বিডি টপ টেন

বিডি টপ টেন

আজকের দিন-তারিখ-সময়
আজ , |
, |
  • হোম
  • ট্যুর এন্ড ট্রাভেলস
  • অফার
  • জোকস
  • স্বাস্থ্য টিপস
  • তারকা সংবাদ
  • ধর্ম
    • ইসলাম
  • জনসচেতনতা
  • নব দিগন্ত
  • জানা অজানা
  • সংগৃহীত

Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট

আগস্ট ১২, ২০২৪ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

২০১২ সালের কথা ৷ তখন ক্লাস নাইনে পড়ি ৷
ঘড়িতে সম্ভবত রাত ৯টার আশেপাশে !

আমি পড়ার টেবিলে ঝিমাচ্ছি ! মাঝে মাঝে চোখ বড় করে বইয়ের লেখাগুলা পড়ার চেষ্টা করছি ৷ আমার এই অবস্থা দেখে প্রতিদিনের মতো আম্মা বকাবকি করলো ৷ একটু পর এসে প্লেটে রাতের খাবার দিয়ে গেলো, যেন না খেয়ে ঘুমিয়ে না পড়ি ৷ আমি ওই অবস্থায় খাওয়া শুরু করলাম ৷ কিন্তু কখন যে খেতে খেতে ঘুমিয়ে পড়েছি সেটা মনে ছিল না ৷ ঘন্টা খানেক পরে আম্মা এসে দেখে – আমি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছি, আমার একহাত খাবারের প্লেটে, অর্ধেকের বেশি খাবার তখনও বাকি !
মানে আমি খেতে খেতেও ঘুমিয়ে পড়েছি !🤭

স্কুলে থাকতে এজন্য রেগুলার আম্মার বকা খাওয়া লাগতো ৷ আমি ৮টা থেকে ৯টার মধ্যে ঘুমাতাম ৷ ঘুমাতে না দিলে টেবিলে ঝিমাতাম ৷ পড়ি আর না পড়ি, কালে ভাদ্রে যদি ১০ পর্যন্ত জেগে থাকতে পারতাম তাহলে আম্মা অনেক খুশি হতো !
২/১টা পরীক্ষার আগে ১১টা পর্যন্ত জাগতাম ! আর ১২টা পর্যন্ত কখনো জেগে থাকা হয়নি !😁

বিপরীতে আমি প্রতিদিন সূর্যোদয় দেখতাম ৷ ৫টার পরে ঘুম থেকে উঠেছি এটা খুব কম হতো ৷ বেশিরভাগ সময় ৩টা, ৪টায় ঘুম থেকে উঠতাম ৷ টিচারদের পড়া একবার দেখে যেতাম ৷ আম্মা বলতো আমি কিভাবে পড়া দেই স্কুলে ! আমি তো জীবনে সন্ধ্যার পর ২ঘন্টা ঠিকমত পড়িনি !

আম্মার রুম আর আমার রুমের মাঝে দাদার রুম থাকায় সকালে দাদার রুম খুলে আমার রুমে আম্মার আসা হতো না, তাই সকাল বেলায় ২ঘন্টার জন্য আমার ম্যারাথন পড়াটা আম্মা বুঝতো না ৷ আর আমি নিঃশব্দে পড়া লোক ৷
আমার শিক্ষকবৃন্দ হয়তো খুব একটা বলতে পারবে না যে, আমি তাদের পড়া কখনো পারিনি ৷

বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে হলে এসে গেস্টরুমেও ঘুমাতাম ! অনেক কষ্টে ১০টায় গেস্টরুমে যেতাম ৷ কখনো তার আগে একবার ঘুমিয়ে নিতাম ৷ বন্ধুরা ডেকে নিয়ে যেত ! বন্ধুরা না পারলে বড়ভাইরাও ডাকতো মাঝে মাঝে ৷
একদিন বন্ধুরা ৩বার ডাকার পরেও আমাকে নিয়ে যেতে পারেনি ৷ পরে আরিফ ভাই এসে ডেকে নিয়ে গেসে ! ওইদিন আরিফ ভাইয়ের উপর মেজাজ খুব গরম হয়েছিল ৷😄
মনে হচ্ছিলো এখনই হল ছেড়ে দিব !

