেটিক্যালিই পাবে। আপনার কাজ ধৈর্য্য ধরা এবং ক্ষমা করা; আর আল্লাহকে বলুন, আমি তাকে ক্ষমা করেছি; আপনিও আমাকে ক্ষমা করুন।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: ইসলাম, জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, ধর্ম, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ইসলামিক মোটিভেশান

  • « Previous Page
  • 1
  • …
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • …
  • 38
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    সোমবার, ২ নভেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর5:01 AM
    সূর্যোদয়6:05 AM
    জোহর11:42 AM
    আসর3:43 PM
    মাগরিব5:19 PM
    ইশা6:23 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

আপনি কতটা যোগ্য মা-বাবা ?

আপনি কতটা যোগ্য মা-বাবা? সন্তানকে অযোগ্য বলার আগে জেনে নিন। আপনি যখন আপনার সন্তানের গায়ে হাত তুলেন, তাদের ঝাঁকুনি দিয়ে কথা বলেন বা এমন কিছু করেন যা তাদের শরীরে একটি চিহ্ন রেখে যায় – এটি শারীরিক নির্যাতন। আপনি যখন তাদের উপহাস করেন কারণ তারা কাঁদছে, কোন একটা কাজ করতে পারছে না, কোন কিছুতে ভয় পাচ্ছে অথবা অন্য কেউ তাদের উপহাস করছে বা আপনি মুখ ভেংচি […]

Copyright © 2026