গেস্টরুমে নরমালি সামনে থাকতাম তবে ১১টা পার হলে আমি আস্তে করে সবার পিছে চলে যেতাম ৷ দেয়ালে হেলান দিয়ে মাঝে মাঝে চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে নিতাম !
আমার মনে আছে, থার্ড ইয়ারে থাকার সময় আমরা কয়েকজন যখন গেস্টরুম নিতে গেছি, তখন ১১টা পার হয়ে গেছে ৷ এতো ঘুম পাচ্ছিলো যে গেস্টরুম নিতে গিয়েও হালকা করে ঘুমিয়েছি !😅

গণরুমে চিল্লাচিল্লি, গান কিংবা ঢাক ঢোল বাজলেও আমি ঘুমিয়ে যেতে পারতাম ! সবার আগে ! একরুমে ৩৫জনের বেশি ঘুমানো যেত না ৷ জাহেদ, পল্লব, ফিরোজ, ফরহাদ এরা ঘুমাতে আসতো সবার শেষে ৷ ওরা জানতো আমি ভোরে ঘুম থেকে উঠবো ৷ তাই জায়গা না থাকার কারনে ওরা ভোর ৪টা/৫টায় এসে আমাকে ডেকে দিত ৷আমি ঘুম থেকে উঠতাম আর ওরা একজন আমার জায়গায় ঘুমাতো !

এই অভ্যাসটা আমার একদম ছোটো বেলা থেকে ৷ যত ছোটো বেলার কথা আমি মনে করতে পারি, সেই সময় থেকে ৷ আম্মা ফজরের নামায পড়তে উঠতেন, আর নামায শেষে আম্মা রেগুলার কোরআন শরীফ পড়তেন, সেই শব্দ শুনে আমার ঘুম ভেঙে যেত ৷ তারপর বাইরে বের হয়ে দেখতাম সূর্য উঠার প্রস্তুতি নিচ্ছে !🥰

তবে আমি ঘুম কাতুরে শুধু রাতে ! আমার ঘুমাতে ২ মিনিটও সময় লাগে না ৷ কয়দিন আগে রাত ৯টায় স্টুডেন্ট’কে অনলাইনে পড়াতে পড়াতে ঘুমায় পড়সি !

কখনো আমাকে ১২টার পর অনলাইনে দেখা গেছে মানে আমি অলরেডি একবার ঘুমিয়ে উঠেছি !
অথচ দিনে হাজার চেষ্টা করলেও আমার ঘুম আসবে না ৷

সেই অভ্যাস এখনো কাটাতে পারিনি ! ভার্সিটি শেষ হয়ে যাচ্ছে এখনও তেমনই আছি ৷ অবশ্য অভ্যাসটা কাটাতে
চাইও না ৷

অনেকে ইদানিং বিভিন্ন দরকারে রাত ১০টা/১১টার পর কল দেন ৷ ফোন রিভিস হয়না ৷ মনে করতে পারেন যে, ইচ্ছা করে রিসিভ করিনি ৷তাই গল্পটা বললাম ৷
এখনো আমার ঘুমের রুটিন এভারেজ রাত ১০টা থেকে ভোর ৫টা !

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, তারকা সংবাদ, মগজ ধোলাই, সংগৃহীত

পাপের নগদ শাস্তি

জুলাই ১৬, ২০২৪ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

পাপ করলে অবশ্যই ভোগ করতে হবে তার শাস্তি। পাপের অবশ্যই একটা শাস্তি আছে। যদিও আল্লাহ তা’আলা ক্ষমাশীল। অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে।

পাপের নগদ শাস্তি:

  • ইবাদতের মধ্যে বার বার মনোযোগ হারিয়ে ফেলা।
  • ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যাওয়া।
  • সময়ের কাজ সময়ে করতে না পারা।
  • মনে অস্থিরতা অনুভব করা।
  • মানসিক বিনষ্ট হওয়া।

পোস্টটি আবেগ আর উপলব্ধির। তাই রেফারেন্স নেই।

অনেক কে দেখা যায় নামাজ কলমা নাই কিন্তু মনে কি আনন্দ! কোন অস্হিরতা নাই, অশান্তি নাই!অনেকের নামাজ পড়তে দেরী হলে অশান্তি অস্হিরতা শুরু হয়ে যায়। আসলে সবকিছুর সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানেন।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার

যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

জুন ১০, ২০২৪ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

  • একজন তোমার জন্য সামান্য sacrifice করতে পারবে না।
    • আরেকজন for no reason তোমার জন্য সব কিছু করবে।
  • একজন তোমার জন্য মিরপুর থেকে আগারগাঁও আসতে পারবে না। নানা অজুহাত দেখাবে।
    • আরেকজন গুলশান থেকে ঝড় বৃষ্টি সহ্য করে নারায়ণগঞ্জ চলে আসবে।
  • একজন তার মামা চাচার সম্পদের বড়াই তোমার সাথে দেখাবে।
    • আরেকজন তার বাবার হাজার কোটি টাকার সম্পদের গল্প কোন দিনও তোমাকে বলবে না।গর্ব দেখানো তো দূরের ব্যাপার।
  • একজন দেশের কোন এক বিশ্ববিদ্যালয় থেকে 3.8 cGPA পেয়ে তোমার সাথে ভাব নিবে।
    • আরেকজন আমেরিকায় পড়ে ৪/৪ পেয়েও তোমার সাথে বিনয়ী হবে।
  • একজন তোমাকে ভেঙ্গে খাবে।
    • আরেকজন তোমাকে গড়ে তুলতে সাহায্য করবে। তোমার এলোমেলো জীবনটা সাজিয়ে দিবে।
  • একজন তোমার সাথে থাকা অবস্থায় আরেকটা সম্পর্কে জড়িয়ে যাবে।
    • আরেকজন তোমাকে পাবার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকবে।
  • তুমি একজনের জন্য সব করেও তাকে খুশি করতে পারবা না। তোমার শত শত sacrifice তার কাছে মূল্যহীন।
    • আবার অন্যজন তার সব নিয়ে বসে আছে তোমাকে দেয়ার আশায়। তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য তার আপ্রাণ চেষ্টা সে করে যাবে, শুধু তোমাকে একটু ভাল রাখার জন্য।

প্রতিটা মানুষ আলাদা। তাদের চাল চলন আলাদা। কথা বলার ধরন আলাদা। ভালোবাসার প্যাটার্ন আলাদা।

  • কেউ ভালোবাসার নামে অবিচার করবে।
    • কেউ হাজার হাজার মাইল দূরে থেকেও ছায়া দিবে।
  • কেউ কেউ তোমার জীবন অতিষ্ঠ করে তুলবে।
    • আবার কেউ একজন তোমার চোখকে শীতলতা দিবে।

So choose people who choose YOU.
যে ভালোবাসে তাকেই পাশে রাখ।

যার কারণে মানসিক শান্তি নষ্ট হয় তাকে কাছে ভিড়তে দিও না। যে ছায়া দেয় তার ছায়ায় বাস কর।
Remove all the toxic people from your life.

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংসার জীবন, সুখি পরিবার Tagged With: চোখকে শীতল, ভালোবাস, ভালোবাসা, মানসিক শান্তি

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি

মে ২৮, ২০২৪ by Shahana Akhter Leave a Comment (Edit)

ছাদবাগান থেকেই আসবে প্রয়োজনীয় সবজি

💕 সবজি নির্বাচন:
ছাদে বাগান করতে সবচেয়ে জরুরি সবজি র্নিবাচন। দেশে হাজারো সবজি আছে যার একেকটি একেক ভাবে চাষ করতে হয়। শুরুতেই এমন কিছু সবজি নির্বাচন করতে হবে যা খুব সহজেই অল্প পরিশ্রমে চাষ করা যায়। তাই শুরুতে যেটা করা যায়, বারমাসি সবজি, শীতকালীন কিছু সবজি, অথবা শাক যেমন পুঁই শাক, ডাঁটা শাক, টমেটো, মুলা, গাজর, লাল শাক, মরিচ, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, ইত্যাদি চাষ করে দেখা যেতে পারে।

💕 খরচাপাতি:
সবজি চাষের বেলায় খুব হিসেবে করে খরচ করতে হবে। দরকারের চেয়ে বেশি পরিমাণে চারা বীজ কেনা যাবে না। সার, মাটি/কম্পোষ্ট, টব অথবা ট্রে, এসব কেনার ব্যাপারে একটা ভালো নিরীক্ষা চালানো যেতে পারে। খরচ কমানোর জন্যে টব অথবা ট্রে-র বেলায় বাসায় অব্যবহৃত প্লাস্টিক, বোতল, বালতি এসব ব্যবহার করা যেতে পারে। মাটির জন্য আশপাশের নার্সারিতে কম্পোস্ট মিশ্রিত মাটি পাওয়া যায়। শুরুটা এই মাটি দিয়ে শুরু করতে পারেন। সাধারনত ১০০ টাকার কম্পোষ্ট মিশ্রিত মাটিতে কয়েক ট্রে ভরে ফেলা যায়। গাছের চারা ছাড়া আর তেমন কিছুই কিনতে হয় না। তাই বাজেট খুব বেশি লাগে না।

💕যেভাবে লাগাবেন:
নার্সারী ঘুরে ঘুরে ভালো ও বাছাইকৃত গাছের চারা সংগ্রহ করতে হবে। সুস্থ্য চারার উৎপাদন ভাল হয়। চারা রোপনের পর তা সঠিক স্থানে সংরক্ষন করা, টব বা ট্রে গুলোকে সঠিক স্থানে সাজানো। টব বা ট্রে সাজানোর সময়বাতাসে যেন উড়ে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাঝামাঝিতে একটি হাঁটা চলার পথ রাখতে হবে। এছাড়া সরাসরি মাটিতে গাছ লাগানোর সাথে ছাদে গাছ লাগানোর জন্য আলাদা কিছু সতর্কতা অবলম্বন করা অপরিহার্য।
আরও পড়ুন: বাসার ছাদবাগানে ঔষধি গাছ

💕পরিচর্যা বা রক্ষনাবেক্ষন:
ছাদে বাগান করার পরিকল্পনায় এর পরিচর্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। বৃক্ষ বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কারও সাথে যে কোন প্রয়োজনে গাছের অবস্থা ও পরিচর্যা নিয়ে যেনো পরামর্শ নেয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের রোগ সম্পর্কে সচেতন হতে হবে। যে কোন বাগান তৈরী করে ফেলাই শেষ নয়, এর জন্য প্রতিদিন পরিচর্যা করতে হবে। প্রতিনিয়ত পানি দেওয়া, মাটি দেয়া কিংবা আগাছা থাকলে পরিষ্কার করা, সার দেয়া উচিত। চারা ঘন হয়ে গেলে তা পাতলা করা। কিছু চারা তুলে নিয়ে অন্যত্র রোপন করা ইত্যাদি বিষয়ে অবগত থাকতে হবে।

মাটি ছাড়াও সবজি বাগান করা যায়। আধুনিক গবেষণা বেশ কিছু পদ্ধতির উদ্ভাবন করেছেন। সেই পদ্ধতিতে উন্নত কিছু কম্পোষ্ট আর পাথরের নুড়ি দিয়েই সবজি বা ফলের চাষ করা যায়। এই পদ্ধতির সুবিধা হচ্ছে পোকা মাকড়ের আক্রমণ একেবারেই কম হয়।

এভাবে ছাদে সবজির বাগান করে ফ্রেশ সজীবতার পাশাপাশি পূরণ করা যায় প্রয়োজনীয় সবজির চাহিদা।

Related Images:

Shahana Akhter
Shahana Akhter
www.bn.bdtopten.com/author/shahanaa/

Filed Under: জনসচেতনতা, জানা অজানা, জেনে নিন, নব দিগন্ত, প্রেরণা, মগজ ধোলাই, সংগৃহীত, সুখি পরিবার Tagged With: ছাদবাগান

A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায় কি?

মে ২৪, ২০২৪ by Rifat Chowdhury Leave a Comment (Edit)

A গ্রেড অথবা B গ্রেড টাইলস চেনার উপায়:-

১। সর্ব প্রথম দেখবেন টাইলস গুলো খোলা না প্যাকেট করা ।
২। প্যাকেটটা কি খাকি কালার নাকি সাদা কালার।যদি সাদা কালার হয় প্যাকেটের তাহলে বুঝবেন এটা এ গ্রে, যদি খাকি কালার হয় তাহলে বুঝবেন এটা বি গ্রেড আর যদি কোন প্যাকেট না থাকে তাহলে এটা সি গ্রেড।
৩। এছাড়া চারটি টাইলস এক কর্নার করলে এই একসাথে করলে দেখবেন করনার গুলো যদি না মিলে বা উঁচু নিচু হয়ে থাকে তাহলে বুঝবেন এটা বিগ্রেড ।
৪। দুটি টাইলস পাশাপাশি রাখলে দেখবেন একটি উঁচু একটা নিচু তখন এটা বুঝবেন এটা বি অথবা সি গ্রেড।
৫। টাইলসগুলো দেখবেন বিভিন্ন টাইলসের বিভিন্ন কর্নারে দাগ বা আপনার যে টাইলস টা কিনবেন সেটার ডিজাইন টা কোথাও সব গুলোর ডিজাইন একরকম না বা কোথাও ঝলসে গেছে।
৬। এছাড়া টাইলসের গায়ে অথবা টাইলসের প্যাকেটের গায়ে বি অথবা সি লেখা থাকে সেটা থেকেও বুঝবেন যেটা বিয়ে অথবা সি গ্রেডের।

Related Images:

Rifat Chowdhury
Rifat Chowdhury

Filed Under: জনসচেতনতা, জেনে নিন, মগজ ধোলাই Tagged With: A গ্রেড অথবা B গ্রেড টাইলস, টাইলস, টাইলস চেনার উপায়, টাইলস চেনার উপায় কি

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 39
  • Next Page »

নামাজের সময়সূচী

    ঢাকা, বাংলাদেশ
    শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
    ওয়াক্তসময়
    ফজর4:44 AM
    সূর্যোদয়5:46 AM
    জোহর11:52 AM
    আসর4:16 PM
    মাগরিব5:58 PM
    ইশা7:00 PM

বিভাগসমূহ

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • স্বামী বা স্ত্রী—যে কোনো একজনের “আমিত্ব” পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট
  • বিয়ে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? ইসলাম কী বলে?
  • বারবার একই আঘাত: ভালোবাসা নাকি অবহেলা?
  • আমার বান্ধবী বিরল মানুষদের একজন।
  • সংসার টিকে আছে আমার গুনে, সহনশীলতায়।
  • তিন গল্পের জীবন শিক্ষা
  • ধ্বংসের দিকে ধাবিত আর ধ্বংসে নিমজ্জিত কোনটা সমর্থনযোগ্য?
  • এই ৯ মিনিট আপনার সন্তানের জন্য ভীষণ প্রয়োজন
  • আবোল তাবোল রাজনীতি – পার্ট ২
  • সংখ্যা অনুপাতিক নির্বাচন ও এর সুফল
  • আমার আয়না ঘর দর্শন
  • কি দেখে পুরাতন/ব্যবহৃত ল্যাপটপ কিনব?
  • আবোল তাবোল রাজনীতি
  • ফলো টু ফলো – Follow to Follow
  • বি.ডি.এস. পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন।
  • আমি আজও বুঝলাম না আমার ডিভোর্সের আসল কারণ কি?
  • কিছু নির্মম ইতিহাস – Tasrif Khan
  • কেউ সুখে না রাখলে কি সুখি হওয়া যায়?
  • Sarjis Alam ভাইয়ের ২০২১ সালের পোস্ট
  • আমার গুমের গল্প।ভিক্টিম: মাসরুর আনোয়ার চৌধুরী!

সাম্প্রতিক মন্তব্যসমূহ

  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় সুমাইয়া
  • অনলাইনে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশনায় মোঃ শরিফুল ইসলাম
  • ❌ লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ? এম এম কিট MM Kit প্রকাশনায় পান্না দাশ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ
  • কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক জিজ্ঞাসা প্রকাশনায় HAFEZ

অনুসন্ধান করুন

বিভাগসমূহ

স্বাস্থ্য টিপস

নামাজে দশ ভুল। আমরা অনেকেই করে থাকি।

নামাজে দশ ভুল। আমরা অনেকেই করে থাকি। কাতার সোজা না করা। কাতারের মাঝে ফাঁক রাখা। সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো। দৌড়ে এসে নামাজে দাঁড়ানো। রুকু ধরতে না পারলে, সেজদায় না যেয়ে দাঁড়িয়ে থাকা। ইমামের পূর্বে রুকু সেজদা করা। সেজদায় হাত বাঁকা করে অন্যকে কষ্ট দেয়া। ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে হবে সবাইকে সুবহানাল্লাহ বলে। আল্লাহুআকবার বলা ভুল। মহিলারা হাতের পিঠে অন্য হাত […]

Copyright © 2026